রাজ্য – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Wed, 04 Mar 2026 17:40:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG.png?fit=32%2C32&ssl=1 রাজ্য – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 তৃণমূল বুথ সভাপতি ও পঞ্চায়েত মেম্বারের দাদাগিরির অভিযোগ থানায় https://banglakal.com/state/trinamul-bhata-president-complaint/ https://banglakal.com/state/trinamul-bhata-president-complaint/#respond Wed, 04 Mar 2026 16:11:35 +0000 https://banglakal.com/?p=2285 তৃণমূল কংগ্রেসের জামানায় তৃণমূলের কিছু দুষ্টু লোকের গুন্ডামি এবং অশ্লীলতার ছবি বার বার উঠে এসেছে বিভিন্ন খবরে। কখনো চুরি,কখনো হুমকি আবার কখনো খুনের অভিযোগ উঠেছে বার বার। বার বার খবর হবার পরেও নিয়ন্ত্রণ করতে পারছে না তৃণমূল কংগ্রেসের চুনোপুঁটি কিছু দুষ্টু নেতা বা নেত্রী। ঠিক তারিই একটি নজির স্থাপন করেছেন এক তৃণমূল বুথ সভাপতি ও পঞ্চায়েতের মহিলা সদস্য। কারিবিল্লা খাঁ নতুন বাড়ি তৈরির জন্য স্টোনচিফ ফেলতে গিয়ে সৈয়দ আলি খাঁয়ের বাড়ির কোনাচে লেগে যায় গাড়ি, ফলত ভেঙে যায় কোনাচ। সূত্রের খবর সৈয়দ আলি খাঁয়ের প্রথম বিয়ে হয়েছিল সুপিয়া বিবির সাথে। খবরের ভিতরে খবর যে সুপিয়া বিবিকে বিভিন্ন ভাবে অত্যাচার করে সৈয়দ আলি খাঁ প্রায় দুই বছর ঘরে ঢুকতেই দেইনি এখন পর্যন্ত বলে অভিযোগ করছেন তার বৌমা আল্লাদী বিবি, তারপর বিয়ে করেছে সৈয়দ আলি খাঁ আরো একটি।এবার ঘটনা হলো সৈয়দ আলি খাঁ এর প্রথম স্ত্রী সুপিয়া বিবির নামে এবছর বাংলার বাড়ি প্রকল্পের টাকা এসেছে, অনেক চেষ্টা করেও সেই বাড়ি সৈয়দ আলি সহ তার শুভাকাঙ্ক্ষীরা কেড়ে নিতে পারেননি এরকমটাই জানিয়েছেন কারিবিল্লা খাঁয়ের বৌ অর্থাৎ সুপিয়া বিবির বৌমা অর্থাৎ যারা বর্তমানে দেখাশোনা করছেন সুপিয়া বিবির।ফলত একটা চাপা রাগ ছিল আর তার উপর কোনাচ ভেঙে যাওয়া । প্রথমে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে জানালে তাদের অর্থাৎ সৈয়দ আলি খাঁয়ের যা ক্ষতি হয়েছে তা পূরণ করবেন বলেন কারিবিল্লা খাঁ। তারপর চুপচাপ ছিল একদিন। পরদিন চলে তুমুল গালিগালাজ এবং লাঠির আঘাত। অভিযোগ বুথ সভাপতি দাঁড়িয়ে থেকে বলে ক্ষতিপূরণ নেওয়ার দরকার নেই মেরে শোধ করে লে, পঞ্চায়েত মেম্বারের পাওয়ার আরো বেড়ে যায় ফলত চলে তুমুল ধ্বস্তাধ্বস্তি। এক পর্যায়ে সুপিয়া বিবিকে একা পেয়ে বুথ সভাপতি সজোরে মাথায় মারে লাঠি,ফেটে রক্ত পড়তে থাকে এবং দাঁড়িয়ে সহযোগিতা করেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যা।ফলত কেস গড়ায় থানা পর্যন্ত। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নং ব্লকের সন্ধিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার যাদববাটীর। জানা গেছে ২৫২ নং তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি আসরাফ ভাঙ্গি ও সন্ধিপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যা সানোয়ারা এই পুরো কর্মকাণ্ডটি ঘটিয়েছে যা সত্যিই বেদনাদায়ক।যদিও বর্তমানে পুলিশের কাছে হস্তান্তর হয়েছে এই ঘটনা এখন দেখার বিষয় কবে বিচার পান উক্ত নিরীহ দরিদ্র পরিবারের মানুষ গুলো।তবে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৈয়দ আলি খাঁয়ের ভাগ্না তথা সন্ধিপুর ২ নং গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী অর্থাৎ যাদববাটীর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নেতা জাকির হোসেন খাঁন। তিনি বলেন ভিডিও দেখেছি খুব খারাপ লাগলো। তবে বাড়িটা আমার দূরে তাই কি হয়েছে আসলে আমি জানিনা।

]]>
https://banglakal.com/state/trinamul-bhata-president-complaint/feed/ 0 2285
ভিড় নেই ফাঁকা চেয়ার! চৈতন্যের জন্মভূমিতে নাড্ডার পরিবর্তনযাত্রার উদ্বোধনেই থুবড়ে গেল মুখ বিজেপির https://banglakal.com/state/no-crowd-empty/ https://banglakal.com/state/no-crowd-empty/#respond Wed, 04 Mar 2026 11:48:42 +0000 https://banglakal.com/?p=2272
দিগনগরে পরিবর্তন যাত্রাতে খালি চেয়ার , ওয়াসিম আক্রামের তোলা চিত্র

কৃষ্ণনগর । ওয়াসিম আকরাম। ১ ফেব্রুয়ারী ২০২৬

রাজনৈতিক শক্তি প্রদর্শনের লক্ষ্যেই আয়োজন করা হয়েছিল বিজেপির ‘পরিবর্তন যাত্রা’-র উদ্বোধনী কর্মসূচি। জাতীয় সভাপতি জে পি নাড্ডা নিজে উপস্থিত থেকে পতাকা নেড়ে সূচনা করেন এই যাত্রার। মঞ্চে তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, অমিত মাল্ব্যা সহ একাধিক শীর্ষস্থানীয় নেতা। তবে প্রত্যাশিত জনসমাগমের অভাব ঘিরে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে।

ফাঁকা চেয়ার ও রাজনৈতিক বার্তা

অনুষ্ঠানস্থলে বহু চেয়ার ফাঁকা পড়ে থাকতে দেখা যায়। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও জনসমাগম চোখে পড়ার মতো ছিল না। বিজেপি নেতৃত্ব যদিও দাবি করেছে, এটি ছিল সাংগঠনিক সূচনা এবং বুথস্তরের কর্মীদের সক্রিয় করার প্রক্রিয়া। শুরুতে জনগণের ভিড় থাকলেও নাড্ডার হিন্দিতে বক্তব্য শুরু হতেই জনগণ বেরোতে চালু করেদেই। কিন্তু বিরোধীরা একে “মাঠের বাস্তবতা” বলেই ব্যাখ্যা করছে।

video by Wasim Akram

SIR 2026 ও নাম বাদ যাওয়ার অভিযোগ

এই কর্মসূচিকে ঘিরে আরও একটি বিষয় সামনে এসেছে। ‘SIR 2026’ তালিকা সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে বহু হিন্দু ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে—এমন অভিযোগ তুলেছেন উপস্থিত কিছু মানুষ। তাঁদের দাবি, সমস্যার সমাধানের আশায় তাঁদের এই মিছিলে আসতে বলা হয়েছিল বুথস্তরের কর্মীদের মারফতে।

কয়েকজন অভিযোগ করেন, “গত নির্বাচনে বিজেপিকে ভোট না দেওয়ার কারণেই আমাদের নাম কাটা হয়েছে।” যদিও এই দাবির পক্ষে কোনও সরকারি নথি বা নির্বাচন কমিশনের বক্তব্য সামনে আসেনি, তবু ঘটনাস্থলে এমন অভিযোগ শোনা গিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অভিযোগকারীদের বক্তব্য, সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভোটার হওয়া সত্ত্বেও তাঁরা বিরোধী পক্ষকে সমর্থন করেছিলেন, আর তারই জেরে প্রশাসনিক প্রক্রিয়ায় তাঁদের নাম বাদ পড়েছে। তবে নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

সংগঠনের চ্যালেঞ্জ না কি রাজনৈতিক অসন্তোষ?

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটার তালিকা সংক্রান্ত অসন্তোষ যদি বাস্তবেই বড় আকার নেয়, তবে তা নির্বাচনের আগে বড় ইস্যু হয়ে উঠতে পারে। তবে অভিযোগের সত্যতা যাচাই ছাড়া সরাসরি রাজনৈতিক সিদ্ধান্তে পৌঁছনো কঠিন।

পরিবর্তন যাত্রার উদ্বোধনী দিনের চিত্র তাই দ্বিমুখী বার্তা দিচ্ছে—একদিকে ফাঁকা আসনের ছবি, অন্যদিকে ভোটার তালিকা নিয়ে ক্ষোভের দাবি। বিজেপি নেতৃত্বের সামনে এখন চ্যালেঞ্জ, এই অভিযোগগুলির যথাযথ উত্তর দেওয়া এবং মাঠের সমর্থন পুনর্গঠনের পথ খোঁজা।

রাজনীতির ময়দানে জনসমর্থনই শেষ কথা। সেই সমর্থন কতটা বাস্তব এবং কতটা প্রতীকী—তারই পরীক্ষার সূচনা যেন হয়ে গেল এই ‘ফাঁকা আসন’-এর মধ্য দিয়ে।

]]>
https://banglakal.com/state/no-crowd-empty/feed/ 0 2272
উন্নয়নের নামে বৃক্ষনিধন: সুন্দরবনের রক্ষাকবচ ধ্বংস করে গাছ পাচারের অভিযোগ https://banglakal.com/state/deforestation-in-the-name-of-development-allegations-of-tree-smuggling-by-destroying-the-sundarbans-protective-shield/ https://banglakal.com/state/deforestation-in-the-name-of-development-allegations-of-tree-smuggling-by-destroying-the-sundarbans-protective-shield/#respond Sat, 28 Feb 2026 11:42:45 +0000 https://banglakal.com/?p=2249 নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: উন্নয়নের দোহাই দিয়ে সুন্দরবনের ‘রক্ষাকবচ’ ধ্বংস করার এক ভয়াবহ চিত্র সামনে এল। বসিরহাট মহকুমার হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জ ব্লকে হাই টেনশন বিদ্যুতের তার বসানোর নাম করে কয়েকশো প্রাচীন ও মূল্যবান গাছ নির্বিচারে কেটে ফেলার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। প্রশাসনের নজরদারির অভাবকে কাজে লাগিয়ে দিনের আলোয় এই পরিবেশবিরোধী কাজ চলায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে এলাকায়।

ঘটনার বিবরণ

​স্থানীয় সূত্রে জানা গেছে, হাসনাবাদ বনবিবি সেতুর ওপার থেকে রাস্তার দুই ধার বরাবর বিদ্যুতের খুঁটি ও হাই টেনশন লাইন নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। অভিযোগ, এই কাজের নাম করে রাস্তার ধারে থাকা বহু বছরের প্রাচীন ও মূল্যবান গাছগুলি কেটে সাবাড় করা হচ্ছে। কোনো বৈধ অনুমতিপত্র ছাড়াই এই বৃক্ষছেদন চলছে বলে দাবি স্থানীয়দের। এমনকি, কাটা গাছগুলি সুযোগ বুঝে পাচার করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

পরিবেশের ওপর আঘাত

​সুন্দরবন এলাকা বারবার আয়লা, আম্ফান বা ইয়াসের মতো বিধ্বংসী সাইক্লোনের কবলে পড়েছে। প্রতিবারই এই বড় গাছগুলোই ঢাল হয়ে দাঁড়িয়ে জনপদকে রক্ষা করেছে। সেই গাছ এভাবে কেটে ফেলায় পরিবেশের ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে, তেমনই বিঘ্নিত হচ্ছে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য।

বিজ্ঞান মঞ্চের হস্তক্ষেপ

​গাছ কাটার খবর পেয়ে ‘ইছামতী বিজ্ঞান মঞ্চ’-এর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতীরা পালিয়ে যায়। তারা কার অনুমতিতে এই গাছ কাটছিল, তার কোনো সদুত্তর মেলেনি। এই ঘটনার প্রতিবাদে এবং প্রকৃত সত্য জানতে:

  • হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জ থানায় মৌখিক অভিযোগ জানানো হয়েছে।
  • মিনাখাঁ ও বসিরহাট বনদপ্তরের রেঞ্জ অফিসে লিখিতভাবে জানতে চাওয়া হয়েছে যে, এই গাছ কাটার কোনো সরকারি অনুমতি ছিল কি না।

প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

​এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় এত বড় ঘটনা ঘটলেও তারা নীরব। কার স্বার্থে এবং কাদের মদতে এই মূল্যবান সম্পদ ধ্বংস করা হচ্ছে, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। বনদপ্তর বা পুলিশ যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে সুন্দরবনের এই সীমান্ত অঞ্চল দ্রুত বৃক্ষহীন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন পরিবেশপ্রেমীরা।

]]>
https://banglakal.com/state/deforestation-in-the-name-of-development-allegations-of-tree-smuggling-by-destroying-the-sundarbans-protective-shield/feed/ 0 2249
ই-মেলে বিস্ফোরণের হুমকি: ঝাড়গ্রাম পোস্ট অফিসে বোমাতঙ্ক, ব্যাহত পাসপোর্ট পরিষেবা https://banglakal.com/state/bomb-threat-in-email-bomb-scare-at-jhargram-post-office-passport-services-disrupted/ https://banglakal.com/state/bomb-threat-in-email-bomb-scare-at-jhargram-post-office-passport-services-disrupted/#respond Sat, 28 Feb 2026 11:37:13 +0000 https://banglakal.com/?p=2246 নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: শান্ত জঙ্গলমহলে ফের বোমাতঙ্কের ছায়া। ই-মেল মারফত ঝাড়গ্রাম প্রধান ডাকঘরে (Post Office) বোমা বিস্ফোরণের হুমকি ঘিরে শনিবার তীব্র চাঞ্চল্য ছড়াল জেলা সদরে। এই ঘটনার জেরে নিরাপত্তার খাতিরে বন্ধ করে দেওয়া হয়েছে ডাকঘর ও পাসপোর্ট পরিষেবা কেন্দ্র। ফলে চরম ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ মানুষ।

হুমকি বার্তার নেপথ্যে কী?

​প্রশাসন সূত্রে খবর, কলকাতা থেকে একটি ই-মেল ঝাড়গ্রাম পোস্ট অফিসে পাঠানো হয়। সেখানে দাবি করা হয়েছে, বিগত দিনের পুলিশি নজরদারি তারা পর্যবেক্ষণ করেছে। এরপরই চরম হুঁশিয়ারি দিয়ে বলা হয়, দুপুর ১২টা ৩০ মিনিট নাগাদ ‘সায়ানাইড গ্যাস ভর্তি আরডিএক্স’ দিয়ে ওই এলাকায় বিস্ফোরণ ঘটানো হবে। ### প্রশাসনের তৎपरতা ও তল্লাশি

হুমকি বার্তা পাওয়ার মুহূর্তেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন। তড়িঘড়ি খালি করে দেওয়া হয় গোটা ডাকঘর চত্বর। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে।

  • নিরাপত্তা বেষ্টনী: বিশাল পুলিশ বাহিনী ও বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে।
  • পরিষেবা স্থগিত: নিরাপত্তার স্বার্থে পাসপোর্ট অফিসসহ ডাকঘরের সমস্ত কাউন্টার বন্ধ রাখা হয়।
  • তদন্ত: যে ই-মেল আইডি থেকে এই হুমকি এসেছে, তার উৎস সন্ধানে তদন্ত শুরু করেছে সাইবার সেল ও পুলিশ প্রশাসন।

সাধারণ মানুষের ভোগান্তি ও ক্ষোভ

​টানা দু’দিন ধরে এই বোমাতঙ্কে তটস্থ সাধারণ মানুষ। জেলার দূর-দূরান্ত থেকে যারা জরুরি কাজ বা পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য এসেছিলেন, তাঁদের ফিরে যেতে হয়। কাজ না হওয়ায় দীর্ঘক্ষণ অপেক্ষার পর সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয়। স্থানীয় এক বাসিন্দার কথায়, “বারবার এই ধরনের হুমকির জেরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। আমরা আতঙ্কে আছি।”

​পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই। নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে এবং পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।

]]>
https://banglakal.com/state/bomb-threat-in-email-bomb-scare-at-jhargram-post-office-passport-services-disrupted/feed/ 0 2246
চন্দ্রকোনায় হাতির তাণ্ডবে পিষ্ট হয়ে মৃত্যু যুবকের, বনদপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী https://banglakal.com/state/elephant-incident-chandrakona/ https://banglakal.com/state/elephant-incident-chandrakona/#respond Sat, 28 Feb 2026 11:31:38 +0000 https://banglakal.com/?p=2243 নিজস্ব সংবাদদাতা, চন্দ্রকোনা: ফের হাতির হানায় রক্তাক্ত পশ্চিম মেদিনীপুর। শনিবার সকালে চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ধামুকুড়া এলাকায় বুনো হাতির আক্রমণে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম সৌরভ পালই (৩৫)। এই ঘটনাকে কেন্দ্র করে বনদপ্তরের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

​ঘটনার বিবরণ

​স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ৮টা নাগাদ সৌরভবাবু নিজের বাড়ির কাছেই জমি দেখতে গিয়েছিলেন। সেই সময় ধামুকুড়ার জঙ্গল থেকে আচমকাই একটি বিশালাকার বুনো হাতি লোকালয়ে বেরিয়ে আসে। কিছু বুঝে ওঠার আগেই হাতিটি সৌরভবাবুকে লক্ষ্য করে তাড়া করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, হাতিটি তাঁকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারে এবং সজোরে পিষ্ট করে দিয়ে জঙ্গলে ফিরে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।

​বনদপ্তরের বিরুদ্ধে ক্ষোভ

​ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালেও, বনদপ্তরের আধিকারিকদের দেখা মেলেনি বলে অভিযোগ। গ্রামবাসীদের দাবি:

  • ​এলাকায় হাতির গতিবিধি সম্পর্কে আগে থেকে কোনও সতর্কতা ছিল না।
  • ​বারবার লোকালয়ে হাতি ঢুকে পড়লেও বনদপ্তর কোনও স্থায়ী সমাধান বা উপযুক্ত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করছে না।
  • ​আকস্মিক এই হামলার ফলে কৃষিকাজ তো বটেই, সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপনও থমকে গিয়েছে।
]]>
https://banglakal.com/state/elephant-incident-chandrakona/feed/ 0 2243
বন্ধুকে পিটিয়ে খুনের অভিযোগ: মরদেহ নিয়ে রাজ্য সড়ক অবরোধে উত্তাল মানিকচক https://banglakal.com/state/manikchak-residents-protest-over-alleged-beating-of-friend-to-death-blocking-state-highway-with-body/ https://banglakal.com/state/manikchak-residents-protest-over-alleged-beating-of-friend-to-death-blocking-state-highway-with-body/#respond Fri, 27 Feb 2026 15:17:46 +0000 https://banglakal.com/?p=2238 নিজস্ব প্রতিনিধি, মালদহ: ফেক ফেসবুক আইডি খোলাকে কেন্দ্র করে বিবাদের জেরে বন্ধুকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এক যুবক ও তার পরিবারের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবিতে বৃহস্পতিবার উত্তাল হয়ে উঠল মালদহের মানিকচক থানার অন্তর্গত সাহেবনগর এলাকা। মৃতদেহ রাজ্য সড়কের ওপর রেখে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

​ঘটনার প্রেক্ষাপট

​সূত্রের খবর, ঘটনার সূত্রপাত গত রবিবার। মানিকচক থানার চৌকি মীরদাদপুর অঞ্চলের সাহেবনগর এলাকার বাসিন্দা সাহেল নামে এক যুবকের ছবি ব্যবহার করে একটি ‘ফেক’ ফেসবুক প্রোফাইল চালানোর অভিযোগ ওঠে তার বন্ধু আমরাজের বিরুদ্ধে। সাহেল বিষয়টি জানতে পেরে রবিবারে আমরাজের বাড়িতে গিয়ে প্রতিবাদ জানায় এবং ফেক আইডিটি বন্ধ করার দাবি করে।

​এই নিয়ে দুই বন্ধুর মধ্যে তুমুল বচসা ও হাতাহাতি শুরু হয়। অভিযোগ, সেই সময় আমরাজ, তার বাবা সেখ ফিজুর এবং পরিবারের অন্যান্য সদস্যরা মিলে লাঠিসোটা ও বাঁশ দিয়ে সাহেলকে বেধড়ক মারধর করে।

​মৃত্যু ও ক্ষোভের বহিঃপ্রকাশ

​গুরুতর আহত অবস্থায় সাহেলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার সাহেলের মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে সাহেলের মরদেহ গ্রামে পৌঁছালে শোকের ছায়া ক্রোধে পরিণত হয়।

​গ্রামবাসী ও পরিবারের সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন এবং বিচার চেয়ে নিম্নলিখিত পদক্ষেপ নেন:

  • রাস্তা অবরোধ: ধরমপুর স্ট্যান্ডে মালদহ-মানিকচকগামী রাজ্য সড়কের ওপর মরদেহ রেখে পথ অবরোধ করা হয়।
  • অগ্নিসংযোগ: রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন শয়ে শয়ে মানুষ।
  • দাবি: বিক্ষোভকারীদের দাবি, এই খুনের ঘটনায় জড়িত আমরাজ এবং তার পরিবারের সকল সদস্যকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং তাদের ফাঁসির সাজা দিতে হবে।

​বর্তমান পরিস্থিতি

​দীর্ঘক্ষণ অবরোধ চলার ফলে রাজ্য সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে এলাকাটি এখনও থমথমে।

​”আমার ছেলেকে ওরা পরিকল্পিতভাবে খুন করেছে। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেকের ফাঁসি চাই।”

মৃত সাহেলের পরিবার

]]>
https://banglakal.com/state/manikchak-residents-protest-over-alleged-beating-of-friend-to-death-blocking-state-highway-with-body/feed/ 0 2238
দুই লরির রেষারেষি: হাবড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ধাক্কা ঘাতক লরির, অল্পের জন্য রক্ষা https://banglakal.com/state/horrific-road-accident-in-habra-at-midnight-lorry-rams-into-shop-while-racing-area-destroyed/ https://banglakal.com/state/horrific-road-accident-in-habra-at-midnight-lorry-rams-into-shop-while-racing-area-destroyed/#respond Fri, 27 Feb 2026 15:13:58 +0000 https://banglakal.com/?p=2235 নিজস্ব সংবাদদাতা, হাবড়া: গভীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল হাবড়া। দুই লরির রেষারেষির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের দু’টি দোকানে সজোরে ধাক্কা মারল একটি ঘাতক লরি। শুক্রবার রাত আড়াইটা নাগাদ হাবড়ার চোংদা মোড় এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। লরির ধাক্কায় দোকান দু’টি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ঘটনার বিবরণ

​স্থানীয় সূত্রে জানা গেছে, রাত তখন আনুমানিক আড়াইটে। হাবড়ার দিক থেকে দু’টি লরি অত্যন্ত দ্রুত গতিতে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করছিল। চোংদা এলাকায় আসার পর একটি লরি আচমকা নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশে থাকা দু’টি দোকানে সজোরে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে পড়ে। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। খবর দেওয়া হয় হাবড়া থানায়।

ক্ষয়ক্ষতির পরিমাণ

​লরির প্রচণ্ড ধাক্কায় দোকান দু’টি সম্পূর্ণ তছনছ হয়ে গেছে। দোকানের ভেতর থাকা আসবাবপত্র ও সামগ্রী গুঁড়িয়ে গিয়েছে। তবে রাত গভীর হওয়ায় এবং দোকানে কেউ না থাকায় বড়সড় কোনো প্রাণহানি ঘটেনি।

স্থানীয় এক বাসিন্দার কথায়: “লরি দু’টি যে গতিতে আসছিল, তাতে যে কেউ ভয় পাবে। দিনের বেলা এই দুর্ঘটনা ঘটলে বহু মানুষের প্রাণ যাওয়ার আশঙ্কা ছিল। আমরা আতঙ্কে রয়েছি।”

পুলিশি পদক্ষেপ

​খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাবড়া থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করার প্রক্রিয়া শুরু হয়েছে। চালক মদ্যপ অবস্থায় ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

​বেপরোয়া গতির এই দাপট রুখতে এলাকায় পুলিশি নজরদারি এবং সিসিটিভি ক্যামেরার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

]]>
https://banglakal.com/state/horrific-road-accident-in-habra-at-midnight-lorry-rams-into-shop-while-racing-area-destroyed/feed/ 0 2235
বাবার শরীরে মারণ রোগ, অপরাধ কী শিশুর? স্কুল থেকে ছাত্রকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ ICDS দিদিমণির বিরুদ্ধে https://banglakal.com/state/father-has-fatal-disease-is-it-the-childs-fault-icds-didimani-accused-of-expelling-student-from-school/ https://banglakal.com/state/father-has-fatal-disease-is-it-the-childs-fault-icds-didimani-accused-of-expelling-student-from-school/#respond Fri, 27 Feb 2026 15:11:14 +0000 https://banglakal.com/?p=2232 নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: সমাজে সচেতনতার পাঠ দেওয়া হয় রোজ, অথচ বাস্তবের ছবিটা যে কতটা নিষ্ঠুর হতে পারে, তার প্রমাণ মিলল উত্তর ২৪ পরগনার বসিরহাটে। বাবা দুরারোগ্য ব্যাধি এইচআইভি (HIV) আক্রান্ত, এই ‘অপরাধে’ চার বছরের এক শিশুকে অঙ্গনওয়াড়ি কেন্দ্র (ICDS) থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল এক দিদিমণির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বসিরহাট ২ নম্বর ব্লকের মথুরাপুর এলাকায়। ইতিউতি ছিছিক্কার শুরু হয়েছে এই ঘটনায়।

​ঘটনার প্রেক্ষাপট

​স্থানীয় সূত্রে খবর, মথুরাপুরের এক বাসিন্দা গত কয়েকদিন ধরে এইচআইভি আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বাবার অসুস্থতার মধ্যেই প্রতিদিনের মতো ওই এলাকার আইসিডিএস কেন্দ্রে পড়তে গিয়েছিল তার চার বছরের সন্তান। অভিযোগ, শিশুটি স্কুলে পৌঁছাতেই সেখানকার দায়িত্বপ্রাপ্ত দিদিমণি ছবি হালদার তাকে স্কুল থেকে চলে যেতে বলেন।

​বাড়ি ফিরে শিশুটি কান্নায় ভেঙে পড়লে তার মা তাকে নিয়ে পুনরায় স্কুলে যান। শিশুটির মায়ের দাবি, দিদিমণি মুখের ওপর জানিয়ে দেন— “তোমার স্বামীর ওই রোগ হয়েছে, তাই তোমার ছেলেকে আর স্কুলে রাখা যাবে না।” ### প্রশাসনের দ্বারস্থ পরিবার

অপমানে ও ভয়ে শিশুটি এবং তার পরিবার ভেঙে পড়লেও দমে যাননি তারা। উপযুক্ত বিচারের আশায় বসিরহাট মহকুমা শাসকের (SDO) দপ্তরে ই-মেলের মাধ্যমে এবং সংশ্লিষ্ট CDPO অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন শিশুটির মা। পরিবারের দাবি একটাই, অন্য পাঁচটা শিশুর মতো তাদের সন্তানও যেন সুস্থভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে। কোনো রোগের সামাজিক কলঙ্ক যেন শিশুর ভবিষ্যতে বাধা না হয়ে দাঁড়ায়।

​”আমার বাচ্চাটার কী দোষ? ওর বাবা অসুস্থ বলে ও কেন শিক্ষা থেকে বঞ্চিত হবে?” — আর্তনাদ শিশুটির মায়ের।

​অভিযোগ অস্বীকার দিদিমণির

​যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত দিদিমণি ছবি হালদার। তাঁর পাল্টা দাবি, “আমি কোনো অন্যায় করিনি বা বাচ্চাটিকে বের করে দিইনি। আমার কাছে ছবি তোলা আছে। আমার বিরুদ্ধে চক্রান্ত করে বদনাম করা হচ্ছে।”

​সামাজিক ও আইনি অবস্থান

​চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী, এইচআইভি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে বা তাঁর পরিবারের সাথে মেলামেশা করলে এই রোগ ছড়ায় না। সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী, এইচআইভি-র কারণে কাউকে শিক্ষা বা কাজ থেকে বঞ্চিত করা দণ্ডনীয় অপরাধ। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

]]>
https://banglakal.com/state/father-has-fatal-disease-is-it-the-childs-fault-icds-didimani-accused-of-expelling-student-from-school/feed/ 0 2232
শহরে কড়া পুলিশি নজরদারি: মাঝরাতে রাস্তায় নামলেন কমিশনার, ধর্মতলায় জোরদার নাকা চেকিং https://banglakal.com/state/strict-police-surveillance-in-the-city-commissioner-takes-to-the-streets-at-midnight-intensified-naka-checking-in-dharmatala/ https://banglakal.com/state/strict-police-surveillance-in-the-city-commissioner-takes-to-the-streets-at-midnight-intensified-naka-checking-in-dharmatala/#respond Fri, 27 Feb 2026 15:07:57 +0000 https://banglakal.com/?p=2229 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করতে বৃহস্পতিবার রাতে আচমকা পরিদর্শনে বেরোলেন কলকাতা পুলিশের কমিশনার। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই শহরের একাধিক গুরুত্বপূর্ণ মোড় ও ট্রাফিক সিগন্যালে টহল দেন তিনি। কমিশনারের এই অতর্কিত অভিযানে রাতভর চাঞ্চল্য ছড়ায় পুলিশ মহলে।

​মূল ঘটনাবলি:

  • সারপ্রাইজ ভিজিট: বৃহস্পতিবার গভীর রাতে লালবাজারের শীর্ষকর্তা শহরের বিভিন্ন প্রান্তের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বের হন। মূলত ডিসি এবং ওসি-রা ডিউটিতে ঠিকমতো মোতায়েন আছেন কি না এবং রাতের শহরে টহলদারির মান কেমন, তা সরাসরি যাচাই করাই ছিল এই সফরের লক্ষ্য।
  • ধর্মতলায় কড়া নজরদারি: শহরের হৃৎপিণ্ড ধর্মতলা এলাকায় বিশেষ তৎপরতা লক্ষ্য করা গেছে। সেখানে কমিশনারের উপস্থিতিতেই পুলিশ বাহিনী নাকা চেকিং শুরু করে। শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ প্রবেশপথে ব্যারিকেড দিয়ে গাড়ি তল্লাশি চালানো হয়।
  • কাগজপত্র ও হেলমেট পরীক্ষা: ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দেখা গেছে পুলিশকে। বিশেষ করে বাইক আরোহীদের হেলমেট আছে কি না, মদ্যপ অবস্থায় কেউ গাড়ি চালাচ্ছে কি না এবং গাড়ির বৈধ নথিপত্র রয়েছে কি না, তা পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করা হয়। সন্দেহভাজন যানবাহনগুলোতেও তল্লাশি চালায় পুলিশ।

​আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা:

​পরিদর্শন চলাকালীন কমিশনার বিভিন্ন থানার ওসি এবং দায়িত্বরত ট্রাফিক আধিকারিকদের সঙ্গে কথা বলেন। রাতের শহরে অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা বজায় রাখতে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, সে বিষয়ে তিনি খোঁজখবর নেন। কর্তব্যরত পুলিশ কর্মীদের প্রয়োজনীয় নির্দেশও দেন তিনি।

পুলিশের বক্তব্য: লালবাজার সূত্রে জানানো হয়েছে, সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই বিশেষ নজরদারি চালানো হচ্ছে। নাগরিকদের মনে নিরাপত্তার বোধ জাগিয়ে তোলা এবং অপরাধমূলক কাজ রুখতেই কমিশনার নিজে রাস্তায় নেমেছেন।

​শহরের নিরাপত্তা বজায় রাখতে আগামী দিনগুলোতেও এই ধরণের আচমকা তল্লাশি ও নাকা চেকিং জারি থাকবে বলে পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে।

]]>
https://banglakal.com/state/strict-police-surveillance-in-the-city-commissioner-takes-to-the-streets-at-midnight-intensified-naka-checking-in-dharmatala/feed/ 0 2229
উড়ো মেইলে বোমাতঙ্ক: কৃষ্ণনগর জেলা আদালতে স্নিপার ডগ ও মেটাল ডিটেক্টর দিয়ে জোরদার তল্লাশি https://banglakal.com/state/bomb-scare-in-airmail-intensive-search-with-sniper-dogs-and-metal-detectors-at-krishnanagar-district-court/ https://banglakal.com/state/bomb-scare-in-airmail-intensive-search-with-sniper-dogs-and-metal-detectors-at-krishnanagar-district-court/#respond Fri, 27 Feb 2026 11:42:42 +0000 https://banglakal.com/?p=2226 নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: রাজ্যের বিভিন্ন আদালতে ই-মেইলের মাধ্যমে আসা ধারাবাহিক বোমা হামলার হুমকির জেরে এবার নজিরবিহীন নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হলো কৃষ্ণনগর জেলা আদালত। শুক্রবার সকাল থেকেই আদালত চত্বরে স্নিপার ডগ এবং মেটাল ডিটেক্টর নিয়ে ব্যাপক তল্লাশি ও নাকা চেকিং চালায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী।

নিরাপত্তা অভিযানের মূল চিত্র

​রাজ্যজুড়ে হাই-অ্যালার্ট জারি হওয়ার পর থেকেই বিভিন্ন জেলা আদালতে নজরদারি বাড়ানো হয়েছে। কৃষ্ণনগর জেলা আদালতে আজকের এই তল্লাশি অভিযানে নিম্নলিখিত পদক্ষেপগুলি লক্ষ্য করা গেছে:

  • স্নিপার ডগের ব্যবহার: আদালতের প্রতিটি কোণ, জনবহুল এলাকা এবং এজলাস চত্বরে স্নিপার ডগ দিয়ে বিস্ফোরকের খোঁজ চালানো হয়।
  • সাধারণের ওপর নজরদারি: আদালত চত্বরে আসা সাধারণ মানুষের ব্যক্তিগত ব্যাগ এবং সঙ্গে থাকা সামগ্রী মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হয়।
  • যানবাহন তল্লাশি: আদালতের পার্কিং জোনে থাকা বাইক ও অন্যান্য যানবাহনের সিটের তলায় বা ব্যাগে কোনো সন্দেহজনক বস্তু আছে কি না, তা স্নিপার ডগ দিয়ে পরীক্ষা করা হয়।
  • নাকা চেকিং: আদালতের মূল প্রবেশপথগুলোতে কড়া পুলিশি পাহারা ও নাকা চেকিং বসানো হয়েছে।

কর্তৃপক্ষের বক্তব্য

​আচমকা এই চিরুনি তল্লাশিতে আদালত চত্বরে আসা বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে কিছুটা চাঞ্চল্য ছড়ায়। তবে তল্লাশি অভিযানে থাকা পুলিশ আধিকারিকরা এই বিষয়ে বিশেষ মুখ খুলতে চাননি। তাঁদের দাবি, এটি একটি “রুটিন মাফিক তল্লাশি”। তবে সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই বাড়তি সতর্কতা বলে মনে করা হচ্ছে।

​”আদালতের নিরাপত্তা নিশ্চিত করতেই এই তল্লাশি চালানো হচ্ছে। সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।” — নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা আধিকারিক।

প্রেক্ষাপট

​গত কয়েকদিন ধরেই রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ আদালতে উড়ো মেইলের মাধ্যমে বোমা মারার হুমকি দেওয়া হয়েছে। হাইকোর্ট থেকে শুরু করে জেলা আদালত—সর্বত্রই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। কৃষ্ণনগরের আজকের এই অভিযান সেই বৃহত্তর নিরাপত্তা কৌশলেরই অংশ।

]]>
https://banglakal.com/state/bomb-scare-in-airmail-intensive-search-with-sniper-dogs-and-metal-detectors-at-krishnanagar-district-court/feed/ 0 2226