Sabibur Khan – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Fri, 27 Mar 2026 14:51:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG.png?fit=32%2C32&ssl=1 Sabibur Khan – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 রাণীনগরে তৃণমূলের বড় ভাঙন: কংগ্রেসে যোগ দিলেন শাহ আলমসহ ৭ পঞ্চায়েত সদস্য https://banglakal.com/state/tmc-workers-join-congress-in-raninagar/ https://banglakal.com/state/tmc-workers-join-congress-in-raninagar/#respond Fri, 27 Mar 2026 14:51:04 +0000 https://banglakal.com/?p=2450

রাণীনগর: দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে মুর্শিদাবাদের রাণীনগরে শাসক শিবিরে বড়সড় ভাঙন ধরল। তৃণমূল কংগ্রেস ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে জাতীয় কংগ্রেসে যোগদান করলেন রাণীনগরের দাপুটে নেতা শাহ আলম। তাঁর সঙ্গেই দল ছাড়লেন পঞ্চায়েতের আরও ৭ জন সদস্য এবং শতাধিক সক্রিয় কর্মী-সমর্থক।

শুক্রবার রাণীনগরে শাহ আলমের নিজস্ব বাসভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে রাণীনগর ১ ব্লকের সহ-সভাপতি জুলফিকার আলীর হাত ধরে তাঁরা কংগ্রেসের পতাকা তুলে নেন। বেশ কিছুদিন ধরেই শাহ আলমের দলবদল নিয়ে রাজনৈতিক মহলে কানাঘুষো চলছিল, আজ তাতে শীলমোহর পড়ল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শাহ আলমের এই দলবদল রাণীনগর বিধানসভা এলাকায় কংগ্রেসের জমি আরও শক্ত করল।

  • তৃণমূলের ক্ষতি: পঞ্চায়েত স্তরের ৭ জন সদস্য একসঙ্গে দল ছাড়ায় সংশ্লিষ্ট এলাকায় শাসক দল সাংগঠনিকভাবে কিছুটা ধাক্কা খেল।
  • কংগ্রেসের শক্তি বৃদ্ধি: শাহ আলমের অনুগামী ও শতাধিক কর্মীর উপস্থিতিতে এলাকায় কংগ্রেসের মনোবল তুঙ্গে।

রাজনৈতিক মহলের ধারণা, শাহ আলমের যোগদানে আগামী নির্বাচনে রাণীনগর বিধানসভা আসনটি কংগ্রেসের জন্য জয়লাভ করা অনেক বেশি সহজ হয়ে উঠবে।

যোগদান শেষে শাহ আলম জানান, এলাকার উন্নয়ন এবং কর্মীদের স্বার্থ রক্ষার্থেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

যোগদান কর্মসূচি শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জুলফিকার আলী বলেন:

আজকের এই যোগদান রাণীনগরের রাজনীতিতে এক ঐতিহাসিক মুহূর্ত। শাহ আলম সাহেবের মতো দক্ষ সংগঠক এবং পঞ্চায়েতের ৭ জন সদস্যের আমাদের দলে আসা প্রমাণ করে যে, সাধারণ মানুষ এবং কর্মীরা এখন কংগ্রেসের আদর্শের ওপরই ভরসা রাখছেন। তৃণমূলের অপশাসনে মানুষ বীতশ্রদ্ধ, তাই একের পর এক পঞ্চায়েত সদস্য ও কর্মী-সমর্থকরা আজ আমাদের হাত শক্ত করছেন। শাহ আলম ও তাঁর অনুগামীদের উপস্থিতিতে রাণীনগর বিধানসভায় কংগ্রেস এখন অপরাজেয়। আগামী দিনে আমরা এই ব্লকের প্রতিটি কোণায় কংগ্রেসের ঝাণ্ডা আরও উঁচুতে তুলে ধরব।”

]]>
https://banglakal.com/state/tmc-workers-join-congress-in-raninagar/feed/ 0 2450
গ্যাসের হাহাকার: জয়নগরে বন্ধের মুখে বিখ্যাত ‘বীণাপাণি মিষ্টান্ন ভান্ডার’ https://banglakal.com/middle-east/middleeast/gas-woes-famous-beenapani-sweets-store-in-jaynagar-faces-closure/ https://banglakal.com/middle-east/middleeast/gas-woes-famous-beenapani-sweets-store-in-jaynagar-faces-closure/#respond Wed, 18 Mar 2026 10:14:18 +0000 https://banglakal.com/?p=2419 বাবলু প্রামাণিক, জয়নগর: দিন যত এগোচ্ছে, দক্ষিণ ২৪ পরগনা জেলায় এলপিজি (LPG) সংকট ততই ঘনীভূত হচ্ছে। সাধারণ গৃহস্থের রান্নাঘর থেকে শুরু করে বড় রেস্তোরাঁ—সবখানেই হাহাকার। তবে এই সংকটের সবচেয়ে বড় প্রভাব পড়েছে জয়নগরের বহুরু এলাকার সুপরিচিত মিষ্টির দোকান ‘বীণাপাণি মিষ্টান্ন ভান্ডার’-এ। জ্বালানির অভাবে এই ঐতিহ্যবাহী দোকানটি এখন পাকাপাকিভাবে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।

​আকাশছোঁয়া দাম, তবুও অমিল গ্যাস

​দোকানের কর্ণধর গণেশ দাস জানান, গত বেশ কিছু দিন ধরেই গ্যাসের এই চরম সমস্যা চলছে। আগে যে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার ১৮০০ টাকায় পাওয়া যেত, এখন তার দাম বেড়ে দাঁড়িয়েছে ২৪০০ থেকে ৩০০০ টাকায়। কিন্তু ট্র্যাজেডি হলো, আকাশছোঁয়া দাম দিতে রাজি থাকলেও সময়মতো সিলিন্ডার মিলছে না। সরবরাহ এতটাই অনিয়মিত যে, মিষ্টি তৈরির কাজ সচল রাখা দায় হয়ে দাঁড়িয়েছে।

​মেনু থেকে বাদ পড়ছে ছানার মিষ্টি

​গ্যাসের অভাব সরাসরি প্রভাব ফেলেছে মিষ্টির ধরনে। গণেশবাবু জানান:

  • ​দুধ ফুটিয়ে দীর্ঘক্ষণ ধরে ঘন করে ছানা ও ক্ষীর তৈরির জন্য প্রচুর জ্বালানির প্রয়োজন হয়।
  • ​জ্বালানি বাঁচাতে আপাতত ছানার তৈরি সমস্ত বিশেষ মিষ্টি উৎপাদন বন্ধ রাখা হয়েছে।
  • দোকানের অধিকাংশ জনপ্রিয় আইটেমই এখন আর তৈরি করা সম্ভব হচ্ছে না।

​”যদি এই সমস্যা আর মাত্র দু-তিন দিন স্থায়ী হয়, তবে দোকান সম্পূর্ণ বন্ধ করে দেওয়া ছাড়া আমাদের আর কোনো পথ থাকবে না,” অত্যন্ত আক্ষেপের সঙ্গে বলেন তিনি।

​কর্মসংস্থানে সিঁদুরে মেঘ

​বীণাপাণি মিষ্টান্ন ভান্ডারের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৫০ থেকে ৬০ জন কর্মী নির্ভরশীল। দোকান বন্ধ হলে এই বিপুল সংখ্যক মানুষের রুজি-রুটি টান পড়বে। কারিগর থেকে শুরু করে সাপ্লাই চেইনের সঙ্গে যুক্ত প্রত্যেকেই এখন অনিশ্চয়তার প্রহর গুনছেন।

স্থানীয় ব্যবসায়ী মহলের আশঙ্কা, দ্রুত এলপিজি সরবরাহ স্বাভাবিক না হলে বহুরুর এই মিষ্টির দোকানের মতো আরও অনেক ছোট-বড় প্রতিষ্ঠান তালাবন্ধ হওয়ার পথে এগোবে। প্রশাসন এই বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ নেয় কি না, এখন সেদিকেই তাকিয়ে এলাকার মানুষ ও ব্যবসায়ীরা।।

]]>
https://banglakal.com/middle-east/middleeast/gas-woes-famous-beenapani-sweets-store-in-jaynagar-faces-closure/feed/ 0 2419
টিকিট না পেয়ে রাজনীতিতে ইতি! ওকালতিতে ফেরার ইঙ্গিত চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের https://banglakal.com/state/outgoing-chinsurah-mla-asit-majumdar-hints-at-return-to-advocacy-after-not-getting-ticket/ https://banglakal.com/state/outgoing-chinsurah-mla-asit-majumdar-hints-at-return-to-advocacy-after-not-getting-ticket/#respond Wed, 18 Mar 2026 10:07:40 +0000 https://banglakal.com/?p=2416 নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হতেই বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে মান-অভিমান আর দলবদলের পালা। তবে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে এবার সবথেকে বড় চমক বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের রাজনৈতিক সন্ন্যাস। টানা তিনবারের বিধায়ক হওয়া সত্ত্বেও এবার দল তাঁর ওপর ভরসা না রাখায় একরাশ ক্ষোভ ও অভিমান নিয়ে রাজনীতির ময়দান ছাড়ার ঘোষণা করলেন তিনি।

​‘আমরা তো চুনোপুটির লোক’

​দলীয় সিদ্ধান্তে তাঁর জায়গায় তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করায় স্বভাবতই মুষড়ে পড়েছেন অসিতবাবু। সংবাদমাধ্যমের সামনে নিজের আক্ষেপ উগরে দিয়ে তিনি বলেন, “আমরা তো চুনোপুটি লোক, দল আমাদের সাথে কেন কথা বলবে? আমি মনে করেছি আমার কাজে খামতি নেই, কিন্তু দল হয়তো খামতি খুঁজে পেয়েছে। না হলে তিনবার জেতার পর এবার কেন টিকিট দেওয়া হলো না?” তাঁর অনুগামীদের ক্ষোভ প্রসঙ্গে তিনি জানান, মানুষের ভালোবাসা আছে বলেই তাদের মন ভেঙেছে, তবে সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে।

​বই আর ওকালতিতেই নতুন জীবন

​রাজনীতি থেকে আপাতত ‘বিশ্রাম’ নেওয়ার কথা জানিয়ে অসিত মজুমদার তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা ভাগ করে নিয়েছেন। তিনি জানান, “একদম তো বেকার হয়ে যাইনি। আমার উকিলের ডিগ্রি আছে, বার কাউন্সিলের সার্টিফিকেটও আছে। দরকার পড়লে আবার ওকালতি শুরু করব। এছাড়া বই পড়া আর ক্লাবে সময় কাটিয়ে দিন কাটাব।” দলের প্রতি কিছুটা বিদ্রুপের সুরে তিনি যোগ করেন, “দল কাজ করতে বললেই কি করতে হবে? আমি কি একা ঠ্যাকা নিয়েছি নাকি?”

​দলবদল কি সময়ের অপেক্ষা?

​রাজনীতি ছাড়ার কথা বললেও অন্য দলে যোগ দেওয়া নিয়ে ধোঁয়াশা জিইয়ে রেখেছেন তিনি। বিজেপি বা অন্য কোনো শিবিরে যাচ্ছেন কি না, এই প্রশ্নের উত্তরে তিনি সরাসরি ‘না’ বলেননি। তিনি জানান, “এখনো কিছু ভেবে দেখিনি। আমার একটা রাজনৈতিক পরিবার ও অনুগামীরা আছে। তাঁদের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করব।”

​২০১১ সালে বাম জমানার অবসান ঘটিয়ে চুঁচুড়া থেকে ঘাসফুল ফুটিয়েছিলেন অসিত মজুমদার। দীর্ঘ ১৫ বছর বিধায়ক থাকার পর তাঁর এই ‘সন্ন্যাস’ ঘোষণা হুগলি জেলার রাজনীতিতে তৃণমূলের অন্দরে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

]]>
https://banglakal.com/state/outgoing-chinsurah-mla-asit-majumdar-hints-at-return-to-advocacy-after-not-getting-ticket/feed/ 0 2416
ভোটের আগে বড় পদক্ষেপ: চলতি সপ্তাহেই প্রকাশিত হচ্ছে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা https://banglakal.com/state/big-step-before-the-election-supplementary-voter-list-to-be-published-this-week/ https://banglakal.com/state/big-step-before-the-election-supplementary-voter-list-to-be-published-this-week/#respond Wed, 18 Mar 2026 10:02:53 +0000 https://banglakal.com/?p=2413 নিজস্ব প্রতিনিধি, কলকাতা:

রাজ্যে আসন্ন নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে। এরই মাঝে ভোটার তালিকায় নাম তোলা বা সংশোধনী নিয়ে বড়সড় স্বস্তির খবর জানাল নির্বাচন কমিশন সূত্র। আগামী শুক্রবার বা শনিবারের মধ্যেই প্রকাশ পেতে চলেছে নতুন সাপ্লিমেন্টারি লিস্ট।

ট্রাইব্যুনাল ও সিইও অফিসের সমন্বয়

​যাঁরা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা সংশোধনের জন্য ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছিলেন, তাঁদের বিষয়ে আদালত বিশেষ নির্দেশিকা দিয়েছে। ট্রাইব্যুনাল থেকে সেই তালিকা সরাসরি মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতরে পাঠানো হবে। সিইও অফিস সেই তালিকা খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্বচ্ছতা বজায় রাখাই কমিশনের মূল লক্ষ্য।

লক্ষ্য ২০ লক্ষ নামের নিষ্পত্তি

​সূত্রের খবর, এই পর্যায়ে প্রায় ২০ লক্ষ নামের নিষ্পত্তি করা সম্ভব হবে। অর্থাৎ, দীর্ঘ প্রতীক্ষার পর এক বিশাল সংখ্যক মানুষের নাম ভোটার তালিকায় নথিভুক্ত হতে চলেছে। তবে কাজ এখানেই থেমে থাকছে না। যাঁদের নাম এই তালিকায় থাকবে না, তাঁদের আবেদনগুলি বাতিল হচ্ছে না; বরং সেগুলোর ওপর নিরন্তর কাজ চালিয়ে যাওয়া হবে।

ভোটের আগে পর্যন্ত দফায় দফায় তালিকা

​কমিশন সূত্রে স্পষ্ট করা হয়েছে যে, ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া একটি চলমান প্রক্রিয়া হিসেবে জারি থাকবে। আগামী শুক্রবার-শনিবারের তালিকার বাইরেও অবশিষ্ট আবেদনকারীদের নাম পর্যায়ক্রমে খতিয়ে দেখা হবে। ভোটের আগে পর্যন্ত নিয়মিত ব্যবধানে এই ধরনের আরও সাপ্লিমেন্টারি লিস্ট বের করা হবে, যাতে একজন যোগ্য ভোটারও তাঁর ভোটাধিকার থেকে বঞ্চিত না হন।

এক নজরে মূল তথ্য:

  • প্রকাশের দিন: আগামী শুক্রবার অথবা শনিবার।
  • তালিকার ভিত্তি: ট্রাইব্যুনালের পাঠানো তথ্য ও সিইও অফিসের যাচাইকরণ।
  • নিষ্পত্তির সংখ্যা: প্রায় ২০ লক্ষ নাম।
  • ভবিষ্যৎ পরিকল্পনা: ভোটের আগের মুহূর্ত পর্যন্ত ধাপে ধাপে আরও সম্পূরক তালিকা প্রকাশের সম্ভাবনা।
]]>
https://banglakal.com/state/big-step-before-the-election-supplementary-voter-list-to-be-published-this-week/feed/ 0 2413
শিলিগুড়িতে হঠাৎ ইডির তল্লাশি, স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি ঘিরে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা https://banglakal.com/state/ed-raids-at-jewellery-businessman-house-in-siliguri/ https://banglakal.com/state/ed-raids-at-jewellery-businessman-house-in-siliguri/#respond Mon, 16 Mar 2026 15:47:17 +0000 https://banglakal.com/?p=2400

শিলিগুড়ি : সোমবার সকালে শিলিগুড়ি শহরে হঠাৎই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযানে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শহরের ১৫ নম্বর ওয়ার্ডের হাকিম পাড়ার অতুলপ্রসাদ সরণি এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায় Enforcement Directorate (ইডি)। সকাল থেকেই বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন থাকতে দেখা যায়। জানা গিয়েছে, দুধমোড় এলাকার বাসিন্দা স্বপন ঘোষ নামে ওই স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতেই এই তল্লাশি চালানো হয়। হঠাৎ করে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের উপস্থিতিতে গোটা এলাকায় কৌতূহল ও চাঞ্চল্য তৈরি হয়। আশপাশের বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন। স্থানীয় সূত্রে জানা যায়, স্বপন ঘোষের খুদিরাম পল্লি এলাকায় একটি সোনার দোকান রয়েছে। সেই ব্যবসা সংক্রান্ত কিছু নথি ও তথ্য খতিয়ে দেখতেই এই অভিযান বলে অনুমান করা হচ্ছে। তদন্তকারী আধিকারিকরা বাড়ির ভিতরে বেশ কিছু সময় ধরে তল্লাশি চালান। অভিযানের সময় নিরাপত্তার জন্য বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়। পাশাপাশি স্থানীয় পুলিশও পরিস্থিতির ওপর নজর রাখে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে ঠিক কোন মামলায় বা কী অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি Enforcement Directorate। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানা গিয়েছে।

]]>
https://banglakal.com/state/ed-raids-at-jewellery-businessman-house-in-siliguri/feed/ 0 2400
দিঘা রোডে বেপরোয়া লরির ধাক্কা, মৃত ১ গৃহবধূ, গুরুতর আহত আরও ১ https://banglakal.com/state/major-accident-in-digha-dead-a-lady/ https://banglakal.com/state/major-accident-in-digha-dead-a-lady/#respond Sun, 15 Mar 2026 16:30:12 +0000 https://banglakal.com/?p=2394

দিঘা: পূর্ব মেদিনীপুরের রামনগর থানার ফতেপুরে লরির ধাক্কায় প্রাণ হারালেন সুস্মিতা জানা (৩১) নামে এক গৃহবধূ।এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর জা পুতুল জানা।
আজ সকালে দুই জা মিলে সাইকেলে করে চাষের কাজে যাচ্ছিলেন।সেই সময় দিঘাগামী একটি দ্রুতগতির লরি তাঁদের মুখোমুখি ধাক্কা মারে। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সুস্মিতা দেবীর মৃত্যু হয়।ঘাতক লরিটি তাঁকে প্রায় ১৫ ফুট টেনে নিয়ে যায়। আহত পুতুল জানা বর্তমানে দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে চিকিৎসাধীন।


মৃত সুস্মিতা দেবীর স্বামী দিনমজুর এবং তাঁর দুটি নাবালক সন্তান রয়েছে।অত্যন্ত দরিদ্র এই পরিবারটি এখন দিশেহারা। ঘটনার পর এলাকায় যানজটের সৃষ্টি হয় দিঘা কাঁথি জাতিয় সড়ক।রামনগর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঘাতক লরিটির সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

]]>
https://banglakal.com/state/major-accident-in-digha-dead-a-lady/feed/ 0 2394
মেচেদায় বাসের ধাক্কায় মহিলার মৃত্যু: রণক্ষেত্র বাসস্ট্যান্ড, পলাতক চালক https://banglakal.com/state/woman-dies-after-being-hit-by-bus-in-mecheda-ranakshetra-bus-stand-driver-absconding/ https://banglakal.com/state/woman-dies-after-being-hit-by-bus-in-mecheda-ranakshetra-bus-stand-driver-absconding/#respond Sat, 14 Mar 2026 14:55:17 +0000 https://banglakal.com/?p=2379 নিজস্ব প্রতিনিধি, মেচেদা: পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম ব্যস্ত এলাকা মেচেদা সেন্ট্রাল বাসস্ট্যান্ডে বাসের ধাক্কায় এক মহিলার মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। শনিবারের এই মর্মান্তিক দুর্ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘাতক বাসটিকে পুলিশ আটক করতে পারলেও চালক বর্তমানে পলাতক।

​ঘটনার বিবরণ

​স্থানীয় সূত্রে খবর, এদিন মেচেদা সেন্ট্রাল বাসস্ট্যান্ডের ভেতরে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস ঢোকার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এক মহিলা পথচারীকে সজোরে ধাক্কা মারে। বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। বাসের গতিবেগ স্বাভাবিকের তুলনায় অনেকটা বেশি ছিল বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ।

​পুলিশের ভূমিকা ও উদ্ধারকার্য

​দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এখনও পর্যন্ত মৃত মহিলার পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ তাঁর নাম-পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে।

​ঘটনার পরপরই ঘাতক বাসের চালক পালিয়ে গেলেও পুলিশ বাসটিকে আটক করে থানায় নিয়ে গেছে। ঘাতক চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

​যান চলাচল ব্যাহত

​এই দুর্ঘটনার জেরে মেচেদা সেন্ট্রাল বাসস্ট্যান্ডে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। বেশ কিছুক্ষণ বাসস্ট্যান্ডে বাস ঢোকা এবং বেরোনো সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ফলে ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

]]>
https://banglakal.com/state/woman-dies-after-being-hit-by-bus-in-mecheda-ranakshetra-bus-stand-driver-absconding/feed/ 0 2379
মোদীর ব্রিগেড সভার আগে শহরে ‘গো ব্যাক’ পোস্টার, বকেয়া পাওনা নিয়ে আক্রমণ তৃণমূলের https://banglakal.com/state/go-back-posters-in-city-ahead-of-modis-brigade-meeting-trinamool-attacks-over-outstanding-dues/ https://banglakal.com/state/go-back-posters-in-city-ahead-of-modis-brigade-meeting-trinamool-attacks-over-outstanding-dues/#respond Sat, 14 Mar 2026 14:40:41 +0000 https://banglakal.com/?p=2376 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্রিগেডের মেগা সমাবেশের কয়েক ঘণ্টা আগে থেকেই তপ্ত কলকাতার রাজনৈতিক পরিবেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের আগের রাতে শহর জুড়ে দেখা গেল চাঞ্চল্যকর ছবি। মা উড়ালপুল থেকে শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোদীর সভার পাল্টা হিসেবে পড়ে গেল ‘গো ব্যাক মোদী’ (Go Back Modi) লেখা হোর্ডিং।

​বকেয়া পাওনা নিয়ে সুর চড়া

​এদিন শহরের বিভিন্ন জায়গায় দেখা যাওয়া হোর্ডিংগুলিতে শুধুমাত্র প্রধানমন্ত্রীর ফিরে যাওয়ার দাবি তোলা হয়নি, বরং সেখানে রাজ্য সরকারের দীর্ঘদিনের অভিযোগকেও হাতিয়ার করা হয়েছে। হোর্ডিংগুলোতে বড় হরফে লেখা রয়েছে ‘১ লক্ষ ৯৬ হাজার কোটি’। অর্থাৎ, কেন্দ্রের কাছে বাংলার কত টাকা বকেয়া রয়েছে, সেই পরিসংখ্যান তুলে ধরে সরাসরি বিজেপি সরকারকে বিঁধেছে শাসক শিবির।

​জনসভা ও প্রশাসনিক বৈঠক

​আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক বিশাল রাজনৈতিক জনসভা করার কথা রয়েছে। এই সভাকে কেন্দ্র করে গোটা কলকাতা গেরুয়া পতাকা ও প্রধানমন্ত্রীর ছবিতে ঢেকে ফেলেছে বিজেপি নেতৃত্ব। তবে রাজনৈতিক সভার পাশাপাশি প্রধানমন্ত্রীর কিছু প্রশাসনিক কর্মসূচিও রয়েছে বলে জানা গিয়েছে।

​শাসক ও বিরোধী তরজা

​তৃণমূলের অভিযোগ, কেন্দ্র বাংলার প্রাপ্য টাকা আটকে রেখে সাধারণ মানুষকে সমস্যায় ফেলছে। এই ‘গো ব্যাক’ হোর্ডিং সেই বঞ্চনারই প্রতিবাদ। অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে এই ধরণের হোর্ডিংয়ের তীব্র সমালোচনা করা হয়েছে। গেরুয়া শিবিরের দাবি, প্রধানমন্ত্রীর জনপ্রিয়তায় ভয় পেয়েই শহরজুড়ে এই ধরনের কুরুচিকর পোস্টার দেওয়া হয়েছে।

​শনিবার রাত থেকেই মা উড়ালপুলের ওপর সারি সারি এই ‘গো ব্যাক’ হোর্ডিং পথচারীদের নজর কেড়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় মুড়ে ফেলা শহর যখন সভার প্রস্তুতিতে ব্যস্ত, তখন এই হোর্ডিং বিতর্ক রাজনৈতিক উত্তাপ আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

]]>
https://banglakal.com/state/go-back-posters-in-city-ahead-of-modis-brigade-meeting-trinamool-attacks-over-outstanding-dues/feed/ 0 2376
গ্যাসের আকালে ধুঁকছে বাঁশবেড়িয়ার ‘মা ক্যান্টিন’, বন্ধের আশঙ্কায় কয়েকশ অভুক্ত মানুষ https://banglakal.com/middle-east/middleeast/banshberias-ma-canteen-is-in-shambles-due-to-gas-shortage-hundreds-of-hungry-people-fear-closure/ https://banglakal.com/middle-east/middleeast/banshberias-ma-canteen-is-in-shambles-due-to-gas-shortage-hundreds-of-hungry-people-fear-closure/#respond Sat, 14 Mar 2026 14:37:11 +0000 https://banglakal.com/?p=2373 নিজস্ব সংবাদদাতা, বাঁশবেড়িয়া: রান্নার গ্যাসের তীব্র সঙ্কটে এবার সরাসরি প্রভাব পড়ল সাধারণ মানুষের সস্তার হেঁশেলে। বাঁশবেড়িয়া পুরসভা পরিচালিত ‘মা ক্যান্টিন’ দুটিতে দেখা দিয়েছে গ্যাসের চরম অভাব। পরিস্থিতি এতটাই ঘোরালো যে, যে কোনও মুহূর্তে ক্যান্টিন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ইতিমধ্যেই কোথাও কোথাও নোটিশ ঝোলানোর পরিস্থিতি তৈরি হয়েছে, যার ফলে আতঙ্কে রয়েছেন কয়েকশ মানুষ যারা প্রতিদিন মাত্র ৫ টাকায় দুপুরের খাবার পান।

সঙ্কটে পাঁচ টাকার ডিম-ভাত

​বাঁশবেড়িয়া পুরসভা পরিচালিত দুটি ক্যান্টিনে প্রতিদিন প্রায় ৭০০ জন মানুষ ডিম-ভাতের মিল পেয়ে থাকেন। মূলত ভবঘুরে, দিনমজুর এবং অভাবী মানুষের কাছে এই ক্যান্টিনই ছিল জীবনরেখা। কিন্তু গত কয়েকদিন ধরেই জোগানে ঘাটতি দেখা দেওয়ায় ব্যাহত হচ্ছে পরিষেবা।

​ক্যান্টিন কর্মীদের বয়ান অনুযায়ী:

  • ​গত দুই-তিন দিন ধরে গ্যাসের সমস্যা চরম আকার নিয়েছে।
  • ​পুরসভার পক্ষ থেকে ছোট সিলিন্ডার দিয়ে কোনোক্রমে আজকের রান্না করা সম্ভব হয়েছে।
  • ​শনিবার পরিষেবা চালু রাখা যাবে কি না, তা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে।

ক্ষোভ ও অসহায়তা

​ক্যান্টিনের রান্নাঘরের কর্মী দেবী নন্দন জানান, “আজ সন্ধ্যা পর্যন্ত গ্যাস না পাওয়া গেলে বাধ্য হয়েই আমাদের ঝাঁপ ফেলতে হবে।” অন্যদিকে, ক্যান্টিনে নিয়মিত খাবার খেতে আসা এক ব্যক্তি আক্ষেপ করে বলেন, “ক্যান্টিন বন্ধ হয়ে গেলে আমাদের ক্ষুধার্ত থাকতে হবে। ৫ টাকায় খাবার না পেলে আমাদের মুড়ি বা চিঁড়ে খেয়ে দিন কাটাতে হবে।”

রাজনৈতিক চাপানউতোর

​গ্যাসের এই আকাল নিয়ে সরাসরি কেন্দ্র সরকারকে নিশানা করেছেন বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান তাপস মুখোপাধ্যায়। তাঁর অভিযোগ:

​”কেন্দ্রীয় সরকারের ভুল মনোভাব এবং ‘তুঘলকি’ নির্দেশের কারণেই আজ ব্যবস্থা ভেঙে পড়েছে। সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। গ্যাস না পাওয়া গেলে ক্যান্টিন বন্ধ করা ছাড়া উপায় থাকবে না।”

​তবে চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন যে, পুরসভার পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে যাতে দ্রুত গ্যাসের ব্যবস্থা করে পরিষেবা সচল রাখা যায়। তিনি স্পষ্ট জানিয়েছেন, ক্যান্টিনে চাল বা ডিমের কোনও অভাব নেই, একমাত্র রান্নার গ্যাসের অভাবেই এই নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

​এখন দেখার, পুরসভার তৎপরতায় গ্যাস জোগাড় করে কয়েকশো মানুষের দুপুরের আহার নিশ্চিত করা যায় কি না, নাকি প্রশাসনের ব্যর্থতায় শেষ পর্যন্ত বন্ধই হয়ে যায় এই জনপ্রিয় প্রকল্প।

]]>
https://banglakal.com/middle-east/middleeast/banshberias-ma-canteen-is-in-shambles-due-to-gas-shortage-hundreds-of-hungry-people-fear-closure/feed/ 0 2373
কুকুরের বাচ্চা দেওয়ার টোপ দিয়ে দুই নাবালিকাকে যৌন হেনস্থা শান্তিপুরে, এলাকায় তীব্র উত্তেজনা https://banglakal.com/state/two-minors-sexually-assaulted-in-shantipur-on-the-pretext-of-giving-them-puppies-tension-high-in-the-area/ https://banglakal.com/state/two-minors-sexually-assaulted-in-shantipur-on-the-pretext-of-giving-them-puppies-tension-high-in-the-area/#respond Sat, 14 Mar 2026 14:24:14 +0000 https://banglakal.com/?p=2367 নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর: শান্তিপুরে প্রতিবেশী যুবকের লালসার শিকার দুই নাবালিকা। কুকুরের বাচ্চা দেওয়ার নাম করে ঘরে ডেকে নিয়ে গিয়ে ৯ বছরের এক শিশু ও তার বান্ধবীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযুক্তের নাম বিশ্বজিৎ হালদার ওরফে চৌম্বক। ঘটনার পর থেকেই সে পলাতক।

​ঘটনার বিবরণ

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্কুল থেকে বাড়ি ফিরছিল ওই দুই নাবালিকা। পথে প্রতিবেশী বিশ্বজিৎ হালদার তাদের আটকায় এবং বাড়িতে নতুন কুকুরের বাচ্চা হয়েছে দেখার নাম করে নিজের ঘরে ডেকে নিয়ে যায়। অভিযোগ, ঘরে ঢোকামাত্রই ওই ব্যক্তি দুই শিশুর ওপর চড়াও হয় এবং অসভ্য আচরণ শুরু করে। কোনোক্রমে তার হাত থেকে রেহাই পেয়ে দুই বান্ধবী ছুটে বাড়ি পালিয়ে আসে এবং পরিবারকে সব কথা খুলে বলে।

​প্রাণনাশের হুমকি ও অভিযুক্তের পলায়ন

​নির্যাতিতার মা জানান, ঘটনার কথা শুনে তিনি অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করতে গেলে বিশ্বজিৎ প্রথমে হাত-পা ধরে ক্ষমা চাওয়ার নাটক করে। কিন্তু যখনই শিশুটির মা তার বাবাকে ডাকার জন্য বাড়ির ভেতরে যান, সেই সুযোগে অভিযুক্ত এলাকা ছেড়ে চম্পট দেয়।

​অভিযোগ আরও গুরুতর— নাবালিকারা জানিয়েছে, এই কথা কাউকে জানালে বা স্কুলে যাওয়ার পথে তাদের দেখে নেওয়া হবে এবং মেরে ফেলার হুমকিও দিয়েছে অভিযুক্ত। এই হুমকির জেরে বর্তমানে আতঙ্কিত হয়ে পড়েছে দুই শিশু ও তাদের পরিবার।

​পুলিশের পদক্ষেপ

​ইতিমধ্যেই শান্তিপুর থানায় বিশ্বজিৎ হালদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে দুই নির্যাতিতার পরিবার। ঘটনার গুরুত্ব বিচার করে পুলিশ তদন্তে নেমেছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। নির্যাতিতা ও তাদের পরিবারের দাবি, অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

]]>
https://banglakal.com/state/two-minors-sexually-assaulted-in-shantipur-on-the-pretext-of-giving-them-puppies-tension-high-in-the-area/feed/ 0 2367