Bangladesh – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Tue, 17 Feb 2026 14:04:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG.png?fit=32%2C32&ssl=1 Bangladesh – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 ভিসার টোপে আটকে রেখে মোটা টাকার দাবি! নিউটাউনে গ্রেফতার ২, উদ্ধার বাংলাদেশি নাগরিক https://banglakal.com/state/two-arrested-in-newtown-bangladeshi-national-rescued-after-demanding-huge-amount-of-money-under-visa-bait/ https://banglakal.com/state/two-arrested-in-newtown-bangladeshi-national-rescued-after-demanding-huge-amount-of-money-under-visa-bait/#respond Tue, 17 Feb 2026 14:02:24 +0000 https://banglakal.com/?p=2124

নিউটাউন: বাংলাদেশি নাগরিকদের বিভিন্ন দেশে ভিসা পাইয়ে দেওয়ার নাম করে ডেকে এনে আটকে রেখে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে দু’জনকে গ্রেফতার করল নিউটাউন টেকনোসিটি থানার পুলিশ। আজ ধৃতদের বারাসাত আদালতে তোলা হবে।

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে টেকনোসিটি থানায় খবর আসে যে বালিগড়ি এলাকার একটি অ্যাপার্টমেন্টে দুই বাংলাদেশি নাগরিককে আটকে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে উদ্ধার করে এবং অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, বাংলাদেশ থেকে যারা মেডিকেল ভিসায় ভারতে আসতেন, তাঁদেরই টার্গেট করত এই চক্র। পরে বিভিন্ন দেশে যাওয়ার প্রয়োজন হলে ভিসা করিয়ে দেওয়ার নাম করে ডেকে এনে আটকে রেখে মোটা অঙ্কের টাকা দাবি করা হত। অভিযোগ, গত শনিবার থেকেই ওই দুই বাংলাদেশি নাগরিককে আটকে রাখা হয়েছিল। তাঁদের তুরস্কে যাওয়ার জন্য ভিসা প্রয়োজন ছিল। সেই সুযোগ নিয়েই তুরস্কের ভিসা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ডেকে পাঠানো হয়।

আজ ধৃতদের বারাসাত আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে। পুলিশ সূত্রে খবর, নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হবে।

]]>
https://banglakal.com/state/two-arrested-in-newtown-bangladeshi-national-rescued-after-demanding-huge-amount-of-money-under-visa-bait/feed/ 0 2124
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের খোলা চিঠি: নির্বাচনের আগে ড. ইউনূসের কাছে মানবাধিকার রক্ষার আহ্বান https://banglakal.com/world/ammnesty-warn-dr-yunus-for-bangladesh-general-election/ https://banglakal.com/world/ammnesty-warn-dr-yunus-for-bangladesh-general-election/#respond Wed, 11 Feb 2026 18:27:59 +0000 https://banglakal.com/?p=2072 ঢাকা, ১১ ফেব্রুয়ারি ২০২৬: আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে একটি খোলা চিঠি প্রেরণ করেছে। এই চিঠিতে সংস্থাটির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বাংলাদেশে মানবাধিকার, আইনের শাসন এবং নির্বাচনী পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

চিঠিতে বলা হয়েছে, আগামী নির্বাচনের আগে ও নির্বাচনকালীন সময়ে জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হলে মানবাধিকার ও আইনের শাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। সকল বাংলাদেশি নাগরিক যাতে নিরাপদে ও স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে, শান্তিপূর্ণ সমাবেশ করতে পারে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারে—সেটি নিশ্চিত করার জন্য সরকারকে আন্তরিক নেতৃত্ব দেখাতে হবে। বিশেষ করে জীবনের অধিকার রক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। কেউ যেন শান্তিপূর্ণভাবে মত প্রকাশ করার জন্য জীবনের নিরাপত্তা নিয়ে ভয় না পায়—এমন পরিবেশ তৈরি করতে হবে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অভিযোগ, সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার অব্যাহত রয়েছে। ভিন্নমত দমনের প্রবণতা এবং মতপ্রকাশের স্বাধীনতা, ব্যক্তিগত নিরাপত্তা ও সমাবেশের অধিকার লঙ্ঘনের ঘটনা বারবার ঘটছে। এসব বিষয়কে সংস্থাটি ‘গুরুতর ব্যর্থতা’ হিসেবে চিহ্নিত করেছে। চিঠিতে আরও বলা হয়েছে, এই ধরনের আচরণ অব্যাহত থাকলে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ও জনগণের আস্থা আরও ক্ষতিগ্রস্ত হবে।

এদিকে অ্যামনেস্টির এই খোলা চিঠি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উদার ও গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন। অন্যদিকে সমালোচকরা অভিযোগ করেছেন যে, আওয়ামী লীগসহ বিরোধী দলগুলোকে নির্বাচন থেকে বঞ্চিত করা হচ্ছে এবং দমন-পীড়নের ঘটনা ঘটছে। কেউ কেউ এই নির্বাচনকে ‘প্রহসন’ বলেও অভিহিত করেছেন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এই চিঠি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগের প্রতিফলন ঘটিয়েছে। সংস্থাটি স্পষ্ট করে দিয়েছে যে, নির্বাচনের আগে, চলাকালীন এবং পরবর্তী সময়ে মানবাধিকার রক্ষা কোনো বিকল্প নয়—এটি অপরিহার্য দায়িত্ব।

]]>
https://banglakal.com/world/ammnesty-warn-dr-yunus-for-bangladesh-general-election/feed/ 0 2072
হাদির পর এবার ঢাকার বাজারে গুলিতে ঝাঁঝরা বিএনপি নেতা, ভোটের আগে আরও অশান্ত বাংলাদেশ https://banglakal.com/world/bangladesh-national-party-leader-shot-dead-ahead-of-nationwide-election/ https://banglakal.com/world/bangladesh-national-party-leader-shot-dead-ahead-of-nationwide-election/#respond Thu, 08 Jan 2026 10:37:32 +0000 https://banglakal.com/?p=1429 ঢাকা : ওসমান বিন হাদি খুন হওয়ার পর থেকেই প্রতিবাদ ও নৈরাজ্যের আগুনে জ্বলছে বাংলাদেশ। এরই মধ্যে অশান্ত বাংলাদেশে ফের খুন হলেন রাজনৈতিক নেতা। এবার গুলিতে ঝাঁঝরা হলেন বিএনপি নেতা আজিজুর রহমান। বুধবার সন্ধেবেলায় ঢাকায় তেজগাঁওয়ে ভরা বাজারে চলল গুলি। গুলিবিদ্ধ হলেন বিএনপি নেতার এক সঙ্গীও। তিনি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

উত্তপ্ত পরিস্থিতি চললেও বাংলাদেশে ভোট এই ফেব্রুয়ারিতে। মাত্র একমাস বাকি। তার আগেই আবারও এক রাজনৈতিক নেতার খুনে কি বাড়বে অস্থিরতা ? হাদি হত্যার পর থেকেই বাংলাদেশ নৈরাজ্যের দেশ। এই আবহে সংখ্যালঘু নিধনেরও অভিযোগ উঠছে সেদেশের বিরুদ্ধে। এরই মধ্যে খুন হয়ে গেলেন আরও এক রাজনৈতিক নেতা। আজিজুর বিএনপির শাখা সংগঠনের পদাধিকারী। ঠিক কী কারণে খুন হলেন , এই তরুণ নেতা, তা নিয়ে এখনও ধোঁয়াশা।

বুধবার ৮.৩০ নাগাদ কুরবান বাজার এলাকায় সুপার স্টার হোটেলের কাছে, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের কাছে তাঁর উপর হামলা চালানো হয়। এই এলাকাটি ঢাকার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকাগুলির মধ্যে একটি। আজিজুরের পেটে গুলি লাগার পর প্রচুর রক্তক্ষরণ হয়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ভর্তি করা হয় সঙ্গী সুফিয়ানকে। পুলিশের কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাকারীরা আজিজুরের উপর খুব কাছ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুলি চালানোর ঘটনার পর কুরবান বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা সার্ক ফাউন্টেন মোড়ে রাস্তা অবরোধ করে। ফলে গভীর রাত পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। রাত প্রায় ১০.৩০-এর দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং বিক্ষোভকারীদের সরিয়ে রাস্তা খোলেন। হামলাকারীদের শনাক্ত করার জন্য তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন। ভারত-সহ গণতান্ত্রিক দেশগুলি চাইছে, যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকার দায়িত্ব নিক বাংলাদেশের। শান্তিশৃঙ্খলা ফিরুক, ফিরুক আইনের শাসন ! কিন্তু বিদ্বেষের বাংলাদেশে নৈরাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কোনও লক্ষণ নেই। তাই প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে কি আদৌ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব? প্রশ্ন থেকেই যাচ্ছে।

২০২৪ সালের জুলাই আন্দোলনে হাসিনা সরকাররের পতন হয়। তারপর দেশ ছেড়ে ভারতেই আশ্রয় নিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। জুলাই আন্দোলনে হাসিনা সরকারের দূর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিল ছাত্র সমাজ। প্রাণ গিয়োছিল বহু মানুষের। চাপের মুখে ছাত্রসমাজের কাছে মাথানত করতে বাধ্য হয়েছিলেন হাসিনা। ভেঙে ফেলা হয় দেশের বহু বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি। উত্তাল বাংলাদেশ থেকে তখন ভারতে পালিয়ে বাঁচেন হাসিনা ও তাঁর বোন  । তার পর থেকেই সে দেশের পরিচালনায় রয়েছে মহম্মদ  ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। ফলে ফেব্রুয়ারিতে নির্বাচন নাহলে দেশেরই ক্ষতি। উন্নয়নে পিছিয়ে পড়বে। এভাবে প্রতিবাদ ও নৈরাজ্যের আগুনে জ্বলতে থাকলে সেদেশে  সুষ্ঠুভাবে নির্বাচন করাই কঠিন হয়ে পড়বে, তা হলফ করে বলাই যায়।

]]>
https://banglakal.com/world/bangladesh-national-party-leader-shot-dead-ahead-of-nationwide-election/feed/ 0 1429
হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে চিঠি দেওয়া হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা https://banglakal.com/world/bamgladesh-seeks-for-sheikh-hasina/ https://banglakal.com/world/bamgladesh-seeks-for-sheikh-hasina/#respond Sun, 23 Nov 2025 13:10:01 +0000 https://banglakal.com/?p=1228 বাংলাকাল, ওয়েব ডেস্ক: ফের  বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি পাঠল দেশটির অন্তর্বর্তী সরকার।


জুলাই গণ-গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনাকে ফেরত চেয়ে শুক্রবার দিল্লিকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে ঢাকা। রবিবার এই তথ্য  নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রবিবার (২৩  নভেম্বর)  সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে কয়েকজন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা নিশ্চিত করেছেন তিনি।

এদিন পররাষ্ট্র উপদেষ্টা জানান, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে। শুক্রবার দিল্লির বাংলাদেশ মিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ চিঠি পাঠানো হয়েছে।

বলা বাহুল্য, জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে সোমবার শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে শেখ হাসিনা ও তার সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামন খাঁন কামালের হয় মৃত্যুদণ্ডের ঘোষণা দেওয়া হয়। আর রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের কারাদণ্ড হয় পাঁচ বছরের।

]]>
https://banglakal.com/world/bamgladesh-seeks-for-sheikh-hasina/feed/ 0 1228
হাসিনার মৃত্যুদণ্ড! আদালতের রায় উৎযাপন সাধারণ মানুষের https://banglakal.com/world/shaikh-hasina-death-sentence-2/ https://banglakal.com/world/shaikh-hasina-death-sentence-2/#respond Tue, 18 Nov 2025 08:19:50 +0000 https://banglakal.com/?p=1180
বাংলাকাল ওয়েব ডেস্ক: জুলাই হত্যাকাণ্ড
মামলায় মৃত্যুদণ্ডের রায় মুজিব কন্যার। সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সেই রায়ে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাসের ঝড় নেটাগরিকদের। সংশ্লিষ্ট রায়কে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানিয়েছেন জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ,  শহীদ ও আহতদের পরিবারসহ দেশের সাধারণ মানুষ।   ফেসবুক, এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে নেটিজেনদের উল্লাসপূর্ণ ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ছে। পাশাপাশি বিভিন্ন মিম, হিউমার ও স্যাটায়ার পোস্টের মাধ্যমে মানুষ টুইটার ও ফেসবুকে #হাসিনা, #ট্রাইব্যুনাল, #ফ্যাসিস্ট, #হ্যাংহাসিনা হ্যাশট্যাগের মাধ্যমে প্রতিক্রিয়া প্রকাশ করছেন। একদিকে নেটিজেনরা রায়ে আনন্দ প্রকাশ করছেন, আর বিগত দিনের ফ্যাসিবাদের নির্মমতার কথাও স্মরণ করছেন।

রায় ঘোষণার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্মুহু স্ট্যাটাস, কমেন্টস, মিম, পোস্টের ছয়লাপ। উক্ত দেশটির বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ আনন্দ মিছিল করেছেন। মিষ্টি বিতরণ থেকে শুরু করে দলীয় ও ব্যক্তিগত উদ্যোগে উদযাপনের নানা দৃশ্য ইতিমধ্যেই  ভাইরাল। অনেক নেটিজেন এই রায়কে ‘ন্যায়ের পুনঃস্থাপনের প্রতীক’ হিসাবে আখ্যায়িত করেছেন। তাদের মতে, দীর্ঘদিনের দমন-পীড়ন ও ফ্যাসিবাদী শাসনের পর এই রায় সাধারণ মানুষের মনে ন্যায়বিচারের প্রতি নতুন আস্থা তৈরি করেছে।

আরাফাত ইসলাম নামের এক ব্যবহারকারী তার ফেসবুক পোস্টে লেখেন, ‘দড়ি লাগলে দড়ি নে, ফ্যাসিস্ট হাসিনার ফাঁসি দে।’

অন্য এক নেটাগরিক লেখেন, শহীদের রক্তের একমাত্র বদলা ন্যায়বিচার। মৃত্যুদণ্ডই ছিল রক্তপিপাসু ও দেশদ্রোহী খুনি হাসিনার একমাত্র ন্যায্য পাওনা। এই রায় কার্যকরের মাধ্যমেই বাংলাদেশ ফ্যাসিবাদের কলঙ্ক থেকে মুক্ত হবে ইনশাআল্লাহ।’

কিছু ব্যবহারকারী এক্স প্ল্যাটফর্মে (টুইটার) ‘হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে’ পোস্ট শেয়ার করেছেন। 

এছাড়াও রেড জুলাই’ নামক ফেসবুক পেজে জুলাই আন্দোলনের শহীদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাজিদের মায়ের ৪ আগস্টের এক ভিডিও পোস্ট করা হয়। যাতে জ্বলজ্বল করছে কয়েকটি বাক্য।  ‘মায়ের এই কান্না কখনোই বৃথা যাবে না।’

পরবর্তীতে পেজে আরও একটি পোস্ট প্রকাশিত হয়, যেখানে বলা হয়, ‘হে আল্লাহ, হাসিনার ফাঁসির রায় শুনিয়েছ, শুকরিয়া তোমার। তবে জাজমেন্ট দিনে তোমার ইনসাফ পাওনা রইল। হাসিনা বাহিনীর পাপ এর চেয়ে অনেক অনেক ভারী।’

]]>
https://banglakal.com/world/shaikh-hasina-death-sentence-2/feed/ 0 1180