bengali news – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Tue, 10 Feb 2026 12:21:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG.png?fit=32%2C32&ssl=1 bengali news – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 ভোররাতে আমতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই তিনটি দোকান https://banglakal.com/state/three-shops-gutted-in-massive-fire-in-amta-in-the-early-hours-of-the-morning/ https://banglakal.com/state/three-shops-gutted-in-massive-fire-in-amta-in-the-early-hours-of-the-morning/#respond Tue, 10 Feb 2026 12:20:30 +0000 https://banglakal.com/?p=2041

আমতা: মঙ্গলবার ভোরে হাওড়ার আমতা থানার আমতা নতুন রাস্তা মোড় সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুন লাগে। এই ঘটনায় চারটি দোকান পুরোপুরি ভষ্মিভূত হয়ে যায়। জানা গিয়েছে প্রথমে একটি কাঠের গুদামে আগুন লাগে, পরে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কাছে গুদামে কাঠ চেরাই হতো এবং কাঠের গুড়োয় আগুন লাগায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। একটি ইলেকট্রনিক্সের দোকান সহ আরো দুটি দোকান পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়।। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। দমকলের চারটি ইঞ্জিন তিন ঘন্টা চেষ্টায় ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ভোট সাড়ে তিনটের নাগাদ এই আগুন লাগে এবং আগুনের খবর পেয়েই তৎপর হয়ে ওঠে আব্বাস আমায় পুলিশ পাশেই বহুতলে আটকে পড়া চারজনকে উদ্ধার করে পুলিশ। আগুনের ঘটনায় কাঠের গুদামের মালিক সুরেন্দ্র শুক্লা জখম হয়ে আমতা হাসপাতালে ভর্তি বলে জানা গিয়েছে। এই ঘটনায় ওই এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

]]>
https://banglakal.com/state/three-shops-gutted-in-massive-fire-in-amta-in-the-early-hours-of-the-morning/feed/ 0 2041
অবাক কাণ্ড! দুই বোনের আধার কার্ডের নম্বর একই, বঞ্চিত সরকারি সুযোগ- সুবিধা  থেকে https://banglakal.com/state/two-sisters-have-the-same-aadhaar-card-number-deprived-of-government-benefits/ https://banglakal.com/state/two-sisters-have-the-same-aadhaar-card-number-deprived-of-government-benefits/#respond Tue, 03 Feb 2026 11:01:38 +0000 https://banglakal.com/?p=1875

কুলপি: দক্ষিণ ২৪ পরগনার কুলপি ব্লকের দক্ষিণ রামকৃষ্ণপুর গ্রামের বিজলী পাড়ায় রত্নাকর বিজলীর দুই মেয়ে জয়শ্রী বিজলী ও বনশ্রী বিজলী। সরকারের কর্মচারীদের চরম উদাসীনতায় তাদের আধার কার্ড নম্বর এক আসে প্রায় দশ বছর আগে। দুই বোনের আধার কার্ড এক হওয়ায় সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে দীর্ঘ ১০ বছর। দুই বোন উচ্চমাধ্যমিকের পর তারা আর কলেজে ভর্তি হতে পারেনি। পায়নি তপশিলি স্কলারশিপ, কন্যাশ্রী টাকা। পাচ্ছে না রেশন সামগ্রী। তৈরি হয়নি না ভোটার কার্ডও। এমনই এক যন্ত্রণাময় জীবন নিয়ে দুশ্চিন্তার শেষ নেই বাবা-মার। অভাবের সংসারে বাবা অন্য জায়গায় কাজে গেলেও চিন্তায় আছেন মা। অনেক কষ্টে বড় মেয়ের বিয়ে দিলেও মেজ মেয়েকে নিয়ে পড়েছে চরম সমস্যায়। প্রশাসনের কাছে তাদের আর্জি, অবিলম্বে তাদের এই আধার কার্ড সংশোধন করে দুই বোনের জীবনে সুস্থতা ফিরিয়ে দিক। দুশ্চিন্তা থেকে মুক্ত হোক বাবা মা ।

দুই বোনের এই আধার সমস্যা নিয়ে কুলপি ব্লকের বিডিওর কাছে সমাধানের রাস্তা জানতে চাইলে তিনি জানান, এগুলো সংশোধনের ক্ষমতা তাদের কাছে নেই। এগুলো কেন্দ্রীয় সরকারের পোর্টালের ভুলে হয়েছে। তবুও আগের বিডিওর কাছে অভিযোগের যদি কোন কপি থাকে তাহলে তার কাছে অবশ্যই যেন দেয়। যদি না থাকে নতুন একটা আবেদন তার কাছে করলে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের রাস্তা বের করতে পারবেন।

]]>
https://banglakal.com/state/two-sisters-have-the-same-aadhaar-card-number-deprived-of-government-benefits/feed/ 0 1875
সুন্দরবনে বাঘের হানা, পাথরপ্রতিমায় গুরুতর জখম মৎস্যজীবী https://banglakal.com/state/tiger-attacks-sundarban-fisherman-seriously-injured-in-patharpratima/ https://banglakal.com/state/tiger-attacks-sundarban-fisherman-seriously-injured-in-patharpratima/#respond Thu, 29 Jan 2026 10:16:03 +0000 https://banglakal.com/?p=1750

সুন্দরবন: পাথরপ্রতিমায় বাঘের হামলায় গুরুতর জখম হলেন এক মৎস্যজীবী। আহতের নাম বনু ভক্তা (৩২)। তিনি পাথরপ্রতিমার জি-প্লট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সত্যদাসপুর গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, প্রায় চার দিন আগে ১২ জনের একটি দল নৌকা নিয়ে জঙ্গলে কাঁকড়া ধরতে যান। বুধবার বিকেলে বিজিয়াড়ির জঙ্গলে কাঁকড়া ধরার সময় আচমকাই জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে এসে বনু ভক্তার উপর ঝাঁপিয়ে পড়ে।

হঠাৎ আক্রমণে গুরুতর জখম হন বনু। সঙ্গীরাই ঝুঁকি নিয়ে তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। সুন্দরবনে জঙ্গল এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর দাবি উঠেছে স্থানীয়দের মধ্যে।

]]>
https://banglakal.com/state/tiger-attacks-sundarban-fisherman-seriously-injured-in-patharpratima/feed/ 0 1750
গঙ্গাসাগরে পুণ্যার্থী বোঝাই গাড়ি উল্টে বিপত্তি, শিশুকে বাঁচাতে গিয়ে জখম ৫ https://banglakal.com/state/car-carrying-pilgrims-overturns-in-gangasagar-5-injured-while-trying-to-save-child/ https://banglakal.com/state/car-carrying-pilgrims-overturns-in-gangasagar-5-injured-while-trying-to-save-child/#respond Thu, 29 Jan 2026 10:03:54 +0000 https://banglakal.com/?p=1745

নিজস্ব প্রতিবেদন: গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রম দর্শন সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লেন পুণ্যার্থীরা। বুধবার সকাল ১০টা নাগাদ সাগর থেকে কচুবেড়িয়া ভেসেল ঘাটের দিকে যাওয়ার পথে সূর্য বৃন্দা মোড়ের কাছে একটি যাত্রীবোঝাই ‘ম্যাজিক’ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই ঘটনায় অন্তত ৫ জন পুণ্যার্থী গুরুতর আহত হয়েছেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুত গতিতে থাকা গাড়িটির সামনে আচমকাই একটি শিশু সাইকেল নিয়ে চলে আসে। শিশুটিকে বাঁচাতে গিয়ে চালক সজোরে ব্রেক কষলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ উদ্ধারকাজে হাত লাগান। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত সাগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে সাগর কোস্টাল থানার পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই মোড়ে কোনও স্পিড ব্রেকার বা বাম্পার না থাকায় প্রায়শই দুর্ঘটনা ঘটছে। বড়সড় বিপদ এড়াতে অবিলম্বে সেখানে বাম্পার বসানোর দাবি জানিয়েছেন তাঁরা।

]]>
https://banglakal.com/state/car-carrying-pilgrims-overturns-in-gangasagar-5-injured-while-trying-to-save-child/feed/ 0 1745