রাজনীতি – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Wed, 04 Mar 2026 18:03:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG.png?fit=32%2C32&ssl=1 রাজনীতি – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 বিহারের রাজনীতিতে বড়সড় পালাবদলের ইঙ্গিত: মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভায় যাচ্ছেন নীতীশ কুমার? https://banglakal.com/nation/bihar-political-changes/ https://banglakal.com/nation/bihar-political-changes/#respond Wed, 04 Mar 2026 18:02:57 +0000 https://banglakal.com/?p=2295 পাটনা, ৪ মার্চ: বিহারের রাজনৈতিক অন্দরে জোর জল্পনা—দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী Nitish Kumar কি এবার রাজ্যসভায় পা রাখতে চলেছেন? নির্ভরযোগ্য সূত্রের খবর, ১৬ মার্চ ২০২৬-এ নির্ধারিত রাজ্যসভা নির্বাচনের জন্য তিনি প্রার্থীপদ দাখিল করতে পারেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সম্ভাব্য শেষ তারিখ ৫ মার্চ।

এই সম্ভাব্য পদক্ষেপ বাস্তবায়িত হলে বিহারের নেতৃত্বে বড় পরিবর্তন অবশ্যম্ভাবী। কারণ, সংবিধান অনুযায়ী একইসঙ্গে রাজ্য বিধানসভার সদস্য এবং সংসদের উচ্চকক্ষের সদস্য থাকা যায় না। ফলে রাজ্যসভায় নির্বাচিত হলে তাঁকে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হবে।

NITISH KUMAR BIHAR CHIEF MINISTER

জেডিইউ-এনডিএ শিবিরে তৎপরতা

বর্তমানে Janata Dal (United)-এর প্রধান হিসেবে নীতীশ কুমার National Democratic Alliance-এর সমর্থনে বিহারে জোট সরকার পরিচালনা করছেন। গত বছরের বিধানসভা নির্বাচনে এনডিএ জোট উল্লেখযোগ্য জয় পায়। যদিও নীতীশ কুমার টানা দশমবারের মতো শপথ নেন, তবে আসনসংখ্যার বিচারে Bharatiya Janata Party একক বৃহত্তম দল হিসেবে উঠে আসে।

এই প্রেক্ষাপটে রাজ্যসভায় তাঁর সম্ভাব্য গমন জোট রাজনীতির অন্দরে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। বিজেপি সূত্রে ইঙ্গিত, পরবর্তী মুখ্যমন্ত্রী পদে নিজেদের নেতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা জোরদার করা হয়েছে।

উত্তরসূরি কে?

দলীয় সূত্রে আলোচনা চলছে, নীতীশ-পুত্র নিশান্ত কুমারকে উপমুখ্যমন্ত্রী পদে আনার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবু জেডিইউ-র ভেতরে উত্তরাধিকার প্রশ্নে নীরব তৎপরতা স্পষ্ট।

এদিকে রাজ্যসভায় বিহারের পাঁচটি আসন খালি হচ্ছে। জেডিইউ-র দখলে থাকা দুটি আসনের একটি থেকে বর্তমান সাংসদ Ram Nath Thakur-কে তৃতীয়বারের জন্য মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত বলে জানা গেছে। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ভারতরত্ন প্রাপ্ত কর্পূরী ঠাকুরের পুত্র।

দিল্লিমুখী নীতীশ—রাজনীতির নতুন অধ্যায়?

দীর্ঘ রাজনৈতিক জীবনে নীতীশ কুমার বিহারের রাজনীতিতে এক অনিবার্য নাম। জোটবদল, কৌশলী অবস্থান ও প্রশাসনিক অভিজ্ঞতায় তিনি বারবার প্রাসঙ্গিক থেকেছেন। এবার যদি তিনি রাজ্যসভায় যান, তবে তা হবে রাজ্য রাজনীতি থেকে জাতীয় মঞ্চে তাঁর ভূমিকার পুনর্নির্ধারণ।

প্রশ্ন উঠছে—এটি কি ধীরে ধীরে সক্রিয় রাজ্য রাজনীতি থেকে সরে যাওয়ার ইঙ্গিত, নাকি বৃহত্তর জাতীয় কৌশলের অংশ? বিজেপির উত্থান ও এনডিএ-র ভেতরে ক্ষমতার ভারসাম্য বদলের প্রেক্ষাপটে এই সিদ্ধান্তকে অনেকে কৌশলগত বলেই মনে করছেন।

সরকারিভাবে এখনো কিছু ঘোষণা না হলেও পাটনার রাজনৈতিক মহল উত্তেজনায় টগবগ করছে। আগামী ২৪ ঘণ্টাই স্পষ্ট করে দিতে পারে—বিহারের শীর্ষপদে কি সত্যিই আসছে নতুন মুখ, আর নীতীশ কুমারের রাজনৈতিক যাত্রা কি এবার দিল্লিমুখী?

]]>
https://banglakal.com/nation/bihar-political-changes/feed/ 0 2295
তৃণমূল বুথ সভাপতি ও পঞ্চায়েত মেম্বারের দাদাগিরির অভিযোগ থানায় https://banglakal.com/state/trinamul-bhata-president-complaint/ https://banglakal.com/state/trinamul-bhata-president-complaint/#respond Wed, 04 Mar 2026 16:11:35 +0000 https://banglakal.com/?p=2285 তৃণমূল কংগ্রেসের জামানায় তৃণমূলের কিছু দুষ্টু লোকের গুন্ডামি এবং অশ্লীলতার ছবি বার বার উঠে এসেছে বিভিন্ন খবরে। কখনো চুরি,কখনো হুমকি আবার কখনো খুনের অভিযোগ উঠেছে বার বার। বার বার খবর হবার পরেও নিয়ন্ত্রণ করতে পারছে না তৃণমূল কংগ্রেসের চুনোপুঁটি কিছু দুষ্টু নেতা বা নেত্রী। ঠিক তারিই একটি নজির স্থাপন করেছেন এক তৃণমূল বুথ সভাপতি ও পঞ্চায়েতের মহিলা সদস্য। কারিবিল্লা খাঁ নতুন বাড়ি তৈরির জন্য স্টোনচিফ ফেলতে গিয়ে সৈয়দ আলি খাঁয়ের বাড়ির কোনাচে লেগে যায় গাড়ি, ফলত ভেঙে যায় কোনাচ। সূত্রের খবর সৈয়দ আলি খাঁয়ের প্রথম বিয়ে হয়েছিল সুপিয়া বিবির সাথে। খবরের ভিতরে খবর যে সুপিয়া বিবিকে বিভিন্ন ভাবে অত্যাচার করে সৈয়দ আলি খাঁ প্রায় দুই বছর ঘরে ঢুকতেই দেইনি এখন পর্যন্ত বলে অভিযোগ করছেন তার বৌমা আল্লাদী বিবি, তারপর বিয়ে করেছে সৈয়দ আলি খাঁ আরো একটি।এবার ঘটনা হলো সৈয়দ আলি খাঁ এর প্রথম স্ত্রী সুপিয়া বিবির নামে এবছর বাংলার বাড়ি প্রকল্পের টাকা এসেছে, অনেক চেষ্টা করেও সেই বাড়ি সৈয়দ আলি সহ তার শুভাকাঙ্ক্ষীরা কেড়ে নিতে পারেননি এরকমটাই জানিয়েছেন কারিবিল্লা খাঁয়ের বৌ অর্থাৎ সুপিয়া বিবির বৌমা অর্থাৎ যারা বর্তমানে দেখাশোনা করছেন সুপিয়া বিবির।ফলত একটা চাপা রাগ ছিল আর তার উপর কোনাচ ভেঙে যাওয়া । প্রথমে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে জানালে তাদের অর্থাৎ সৈয়দ আলি খাঁয়ের যা ক্ষতি হয়েছে তা পূরণ করবেন বলেন কারিবিল্লা খাঁ। তারপর চুপচাপ ছিল একদিন। পরদিন চলে তুমুল গালিগালাজ এবং লাঠির আঘাত। অভিযোগ বুথ সভাপতি দাঁড়িয়ে থেকে বলে ক্ষতিপূরণ নেওয়ার দরকার নেই মেরে শোধ করে লে, পঞ্চায়েত মেম্বারের পাওয়ার আরো বেড়ে যায় ফলত চলে তুমুল ধ্বস্তাধ্বস্তি। এক পর্যায়ে সুপিয়া বিবিকে একা পেয়ে বুথ সভাপতি সজোরে মাথায় মারে লাঠি,ফেটে রক্ত পড়তে থাকে এবং দাঁড়িয়ে সহযোগিতা করেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যা।ফলত কেস গড়ায় থানা পর্যন্ত। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নং ব্লকের সন্ধিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার যাদববাটীর। জানা গেছে ২৫২ নং তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি আসরাফ ভাঙ্গি ও সন্ধিপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যা সানোয়ারা এই পুরো কর্মকাণ্ডটি ঘটিয়েছে যা সত্যিই বেদনাদায়ক।যদিও বর্তমানে পুলিশের কাছে হস্তান্তর হয়েছে এই ঘটনা এখন দেখার বিষয় কবে বিচার পান উক্ত নিরীহ দরিদ্র পরিবারের মানুষ গুলো।তবে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৈয়দ আলি খাঁয়ের ভাগ্না তথা সন্ধিপুর ২ নং গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী অর্থাৎ যাদববাটীর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নেতা জাকির হোসেন খাঁন। তিনি বলেন ভিডিও দেখেছি খুব খারাপ লাগলো। তবে বাড়িটা আমার দূরে তাই কি হয়েছে আসলে আমি জানিনা।

]]>
https://banglakal.com/state/trinamul-bhata-president-complaint/feed/ 0 2285
বিধায়কের নামে ‘নিখোঁজ’ পোস্টার: কৃষ্ণগঞ্জে তুঙ্গে রাজনৈতিক তরজা https://banglakal.com/state/missing-poster-in-the-name-of-mla-political-tension-in-krishnaganj/ https://banglakal.com/state/missing-poster-in-the-name-of-mla-political-tension-in-krishnaganj/#respond Thu, 26 Feb 2026 11:23:02 +0000 https://banglakal.com/?p=2211 নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণগঞ্জ: ‘বিধায়ককে খুঁজে দিন’— এই মর্মেই পোস্টার পড়ল নদীয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায়। বিধানসভার বিজেপি বিধায়ক আশীষ কুমার বিশ্বাসের ছবি সম্বলিত এই পোস্টারগুলিকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কৃষ্ণগঞ্জ ব্লকের নানা প্রান্তে। পোস্টারের নিচে সৌজন্যে লেখা রয়েছে ‘কৃষ্ণগঞ্জ বিধানসভার সচেতন নাগরিক সমাজ’।

​পোস্টারের বিষয়বস্তু ও জনমত

উদ্ধার হওয়া পোস্টারগুলিতে বিধায়ককে ‘মিথ্যাবাদী’ ও ‘ধাপ্পাবাজ’ বলে কটাক্ষ করা হয়েছে। এমনকি ইডি (ED), সিবিআই (CBI) এবং পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে বিধায়ককে খুঁজে দেওয়ার আর্জিও জানানো হয়েছে। তবে এই ধরনের পোস্টারকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। স্থানীয় বাসিন্দা শম্ভুনাথ সরকার বলেন, “বিধায়ক একজন ভালো মানুষ, তিনি সবসময় আমাদের পাশে থাকেন। যারা এই কাজ করেছে তারা ঠিক করেনি। এর পেছনে শাসকদলের হাত থাকতে পারে।”

বিধায়কের পাল্টা তোপ

​নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন কৃষ্ণগঞ্জের বিধায়ক আশীষ কুমার বিশ্বাস। তাঁর দাবি, ২০২৬-এর বিধানসভা ভোটের আগে তৃণমূল পায়ের তলায় মাটি হারিয়ে এই ধরনের নোংরা রাজনীতি করছে। তিনি বলেন:

“তৃণমূল চক্রান্ত করে এই পোস্টার মেরেছে। কেউ বুক ঠুকে বলতে পারবে না আমি কারও থেকে এক পয়সা নিয়েছি। আমি আমার তহবিলের সমস্ত টাকা উন্নয়নের কাজে লাগাই। এমনকি এক কোটি টাকার বেশি কাজের অনুমোদন হয়ে আছে, যা কয়েকদিনের মধ্যেই শুরু হবে।”

তিনি আরও আত্মবিশ্বাসের সঙ্গে জানান যে, কৃষ্ণগঞ্জ বিজেপির শক্ত ঘাঁটি এবং ছাব্বিশের ভোটে বিজেপিই ক্ষমতায় আসছে বুঝতে পেরে তৃণমূল সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

তৃণমূলের প্রতিক্রিয়া

​অন্যদিকে, পোস্টার বিতর্কে শাসকদলের কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন কৃষ্ণগঞ্জ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভদীপ সরকার। তবে পোস্টারের বিষয়বস্তু সঠিক বলে তিনি বিধায়ককে আক্রমণ করেন। শুভদীপবাবুর কথায়, “বিধায়ককে এলাকায় দেখতে পাওয়া যায় না। এসআইআর-এর মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ চললেও তাঁর দেখা নেই। তিনি মানুষের কাজ করেন না বলেই সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে এই পোস্টার মেরেছে।” তৃণমূল কর্মীদের এই কাজের সময় নেই দাবি করে তিনি পাল্টাসুর চড়িয়ে বলেন, খোদ বিজেপি কর্মীরাই বিধায়কের ওপর তিতিবিরক্ত।

​সব মিলিয়ে, পোস্টার কেন্দ্রিক এই বিবাদকে কেন্দ্র করে কৃষ্ণগঞ্জের রাজনৈতিক পরিবেশ এখন বেশ উত্তপ্ত।

]]>
https://banglakal.com/state/missing-poster-in-the-name-of-mla-political-tension-in-krishnaganj/feed/ 0 2211
জৌগ্রাম বিতর্কের ২৪ ঘন্টার মধ্যেই জারো গ্রামে মাস্টারস্ট্রোক তৃণমূলের https://banglakal.com/state/trinamools-masterstroke-in-jaro-village-within-24-hours-of-the-jaugram-controversy/ https://banglakal.com/state/trinamools-masterstroke-in-jaro-village-within-24-hours-of-the-jaugram-controversy/#respond Thu, 26 Feb 2026 11:18:21 +0000 https://banglakal.com/?p=2208

জামালপুর: রাজনীতির ময়দানে কাদা ছোড়াছুড়ি নয়, বরং উন্নয়নের মাধ্যমেই বিরোধীদের জবাব দিতে চায় শাসকদল। গতকাল জৌগ্রামে পথশ্রী প্রকল্পের সরকারি সাইনবোর্ডে বিজেপির পোস্টার লাগানোকে কেন্দ্র করে যে তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছিল, আজ তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নতুন প্রকল্পের সূচনা করে কার্যত মাস্টারস্ট্রোক দিল তৃণমূল কংগ্রেস।

গতকাল জামালপুরের জৌগ্রামে ‘পথশ্রী’ প্রকল্পের সরকারি বিজ্ঞাপনের ওপর বিজেপির পোস্টার দেখা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে চরম বাদানুবাদ শুরু হয়। তৃণমূলের পক্ষ থেকে একে সরকারি প্রকল্পের অবমাননা বলে দাবি করা হয়, অন্যদিকে বিজেপি সেই অভিযোগ অস্বীকার করে। জেলাজুড়ে এই নিয়ে যখন চর্চা তুঙ্গে, ঠিক তখনই আজ জাড়গ্রাম অঞ্চলে নতুন রাস্তার কাজ শুরু করে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা দিল শাসকদল।

]]>
https://banglakal.com/state/trinamools-masterstroke-in-jaro-village-within-24-hours-of-the-jaugram-controversy/feed/ 0 2208
ভাঙড়ে তুলকালাম: বিধায়ক সওকাত মোল্লার গাড়ি লক্ষ্য করে গুলি ও বোমাবাজি, কাঠগড়ায় আইএসএফ https://banglakal.com/state/mla-sawkat-mollas-car-targeted-in-shooting-and-bombing-isf-in-custody/ https://banglakal.com/state/mla-sawkat-mollas-car-targeted-in-shooting-and-bombing-isf-in-custody/#respond Sun, 22 Feb 2026 11:28:40 +0000 https://banglakal.com/?p=2183 নিজস্ব প্রতিনিধি, ভাঙড়: ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। শনিবার রাতে ক্যানিং পূর্বের বিধায়ক তথা তৃণমূল নেতা সওকাত মোল্লার গাড়ি লক্ষ্য করে গুলি ও বোমাবাজি করার অভিযোগ উঠল। পোলেরহাট থানার একেবারে ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনাটি ঘটায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

​ঘটনার বিবরণ

​স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ গাজিপুরে তৃণমূল নেতা খাইরুল ইসলামের ওপর হামলার ঘটনায় পোলেরহাট থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন সওকাত মোল্লা। সেখান থেকে কাজ সেরে ফেরার পথেই হামলার মুখে পড়ে তাঁর কনভয়। অভিযোগ, হঠাৎই তাঁর গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি বোমা ছোড়া হয় ও গুলি চালানো হয়। বিধায়কের দেহরক্ষীদের তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হলেও ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

​পুলিশের ভূমিকা ও উদ্ধার

​খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পোলেরহাট থানার পুলিশ। তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমা এবং বোমার সুঁতুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ পুরো এলাকাটি ঘিরে রেখেছে এবং এই হামলার নেপথ্যে কারা রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

​রাজনৈতিক চাপানউতোর

​ঘটনার পর বিধায়ক সওকাত মোল্লা এই হামলার জন্য সরাসরি আইএসএফ (ISF) কর্মীদের দায়ী করেছেন। তাঁর দাবি, পরিকল্পনা করেই তাঁকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে।

  • সওকাত মোল্লার বয়ান: “থানা থেকে ফেরার পথেই আমার ওপর হামলা চালানো হয়। আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরাই এই বোমাবাজি ও গুলি চালিয়েছে।”
  • আইএসএফের প্রতিক্রিয়া: এই প্রতিবেদন লেখা পর্যন্ত আইএসএফের পক্ষ থেকে সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয় নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছেন বলে খবর।

তদন্তের বর্তমান পরিস্থিতি:

পুলিশ সওকাত মোল্লার লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।

]]>
https://banglakal.com/state/mla-sawkat-mollas-car-targeted-in-shooting-and-bombing-isf-in-custody/feed/ 0 2183
‘সুপারি কিলার’ দিয়ে খুনের ছক! প্রাণনাশের আশঙ্কায় ভাঙড় থানায় এফআইআর চাইলেন তৃণমূল নেতা কাইজার https://banglakal.com/state/trinamool-leader-kaiser-seeks-fir-at-bhangar-police-station-over-supari-killer-plot/ https://banglakal.com/state/trinamool-leader-kaiser-seeks-fir-at-bhangar-police-station-over-supari-killer-plot/#respond Fri, 20 Feb 2026 10:38:33 +0000 https://banglakal.com/?p=2158

ভাঙড়: প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করে ভাঙড় থানায় এফআইআর দায়েরের আবেদন করলেন ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদ। ইমেল মারফত তিনি থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

অভিযোগে কাইজারের দাবি, ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা তাঁকে খুন করার জন্য সুপারি কিলার ভাড়া করেছেন। এই অভিযোগ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

লিখিত আবেদনে কাইজার আহমেদ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS), ২০২৩–এর ১৭৩ ধারায় এফআইআর রেজিস্ট্রেশনের দাবি জানিয়েছেন। পাশাপাশি অবিলম্বে অভিযুক্তদের শনাক্তকরণ, নিরপেক্ষ তদন্ত এবং নিজের ও পরিবারের জন্য পুলিশি সুরক্ষার আবেদন করেছেন তিনি।

যদিও অভিযুক্ত বিধায়ক সওকাত মোল্লার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে সূত্রের খবর। ঘটনার জেরে ভাঙড় ও ক্যানিং পূর্বের রাজনৈতিক মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে।

]]>
https://banglakal.com/state/trinamool-leader-kaiser-seeks-fir-at-bhangar-police-station-over-supari-killer-plot/feed/ 0 2158
লোকসভা স্পিকার ওম বিরলার অপসারণের প্রস্তাবে তৃণমূলের ‘না’ — বিরোধী ঐক্যে ফাটল? https://banglakal.com/nation/trinamools-no-to-the-proposal-to-remove-lok-sabha-speaker-om-birla-a-crack-in-the-opposition-unity/ https://banglakal.com/nation/trinamools-no-to-the-proposal-to-remove-lok-sabha-speaker-om-birla-a-crack-in-the-opposition-unity/#respond Mon, 16 Feb 2026 12:30:29 +0000 https://banglakal.com/?p=2102 নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি: লোকসভায় চলমান অচলাবস্থা ও বিরোধীদের অভিযোগের মাঝে একটি নতুন মোড় নিয়েছে রাজনীতি। কংগ্রেসের নেতৃত্বে বিরোধী দলগুলি লোকসভার অধ্যক্ষ ওম বিরলার অপসারণের জন্য একটি প্রস্তাবের নোটিস জমা দিয়েছে। এই প্রস্তাবে প্রায় ১১৮-১২০ জন সাংসদের স্বাক্ষর রয়েছে, যার মধ্যে কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টি, আরজেডি, বাম দলসহ একাধিক INDIA জোটের শরিক রয়েছে। কিন্তু এই উদ্যোগ থেকে নিজেদের সম্পূর্ণ দূরে রেখেছে তৃণমূল কংগ্রেস (টিএমসি)।বিরোধীদের অভিযোগ, স্পিকার ওম বিরলা ‘পক্ষপাতদুষ্ট’ ভাবে লোকসভার কার্য পরিচালনা করছেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীসহ অন্যান্য বিরোধী সাংসদদের বক্তব্য দিতে দেওয়া হয়নি।

এছাড়া গত সপ্তাহে আটজন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে, যা বিরোধী শিবির ‘একতরফা’ ও ‘সাংবিধানিক পদের অপব্যবহার’ বলে দাবি করছে। সংবিধানের ৯৪(সি) অনুচ্ছেদের অধীনে এই প্রস্তাব জমা দেওয়া হয়েছে লোকসভা সেক্রেটারি জেনারেলের কাছে।তবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভায় দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন, দলের অপসারণের প্রস্তাবে সই করতে কোনও আপত্তি নেই, কিন্তু এটিকে ‘শেষ অস্ত্র’ হিসেবে ব্যবহার করা উচিত। তিনি বলেন, “প্রথমে স্পিকারের কাছে আমাদের অভিযোগগুলি লিখিতভাবে জানানো উচিত। তাঁকে সুযোগ দিতে হবে যাতে তিনি এই বিষয়ে সাড়া দেন। ‘সংযম’ (restraint) ও ‘গঠনমূলক’ (constructive) পদ্ধতি অবলম্বন করা দরকার।” অভিষেকের মতে, এই পদক্ষেপ ‘ক্যালিব্রেটেড’ হওয়া উচিত, না হলে বিরোধীদের দাবি দুর্বল হয়ে পড়বে।

তৃণমূলের এই অবস্থানকে অনেকে INDIA জোটের মধ্যে কৌশলগত স্বাধীনতা ও কংগ্রেসের নেতৃত্বের প্রতি অসন্তোষের প্রতিফলন হিসেবে দেখছেন।এই ঘটনা INDIA জোটের ঐক্য নিয়ে প্রশ্ন তুলেছে। তৃণমূলের এই ‘সোলো পোসচার’কে দলের নির্বাচনী কৌশলের অংশ বলে মনে করা হচ্ছে, যেখানে তারা কংগ্রেসের পিছনে না দাঁড়িয়ে নিজস্ব পরিচয় তুলে ধরতে চায়। অন্যদিকে, বিজেপি এই প্রস্তাবকে ‘বিবেকহীন’ বলে কটাক্ষ করেছে এবং দাবি করেছে যে বিরোধীরা রাজনীতি থেকে ‘ইমপিচ’ হওয়া উচিত।লোকসভায় এই প্রস্তাব নিয়ে আলোচনা হলে তা সরকারের সংখ্যাগরিষ্ঠতার পরীক্ষা হবে, যদিও অতীতে (১৯৮৭ সালের পর) এমন কোনও প্রস্তাব সফল হয়নি।

]]>
https://banglakal.com/nation/trinamools-no-to-the-proposal-to-remove-lok-sabha-speaker-om-birla-a-crack-in-the-opposition-unity/feed/ 0 2102
পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় নতুন স্পষ্টীকরণ https://banglakal.com/politics/new-clarifications-on-voter-list-revision-process-in-west-bengal/ https://banglakal.com/politics/new-clarifications-on-voter-list-revision-process-in-west-bengal/#respond Mon, 16 Feb 2026 11:15:03 +0000 https://banglakal.com/?p=2108 নয়াদিল্লি, কলকাতা,১৬ ই ফেব্রুয়ারি: নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া (ইসিআই) পশ্চিমবঙ্গে চলমান বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision বা SIR-২০২৬) প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ স্পষ্টীকরণ জারি করেছে। এই চিঠিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ (PMAY-G), ইন্দিরা আবাস যোজনা (IAY) এবং রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের আর্থিক সাহায্যের স্যাংশন লেটার (sanction letter) কোনোভাবেই ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য ঠিকানার প্রমাণ (proof of address) হিসেবে গ্রহণযোগ্য হবে না।

এই সিদ্ধান্তটি ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি তারিখে জারি করা একটি অফিসিয়াল চিঠির মাধ্যমে জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে শুধুমাত্র সুপ্রিম কোর্টের নির্দেশিত নির্দিষ্ট নথিপত্রই বৈধ বলে গণ্য হবে। এর মধ্যে আধার কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্ক পাসবুক, ভোটার আইডি কার্ডের মতো নথি অন্তর্ভুক্ত রয়েছে, যা ইসিআই-এর নির্দেশ অনুসারে গ্রহণযোগ্য।

SIR-২০২৬ প্রক্রিয়াটি ১ জানুয়ারি, ২০২৬-কে যোগ্যতার তারিখ (qualifying date) হিসেবে ধরে ভোটার তালিকা হালনাগাদ করার লক্ষ্যে শুরু হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এই প্রক্রিয়ায় যাতে যোগ্য ভোটারদের বাদ দেওয়া না যায়, তবে একইসঙ্গে ভুয়ো নাম বা অবৈধ অন্তর্ভুক্তি রোধ করা যায়, সেই লক্ষ্যে কঠোর নথিপত্রের নিয়ম প্রয়োগ করা হচ্ছে। পূর্বে কিছু ক্ষেত্রে স্যাংশন লেটারকে ঠিকানার প্রমাণ হিসেবে গ্রহণ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। এই নতুন চিঠির মাধ্যমে সেই বিষয়ে পুরোপুরি স্পষ্টতা আনা হল।এই সিদ্ধান্তের ফলে বহু গ্রামীণ এলাকার বাসিন্দা, যাঁরা PMAY-G, IAY বা বাংলার বাড়ি প্রকল্পের সুবিধাভোগী এবং অন্যান্য প্রচলিত নথি না থাকায় স্যাংশন লেটারের উপর নির্ভর করছিলেন, তাঁদের এখন অন্য বৈধ নথি জমা দিতে হবে। নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে নির্বাচনী তালিকার স্বচ্ছতা ও নির্ভুলতা বজায় রাখার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

]]>
https://banglakal.com/politics/new-clarifications-on-voter-list-revision-process-in-west-bengal/feed/ 0 2108
১২ ফেব্রুয়ারি ভারত বনধ: আগামীকাল কি স্কুল ছুটি? জানুন পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের আপডেট https://banglakal.com/nation/12-february-indian-bandh/ https://banglakal.com/nation/12-february-indian-bandh/#respond Wed, 11 Feb 2026 18:19:50 +0000 https://banglakal.com/?p=2069 কলকাতা: আগামীকাল, ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দেশজুড়ে ‘ভারত বনধ’-এর ডাক দিয়েছে ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চ। নতুন শ্রম কোড বাতিল, বেসরকারীকরণ রোধ এবং প্রস্তাবিত ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির বিরোধিতায় এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। প্রায় ৩০ কোটি শ্রমিক এই কর্মসূচিতে অংশ নিতে পারেন বলে দাবি আয়োজকদের। এই আবহে পড়ুয়া ও অভিভাবকদের মনে সবথেকে বড় প্রশ্ন— আগামীকাল কি স্কুল-কলেজ বন্ধ থাকবে?

রাজ্যভিত্তিক পরিস্থিতির আপডেট

নিচে ভারতের প্রধান রাজ্যগুলোতে স্কুল খোলা বা বন্ধের বর্তমান পরিস্থিতি তুলে ধরা হলো:

  • পশ্চিমবঙ্গ (কলকাতা): রাজ্য সরকার বা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে স্কুল বন্ধের কোনো আনুষ্ঠানিক নির্দেশ দেওয়া হয়নি। তবে পরিবহণ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কায় কলকাতার বেশ কিছু বেসরকারি স্কুল আগামীকাল পঠন-পাঠন স্থগিত রাখার বা অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে। অভিভাবকদের নিজস্ব স্কুল কর্তৃপক্ষের বার্তার দিকে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে।
  • কেরল: এই রাজ্যে বামপন্থী সংগঠনগুলোর প্রভাব বেশি থাকায় এবং ধর্মঘটের সমর্থনে বড় জমায়েতের সম্ভাবনা থাকায় প্রায় সমস্ত স্কুল ও কলেজ বন্ধ থাকার সম্ভাবনা প্রবল।
  • ওডিশা ও কর্ণাটক: ওডিশায় বনধের ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে, তাই অনেক জেলা প্রশাসন স্কুল ছুটির কথা বিবেচনা করছে। কর্ণাটকেও বিশেষ করে বেঙ্গালুরু ও মহীশূরে স্থানীয় পরিস্থিতির ওপর ভিত্তি করে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।
  • দিল্লি ও উত্তরপ্রদেশ: দিল্লি ও সংলগ্ন এলাকায় স্কুল খোলা থাকার কথা। তবে স্কুল বাস ও পরিবহণে কিছুটা সমস্যা হতে পারে। উত্তরপ্রদেশেও সরকারিভাবে কোনো ছুটির ঘোষণা নেই।
  • পাঞ্জাব ও হরিয়ানা: এখানে কৃষক সংগঠনগুলো বনধকে সমর্থন জানানোয় গ্রামবাংলার দিকে জনজীবন ব্যাহত হতে পারে, তবে শহরাঞ্চলে স্কুল খোলা রাখারই প্রাথমিক ইঙ্গিত রয়েছে।

কী খোলা আর কী বন্ধ থাকবে?

বনধের প্রভাব জনজীবনের বিভিন্ন স্তরে পড়ার সম্ভাবনা থাকলেও জরুরি পরিষেবাকে এর আওতার বাইরে রাখা হয়েছে।

বিভাগস্থিতি (সম্ভাবনা)
ব্যাঙ্ক পরিষেবাপাবলিক সেক্টর ব্যাঙ্কের কর্মীরা ধর্মঘটে সামিল হওয়ায় লেনদেন ব্যাহত হতে পারে। এটিএম পরিষেবা সচল থাকবে।
গণপরিবহণসরকারি ও বেসরকারি বাস, অটো ও ট্যাক্সি চলাচল অনেক জায়গায় সীমিত হতে পারে।
জরুরি পরিষেবাহাসপাতাল, অ্যাম্বুলেন্স, ওষুধের দোকান ও দমকল স্বাভাবিক থাকবে।
বিমান ও রেলউড়ান ও ট্রেন পরিষেবা সচল থাকবে, তবে স্টেশনে পৌঁছানোর ক্ষেত্রে যানজটের আশঙ্কা রয়েছে।

বিশেষ পরামর্শ: বনধের সমর্থনে রাস্তায় মিছিল বা পিকেটিংয়ের জেরে যানজট হতে পারে। তাই আগামীকাল বাড়ির বাইরে বেরোনোর আগে স্থানীয় পরিস্থিতি যাচাই করে নেওয়া এবং স্কুলের পক্ষ থেকে কোনো শেষ মুহূর্তের বিজ্ঞপ্তি (Notification) দেওয়া হয়েছে কি না, তা দেখে নেওয়া জরুরি।

]]>
https://banglakal.com/nation/12-february-indian-bandh/feed/ 0 2069
বসিরহাটে তৃণমূল কাউন্সিলের বাড়িতে বোমা! এলাকায় আতঙ্ক https://banglakal.com/state/bomb-at-trinamool-council-house-in-basirhat-panic-in-the-area/ https://banglakal.com/state/bomb-at-trinamool-council-house-in-basirhat-panic-in-the-area/#respond Wed, 11 Feb 2026 12:06:49 +0000 https://banglakal.com/?p=2050

বসিরহাট: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসিত মজুমদার এর বাড়িতে রাতের অন্ধকারে কে বা কারা বোমা মারে! আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে পরিবারের সকলে।


ঘটনাস্থলে উপস্থিত হয় বসিরহাট থানার পুলিশ। নমুনা সংগ্রহ করে নিয়ে যান এবং বোমের পরিত্যক্ত জিনিস তারা উদ্ধার করে নিয়ে যায় পাশাপাশি তৃণমূলের নেতৃত্ব এবং বসিরহাট দক্ষিণের বিধায়ক আসে ঘটনাস্থলে। তবে দলের পক্ষ থেকে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করছে। বোমা মারার ঘটনায় বিরোধী দলের ষড়যন্ত্র, নাকি নিজের দলের অন্তর্দ্বন্দ্ব, সে বিষয়ে পরিষ্কারভাবে মুখ খুলতে নারাজ নেতৃত্ব।

]]>
https://banglakal.com/state/bomb-at-trinamool-council-house-in-basirhat-panic-in-the-area/feed/ 0 2050