বই – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Sun, 15 Mar 2026 16:33:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG.png?fit=32%2C32&ssl=1 বই – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ নতুন প্রজন্ম — ৭ কেন্দ্রে মেধা অন্বেষণ পরীক্ষায় অংশ নিল ১১০০ ছাত্র–ছাত্রী https://banglakal.com/books/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%8d/ https://banglakal.com/books/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%8d/#respond Sun, 15 Mar 2026 16:31:31 +0000 https://banglakal.com/?p=2397 বাঁকুড়া, জয়পুর, কামাল হোসেন খান:
মহান মনীষী Swami Vivekananda–এর জীবন ও আদর্শকে ছাত্রসমাজের কাছে পৌঁছে দিতে আয়োজিত হলো “স্বামী বিবেকানন্দ মেধা অন্বেষণ–২০২৬” পরীক্ষা। শ্রীরামকৃষ্ণ আশ্রম হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতির ব্যবস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠিত এই পরীক্ষায় এলাকার ছাত্র–ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ৭টি কেন্দ্রে প্রায় ১১০০ জন ছাত্র–ছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। সকাল থেকেই প্রতিটি পরীক্ষাকেন্দ্রে ছিল পরীক্ষার্থীদের ভিড় এবং উৎসাহের আবহ। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষাটি সম্পন্ন হয়।

পরীক্ষার প্রশ্নপত্রে মূলত স্বামী বিবেকানন্দের জীবনকথা, তাঁর শিক্ষাদর্শ, মানবসেবার দর্শন, যুবসমাজের প্রতি তাঁর আহ্বান এবং দেশপ্রেমের বার্তা—এই বিষয়গুলির ওপর ভিত্তি করে প্রশ্ন রাখা হয়। এর মাধ্যমে ছাত্র–ছাত্রীদের মধ্যে নৈতিক শিক্ষা, আত্মবিশ্বাস এবং সমাজসেবার মানসিকতা গড়ে তোলাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।

পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে আশ্রমের সন্ন্যাসী, শিক্ষক ও স্বেচ্ছাসেবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও এই উদ্যোগকে ঘিরে ছিল উৎসাহ ও আগ্রহ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং মেধা তালিকায় স্থান পাওয়া ছাত্র–ছাত্রীদের পুরস্কার ও সম্মাননা প্রদান করা হবে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে।

আশ্রম কর্তৃপক্ষের মতে, এই ধরনের উদ্যোগ ছাত্রসমাজের মধ্যে স্বামী বিবেকানন্দের আদর্শ, দেশপ্রেম ও মানবসেবার চেতনা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী দিনেও এই কর্মসূচিকে আরও বৃহৎ পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।

]]>
https://banglakal.com/books/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%8d/feed/ 0 2397
গ্রন্থ পর্যালোচনাশিক্ষার ইতিহাসে এক নতুন দিগন্ত — ‘Perspectives on the History of Education in Colonial Bengal and Beyond’ https://banglakal.com/books/review-of-the-book-perspectives-on-the-history-of-education-in-colonial-bengal-and-beyond/ https://banglakal.com/books/review-of-the-book-perspectives-on-the-history-of-education-in-colonial-bengal-and-beyond/#respond Fri, 31 Oct 2025 10:32:10 +0000 https://banglakal.com/?p=1128 সম্পাদনা: ড. মোঃ শামিম ফিরদৌস ও ড. টোটন শেখ
প্রকাশক: কুনাল বুকস, নয়াদিল্লি

পর্যালোচনায়ঃ- সফিউল ইসলাম, গবেষক, ইতিহাস বিভাগ, আলিয়া বিশ্ববিদ্যালয়, কলকাতা। 

উপনিবেশিক সময়কালে বাংলায় শিক্ষার ইতিহাস কেবল পাঠশালা বা বিদ্যালয় প্রতিষ্ঠার কাহিনি নয়; এটি উপনিবেশবাদ, সাংস্কৃতিক দ্বন্দ্ব, সামাজিক সংস্কার ও জাতীয় চেতনার এক জটিল মিলনক্ষেত্র। সেই ঐতিহাসিক প্রেক্ষাপটেই নতুন সম্পাদিত গ্রন্থ ‘Perspectives on the History of Education in Colonial Bengal and Beyond’ পাঠকদের সামনে উন্মোচন করেছে শিক্ষার বহুমাত্রিক গতিপথ। আলিয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোঃ শামিম ফিরদৌস এবং নিস্তারিণী কলেজের সহকারী অধ্যাপক ড. টোটন শেখের যৌথ সম্পাদনায় এই গ্রন্থে সংকলিত হয়েছে চৌদ্দটি প্রবন্ধ, যেখানে অধ্যাপক থেকে গবেষক সকলেরই চিন্তাশীল অবদান রয়েছে।

গ্রন্থটির মূল বক্তব্য হলো, শিক্ষার ইতিহাসকে কোনো সরলরেখার মতো অগ্রগতির কাহিনি হিসেবে দেখা যায় না; বরং এটি সমাজ, প্রতিষ্ঠান ও ব্যক্তির পারস্পরিক মিথস্ক্রিয়ার ফলাফল। উপনিবেশিক ভারতে শিক্ষা ছিল রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ—যেখানে ব্রিটিশ শাসন কর্তৃপক্ষ শিক্ষাকে ব্যবহার করেছে শাসনযন্ত্রের দক্ষতা ও সাংস্কৃতিক প্রভুত্ব প্রতিষ্ঠার মাধ্যম হিসেবে, আবার দেশীয় সমাজ সেই শিক্ষাকে রূপান্তরিত করেছে আত্মপরিচয় ও সামাজিক সংস্কারের হাতিয়ারে।

গ্রন্থের প্রথম অংশটি শুরু হয়েছে ড. সাফুরা রাজেকের প্রবন্ধ ‘Education as an Instrument of Colonial Control for British India’-এর মাধ্যমে, যেখানে তিনি বিশ্লেষণ করেছেন কীভাবে ঔপনিবেশিক নীতির অন্তরালে শিক্ষা ব্যবস্থাকে ব্যবহৃত করা হয়েছিল প্রশাসনিক নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে। এরপর ড. কবিরুল হক খানের প্রবন্ধ ‘Development of Western Education in Nadia District During 19th and 20th Centuries: A Historical Analysis’ স্থানীয় শিক্ষাগত প্রতিক্রিয়ার এক আকর্ষণীয় চিত্র তুলে ধরে। ড. সাবির আলির ‘The Arrival of Portuguese and the Introduction of Modern Medicine in  Indian Sub-Continent’ প্রবন্ধটি প্রাচ্য-প্রতীচ্যের জ্ঞানের বিনিময়ের সূচনা-পর্বকে সামনে আনে, বিশেষত চিকিৎসাশিক্ষার ক্ষেত্রে ইউরোপীয় প্রভাবের প্রাথমিক ধাপগুলিকে।

মহিলাদের শিক্ষার প্রসঙ্গে মোঃ একরামুল হকের প্রবন্ধ ‘Bengal Renaissance and the Question of Women’s Education in Colonial Bengal: 1815-1939’ বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি সমাজ সংস্কার ও নারীর শিক্ষার মধ্যকার সংঘাত ও সম্ভাবনাকে তুলে ধরেছেন। একই সঙ্গে সৌমাল্য মুখোপাধ্যায়ের প্রবন্ধ ‘Contribution of the Christian Missionaries in Spreading Western Education in Bengal with Special Reference to Serampore’ উপনিবেশিক বাংলায় মিশনারি শিক্ষার ভূমিকা ও তার সামাজিক প্রভাবের বিশ্লেষণ করেছে।

দ্বিতীয় অংশে উঠে এসেছে কারিগরি শিক্ষা, শারীরিক শিক্ষার সঙ্গে মানসিক বিকাশ এবং স্থানীয় সংস্কৃতি নির্ভর শিক্ষার বিষয়বস্তু। ড. টোটন শেখের ‘Technical Education and Social Changes in Bengal (1858–1947)’ প্রবন্ধে দেখা যায়, কীভাবে কারিগরি শিক্ষার প্রসার বাংলার সামাজিক রূপান্তরকে প্রভাবিত করেছিল। আবদুল্লাহ ও ড. মোঃ শামিম ফিরদৌসের যৌথ প্রবন্ধ ‘Women’s Education in Murshidabad District during Colonial Period’ উপনিবেশিক মুর্শিদাবাদে মুসলিম নারীর শিক্ষার প্রেক্ষাপটে এক অনালোচিত অধ্যায় উন্মোচন করেছে।

ড. মোঃ আবু নাসিমের প্রবন্ধ ‘Physical Activities and Mental Health with Special Reference to Sports-Education’ শিক্ষার ইতিহাসে এক ভিন্ন দৃষ্টিকোণ নিয়ে আসে। তিনি দেখিয়েছেন, শারীরিক শিক্ষা কেবল দেহগত বিকাশের জন্য নয়, বরং মানসিক স্বাস্থ্যের উন্নতি ও জাতীয় চেতনা গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ড. মোঃ রেজাউল করিমের প্রবন্ধ ‘Gambhira as a Traditional Folk Teacher’ লোকসংস্কৃতি ও শিক্ষার সংযোগকে তুলে ধরেছে। গম্ভীরা কেবল বিনোদন নয়, সমাজশিক্ষার এক শক্তিশালী মাধ্যম—এই ধারণাই তিনি যুক্তি ও উদাহরণসহ বিশ্লেষণ করেছেন।

তৃতীয় অংশে মূলত মুসলিম সমাজে শিক্ষার অবস্থা ও সংস্কারের ধারাকে বিশ্লেষণ করা হয়েছে। প্রফেসর কাজী সুফিয়র রহমানের গবেষণা ‘Patterns of Lower Primary Education among Muslims in Bengal A case study of Burdwan District’ স্থানীয় পর্যায়ে শিক্ষার প্রকৃত চিত্র এই প্রবন্ধে তুলে ধরা হয়েছে। ড. মোঃ কামরুল হাসানের ‘The State of Higher Education among the Muslims in Colonial Bengal 1857-1921’ ও ড. মোঃ গোলাম মুর্শিদের ‘Education for Muslims in the Nineteenth Century Bengal: A Historical Perspective’ প্রবন্ধ দুটি মুসলিম সমাজে উচ্চশিক্ষা ও ইংরেজি শিক্ষার গ্রহণযোগ্যতা নিয়ে সামাজিক ও ধর্মীয় বিতর্কের সূক্ষ্ম বিশ্লেষণ সুন্দর ভাবে উপস্থাপিত হয়েছে।

চতুর্থ ও শেষ অংশে স্মৃতি, প্রতিরোধ ও শিক্ষার উত্তরাধিকারের আলোচনা এসেছে।  ড. মোঃ আলমগীর হোসেনের প্রবন্ধ ‘Demands of the Muslims of Basirhat Sub-Division for Education Reform (1905–1947)’ এক গুরুত্বপূর্ণ আঞ্চলিক অধ্যয়ন হিসেবে বিশেষ তাৎপর্যপূর্ণ। লেখক বিশ্লেষণ করেছেন কীভাবে বসিরহাট মহকুমার মুসলিম সমাজ শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে পড়া অবস্থান থেকে ধীরে ধীরে সংস্কারের দাবি তুলেছিল। মৃত্যুঞ্জয় সামন্তের ‘Documenting the Anti-Colonial Resistance and Martyrdom of Kaiee sha in The Black Hill by Mamang Dai’ এই বইয়ের শেষ প্রবন্ধ, এই প্রবন্ধে শিক্ষাকে প্রতিরোধ ও জাতীয় স্মৃতির সঙ্গে যুক্ত করে দেখেছে—একটি সাহিত্যিক অথচ গভীর ঐতিহাসিক পাঠ হিসেবে।

গ্রন্থটির অন্যতম শক্তি হলো এর অন্তর্ভুক্তি ও বৈচিত্র্য। এখানে প্রথাগত শিক্ষাব্যবস্থা যেমন আলোচ্য হয়েছে, তেমনি স্থানীয় সংস্কৃতি, লোকশিক্ষা, নারীর শিক্ষার প্রশ্ন, মুসলিম সমাজের শিক্ষাগত পরিবর্তন—সবকিছুই সমান ভাবে গুরুত্ব পেয়েছে। ফলে বইটি কেবল একাডেমিক গবেষণার পরিসরেই সীমাবদ্ধ নয়; এটি সমাজচিন্তা, ইতিহাস ও সমকালীন শিক্ষাব্যবস্থার মূল প্রশ্নগুলিকেও ছুঁয়ে যায়। সম্পাদকদ্বয় তাঁদের ভূমিকায় যেমন বলেছেন, শিক্ষার ইতিহাসকে নতুন করে ভাবা আজকের সময়ে অত্যন্ত জরুরি। পাঠক্রম, ভাষা, সংস্কৃতি ও পরিচয়—এই সব বিষয় নিয়ে যে বিতর্ক আজও চলমান, তার মূলে রয়েছে সেই ঔপনিবেশিক শিক্ষার উত্তরাধিকার। এই গ্রন্থ সেই উত্তরাধিকারের পুনর্মূল্যায়নের এক মূল্যবান প্রচেষ্টা।

সব মিলিয়ে ‘Perspectives on the History of Education: Bengal and Beyond’ বইটি ইতিহাসবিদ, গবেষক, শিক্ষক ও পাঠপ্রিয় সকলের জন্য এক প্রয়োজনীয় সংযোজন। এটি শুধু অতীতের শিক্ষার রূপ নয়, বর্তমানের শিক্ষাচিন্তার জন্যও এক অনুপ্রেরণাদায়ক পাঠ।

বইটি সম্পর্কে আরও কিছু তথ্য:
নাম: Perspectives on the History of Education: Bengal and Beyond
সম্পাদক: ড. মোঃ শামিম ফিরদৌস ও ড. টোটন শেখ
প্রকাশক: কুনাল বুকস (Kunal Books), 

4648/21, First Floor, Ansari Road, 

Daryaganj, New Delhi-110002. 

Website: www.kunalbooks.com
প্রকাশকাল: ২০২৫

]]>
https://banglakal.com/books/review-of-the-book-perspectives-on-the-history-of-education-in-colonial-bengal-and-beyond/feed/ 0 1128
২৩ বছর বয়সে নজির গড়লেন মহম্মদ আজিজ—বেকারত্ব দূর করার লক্ষ্যে লিখলেন বই! https://banglakal.com/books/23-years-old-md-aziz-from-murshidabad-published-a-book-on-freelancing/ https://banglakal.com/books/23-years-old-md-aziz-from-murshidabad-published-a-book-on-freelancing/#respond Sun, 27 Apr 2025 13:15:45 +0000 https://banglakal.com/?p=650

জঙ্গিপুর, মুর্শিদাবাদ: মাত্র ২৩ বছর বয়সেই সমাজের পরিবর্তনের লক্ষ্যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তরুণ উদ্যোক্তা ও সমাজসেবক মহম্মদ আজিজ। দীর্ঘদিন ধরে যুবসমাজের স্বনির্ভরতার জন্য কাজ করে আসা এই তরুণ এবার এক ধাপ এগিয়ে “ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ার সহজ পথ” নামে একটি বই লিখেছেন। বইটি প্রকাশ করেছে BookClinic Publication, যা আজ থেকে আমাজন, ফ্লিপকার্ট-সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

বেকারত্ব দূর করার এক বাস্তবসম্মত গাইডলাইন! বর্তমানে দেশে বেকারত্ব এক গুরুতর সমস্যা। সরকারি চাকরির জন্য বছরের পর বছর অপেক্ষা করেও অনেকে ব্যর্থ হচ্ছেন। অথচ অনেকেই জানেন না, কম্পিউটার ও মোবাইলের মাধ্যমে ঘরে বসেই কিভাবে ইনকাম করা যায়! ফ্রিল্যান্সিং হলো এমন এক ক্ষেত্র, যেখানে সঠিক দিকনির্দেশনা থাকলে কেউ সহজেই ঘরে বসে দেশ-বিদেশের ক্লায়েন্টদের জন্য কাজ করে আয় করতে পারেন।

মহম্মদ আজিজ তার এই বইয়ে একেবারে শূন্য থেকে কিভাবে সফল ফ্রিল্যান্সার হওয়া যায়, কী কী স্কিল শিখতে হবে, কোথা থেকে কাজ পাওয়া যায়, কীভাবে বিদেশি ক্লায়েন্টদের সঙ্গে কাজ করতে হবে, কীভাবে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে হবে—সেসব বিস্তারিত গাইডলাইন দিয়েছেন। এটি শুধুমাত্র একটি বই নয়, বরং একটি রোডম্যাপ, যা অসংখ্য তরুণ-তরুণীকে বেকারত্বের অন্ধকার থেকে বের করে স্বনির্ভরতার আলোর পথে নিয়ে যেতে পারে।

এত অল্প বয়সে সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত ছোটবেলা থেকেই কঠোর পরিশ্রমী মহম্মদ আজিজ নানা প্রতিকূলতার মধ্যেও তার লক্ষ্যে অবিচল থেকেছেন। মাত্র ১৭ বছর বয়সে নিজের প্রথম কম্পিউটার ট্রেনিং সেন্টার শুরু করেন, যা বর্তমানে ৫টিরও বেশি ট্রেনিং সেন্টারে পরিণত হয়েছে। তিনি শুধুমাত্র নিজের উন্নতির কথা ভাবেননি, বরং হাজারো বেকার যুবক-যুবতীকে কম্পিউটার ও স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে স্বনির্ভর করার উদ্যোগ নিয়েছেন।

তিনি “Aziraj EduSkills” নামে একটি অনলাইন স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম চালু করেছেন, যেখানে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা কম খরচে দক্ষতা অর্জন করে অনলাইনে আয় করতে পারছে। তার এই উদ্যোগের ফলে অনেকেই এখন নিজের পায়ে দাঁড়াতে পেরেছে, পরিবারের দায়িত্ব নিতে পারছে।

শুধু স্কিল ডেভেলপমেন্টই নয়, সমাজসেবার কাজেও তিনি এগিয়ে এসেছেন। “Aziraj Foundation” নামে একটি NGO (বেসরকারি সংস্থা) প্রতিষ্ঠা করেছেন, যা শিক্ষা, স্বাস্থ্যসেবা, শিশু ও নারীদের উন্নয়ন, স্কিল ডেভেলপমেন্ট, এবং সামাজিক কল্যাণমূলক কাজ করে যাচ্ছে। এই ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় ও বেকার যুবকদের বিনামূল্যে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ দেওয়া হয়।

তার লক্ষ্য একটাই—বাংলার প্রতিটি যুবক-যুবতীকে দক্ষ করে তুলতে হবে, যাতে তারা চাকরির পেছনে না ছুটে নিজেই নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। তার এই প্রচেষ্টাকে অনেকেই প্রশংসা করছেন, এবং আগামী দিনে আরও বড় পরিসরে সমাজসেবার কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

বইটি কেন পড়া উচিত? ঘরে বসে অনলাইনে ইনকাম করার সম্পূর্ণ গাইডলাইন কোন কোন স্কিল শেখা দরকার, কোথা থেকে শিখবেন? বিদেশি মার্কেটপ্লেসে কিভাবে কাজ পাবেন? নতুনদের জন্য একেবারে শূন্য থেকে শুরু করার সুযোগ সফল ফ্রিল্যান্সারদের অভিজ্ঞতা ও টিপস

ইতিমধ্যেই বইটির ISBN (International Standard Book Number) অনুমোদন পেয়েছে এবং আজ থেকে এটি Amazon, Flipkart, PlayStore ও Aziraj EduSkills -এর ওয়েবসাইট সহ বিভিন্ন প্ল্যাটফর্মে পাওয়া যাবে। এটি সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা, যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও সহজেই এটি পড়ে উপকৃত হতে পারেন।

মহম্মদ আজিজ বলেন, “আমি আমার অভিজ্ঞতা, শেখা স্কিল এবং ঘরে বসে কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে ইনকাম করার গাইডলাইন নিয়ে এই বইটি লিখেছি। আমি চাই, আমার মতো যারা চ্যালেঞ্জের মুখে পড়ছে, তারা যেন এই বই পড়ে স্বনির্ভর হওয়ার পথ খুঁজে নিতে পারে।”

সমাজের পরিবর্তনের জন্য এক অনন্য উদ্যোগ! মহম্মদ আজিজের এই প্রচেষ্টা নিঃসন্দেহে একটি দৃষ্টান্তমূলক উদ্যোগ। যেখানে দেশের যুবসমাজ চাকরির পেছনে দৌড়াচ্ছে, সেখানে আজিজ তাদের স্বনির্ভরতার পথ দেখাচ্ছেন।

এই বইটি শুধু একটি গাইড নয়, বরং একটি আন্দোলন, যা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে!

]]>
https://banglakal.com/books/23-years-old-md-aziz-from-murshidabad-published-a-book-on-freelancing/feed/ 0 650