arrested – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Sun, 22 Feb 2026 15:58:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG.png?fit=32%2C32&ssl=1 arrested – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 মল্লারপুরে পুলিশের বড় সাফল্য: বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার পাড়ুইয়ের যুবক https://banglakal.com/state/mallarpur-police-arrested-1/ https://banglakal.com/state/mallarpur-police-arrested-1/#respond Sun, 22 Feb 2026 15:58:04 +0000 https://banglakal.com/?p=2186 বীরভূম জেলার মল্লারপুর থানায় পুলিশের বড় সাফল্য। গভীর রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম রেন্টু শেখ, যার বাড়ি বীরভূম জেলার পাড়ুই থানা এলাকায়।


পুলিশ সূত্রে জানাযায় গোপন সূত্রে খবর পেয়ে মল্লারপুর থানার পুলিশ মল্লারপুর-সালবাদরা রোডের মথুরাপুর গ্রামের কাছে ওত পেতে বসে ছিল। গভীর রাতে রামপুরহাটের দিক থেকে একটি বাইকে করে আসছিলেন রেন্টু শেখ। তাকে থামিয়ে তল্লাশি চালাতেই পুলিশ হতবাক হয়ে যায়। বাইক থেকে উদ্ধার হয় প্রায় ২ কেজি ৫০০ গ্রাম কোডাইন মিকচার।


এত বিপুল পরিমাণ মাদক রেন্টু কোথা থেকে পাচার করছিল এবং এর গন্তব্য কোথায় ছিল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই মাদক ব্যবসার সঙ্গে কোনো বড় আন্তঃজেলা পাচারচক্র জড়িত থাকতে পারে। ধৃত রেন্টু শেখকে আজ রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে।এই চক্রের পিছনে বড়ো কোনো পাচারকারী জড়িত কিনা তা জানতে ধৃতকে নিজেদের হেফাজতে নেবে মল্লারপুর থানার পুলিশ।

]]>
https://banglakal.com/state/mallarpur-police-arrested-1/feed/ 0 2186
সিবিআই সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে নাবালিকার সঙ্গে প্রেম, যৌন সম্পর্ক, গ্রেপ্তার অভিযুক্ত https://banglakal.com/state/accused-arrested-for-having-love-and-sexual-relations-with-minor-posing-as-cbi-sub-inspector/ https://banglakal.com/state/accused-arrested-for-having-love-and-sexual-relations-with-minor-posing-as-cbi-sub-inspector/#respond Wed, 11 Feb 2026 12:22:12 +0000 https://banglakal.com/?p=2056

বারুইপুর: সিবিআই সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে ১৪ বছরের নাবালিকাকে প্রেমের প্রলোভনে ফাঁসিয়ে অপহরণ করে যৌন সম্পর্ক পাতানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। এরপরেই বারুইপুর থানার এস আই সুকুমার রুইদাসের নেতৃত্বে পুলিশ ঠাকুরপুকুর এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ওই নাবালিকাকে।একই সঙ্গে অভিযুক্ত কে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে নকল আই কার্ড ও আসল ভোটার কার্ড।পুলিশ জানিয়েছে, ধৃতের নাম কুনাল কাশ্যপ দাস। বাড়ি বালিগঞ্জ এলাকায়। চার মাস আগে ওই নাবালিকা কে অপহরণ করেছিল অভিযুক্ত।ঠাকুরপুকুরে তার ভাড়া বাড়িতে ওই নাবালিকা কে রাখা হয়েছিল।২২ জানুয়ারি নাবালিকার পরিবার অপহরণের অভিযোগ দায়ের করে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সি বি আইয়ের সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে বিভিন্ন নাবালিকাদের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরী করতো। যে এলাকায় ভাড়া থাকতো তার আশপাশের এলাকার নাবালিকাদের টার্গেট করা হত।৬ মাস আগে বারুইপুরের মল্লিকপুরের ওই নাবালিকার বাড়ির কাছে ভাড়া নিয়েছিল কুনাল। সেই খান থেকেই নানা প্রলোভন দিয়ে নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরী করে তাকে ফাঁসায় অভিযুক্ত। এরপরে সুযোগ বুঝে তাকে নিয়ে চম্পট দেয় সে। পুলিশ তদন্ত করে দেখছে কত জন নাবালিকাকে ফাঁসিয়েছে অভিযুক্ত।

]]>
https://banglakal.com/state/accused-arrested-for-having-love-and-sexual-relations-with-minor-posing-as-cbi-sub-inspector/feed/ 0 2056
১৮ বছর আগের প্রতিবেশী খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড এক ব্যক্তির https://banglakal.com/state/life-time-jail-for-murder-case/ https://banglakal.com/state/life-time-jail-for-murder-case/#respond Sat, 07 Feb 2026 15:36:12 +0000 https://banglakal.com/?p=1974

কান্দি: প্রায় ১৮ বছর আগের এক খুনের মামলায় সার্জুল শেখের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করল আদালত। শুক্রবার মুর্শিদাবাদের কান্দি মহকুমা আদালতের ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্টের বিচারক সমরেশ বেরা এই নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০০৭ সালের ২৯ এপ্রিল মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত হিজল গ্রাম পঞ্চায়েতের বাজেগোপাল গ্রামের একটি মাঠে কওসর আলিকে বোমা মেরে খুন করে সার্জুল শেখ। ঘটনার পর নিহতের বাবা আবুল হোসেন কান্দি থানায় খুনের অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ সার্জুলকে গ্রেপ্তার করে এবং দ্রুত তদন্ত শুরু করে। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় মোট ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালতে প্রমাণিত হয় যে, মহিলা ঘটিত কারণেই এই খুনের ঘটনা ঘটে।

আদালতের সরকারি আইনজীবী সুনীল চক্রবর্তী জানান, বৃহস্পতিবার ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় সার্জুল শেখকে দোষী সাব্যস্ত করা হয়। শুক্রবার তাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে বলেও আদালত নির্দেশ দিয়েছেন।

]]>
https://banglakal.com/state/life-time-jail-for-murder-case/feed/ 0 1974