bike accident – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Thu, 19 Feb 2026 10:31:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG.png?fit=32%2C32&ssl=1 bike accident – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 কালিয়াচকে ট্রাক্টর-বাইক সংঘর্ষে প্রাণ গেল ২ যুবকের, আহত ১ https://banglakal.com/state/2-youths-killed-1-injured-in-tractor-bike-collision-in-kaliachak/ https://banglakal.com/state/2-youths-killed-1-injured-in-tractor-bike-collision-in-kaliachak/#respond Thu, 19 Feb 2026 09:46:22 +0000 https://banglakal.com/?p=2149 নিজস্ব সংবাদদাতা, মালদা: কালিয়াচকে ফের পথ দুর্ঘটনার বলি হলেন দুই ব্যক্তি। বৃহস্পতিবার মালদার কালিয়াচক থানার বামুনগ্রাম মসিমপুর গ্রাম পঞ্চায়েতের পাহাড়পুর এলাকায় একটি ট্রাক্টর ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই যুবকের। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন পাহাড়পুর এলাকায় একটি দ্রুতগামী ট্রাক্টরের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাইকের জোরালো সংঘর্ষ হয়। বাইকটিতে তিনজন আরোহী ছিলেন। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা রাস্তায় ছিটকে পড়েন।

বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করেন।

  • ​একজনকে সুজাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং অন্যজনকে সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
  • তৃতীয় আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

পুলিশ জানিয়েছে, মৃতদের নাম:

  1. ইয়াকুব শেখ (১৫): পিতা—ইসরাইল হক।
  2. ফিরদৌস (২২): পিতা—নাজেরুল শেখ।

উভয় নিহতের বাড়ি কালিয়াচক থানার বামুনগ্রাম এলাকায়। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত যানবাহন দুটি উদ্ধার করে। ঘাতক ট্রাক্টরটিকে আটক করা হয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার সঠিক কারণ জানতে এবং চালকের খোঁজে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে প্রশাসন।

]]>
https://banglakal.com/state/2-youths-killed-1-injured-in-tractor-bike-collision-in-kaliachak/feed/ 0 2149
ডায়মন্ড হারবারে বাইকের ধাক্কা সাইকেল আরোহীকে, জখম ব্যক্তির মৃত্যু https://banglakal.com/state/a-cycle-rider-died-in-diamond-harbour/ https://banglakal.com/state/a-cycle-rider-died-in-diamond-harbour/#respond Sun, 01 Feb 2026 09:19:08 +0000 https://banglakal.com/?p=1808

ডায়মন্ড হারবার: দীর্ঘ কয়েক ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর অবশেষে মৃত্যু হল ডায়মন্ড আমার হাসপাতালে রায়দিঘি থানার কর্মরত বাইক দুর্ঘটনায় সেভিক ভলেন্টিয়ার এর। রায়দিঘি থানার অন্তর্গত ৪ নম্বর ১৪ রশি এলাকায় এক মর্মান্তিক বাইক দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছিলেন রায়দিঘি থানায় কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার। আহতের নাম সুজাউদ্দিন মোল্লা, বয়স ৪১ বছর। তিনি ওই এলাকারই বাসিন্দা বলে জানা গেছে।


গতকাল রাতে ডিউটির উদ্দেশ্যে সাইকেলে চেপে রায়দিঘির দিকে যাচ্ছিলেন সুজাউদ্দিন মোল্লা। সেই সময় হঠাৎ একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে প্রায় ২০০ মিটার রাস্তা ধারে ছিটকে ও ঘষটে যান ওই সিভিক ভলেন্টিয়ার, ফলে গুরুতরভাবে আহত হন তিনি।
ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করেন।এরপর আজ সেখানে তার মৃত্যু হল।

]]>
https://banglakal.com/state/a-cycle-rider-died-in-diamond-harbour/feed/ 0 1808