রাজ্য – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Mon, 07 Sep 2026 04:36:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2026/08/cropped-645620059_1464002491756680_8204546671402832666_n.jpg?fit=32%2C32&ssl=1 রাজ্য – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 শিলিগুড়িতে ধৃত তৃণমূল নেতাকে ডিম ছুড়ে আটক বিজেপি কর্মীরা https://banglakal.com/state/bjp-workers-detained-after-hurling-eggs-at-arrested-tmc-leader/ https://banglakal.com/state/bjp-workers-detained-after-hurling-eggs-at-arrested-tmc-leader/#respond Mon, 07 Sep 2026 04:35:45 +0000 https://banglakal.com/?p=4589 শিলিগুড়ি, ৭ সেপ্টেম্বর:

নথি জাল করে সরকারি জমি দখল করে কারখানা তৈরির অভিযোগে গ্রেপ্তার হওয়া তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতাকে আদালতে পেশের সময় ডিম ছুড়ল বিজেপি কর্মীরা। এই ঘটনার জেরে আদালত চত্বরে চরম উত্তেজনা তৈরি হয় এবং সেখানে মোতায়েন থাকা পুলিশকর্মীরা তৎক্ষণাৎ ডিম ছোড়ার দায়ে বিজেপি কর্মীদের আটক করে থানায় নিয়ে যায়। জমি দখলের মামলায় ধৃত শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া বিধানসভার তৃণমূল সভাপতি কাজল ঘোষকে রবিবার আদালতে তোলা হলে বিচারক তাঁকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

অভিযোগ, প্রায় ৯ বছর আগে জাল নথিপত্র তৈরি করে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার বিধাননগরের বড় পাইকপাড়া মৌজায় এক বিধবা মহিলার সরকারি পাট্টাভুক্ত জমি জোরপূর্বক দখল করেছিলেন কাজল ঘোষ। এমনকি এই বিষয়ে মুখ খুললে ওই মহিলাকে প্রাণনাশের হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ রয়েছে। পরে দখল করা সেই জমিতেই ‘শ্রীরূপা ট্রি অ্যান্ড ইন্ডাস্ট্রি’ নামে একটি বটলিফ ফ্যাক্টরি তৈরি করেন এই প্রভাবশালী তৃণমূল নেতা। তৎকালীন সময়ে ভুক্তভোগী মহিলা ভয়ে কোনো অভিযোগ জানাতে পারেননি। সম্প্রতি গত ৭ আগস্ট কাজল ঘোষ ও তাঁর স্ত্রীর নামে ফাঁসিদেওয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শনিবার রাতে খড়িবাড়ি থানা এলাকা থেকে কাজল ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, কারখানা গড়ে তোলার জন্য এক মহিলার প্রায় এক একরেরও বেশি কৃষি পাট্টা জমি নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে হাতিয়ে নেন কাজল ঘোষ। তিনি ফাঁসিদেওয়া বিধানসভার কো-অর্ডিনেটর এবং শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও ধৃত নেতার বিরুদ্ধে জমি সংক্রান্ত একাধিক মামলা ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। রবিবারে তাঁকে শিলিগুড়ি মহকুমা আদালতে নিয়ে যাওয়া হলে উপস্থিত বিজেপি কর্মীরা তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়েন এবং ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিক্ষোভকারী বিজেপি কর্মীদের আটক করে।

এই ঘটনা প্রসঙ্গে নকশালবাড়ির এসডিপিও সৌম্যজিৎ রায় জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু প্রকাশ করা সম্ভব নয়। অন্য দিকে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ এই বিষয়ে জানিয়েছেন, তাদের সরকার অন্যায়ের সঙ্গে কোনো আপস করবে না এবং যারা অপরাধ করেছে তাদের শাস্তি পেতেই হবে। তবে ঠিক কী কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে তা তাঁর জানা নেই। ফাঁসিদেওয়ায় কাজল ঘোষের বিরুদ্ধে একাধিক ব্যক্তির জমি জবরদখল ও প্রভাব খাটিয়ে বেআইনি প্ল্যান পাস করানোর অভিযোগ রয়েছে, যা নিয়ে তাঁকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হবে।

বাংলাকাল-কে ফলো করুন

]]>
https://banglakal.com/state/bjp-workers-detained-after-hurling-eggs-at-arrested-tmc-leader/feed/ 0 4589
এক আইডিতেই মার্কশিট ও ডিগ্রি, বাংলায় শুরু আপার আইডি প্রক্রিয়া https://banglakal.com/state/mark-sheet-and-degree-in-one-id-apaar-started-in-bengal/ https://banglakal.com/state/mark-sheet-and-degree-in-one-id-apaar-started-in-bengal/#respond Mon, 07 Sep 2026 01:48:56 +0000 https://banglakal.com/?p=4585 কলকাতা, ৭ সেপ্টেম্বর:

কেন্দ্রীয় সরকারের ‘এক দেশ, এক পড়ুয়া পরিচয়’ ভাবনার অংশ হিসেবে এ বার পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে ১২ সংখ্যার অনন্য ‘আপার আইডি’ বা অটোমেটেড পার্মানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি তৈরির প্রক্রিয়া। নির্দেশিকা পাওয়ার পর নদিয়া জেলার তেহট্ট ১ ও ২ চক্রের পাশাপাশি রাজ্যের সমস্ত সরকারি ও সরকার-পোষিত বিদ্যালয়ে জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে। মূলত শিক্ষার্থীদের প্রাক্‌-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সমস্ত শিক্ষাগত নথি একটি মাত্র নির্দিষ্ট পরিচয়ে নিয়ে আসাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, আধার কার্ডের আদলে তৈরি হতে চলা এই স্থায়ী আইডিতে যুক্ত করা যাবে পড়ুয়াদের প্রতিটি পরীক্ষার ফলাফল, মার্কশিট, সার্টিফিকেট ও অর্জিত ডিগ্রি। ইউডাইস প্লাস পোর্টালের ‘স্টুডেন্ট মডিউল’-এ গিয়ে স্কুল কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের সব প্রয়োজনীয় নথি পুঙ্খানুপুঙ্খ যাচাই করে এই আইডি তৈরি করতে হবে। এত দিন রাজ্যে ‘বাংলার শিক্ষা’ পোর্টালে এই সমস্ত তথ্য সংরক্ষিত থাকলেও, এখন কেন্দ্রীয় ব্যবস্থার সঙ্গে সমন্বয় রেখে এই নতুন আইডি তৈরির নির্দেশ এসেছে।

এই নতুন দায়িত্ব সামলাতে সোমবার থেকেই তেহট্টে শুরু হচ্ছে শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ পর্ব। প্রথম দফায় প্রযুক্তি-দক্ষ শিক্ষকদের ট্রেনিং দিয়ে পরবর্তীতে তা ধাপে ধাপে অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যেও ছড়িয়ে দেওয়া হবে। প্রতিটি তথ্য নিখুঁতভাবে পরীক্ষা ও পোর্টালে আপলোড করার কাজটি অত্যন্ত দায়িত্বপূর্ণ হওয়ায় এতে শিক্ষকদের কিছুটা বাড়তি সময় ও পরিশ্রম লাগবে বলেই মনে করা হচ্ছে।

বেতাই পরিমল বাগচি স্মৃতি বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বুদ্ধদেব ঘোষ ও স্থানীয় এক প্রধান শিক্ষক জানিয়েছেন, এত বিপুল পরিমাণ তথ্য আপলোড করার কাজটি বেশ সময়সাপেক্ষ হলেও শিক্ষার্থীদের সুদূরপ্রসারী ভবিষ্যতের কথা বিবেচনা করলে এটি একটি আদর্শ ও যুগোপযোগী উদ্যোগ। অন্য দিকে অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই প্রক্রিয়ার প্রশংসা করেছে। তবে শিক্ষক মহলের একাংশের দাবি, বর্তমানে উঁচু ক্লাসে পাঠরত শিক্ষার্থীদের ক্ষেত্রে আগের ক্লাসের যাবতীয় তথ্য এই আইডিতে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে না।

বাংলাকাল-কে ফলো করুন

]]>
https://banglakal.com/state/mark-sheet-and-degree-in-one-id-apaar-started-in-bengal/feed/ 0 4585
ভোট দিয়েও নিস্তার নেই, ভারতীয় নথি থাকা সত্ত্বেও বাংলাদেশি সন্দেহে জেলবন্দি শ্রমিক https://banglakal.com/state/indian-documents-electoral-record-but-bengal-muslim-labourer-jailed-as-bangladeshi/ https://banglakal.com/state/indian-documents-electoral-record-but-bengal-muslim-labourer-jailed-as-bangladeshi/#respond Sun, 06 Sep 2026 16:16:30 +0000 https://banglakal.com/?p=4576 কলকাতা, ৬ সেপ্টেম্বর:

ভারতীয় নাগরিকত্বের বৈধ নথি, ভোটার তালিকায় নাম এবং এমনকি নির্বাচনে ভোট দেওয়ার রেকর্ড থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গের এক মুসলিম পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। পরিচয় ও নাগরিকত্বের অকাট্য প্রমাণ থাকা সত্ত্বেও প্রশাসনের এমন পদক্ষেপের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রশ্ন তৈরি হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ভুক্তভোগী ব্যক্তি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং কাজের সূত্রে বাইরে কর্মরত ছিলেন। তাঁর কাছে বৈধ ভারতীয় পরিচয়পত্র, প্যান কার্ড, আধার কার্ড এবং সরকারি নির্বাচনী নথিপত্র রয়েছে। এমনকি তিনি দেশের সর্বশেষ সাধারণ নির্বাচনেও ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। এত প্রমাণ থাকা সত্ত্বেও পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁকে কোনো যাচাই-বাছাইয়ের সুযোগ না দিয়ে বেআইনি অনুপ্রবেশকারী ও বাংলাদেশি আখ্যা দিয়ে গ্রেফতার করে।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, পশ্চিমবঙ্গের বাংলাভাষী মুসলিম শ্রমিকদের নিয়মিতভাবে সন্দেহের চোখে দেখা হচ্ছে এবং তাদের হেনস্থা করা হচ্ছে। সমস্ত নাগরিক অধিকার ও সাংবিধানিক পরিচয় থাকা সত্ত্বেও প্রশাসনের এই বৈষম্যমূলক আচরণ সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনে বিপর্যয় ডেকে এনেছে। পরিবারের সদস্যরা স্থানীয় স্তরে প্রশাসনের কাছে বৈধ নথিপত্র পেশ করলেও তাকে মুক্তি না দিয়ে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

মানবাধিকার কর্মী ও আইনজ্ঞরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, উপযুক্ত অনুসন্ধান ছাড়া কেবলমাত্র ভাষার ভিত্তিতে বা সন্দেহের বশে ভারতীয় নাগরিককে বিদেশি দাগিয়ে দেওয়া মৌলিক অধিকারের মারাত্মক লঙ্ঘন। অবিলম্বে ওই শ্রমিকের নিঃশর্ত মুক্তি এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তোলা হয়েছে।

বাংলাকাল-কে ফলো করুন

]]>
https://banglakal.com/state/indian-documents-electoral-record-but-bengal-muslim-labourer-jailed-as-bangladeshi/feed/ 0 4576
দিল্লির সত্য নিকেতনে ভবন ধস, ধ্বংসস্তূপে আটকে থাকার আশঙ্কা একাধিকের https://banglakal.com/nation/%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%a4%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%ac%e0%a6%a8/ https://banglakal.com/nation/%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%a4%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%ac%e0%a6%a8/#respond Sun, 06 Sep 2026 14:42:00 +0000 https://banglakal.com/?p=4566 দিল্লির সত্য নিকেতনে ভয়াবহ ভবন ধস, ধ্বংসস্তূপে আটকে একাধিক! ৬ জন উদ্ধার, চলছে জোরকদমে উদ্ধারকাজ

ওয়েবডেস্ক: রবিবার দুপুরে দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি ভবন আচমকা ভেঙে পড়ে। আচমকা এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবনের ধ্বংসস্তূপের নিচে একাধিক ব্যক্তি আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি ফায়ার সার্ভিস ও দিল্লি পুলিশ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পাঠানো হয় ১২টি ফায়ার টেন্ডার। বিভিন্ন দফতরের একাধিক উদ্ধারকারী দলও সেখানে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

ধ্বংসস্তূপ সরিয়ে চলছে তল্লাশি

ভবনটি ভেঙে পড়ার পর আশপাশের বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরাও উদ্ধারকাজে এগিয়ে আসেন। নিজেদের হাতে এবং স্থানীয়ভাবে পাওয়া বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা শুরু করেন তাঁরা।

উদ্ধারকারী দল ধাপে ধাপে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে থাকা ব্যক্তিদের খোঁজ চালাচ্ছে। এখনও পর্যন্ত ৬ জনকে উদ্ধার করা হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে রয়েছেন কি না, তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে। সাধারণ মানুষের প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়, যাতে উদ্ধারকারী দল দ্রুত এবং নিরাপদে কাজ করতে পারে।

পরিস্থিতির উপর নজর মুখ্যমন্ত্রীর

ভবন ধসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। আটকে থাকা ব্যক্তিদের নিরাপদে উদ্ধারের জন্য সমস্তরকম চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি পুরো পরিস্থিতির উপর তিনি নজর রাখছেন বলেও জানা গিয়েছে।

পড়ুয়াদের বসবাসের জন্য পরিচিত সত্য নিকেতন

সত্য নিকেতন দিল্লির একটি ঘনবসতিপূর্ণ এলাকা। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের বিভিন্ন কলেজে পড়াশোনা করা বহু পড়ুয়া এই এলাকায় থাকেন। এলাকায় রয়েছে একাধিক হস্টেল, পেইং গেস্ট ও ছাত্রছাত্রীদের থাকার ব্যবস্থা।

এই কারণে ভবন ধসের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের পাশাপাশি পড়ুয়াদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। ধ্বংসস্তূপের নিচে কারা আটকে রয়েছেন এবং তাঁদের মধ্যে কেউ আহত হয়েছেন কি না, তা জানার জন্য উদ্ধারকারী দল তল্লাশি চালিয়ে যাচ্ছে।

কী কারণে ভেঙে পড়ল ভবন?

এখনও পর্যন্ত ভবন ধসের সঠিক কারণ স্পষ্ট নয়। উদ্ধার অভিযান শেষ হওয়ার পর প্রশাসনের তরফে ঘটনার কারণ খতিয়ে দেখা হতে পারে। একইসঙ্গে ভবনটির নির্মাণকাজ, কাঠামোগত নিরাপত্তা এবং অন্যান্য বিষয়ও তদন্তের আওতায় আসতে পারে।

এই মুহূর্তে প্রশাসনের প্রধান লক্ষ্য ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ব্যক্তিদের দ্রুত এবং নিরাপদে উদ্ধার করা। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। পরিস্থিতির উপর প্রশাসনের নজর রয়েছে।

]]>
https://banglakal.com/nation/%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%a4%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%ac%e0%a6%a8/feed/ 0 4566
পশ্চিমবঙ্গে খ্রিস্টানদের প্রার্থনাসভায় হামলা, জোরপূর্বক ধর্মান্তকরণের অভিযোগে একাধিক জেলায় আতঙ্ক https://banglakal.com/state/attacks-on-christian-prayer-gatherings-in-west-bengal-rising-fear-over-forced-conversion-allegations/ https://banglakal.com/state/attacks-on-christian-prayer-gatherings-in-west-bengal-rising-fear-over-forced-conversion-allegations/#respond Sun, 06 Sep 2026 14:07:58 +0000 https://banglakal.com/?p=4557 কলকাতা, ৬ সেপ্টেম্বর:

পশ্চিমবঙ্গের একাধিক জেলায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের গৃহ-প্রার্থনাসভা এবং শেষকৃত্য অনুষ্ঠানে ধারাবাহিক হামলার ঘটনা সামনে এসেছে। জোরপূর্বক ধর্মান্তকরণের অভিযোগ তুলে একদল উচ্ছৃঙ্খল জনতার মারধর, ভাঙচুর ও বাধার জেরে বহু এলাকায় ব্যক্তিগত প্রার্থনাসভা এবং ধর্মীয় যোগাযোগ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় খ্রিস্টান সংগঠন ও ধর্মযাজকেরা। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক বিশদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৩ অগস্ট হাওড়ার উলুবেড়িয়ায় একটি ভাড়া বাড়িতে রবিবার প্রার্থনার সময় মারাত্মক হামলার ঘটনা ঘটে।যাজক মিঠুন হাজরার বক্তব্য অনুযায়ী, প্রায় ৬০ জন নারী ও পুরুষ প্রার্থনার জন্য সমবেত হয়েছিলেন। দুপুর নাগাদ স্লোগান দিতে দিতে একদল জনতা সেখানে জোর করে ঢুকে পড়ে এবং ধর্মান্তকরণের অভিযোগ তুলে উপস্থিত ব্যক্তিদের ওপর চড়াও হয়। অভিযুক্তরা সাউন্ড সিস্টেম, চেয়ার, টেবিল ও অন্যান্য সামগ্রী ভাঙচুর করে। পরে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। এই ঘটনায় হাওড়া গ্রামীণ পুলিশ এফআইআর দায়ের করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন পুলিশ সুপার অমিত বর্মা।

একই ধরনের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানের সাহানাগরে সেন্ট ক্ল্যারেট চার্চের অধীনস্থ এলাকায়।গত ১৪ অগস্ট এক নারীর অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালীন একদল ব্যক্তি সেখানে পৌঁছে কবরস্থানের জমির বৈধ কাগজপত্র দেখতে চায়। চার্চের পক্ষ থেকে নথিপত্র দেখানোর জন্য সময় চাওয়া হলেও তা শোনা হয়নি। অভিযোগ, মৃতের দেহ কবরে নামানোর পরেও তা জোর করে তুলে নেওয়া হয় এবং উপস্থিত শোকস্তব্ধ মানুষদের বাধা দেওয়া হয়। পরে দেহটি বর্ধমান শহরের অন্য একটি কবরস্থানে নিয়ে গিয়ে সমাহিত করতে হয়। জেলা পুলিশ অবশ্য জানিয়েছে, মৃত ব্যক্তি স্থানীয় বাসিন্দা না হওয়ায় এবং জমির চরিত্র নিয়ে স্থানীয়দের আপত্তির কারণে উত্তেজনার সৃষ্টি হয়েছিল, যার নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কেবল উলুবেড়িয়া বা পূর্ব বর্ধমান নয়, হাওড়ার জগৎবল্লভপুর, ঘুসুড়ি, পূর্ব মেদিনীপুরের চেক মাইলপোস্ট এবং উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ এলাকাতেও প্রার্থনাসভায় বাধার অভিযোগ সামনে এসেছে।ভারতীয় খ্রিস্টীয় পরিষেবা তথা বেঙ্গল ক্রিশ্চিয়ান কাউন্সিলের প্রতিষ্ঠাতা হেরোদ মল্লিক জানিয়েছেন, এগুলো কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সাম্প্রতিক সময়ে ধারাবাহিক আক্রমণের রূপ নিয়েছে। আক্রান্ত ব্যক্তিরা চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে ভুগছেন, যার কারণে বহু স্থানে বাড়ি বাড়ি গিয়ে প্রার্থনাসভা স্থগিত রাখতে হয়েছে।

অন্যদিকে হিন্দুত্ববাদী সংগঠন সিংহবাহিনীর সভাপতি দেবদত্ত মাজি এই জাতীয় প্রতিবাদের পক্ষে সওয়াল করে দাবি করেছেন, আর্থিক প্রলোভন দেখিয়ে বেআইনিভাবে ধর্মান্তকরণ করা হচ্ছে এবং তাঁরা এর বিরুদ্ধেই সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন।

গোটা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করেছেন অনগ্রসর শ্রেণি কল্যাণ ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তিনি জানিয়েছেন, সংবিধানে প্রত্যেক নাগরিকের নিজের বিশ্বাস অনুযায়ী ধর্মপালনের পূর্ণ অধিকার রয়েছে এবং সরকার কারও ব্যক্তিগত বিশ্বাসে হস্তক্ষেপ করে না। তবে যদি কোথাও প্রলোভন দেখিয়ে বা জোরপূর্বক ধর্মান্তকরণের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়, তবে প্রশাসন আইনানুগ কড়া পদক্ষেপ গ্রহণ করবে। এদিকে বিরোধী দলগুলির একাংশ এই ধরনের ধর্মীয় বিশৃঙ্খলা এবং পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেছে।

বাংলাকাল-কে ফলো করুন

]]>
https://banglakal.com/state/attacks-on-christian-prayer-gatherings-in-west-bengal-rising-fear-over-forced-conversion-allegations/feed/ 0 4557
গভীর রাতের রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় মৃত ৪, গুরুতর জখম ১ https://banglakal.com/state/%e0%a6%97%e0%a6%ad%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%a5/ https://banglakal.com/state/%e0%a6%97%e0%a6%ad%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%a5/#respond Sun, 06 Sep 2026 11:16:47 +0000 https://banglakal.com/?p=4554 বাঁকুড়া, ইনামুল ভূঁইয়া

গভীর রাতে বাঁকুড়ার জয়পুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের। মৃতদের নাম পল্লব সাঁতরা, অনন্ত সাঁতরা, উজ্জ্বল বায়েন এবং বাপি রুই দাস। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও একজন।

শনিবার রাতে বাঁকুড়া-আরামবাগ ২ নম্বর রাজ্য সড়কের জয়পুর থানার সলদা মোড় এলাকায় ঘটে এই দুর্ঘটনা। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়।

পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, রাতের অন্ধকারে একটি চারচাকা গাড়ি আচমকা দুটি বাইকের পিছনে ধাক্কা মারে। সেই ধাক্কার জেরেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

জয়পুরে গভীর রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত ৪

বাঁকুড়ার জয়পুরে গভীর রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার যুবকের। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও এক জন। শনিবার রাতে বাঁকুড়া-আরামবাগ ২ নম্বর রাজ্য সড়কের জয়পুর থানার সলদা মোড় এলাকায় ঘটে এই দুর্ঘটনা।

মৃতদের নাম পল্লব সাঁতরা, অনন্ত সাঁতরা, উজ্জ্বল বায়েন এবং বাপি রুই দাস। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা সকলেই জয়পুর এলাকার বাসিন্দা। তাঁদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে।

ঘুরতে বেরিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা

পুলিশ জানিয়েছে, ঘটনার দিন তাঁরা সকলে মিলে বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। রাতে বাড়ি ফেরার সময় সলদা মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, একটি বাইকে দু’জন এবং অন্য একটি বাইকে তিনজন ছিলেন। সেই সময় একটি চারচাকা গাড়ি রাতের অন্ধকারে বাইক দুটির পিছনে আচমকা ধাক্কা মারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গুরুতর জখম ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে জয়পুর থানার পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

একনজরে

  • জয়পুরে গভীর রাতে পথ দুর্ঘটনায় মৃত ৪।
  • মৃতদের নাম পল্লব সাঁতরা, অনন্ত সাঁতরা, উজ্জ্বল বায়েন এবং বাপি রুই দাস।
  • দুর্ঘটনায় গুরুতর জখম আরও এক জন।
  • সলদা মোড় এলাকায় বাঁকুড়া-আরামবাগ ২ নম্বর রাজ্য সড়কে দুর্ঘটনা।
  • মৃতরা সকলেই জয়পুর এলাকার বাসিন্দা।
  • মৃতদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে।
  • ঘটনার দিন তাঁরা সকলে বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন।
  • বাড়ি ফেরার পথে সলদা মোড়ের কাছে দুর্ঘটনা।
  • একটি বাইকে দু’জন এবং অন্য বাইকে তিনজন ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

রাতের অন্ধকারে স্থানীয়রাই প্রথমে রাস্তায় পাঁচজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁরাই খবর দেন জয়পুর থানায়। পুলিশ এসে সকলকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। আর আহতের সেখানেই চিকিৎসা চলছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ খতিয়ে দেখছে পুলিশ।

]]>
https://banglakal.com/state/%e0%a6%97%e0%a6%ad%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%a5/feed/ 0 4554
কলকাতার নামী তিন শপিং মলের ফুড কোর্টে খাদ্য সুরক্ষা দপ্তরের তল্লাশি অভিযান https://banglakal.com/state/food-safety-raid-at-food-courts-of-three-aristocrat-malls-in-kolkata/ https://banglakal.com/state/food-safety-raid-at-food-courts-of-three-aristocrat-malls-in-kolkata/#respond Sun, 06 Sep 2026 10:50:21 +0000 https://banglakal.com/?p=4550 কলকাতা, ৬ সেপ্টেম্বর:

শহরের নামী রেস্তোরাঁগুলির পর এবার স্বাস্থ্য ও খাদ্য সুরক্ষা দপ্তরের আতশকাচের নিচে কলকাতার অভিজাত শপিং মলগুলির ফুড কোর্ট। রবিবার ছুটির দিনে সাউথ সিটি মল, অ্যাক্রোপলিস মল এবং কোয়েস্ট মলের মতো একাধিক প্রথম সারির শপিং মলের ফুড কোর্টে একযোগে বিশেষ অভিযানে নামলেন পুরসভা ও রাজ্য স্বাস্থ্যদপ্তরের খাদ্য সুরক্ষা শাখার আধিকারিকরা। উৎসবের মরশুমের মুখে শহরের নামজাদা খাদ্য বিপণিগুলিতে খাবারের গুণমান এবং স্বাস্থ্যবিধি যাচাই করতেই এই অতর্কিত অভিযান চালানো হয়।

রাজ্যজুড়ে গত কয়েক দিন ধরেই বিভিন্ন নামীদামি হোটেল এবং রেস্তোরাঁয় নজরদারি চালাচ্ছেন খাদ্য সুরক্ষা আধিকারিকরা। সেই অভিযানের অংশ হিসেবেই এদিন দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডের সাউথ সিটি মল, কসবার অ্যাক্রোপলিস মল এবং পার্ক সার্কাস অঞ্চলের কোয়েস্ট মলের ফুড কোর্টে প্রবেশ করেন তদন্তকারী দলের সদস্যরা। মলগুলির ফুড কোর্টে থাকা বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড ও রেস্তোরাঁর রান্নাঘরে ঢুকে সরাসরি রান্নার পরিবেশ, কাঁচামাল সংরক্ষণের পদ্ধতি এবং ফ্রিজের ভেতরে রাখা খাদ্যসামগ্রী পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হয়।

পরিদর্শন চলাকালে আধিকারিকরা বিভিন্ন আউটলেট থেকে একাধিক খাবারের নমুনা সংগ্রহ করেছেন। বিশেষ করে প্রক্রিয়াজাত মাংস, রান্নায় ব্যবহৃত তেল, মশলা এবং বিভিন্ন সস স্বাস্থ্যসম্মত কি না, তা পরীক্ষা করে দেখার জন্য নমুনা ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে। রান্নাঘরে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না, বর্জ্য নিষ্কাশনের সুনির্দিষ্ট ব্যবস্থা রয়েছে কি না এবং রান্নার কাজে নিযুক্ত কর্মীদের পরিচ্ছন্নতার দিকগুলিও কড়া নজরদারিতে আনা হয়েছে।

স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, নাগরিকদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতেই শহরজুড়ে এই কড়া পদক্ষেপ জারি রাখা হয়েছে। কোনও বিপণিতে পচা বা বাসি কাঁচামাল মজুত রাখা কিংবা নিয়ম বহির্ভূত কার্যকলাপ ধরা পড়লে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। রবিবার ছুটির দিনে খাদ্য সুরক্ষা আধিকারিকদের এই আচমকা হানায় মলগুলির ফুড কোর্টে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

বাংলাকাল-কে ফলো করুন

]]>
https://banglakal.com/state/food-safety-raid-at-food-courts-of-three-aristocrat-malls-in-kolkata/feed/ 0 4550
সংসদ আবু তাহের খান “সংসদ সহায়তা কেন্দ্র” উদ্বোধন করতে এসে কালো পতাকা দেখাল DYFI https://banglakal.com/state/mp-abu-taher-khan-faces-black-flag-protest-at-bhagawangola/ https://banglakal.com/state/mp-abu-taher-khan-faces-black-flag-protest-at-bhagawangola/#respond Sun, 06 Sep 2026 10:44:39 +0000 https://banglakal.com/?p=4547 মুর্শিদাবাদ, ৫ সেপ্টেম্বর:

সাংসদ সহায়তা কেন্দ্র উদ্বোধনের একটি কর্মসূচিতে যোগ দিতে এসে তীব্র বিক্ষোভের মুখে পড়লেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান। শনিবার সন্ধ্যায় ভগবানগোলা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাংসদকে লক্ষ্য করে কালো পতাকা দেখান বাম যুব সংগঠন ডিওয়াইএফআই-এর কর্মী ও সমর্থকরা।

জানা গিয়েছে, ভগবানগোলায় সাংসদ সহায়তা কেন্দ্রের একটি আনুষ্ঠানিক কর্মসূচিতে যোগ দিতে এলাকায় পৌঁছন আবু তাহের খান। ঠিক সেই মুহূর্তেই একদল ডিওয়াইএফআই কর্মী-সমর্থক হাতে কালো পতাকা নিয়ে সাংসদের গাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং স্লোগান তোলেন। এই বিক্ষোভের খবর পেয়েই এলাকায় পৌঁছয় পুলিশ। পুলিশ কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে তাদের তীব্র কথা কাটাকাটি শুরু হয়।

এই বিক্ষোভের বিষয়ে সাংসদ আবু তাহের খানকে প্রশ্ন করা হলে তিনি পুরো বিষয়টি এড়িয়ে গিয়েছেন। তিনি বলেন, কে বা কারা, কী কারণে তাঁকে কালো পতাকা দেখিয়েছেন, তা তিনি জানেন না।

অন্য দিকে ডিওয়াইএফআই নেতৃত্বের দাবি, সাংসদের রাজনৈতিক অবস্থান পরিবর্তনের প্রতিবাদেই তাঁরা এই পদক্ষেপ গ্রহণ করেছেন। সংগঠনের পক্ষ থেকে সরাসরি অভিযোগ তোলা হয়, তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হওয়ার পরে সাংসদের রাজনৈতিক অবস্থান বদল নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে।

ডিওয়াইএফআই নেতৃত্বের বক্তব্য, আবু তাহের খান তৃণমূলের টিকিটে জিতে সাংসদ হয়েছিলেন। তিনি যদি নিজের অবস্থান বদল করে থাকেন, তবে তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ ছেড়ে দিয়ে ফের নির্বাচনে জিতে দেখান। তবেই বোঝা যাবে মানুষের প্রকৃত সমর্থন তাঁর সঙ্গে রয়েছে কি না।

আবু তাহের খান মুর্শিদাবাদের বর্ষীয়ান সাংসদ। তৃণমূলের টিকিটে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে তিনি জয়ী হন। পরবর্তীকালে একাধিক তৃণমূল সাংসদ এনসিপিআই-তে যোগ দেন এবং সেই তালিকায় আবু তাহের খানের নামও জড়িয়েছে। এই রাজনৈতিক অবস্থান বদল এবং দলবদলের বিরোধিতাতেই যুব সংগঠনের কর্মী-সমর্থকেরা এই ধিক্কার ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচি করেছেন বলে সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে।

বাংলাকাল-কে ফলো করুন

]]>
https://banglakal.com/state/mp-abu-taher-khan-faces-black-flag-protest-at-bhagawangola/feed/ 0 4547
বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার মহিলা, বাঁকুড়ায় গ্রেফতার দুই https://banglakal.com/state/woman-raped-while-out-with-friend-in-bankura-two-arrested/ https://banglakal.com/state/woman-raped-while-out-with-friend-in-bankura-two-arrested/#respond Sun, 06 Sep 2026 10:37:04 +0000 https://banglakal.com/?p=4544 বাঁকুড়া, ৬ সেপ্টেম্বর:

বাঁকুড়ায় বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে এক মহিলার উপর নৃশংস অত্যাচারের অভিযোগ উঠল। নিগৃহীতাকে ধর্ষণের পাশাপাশি বেধড়ক মারধর এবং জোর করে টাকা আদায় করার মারাত্মক ঘটনা প্রকাশ্যে এসেছে। এই চাঞ্চল্যকর ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যে দুই যুবককে গ্রেফতার করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ। রবিবার ধৃত দু’জনকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়েছে।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছিল কয়েক দিন আগে। বিকেলে নিজের এক বন্ধুর সঙ্গে বাঁকুড়া শহর লাগোয়া হরিয়ালগাড়া এলাকায় বেড়াতে গিয়েছিলেন ওই মহিলা। অভিযোগ, নির্জন সেই এলাকায় পৌঁছে আচমকাই একদল দুষ্কৃতীর খপ্পরে পড়েন তাঁরা। দুষ্কৃতীরা পথ আটকে তাঁদের ওপর চড়াও হয়। সেখানে ওই মহিলাকে চরম হেনস্তা ও নির্যাতন করা হয় বলে অভিযোগ।

অভিযোগের বিবরণ অনুযায়ী, দুষ্কৃতীরা ওই মহিলাকে কেবল শ্লীলতাহানি ও ধর্ষণই করেনি, তাঁকে শারীরিকভাবে বেধড়ক মারধরও করা হয়। এর পাশাপাশি তাঁর কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় অর্থাৎ তোলাবাজি করা হয় বলে অভিযোগ তোলা হয়েছে। ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন নির্যাতিতা ও তাঁর সঙ্গী।

পরবর্তীকালে এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে বাঁকুড়া সদর থানার দ্বারস্থ হন নির্যাতিতা মহিলা। তিনি কয়েকজন অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে ধর্ষণ, শ্লীলতাহানি, শারীরিক নিগ্রহ ও বলপূর্বক অর্থ আদায়ের লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ জমা পড়ার সঙ্গে সঙ্গেই তৎপরতার সঙ্গে তদন্তে নামে বাঁকুড়া সদর থানার পুলিশ বাহিনী।

অভিযোগের ভিত্তিতে জোরদার তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগে দুই যুবককে পাকড়াও করে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় আইনের নির্দিষ্ট ধারায় মারধর, তোলাবাজি এবং ধর্ষণ ও শ্লীলতাহানির মতো অত্যন্ত জামিন-অযোগ্য গুরুতর অভিযোগ এনে মামলা দায়ের করা হয়।

রবিবার ধৃত দুই অভিযুক্তকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে তাদের জামিনের জন্য সওয়াল করেন আইনজীবীরা। তবে পরিস্থিতির গুরুত্ব ও মামলার গুরুত্ব বিচার করে আদালতের পক্ষ থেকে ধৃতদের জামিনের আর্জি খারিজ করে দেওয়া হয়। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে বা জিজ্ঞাসাবাদ চালিয়ে এই জঘন্য অপরাধের ঘটনায় জড়িত বাকি অভিযুক্তদেরও দ্রুত শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছে পুলিশ।

আদালত চত্বরে অভিযুক্তদের পক্ষের আইনজীবী অভিষেক বিশ্বাস জানান, মামলায় মারপিট, তোলাবাজি ও ধর্ষণের মতো গুরুতর ধারা যুক্ত করা হয়েছে। সব মিলিয়ে বিষয়টি এখন সম্পূর্ণ আদালতের বিচারাধীন। অন্যদিকে পুলিশ জানিয়েছে, পুরো চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে তদন্ত জারি রাখা হচ্ছে।

বাংলাকাল-কে ফলো করুন

]]>
https://banglakal.com/state/woman-raped-while-out-with-friend-in-bankura-two-arrested/feed/ 0 4544
কোচবিহারে উদ্ধার বৃদ্ধ দম্পতির দেহ, চাঞ্চল্য এলাকায় https://banglakal.com/state/elderly-couples-body-recovered-in-coochbehar/ https://banglakal.com/state/elderly-couples-body-recovered-in-coochbehar/#respond Sun, 06 Sep 2026 09:58:39 +0000 https://banglakal.com/?p=4538 কোচবিহার, ৬ সেপ্টেম্বর:

কোচবিহারের তুফানগঞ্জে এক বৃদ্ধ দম্পতির অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে ঘরের ভেতর থেকে তাঁদের নিথর দেহ উদ্ধার করে পুলিশ। মৃতদের নাম কার্তিক সাহা ও শেফালী সাহা। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে দীর্ঘ সময় কেটে গেলেও ওই বৃদ্ধ দম্পতির বাড়ির দরজা বন্ধ ছিল। প্রতিবেশীরা ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া মেলেনি। সন্দেহ হওয়ায় স্থানীয় বাসিন্দারা বাড়ির জানলা দিয়ে উঁকি মারতেই ঘরের মেঝেতে কার্তিক সাহা ও তাঁর স্ত্রীকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপরই তাঁরা স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং তুফানগঞ্জ থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বন্ধ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে দেখা যায়, দু’জনেই মৃত অবস্থায় পড়ে রয়েছেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কোনো বিষাক্ত পদার্থ খেয়ে অথবা অন্য কোনো কারণে তাঁদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এটি নিছক আত্মহত্যা নাকি এর পেছনে কোনো পারিবারিক অশান্তি বা অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনাস্থল থেকে পুলিশ নমুনা সংগ্রহ করেছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ।

বাংলাকাল-কে ফলো করুন

]]>
https://banglakal.com/state/elderly-couples-body-recovered-in-coochbehar/feed/ 0 4538