উত্তর ভারত – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Mon, 07 Sep 2026 07:17:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.1 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2026/08/cropped-645620059_1464002491756680_8204546671402832666_n.jpg?fit=32%2C32&ssl=1 উত্তর ভারত – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 জেলাশাসকের অফিস চত্বরে মসজিদ, আদালতের রায়ের পরেই ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন https://banglakal.com/nation/no-mosque-can-exist-on-government-land-former-bajrang-dal-state-convenor-vikas-tyagi-files-case-in-city-magistrates-court/ https://banglakal.com/nation/no-mosque-can-exist-on-government-land-former-bajrang-dal-state-convenor-vikas-tyagi-files-case-in-city-magistrates-court/#respond Mon, 07 Sep 2026 07:17:48 +0000 https://banglakal.com/?p=4596 সরকারি জায়গায় কোনও মসজিদ থাকতে পারে না দাবি করে মামলা করেন বজরং দলের প্রাক্তন প্রদেশ আহ্বায়ক বিকাশ ত্যাগী। সিটি ম্যাজিস্ট্রেটের আদালতে শুরু হয় মামলা।

সাহারানপুরের মসজিদ ভেঙে দিল জেলা প্রশাসন। শুক্রবার রাত থেকে গোটা এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। শনিবার ভোরে শুরু হয় ভাঙার কাজ। সকাল ৮টার মধ্যে গুঁড়িয়ে দেওয়া হয় গোটা মসজিদ। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশে। ঘটনার আগে সাহারনপুরের সাংসদ ইকরা হোসেনকে গৃহবন্দি করা হয় বলে অভিযোগ।

সাহারানপুরে জেলাশাসকের দফতর চত্বরে থাকা একটি মসজিদ ভেঙে দিল জেলা প্রশাসন। শনিবার ভোরে শুরু হয় ভাঙার কাজ, সকাল ৮টার মধ্যে পুরো মসজিদটি গুঁড়িয়ে দেওয়া হয়।

সরকারি জমিতে বেআইনি নির্মাণের অভিযোগে মামলা হয়েছিল। ১৬ জুলাই সিটি ম্যাজিস্ট্রেটের আদালত মসজিদটিকে বেআইনি ঘোষণা করে এবং ৬ কোটি ৪১ লক্ষ টাকা জরিমানা করে।

সিটি ম্যাজিস্ট্রেটের রায়কে চ্যালেঞ্জ করে জেলা জজের আদালতে যায় মসজিদ কর্তৃপক্ষ। ২ সেপ্টেম্বর সেই আবেদন খারিজ করে আগের নির্দেশই বহাল রাখা হয়। এর পরেই মসজিদ ভাঙার সিদ্ধান্ত নেয় প্রশাসন।

সাহারানপুরের সাংসদ ইকরা হোসেনকে গৃহবন্দি করার অভিযোগ উঠেছে। মসজিদ ভাঙার অভিযান ঠেকাতে সাহারানপুর যাওয়ার চেষ্টা করার সময় তাঁর বাড়িতে পুলিশ পৌঁছয় বলে অভিযোগ সাংসদের।

ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সরকারের সমালোচনা করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাকে সরকারের সবচেয়ে বড় দায়িত্ব বলে মন্তব্য করেছেন।

মসজিদটি সাহারানপুরের জেলাশাসকের দপ্তর চত্বরে ছিল। সরকারি জায়গায় কোনও মসজিদ থাকতে পারে না দাবি করে মামলা করেন বজরং দলের প্রাক্তন প্রদেশ আহ্বায়ক বিকাশ ত্যাগী। সিটি ম্যাজিস্ট্রেটের আদালতে শুরু হয় মামলা। শেষ পর্যন্ত ১৬ জুলাই মসজিদকে বেআইনি ঘোষণা করে আদালত। একই সঙ্গে সরকারি জমি দখলের অভিযোগে ৬ কোটি ৪১ লক্ষ টাকা জরিমানাও করা হয়।

নগর ম্যাজিস্ট্রেটের আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জেলা জজের আদালতে যান মসজিদ কর্তৃপক্ষ। সেই মামলার রায় ঘোষণা হয় ২ সেপ্টেম্বর। নগর ম্যাজিস্ট্রেটের আদেশ বহাল রাখে জেলা জজের আদালত। এর পরেই মসজিদ ভাঙার কাজ শুরু করে প্রশাসন। শুক্রবার রাতেই পে লোডার-সহ অন্যান্য যন্ত্রপাতি রাখা হয় জেলাশাসকের দপ্তরে। এদিন সকাল থেকে শুরু হয় ভাঙার কাজ।

সাহারানপুরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (DIG) অভিষেক সিং জানিয়েছেন, সরকারি জমিতে বেআইনি নির্মাণ করা হয়েছিল বলে সিটি ম্যাজিস্ট্রেটের আদালত রায় দিয়েছিল। সেই নির্দেশের বিরুদ্ধে মসজিদ কমিটি আবেদন করলেও তা খারিজ হয়ে যায়। এর পরেই মসজিদটি ভাঙার কাজ শুরু হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সমস্ত আইনি প্রক্রিয়া মেনে চলতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

উচ্ছেদ অভিযান ঠেকাতে সাহারানপুর যাওয়ার চেষ্টা করছিলেন সাংসদ ইকরা হোসেন। কিন্তু তার আগেই তাঁকে গৃহবন্দি করা হয় বলে অভিযোগ। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, ‘আমি বাইরে বেরোতে যাচ্ছি, সেই সময়ে বাড়িতে প্রচুর সংখ্যক পুলিশ এসে হাজির হয়।’ এই নিয়ে তোপ দেগেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও। সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সরকারের সবচেয়ে বড় দায়িত্ব। সেটিই সরকারের সবচেয়ে বড় সাফল্যও হওয়া উচিত।’

১. কেন মসজিদটি ভাঙা হল?
প্রশাসনের দাবি, সরকারি জমিতে বেআইনি ভাবে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। এই অভিযোগে আদালতে মামলা হয় এবং পর পর দু’টি আদালতে প্রশাসনের সিদ্ধান্ত বহাল থাকে।

২. মসজিদ ভাঙার নির্দেশ কে দিয়েছিল?
প্রথমে সিটি ম্যাজিস্ট্রেটের আদালত মসজিদটিকে বেআইনি ঘোষণা করে। পরে জেলা জজের আদালতও সেই নির্দেশ বহাল রাখে।

৩. কত টাকা জরিমানা করা হয়েছিল?
সরকারি জমি দখলের অভিযোগে ৬ কোটি ৪১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল।

৪. মসজিদটি কোথায় ছিল?
সাহারানপুরের জেলাশাসকের দফতর চত্বরে মসজিদটি ছিল।

৫. ইকরা হোসেনকে কেন গৃহবন্দি করা হয়েছিল?
মসজিদ ভাঙার অভিযান ঠেকাতে তিনি সাহারানপুর যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গিয়েছে। সেই সময় তাঁর বাড়িতে পুলিশ পৌঁছে তাঁকে বাইরে যেতে দেয়নি বলে অভিযোগ করেছেন সাংসদ।

৬. প্রশাসন কী বলেছে?
সাহারানপুরের DIG অভিষেক সিংয়ের বক্তব্য, আদালতের নির্দেশের পরই মসজিদ ভাঙার কাজ শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আইনি প্রক্রিয়া মেনেই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

]]>
https://banglakal.com/nation/no-mosque-can-exist-on-government-land-former-bajrang-dal-state-convenor-vikas-tyagi-files-case-in-city-magistrates-court/feed/ 0 4596
সাহারানপুরে কড়া নিরাপত্তায় গুঁড়িয়ে দেওয়া হল মসজিদ, গৃহবন্দি সাংসদ ইকরা হাসান https://banglakal.com/communalism/https-www-facebook-com-banglakalmedia/ https://banglakal.com/communalism/https-www-facebook-com-banglakalmedia/#respond Sat, 05 Sep 2026 19:51:47 +0000 https://banglakal.com/?p=4499 সাহারানপুর, ৫ সেপ্টেম্বর:

উত্তরপ্রদেশের সাহারানপুর জেলাশাসকের কার্যালয় চত্বরের ভেতরে থাকা একটি মসজিদ শনিবার কড়া নিরাপত্তার মধ্যে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। আদালতের নির্দেশে কাঠামোটিকে সরকারি জমিতে নির্মিত বেআইনি নির্মাণ হিসেবে ঘোষণার পরেই এই পদক্ষেপ নেওয়া হয়। উচ্ছেদ অভিযানের সময় কালেক্টরেটের পাঁচটি প্রধান ফটক সিল করে দেওয়া হয় এবং বিশৃঙ্খলা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ, পিএসি ও র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়।

বজরং দলের প্রাক্তন প্রাদেশিক সমন্বয়ক বিকাশ ত্যাগীর দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে এই আইনি বিতর্কের সূত্রপাত ঘটে। অভিযোগে দাবি করা হয়েছিল যে, সংবেদনশীল সরকারি চত্বরে বেআইনিভাবে এই মসজিদটি গড়ে তোলা হয়েছে। এরপর সিটি ম্যাজিস্ট্রেটের আদালত কাঠামোটিকে বেআইনি ঘোষণা করে তা ভেঙে ফেলার নির্দেশ দেয়। একই সঙ্গে সরকারি জমি দখল ও অপব্যবহারের অভিযোগে প্রায় ৬ কোটি ৪১ লক্ষ টাকার জরিমানাও ধার্য করা হয়।

মসজিদ কমিটি সিটি ম্যাজিস্ট্রেটের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে জেলা দায়রা জজের আদালতে আপিল জানায়। চলতি সপ্তাহের শুরুর দিকে আদালত সেই আপিল খারিজ করে দিলে প্রশাসনের তরফ থেকে মসজিদটি ভাঙার চূড়ান্ত পথ প্রশস্ত হয়। সাহারানপুরের ডিআইজি অভিষেক সিং জানান, সিটি ম্যাজিস্ট্রেটের পর্যবেক্ষণেই স্পষ্ট হয়েছিল যে কাঠামোটি সরকারি জমিতে বেআইনিভাবে তৈরি এবং সেই নির্দেশের বিরুদ্ধে দায়ের করা আবেদনও খারিজ হয়ে গিয়েছে। তিনি আরও জানান, সতর্কতা হিসেবে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্নিত না হয়, তার জন্য সামাজিক মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে।

এই অভিযানের মধ্যেই সমাজবাদী পার্টির কৈরানা কেন্দ্রের সাংসদ ইকরা হাসান অভিযোগ করেন যে, সাহারানপুরে যাওয়ার আগেই তাঁকে তাঁর কৈরানার বাসভবনে গৃহবন্দি করে রাখা হয়েছে। তিনি জানান, মসজিদ উচ্ছেদের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দেখা করতে সাহারানপুর যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু তাঁকে আটকাতে তাঁর বাড়ির বাইরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে গৃহবন্দি করা হয়।

প্রশাসনের এমন পদক্ষেপের তীব্র বিরোধিতা করে ইকরা হাসান প্রশ্ন তোলেন, একজন নির্বাচিত সাংসদের নিজের নির্বাচনী এলাকার মানুষের সম্পর্কিত বিষয় নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দেখা করা কি এখন অপরাধ। গণতন্ত্রে মানুষের আওয়াজ তুলে ধরার জন্যই জনপ্রতিনিধিদের নির্বাচিত করা হয় এবং তাঁকে আটকে সেই কণ্ঠরোধ করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। উত্তরপ্রদেশের বিজেপি সরকার ইচ্ছাকৃতভাবে সাংসদকে এলাকায় যেতে বাধা দিয়েছে বলে অভিযোগ তোলে সমাজবাদী পার্টি। এসপি নেতা তথা গাজিপুরের সাংসদ আফজল আনসারি এই পদক্ষেপকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে দাবি করেন, ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা চালাচ্ছে শাসকদল।

ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন, সামাজিক সম্প্রীতি রক্ষা করাই সরকারের সবচেয়ে বড় দায়িত্ব এবং সাফল্য। অন্যদিকে বিএসপি সুপ্রিমো মায়াবতীও এই উচ্ছেদের সমালোচনা করে ধর্মীয় কাঠামোর বিরুদ্ধে এমন দ্রুত পদক্ষেপকে তাড়াহুড়ো বলে মন্তব্য করেন। তিনি এই ধরনের উচ্ছেদ অভিযান বন্ধ রেখে বিরোধ নিষ্পত্তির জন্য বিকল্প আইনি পথ খোঁজার আহ্বান জানান। পাশাপাশি উপযুক্ত আইনি প্রক্রিয়া না মেনে অভিযুক্তদের বাড়ি ভাঙার বিষয় নিয়েও উদ্বেগ প্রকাশ করে আইনের শাসন ও সকল ধর্মের মানুষের সমান সুরক্ষার ওপর জোর দেন তিনি।

কংগ্রেস সাংসদ ইমরান মাসুদও এই প্রশাসনিক পদক্ষেপের তীব্র বিরোধিতা করে দাবি করেন, এই মসজিদটি ১৯১১ সালের আগের সময় থেকে বিদ্যমান রয়েছে। তাঁর বক্তব্য, জমিটি ওয়াহিদ খান এবং ইয়াকুব খানের নামে নথিভুক্ত ছিল। পুরো আইনি প্রক্রিয়ায় ওয়াকফ বোর্ডকে পক্ষ করা হয়নি অভিযোগ তুলে তিনি জানান, বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়ে আইনি লড়াই চালানো হবে। যদিও প্রশাসনের তরফে স্পষ্ট করা হয়েছে, সরকারি জমিতে অবৈধ নির্মাণের প্রমাণ মেলার পর এবং আদালতের রায় মেনেই এই উচ্ছেদ কার্যকর করা হয়েছে।

বাংলাকাল-কে ফলো করুন

]]>
https://banglakal.com/communalism/https-www-facebook-com-banglakalmedia/feed/ 0 4499
বুলডোজার এখন প্রতিহিংসার হাতিয়ার, সাহারানপুরের মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দায় আরশাদ মাদানি https://banglakal.com/nation/bulldozers-becoming-instruments-of-revenge-arshad-madani-condemns-saharanpur-mosque-demolition/ https://banglakal.com/nation/bulldozers-becoming-instruments-of-revenge-arshad-madani-condemns-saharanpur-mosque-demolition/#respond Sat, 05 Sep 2026 19:33:03 +0000 https://banglakal.com/?p=4496 সাহারানপুর, ৫ সেপ্টেম্বর:

উত্তরপ্রদেশের সাহারানপুর কালেক্টরেট চত্বরের ভেতরে অবস্থিত ঐতিহাসিক মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি আরশাদ মাদানি। এই পদক্ষেপের প্রেক্ষিতে সাংবিধানিক ও আইনি সুরক্ষা সব ধর্মীয় সম্প্রদায়ের ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করা হচ্ছে কি না, তা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন তিনি।

মাদানি জানান, সাহারানপুরের এই মসজিদ ভাঙার ঘটনাটি সংবিধানের সর্বোচ্চ স্থান, আইনের শাসন, ধর্মীয় স্বাধীনতা, নাগরিকদের সমতা এবং রাষ্ট্রের নিরপেক্ষতার মতো বৃহত্তর নীতিগুলি নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। সুবিচার নিশ্চিত করার বদলে বুলডোজার ক্রমশ প্রতিহিংসা, পক্ষপাতিত্ব ও বিদ্বেষের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এই সমস্যা কেবল একটি মসজিদের মধ্যেই সীমাবদ্ধ নয় উল্লেখ করে আরশাদ মাদানি প্রশ্ন তোলেন, সরকারি জমি, রাস্তা বা সার্বজনীন স্থানে দশকের পর দশক ধরে দাঁড়িয়ে থাকা অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের কাঠামোর ক্ষেত্রেও কি একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি স্পষ্ট জানান, যদি বেআইনি দখল বা জবরদখল হটাই কোনো পদক্ষেপের মূল মানদণ্ড হয়, তবে সেই একই নিয়ম প্রতিটি ধর্ম ও সমাজের প্রতিটি অংশের ওপর সমভাবে প্রযোজ্য হওয়া আবশ্যক।

সাহারানপুরের ওই মসজিদ সংক্রান্ত আইনি ও ঐতিহাসিক নথির প্রসঙ্গ টেনে তিনি জানান, কাঠামোটি ওয়াকফ বোর্ডের ৪৫১ নম্বর রেজিস্ট্রেশনের অধীনে নথিভুক্ত ছিল এবং পুরোনো ভূমি রেকর্ডে ইয়াকুব খান ও ওয়াহিদ খানের নাম রয়েছে। এ ছাড়া মসজিদ কমিটি আদালতের সামনে ১৯১১ সালের নথি, মিউনিসিপ্যাল রেকর্ড এবং পুরোনো রাজস্ব সংক্রান্ত তথ্য পেশ করেছিল।

মসজিদ কমিটির বক্তব্য অনুযায়ী, বর্তমান কালেক্টরেট ভবন গড়ে ওঠার বহু আগে থেকেই ওই মসজিদটির অস্তিত্ব ছিল। মাদানি প্রশ্ন তোলেন, বুলডোজার চালানোর আগে এই সমস্ত ঐতিহাসিক ও আইনি নথি যথাযথভাবে বিবেচনা করা হয়েছিল কি না। তিনি ১৯৯১ সালের প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট এবং ওয়াকফ আইনের ‘ওয়াকফ বাই ইউজার’ সংক্রান্ত বিধানের কথাও তুলে ধরেন।

ভারতের সার্বভৌম কাঠামো স্মরণ করিয়ে দিয়ে আরশাদ মাদানি বলেন, এই দেশ প্রতিটি ধর্মের মানুষের সমঅধিকারের স্থান। ভারতীয় সংবিধান প্রথম শ্রেণি বা দ্বিতীয় শ্রেণির নাগরিক তৈরি করে না। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান এবং সব ধর্মের অনুসারীদেরই এই দেশ যৌথ মাতৃভূমি।

শেষে তিনি উল্লেখ করেন, তাঁরা কোনো বিশেষ সুবিধা বা ছাড় চাইছেন না, তাঁদের একমাত্র দাবি সমন্যায় বা সমান বিচার। যদি সংবিধান এবং আইন সকলের জন্য প্রযোজ্য হয়, তবে তার সুরক্ষা এবং প্রয়োগও প্রতিটি নাগরিকের জন্য সমান হওয়া উচিত।

বাংলাকাল-কে ফলো করুন

]]>
https://banglakal.com/nation/bulldozers-becoming-instruments-of-revenge-arshad-madani-condemns-saharanpur-mosque-demolition/feed/ 0 4496
লখনউ ষড়যন্ত্র মামলায় আদিবাসী গবেষক প্রিয়াংশু কাশ্যপের কারাবাসের এক বছর পূর্ণ https://banglakal.com/communalism/adivasi-scholar-priyanshu-kashyap-completes-one-year-in-jail/ https://banglakal.com/communalism/adivasi-scholar-priyanshu-kashyap-completes-one-year-in-jail/#respond Sat, 29 Aug 2026 15:16:34 +0000 https://banglakal.com/?p=4314 নয়া দিল্লি, ২৯ অগস্ট:

লখনউ ষড়যন্ত্র মামলায় গ্রেফতার হওয়া আদিবাসী গবেষক ও ছাত্রনেতা প্রিয়াংশু কাশ্যপের জেলবন্দি জীবনের এক বছর পূর্ণ হলো। এই প্রেক্ষাপটে মানবাধিকার কর্মী ও নাগরিক অধিকার সংগঠনগুলি পুরো মামলাটিকে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি পুনর্ব্যক্ত করেছে। ছত্তীসগঢ়ের বস্তারের বাসিন্দা এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রাক্তন ছাত্র প্রিয়াংশু দীর্ঘদিন ধরে দলিত, আদিবাসী ও শ্রমিক অধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

২০২৫ সালের জুলাই মাসের শেষভাগে হরিয়ানা থেকে প্রথমে পুলিশ এবং পরবর্তীতে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ তাকে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের আওতায় গ্রেফতার করে লখনউ নিয়ে যায়। তদন্তকারী সংস্থার অভিযোগ, নিষিদ্ধ সংগঠন সিপিআই মাওবাদীর উত্তর আঞ্চলিক ব্যুরোর হয়ে বিভিন্ন ছাত্র ও শ্রমিক ফ্রন্টে তিনি সক্রিয় ভূমিকা পালন করছিলেন। তবে নাগরিক অধিকার রক্ষা কমিটি ও অধিকার কর্মীদের বক্তব্য, প্রান্তিক মানুষের পক্ষে আওয়াজ তোলার কারণেই রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হতে হয়েছে এই তরুণ গবেষককে।

ক্যাম্পেন এগেইনস্ট স্টেট রিপ্রেশন সহ তিরিশটিরও বেশি সামাজিক সংগঠনের মঞ্চ দাবি করেছে যে, লখনউ ষড়যন্ত্র মামলাটি আসলে ভীমা কোরেগাঁও মামলার মতোই একটি সাজানো বয়ান। গণতান্ত্রিক আন্দোলন এবং মতপ্রকাশের স্বাধীনতাকে অপরাধী সাব্যস্ত করতেই সরকার কালা কানুন ইউএপিএ-কে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বিনা বিচারে দীর্ঘমেয়াদি আটক রাখার মাধ্যমে প্রাকৃতিক ন্যায়ের নীতি লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিশিষ্ট অধিকার কর্মীরা।

প্রিয়াংশু কাশ্যপ ছাড়াও এই মামলায় একাধিক আইনজীবী ও সমাজকর্মীকে দীর্ঘদিন ধরে হেফাজতে রাখা হয়েছে, যাদের বিরুদ্ধে এখনও চূড়ান্ত কোনো বিচারপ্রক্রিয়া শুরু হয়নি। অধিকার রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ জানিয়েছেন, অবিলম্বে প্রিয়াংশু সহ সমস্ত রাজবন্দির মুক্তি দিতে হবে এবং ভিন্নমত দমনের লক্ষ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির এই অপব্যবহার অবিলম্বে বন্ধ করতে হবে।

বাংলাকাল-কে ফলো করুন

]]>
https://banglakal.com/communalism/adivasi-scholar-priyanshu-kashyap-completes-one-year-in-jail/feed/ 0 4314
৩৬ হাজার ২৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত গঙ্গা এক্সপ্রেসওয়েতে উদ্বোধনের চার মাসেই ফাটল,প্রশ্নের মুখে যোগী সরকার https://banglakal.com/nation/cracks-reappear-on-uttar-pradesh-ganga-expressway-within-four-months-of-inauguration/ https://banglakal.com/nation/cracks-reappear-on-uttar-pradesh-ganga-expressway-within-four-months-of-inauguration/#respond Thu, 27 Aug 2026 07:57:36 +0000 https://banglakal.com/?p=4275 উন্নাও, ২৭ আগস্ট:

উদ্বোধনের মাত্র কয়েক মাসের মধ্যেই বড়সড় ফাটল দেখা দিল উত্তরপ্রদেশের গঙ্গা এক্সপ্রেসওয়েতে। উন্নাওয়ের কাছে এই নবনির্মিত এক্সপ্রেসওয়ের মেরামতি করা অংশে নতুন করে ফাটল তৈরি হওয়ায় এর নির্মাণকাজের মান নিয়ে দেশজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। সাংবাদিক পীযূষ রাই একটি ভিডিও প্রকাশ্যে এনেছেন যেখানে পিচ ঢালাই করা রাস্তার উপরিভাগে দীর্ঘ এবং গভীর ফাটল স্পষ্ট দেখা যাচ্ছে। ৩৬ হাজার ২৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মেগা প্রকল্পটি গত ২৯ এপ্রিল ২০২৬ তারিখে উদ্বোধন করা হয়েছিল।

উদ্বোধনের পর কয়েক মাস পেরোতে না পেরোতেই বর্ষার বৃষ্টির জেরে একাধিকবার ভূমি ধস এবং নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। মূলত ৪২১ থেকে ৪২২ কিলোমিটার অংশের কাছাকাছি বৃষ্টির কারণে মাটি ধুয়ে গিয়ে রাস্তার ঢাল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে বারবার মেরামতির কাজ করা হলেও ওই একই জায়গায় ফাটল ফের মাথাচাড়া দিয়ে উঠছে। ভিডিও ফুটেজে রাস্তার মাঝ বরাবর তৈরি হওয়া ওই ফাটলগুলো সারাই করা অংশেই পুনরায় দেখা গিয়েছে।

এই ঘটনাগুলি ভারতের নতুন এক্সপ্রেসওয়েগুলির গুণমান এবং রক্ষণাবেক্ষণ নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে তৈরি করা পরিকাঠামো কেন কয়েক মাসের মধ্যেই এমন বেহাল দশায় পৌঁছল তা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা চলছে। সরকারি আধিকারিকদের দাবি অতিরিক্ত বৃষ্টিপাতের কারণেই রাস্তার এই ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত অংশগুলিতে ফের মেরামতির কাজ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট নির্মাণকারী সংস্থা।

বাংলাকাল-কে ফলো করুন

]]>
https://banglakal.com/nation/cracks-reappear-on-uttar-pradesh-ganga-expressway-within-four-months-of-inauguration/feed/ 0 4275
কানপুরে ভেঙে পড়ল বেসরকারি সংস্থার প্রশিক্ষণরত বিমান, পাইলটের মর্মান্তিক মৃত্যু https://banglakal.com/nation/training-aircraft-of-a-private-company-crashed-in-kanpur-tragic-death-of-pilot/ https://banglakal.com/nation/training-aircraft-of-a-private-company-crashed-in-kanpur-tragic-death-of-pilot/#respond Thu, 27 Aug 2026 07:44:37 +0000 https://banglakal.com/?p=4272 কানপুর, ২৭ আগস্ট:

কানপুরে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবর সামনে এসেছে। বৃহস্পতিবার সকালে আকাশে ওড়ার সময় আচমকাই ভেঙে পড়ে একটি বেসরকারি সংস্থার প্রশিক্ষণরত বিমান বা ট্রেনিং এয়ারক্র্যাফ্ট। এই ভয়াবহ দুর্ঘটনায় বিমানটির পাইলটের মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে।

বিমানটি মূলত উড়ান প্রশিক্ষণের কাজেই ব্যবহার করা হচ্ছিল। বৃহস্পতিবার সকালে প্রশিক্ষণের সময় হঠাতই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে এয়ারক্র্যাফ্টটি। সংবাদ সংস্থা মারফত দুর্ঘটনার এই খবর প্রকাশ্যে আসার পরেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনার জেরে পাইলটের মৃত্যু হওয়ায় শোকের পরিস্থিতি তৈরি হয়েছে। তবে ঠিক কী কারণে এই বিমানটি ভেঙে পড়ল বা এর পেছনে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি। ঘটনাটি ঘটার পর থেকে আরও বিস্তারিত তথ্যের অপেক্ষা করা হচ্ছে।

বাংলাকাল-কে ফলো করুন

]]>
https://banglakal.com/nation/training-aircraft-of-a-private-company-crashed-in-kanpur-tragic-death-of-pilot/feed/ 0 4272
ছাত্রীকে যৌন হেনস্থা ও মারধরের অভিযোগ, আলওয়ারে সাসপেন্ড প্রধান শিক্ষক https://banglakal.com/nation/school-teacher-molests-student-in-alwar-principal-suspended-over-allegations/ https://banglakal.com/nation/school-teacher-molests-student-in-alwar-principal-suspended-over-allegations/#respond Sun, 23 Aug 2026 10:26:37 +0000 https://banglakal.com/?p=4222 আলওয়ার, ২৩ আগস্ট:

রাজস্থানের আলওয়ার জেলার একটি সরকারি বিদ্যালয়ে ছাত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে। শিক্ষাদপ্তরের পক্ষ থেকে শনিবার এই নির্দেশিকা জারি করা হয়। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম মনোজ কুমার শর্মা।

অভিযোগ অনুযায়ী, আলওয়ারের একটি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পাঠরত এক নাবালিকা ছাত্রীকে দীর্ঘ কয়েক মাস ধরে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করছিলেন প্রধান শিক্ষক মনোজ কুমার। এমনকি ছাত্রীটি এই অন্যায়ের প্রতিবাদ করলে তাকে বেধড়ক মারধর ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। বিষয়টি ছাত্রীটি তার পরিবারের সদস্যদের জানালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা অভিযুক্ত প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিদ্যালয় চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন। পরবর্তীতে ছাত্রীর পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে।

পরিস্থিতি বেগতিক দেখে জেলা শিক্ষাদপ্তর তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মেলার পর উচ্চপদস্থ শিক্ষা আধিকারিকদের নির্দেশে মনোজ কুমার শর্মাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। বিভাগীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁর বিরুদ্ধে সাসপেনশনের এই নির্দেশ বহাল থাকবে বলে জানানো হয়েছে।

বাংলাকাল-কে ফলো করুন

]]>
https://banglakal.com/nation/school-teacher-molests-student-in-alwar-principal-suspended-over-allegations/feed/ 0 4222
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ৫০০ কোটির জমি জোরপূর্বক দখলের অভিযোগ পুরসভার বিরুদ্ধে https://banglakal.com/nation/north-india/amu-accuses-aligarh-civic-body-of-forcible-occupation-after-fencing-500-crore-university-land/ https://banglakal.com/nation/north-india/amu-accuses-aligarh-civic-body-of-forcible-occupation-after-fencing-500-crore-university-land/#respond Sun, 23 Aug 2026 08:28:18 +0000 https://banglakal.com/?p=4176 আলিগড়, ২৩ আগস্ট:

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০০ কোটি টাকা মূল্যের ৩.৮ একরের বেশি গুরুত্বপূর্ণ জমি আলিগড় পুরনিগম জোরপূর্বক দখল করেছে বলে অভিযোগ তুলল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যায় পুরসভার আধিকারিকরা বিতর্কিত ওই জমিতে কাঁটাতারের বেড়া দিতে শুরু করেন এবং সেখানে পুরসভার মালিকানা দাবি করে সাইনবোর্ড ঝুলিয়ে দেন। এই ঘটনার খবর পেয়েই উপাচার্য অধ্যাপক নাইমা খাতুনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের পদস্থ কর্তাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাইমা খাতুন পুরসভার এই পদক্ষেপকে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, দেশের একটি ঐতিহাসিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের বৈধ জমি বেআইনিভাবে দখল করা হয়েছে এবং এই পদক্ষেপের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে। উপাচার্য জানান, এই জমির মালিকানা প্রমাণের জন্য বিশ্ববিদ্যালয়ের কাছে শতবর্ষ প্রাচীন সমস্ত বৈধ নথিপত্র রয়েছে। বিশ্ববিদ্যালয়কে কোনো ধরনের পূর্ব নোটিস না দিয়েই পুরসভা এই পদক্ষেপ নিয়েছে বলে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

তবে পুর কমিশনার প্রেম প্রকাশ মীনা বিশ্ববিদ্যালয়ের এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, পুরসভার সরকারি নথি অনুযায়ী গত ৪০ বছর ধরে এই জমির মালিকানা পুরনিগমের হাতেই রয়েছে। তিনি সাংবাদিকদের জানান, পুরসভা শীঘ্রই এই জমিতে গুরুত্বপূর্ণ একাধিক নগর উন্নয়ন প্রকল্প ও জনকল্যাণমূলক পরিকাঠামো নির্মাণের কাজ শুরু করার পরিকল্পনা করছে।

অন্যদিকে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নাভেদ খান জানিয়েছেন, ২০২৩ সাল থেকেই স্থানীয় মহকুমা শাসকের আদালতে এই জমি নিয়ে মালিকানা সংক্রান্ত বিরোধ বিচারাধীন রয়েছে। বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই ১৯২৩ সালের ১৩ জুনের যুক্তপ্রদেশ সরকারের সরকারি বিজ্ঞপ্তিসহ সমস্ত প্রয়োজনীয় নথি ও রেকর্ড প্রশাসনের কাছে জমা দিয়েছে। তৎকালীন সময়ে জমিটি আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের নামে বরাদ্দ করা হয়েছিল। তিনি আশা প্রকাশ করেন যে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সম্মানজনক সমাধান সূত্র খুঁজে পাওয়া সম্ভব হবে।

এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি জরুরি বৈঠক ডেকে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। শিক্ষক সমিতির সভাপতি তুফায়েল আহমেদ জানিয়েছেন, তাঁরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন এবং ন্যায়বিচারের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ শীর্ষ প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে দরবার করবেন। প্রয়োজনে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন তাঁরা। একই সঙ্গে জওহরলাল নেহেরু মেডিকেল কলেজের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনও এই জমি বিবাদের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে।

বাংলাকাল-কে ফলো করুন

]]>
https://banglakal.com/nation/north-india/amu-accuses-aligarh-civic-body-of-forcible-occupation-after-fencing-500-crore-university-land/feed/ 0 4176
উত্তরাখণ্ডের মোট ৭০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৪৫টি আসনেই ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারের সংখ্যা ২০২২ সালের বিধানসভা নির্বাচনের জয়-পরাজয়ের ব্যবধানের চেয়েও বেশি। https://banglakal.com/nation/startling-findings-revealed-on-voter-deletions-in-uttarakhand-electoral-rolls/ https://banglakal.com/nation/startling-findings-revealed-on-voter-deletions-in-uttarakhand-electoral-rolls/#respond Sat, 22 Aug 2026 08:46:19 +0000 https://banglakal.com/?p=4142 দেরাদুন, ২২ অগস্ট:

উত্তরাখণ্ডের ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় ভোটারদের নাম বাদ পড়ার ক্ষেত্রে চাঞ্চল্যকর পরিসংখ্যান তুলে ধরেছে বেসরকারি গবেষণা সংস্থা সাবার ইনস্টিটিউট। তাদের প্রকাশিত সাম্প্রতিক বিশ্লেষণ অনুযায়ী, রাজ্যের বিভিন্ন জেলায় মুসলিম জনসংখ্যার অনুপাতের সঙ্গে অনুপস্থিত, স্থানান্তরিত বা মৃত হিসেবে চিহ্নিত ভোটারদের নাম বাদ দেওয়ার হারের একটি গভীর ও শক্তিশালী সংযোগ লক্ষ্য করা গিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ১৩টি জেলার ক্ষেত্রে এই পারস্পরিক সম্পর্কের অনুপাত অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে, উত্তরাখণ্ডের মোট ৭০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৪৫টি আসনেই ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারের সংখ্যা ২০২২ সালের বিধানসভা নির্বাচনের জয়-পরাজয়ের ব্যবধানের চেয়েও বেশি। এছাড়াও ভৌগোলিক দিক থেকে দেরাদুন জেলা ছাড়া রাজ্যের বাকি সমস্ত জেলাতেই ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ক্ষেত্রে মহিলাদের অনুপাত ৫০ শতাংশের বেশি। ৭০টি বিধানসভা কেন্দ্র জুড়ে অন্তত ৮ লক্ষ ৭ হাজার ৪১০ জন ভোটারকে এই বিশেষ প্রক্রিয়ার আওতায় চিহ্নিত করা হয়েছে। কয়েকশো পোলিং পার্টের প্রাথমিক তথ্য না পাওয়ায় এই সংখ্যাটি আরও বেশি হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

পরিসংখ্যানগত বিশ্লেষণে দেখা গিয়েছে, মুসলিম জনসংখ্যার হারের সঙ্গে ভোটার বাতিলের সরাসরি ইতিবাচক সংযোগ রয়েছে। যেখানে পিয়ারসন সহগ ধনাত্মক ০.৫৪ এবং স্পিয়ারম্যান সহগ ধনাত্মক ০.৮৪। বিপরীতে দারিদ্র্যের হারের সঙ্গে নাম বাদ পড়ার সম্পর্কের প্রভাব তুলনামূলকভাবে অনেকটাই দুর্বল, যার পিয়ারসন সহগ ধনাত্মক ০.১৭ এবং স্পিয়ারম্যান সহগ ধনাত্মক ০.৪৯। অন্যদিকে তপশিলি জাতিভুক্ত জনসংখ্যার হারের সঙ্গে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার তীব্র নেতিবাচক সংযোগ পাওয়া গিয়েছে, যেখানে পিয়ারসন সহগ ঋণাত্মক ০.৬৫ এবং স্পিয়ারম্যান সহগ ঋণাত্মক ০.৫৩।

গবেষকদের মতে, ভোটার তালিকা সংশোধনের মতো একটি বৃহৎ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই ধরনের বৈষম্যমূলক পরিসংখ্যান সামনে আসায় বিষয়টি নিয়ে গভীর তদন্ত ও কঠোর নজরদারির প্রয়োজন রয়েছে। উত্তরাখণ্ডের এই সমীক্ষা শেষ হওয়ার পর সংশ্লিষ্ট সংস্থাটি এবার কর্ণাটক, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্রের মতো বড় রাজ্যগুলির ভোটার তালিকা নিয়েও অনুরূপ বিশদ গবেষণা শুরু করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

আরো বিস্তারিত জানতে https://sabarinstitute.org/research-and-publications/compr

বাংলাকাল-কে ফলো করুন

]]>
https://banglakal.com/nation/startling-findings-revealed-on-voter-deletions-in-uttarakhand-electoral-rolls/feed/ 0 4142
অযোধ্যা রাম মন্দিরের অনুদান তছরুপের খবর করায় হেনস্থার মুখে সাংবাদিক https://banglakal.com/nation/journalist-who-reported-ayodhya-temple-theft-facing-up-police-firs-harassment/ https://banglakal.com/nation/journalist-who-reported-ayodhya-temple-theft-facing-up-police-firs-harassment/#respond Sat, 22 Aug 2026 08:27:40 +0000 https://banglakal.com/?p=4136 লখনউ, ২২ অগস্ট:

অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরুপ ও চুরির ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করার জেরে উত্তরপ্রদেশ পুলিশের একাধিক এফআইআর ও ধারাবাহিক হেনস্থার মুখে পড়েছেন সাংবাদিক অভিষেক উপাধ্যায়। ২০২৬ সালের জুন মাসে রাম মন্দির ট্রাস্টের আর্থিক অনিয়ম নিয়ে ধারাবাহিক ভিডিও প্রতিবেদন প্রকাশের পরই তাঁর বিরুদ্ধে গাজিয়াবাদ ও লখনউয়ের একাধিক থানায় এই পদক্ষেপ নেওয়া হয় বলে দ্য ওয়্যারের প্রতিবেদনে প্রকাশ।

অভিষেক উপাধ্যায় তাঁর বিশেষ প্রতিবেদনে রাম মন্দির ট্রাস্টের প্রাক্তন কর্মীদের সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন। সেই সাক্ষাৎকারে মন্দিরের অনুদান গণনা ও সুরক্ষার মারাত্মক গাফিলতির তথ্য সামনে আসে। রাম মন্দিরের জন্য সংগৃহীত কোটি কোটি টাকার অনুদান গণনা এবং ব্যবস্থাপনায় যে অস্বচ্ছতা চলছিল, তা তাঁর অনুসন্ধানী সাংবাদিকতায় বিশদে উঠে আসে।

এই প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পরেই উত্তরপ্রদেশ সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল বা সিট নড়েচড়ে বসে। রাজ্য পুলিশের এই বিশেষ দলের তদন্তের ভিত্তিতে আটজন মন্দির কর্মচারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। পরবর্তীতে তাদের গ্রেপ্তার করার পাশাপাশি অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় এবং ট্রাস্টের কয়েকজন শীর্ষ আধিকারিকও পদত্যাগ করতে বাধ্য হন।

তবে এই ঘটনা উদঘাটনের পর থেকেই সাংবাদিক অভিষেক উপাধ্যায়ের বিরুদ্ধে ধারাবাহিক আইনি পদক্ষেপ ও প্রশাসনিক চাপ শুরু হয়। এর আগে ২০২৪ সালের একটি বিতর্কিত এফআইআরের পরিপ্রেক্ষিতে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট তাঁর বিরুদ্ধে কোনো ধরনের দমনমূলক বা শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের ওপর স্থগিতাদেশ জারি করেছিল। সেই নির্দেশ কার্যকর থাকা সত্ত্বেও তাঁর ঠিকানায় পুলিশের রুটিন তল্লাশি ও পূর্ণাঙ্গ নথিপত্র ছাড়াই মামলার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

বাংলাকাল-কে ফলো করুন

]]>
https://banglakal.com/nation/journalist-who-reported-ayodhya-temple-theft-facing-up-police-firs-harassment/feed/ 0 4136