bjp – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Wed, 04 Mar 2026 18:03:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG.png?fit=32%2C32&ssl=1 bjp – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 বিহারের রাজনীতিতে বড়সড় পালাবদলের ইঙ্গিত: মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভায় যাচ্ছেন নীতীশ কুমার? https://banglakal.com/nation/bihar-political-changes/ https://banglakal.com/nation/bihar-political-changes/#respond Wed, 04 Mar 2026 18:02:57 +0000 https://banglakal.com/?p=2295 পাটনা, ৪ মার্চ: বিহারের রাজনৈতিক অন্দরে জোর জল্পনা—দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী Nitish Kumar কি এবার রাজ্যসভায় পা রাখতে চলেছেন? নির্ভরযোগ্য সূত্রের খবর, ১৬ মার্চ ২০২৬-এ নির্ধারিত রাজ্যসভা নির্বাচনের জন্য তিনি প্রার্থীপদ দাখিল করতে পারেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সম্ভাব্য শেষ তারিখ ৫ মার্চ।

এই সম্ভাব্য পদক্ষেপ বাস্তবায়িত হলে বিহারের নেতৃত্বে বড় পরিবর্তন অবশ্যম্ভাবী। কারণ, সংবিধান অনুযায়ী একইসঙ্গে রাজ্য বিধানসভার সদস্য এবং সংসদের উচ্চকক্ষের সদস্য থাকা যায় না। ফলে রাজ্যসভায় নির্বাচিত হলে তাঁকে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হবে।

NITISH KUMAR BIHAR CHIEF MINISTER

জেডিইউ-এনডিএ শিবিরে তৎপরতা

বর্তমানে Janata Dal (United)-এর প্রধান হিসেবে নীতীশ কুমার National Democratic Alliance-এর সমর্থনে বিহারে জোট সরকার পরিচালনা করছেন। গত বছরের বিধানসভা নির্বাচনে এনডিএ জোট উল্লেখযোগ্য জয় পায়। যদিও নীতীশ কুমার টানা দশমবারের মতো শপথ নেন, তবে আসনসংখ্যার বিচারে Bharatiya Janata Party একক বৃহত্তম দল হিসেবে উঠে আসে।

এই প্রেক্ষাপটে রাজ্যসভায় তাঁর সম্ভাব্য গমন জোট রাজনীতির অন্দরে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। বিজেপি সূত্রে ইঙ্গিত, পরবর্তী মুখ্যমন্ত্রী পদে নিজেদের নেতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা জোরদার করা হয়েছে।

উত্তরসূরি কে?

দলীয় সূত্রে আলোচনা চলছে, নীতীশ-পুত্র নিশান্ত কুমারকে উপমুখ্যমন্ত্রী পদে আনার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবু জেডিইউ-র ভেতরে উত্তরাধিকার প্রশ্নে নীরব তৎপরতা স্পষ্ট।

এদিকে রাজ্যসভায় বিহারের পাঁচটি আসন খালি হচ্ছে। জেডিইউ-র দখলে থাকা দুটি আসনের একটি থেকে বর্তমান সাংসদ Ram Nath Thakur-কে তৃতীয়বারের জন্য মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত বলে জানা গেছে। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ভারতরত্ন প্রাপ্ত কর্পূরী ঠাকুরের পুত্র।

দিল্লিমুখী নীতীশ—রাজনীতির নতুন অধ্যায়?

দীর্ঘ রাজনৈতিক জীবনে নীতীশ কুমার বিহারের রাজনীতিতে এক অনিবার্য নাম। জোটবদল, কৌশলী অবস্থান ও প্রশাসনিক অভিজ্ঞতায় তিনি বারবার প্রাসঙ্গিক থেকেছেন। এবার যদি তিনি রাজ্যসভায় যান, তবে তা হবে রাজ্য রাজনীতি থেকে জাতীয় মঞ্চে তাঁর ভূমিকার পুনর্নির্ধারণ।

প্রশ্ন উঠছে—এটি কি ধীরে ধীরে সক্রিয় রাজ্য রাজনীতি থেকে সরে যাওয়ার ইঙ্গিত, নাকি বৃহত্তর জাতীয় কৌশলের অংশ? বিজেপির উত্থান ও এনডিএ-র ভেতরে ক্ষমতার ভারসাম্য বদলের প্রেক্ষাপটে এই সিদ্ধান্তকে অনেকে কৌশলগত বলেই মনে করছেন।

সরকারিভাবে এখনো কিছু ঘোষণা না হলেও পাটনার রাজনৈতিক মহল উত্তেজনায় টগবগ করছে। আগামী ২৪ ঘণ্টাই স্পষ্ট করে দিতে পারে—বিহারের শীর্ষপদে কি সত্যিই আসছে নতুন মুখ, আর নীতীশ কুমারের রাজনৈতিক যাত্রা কি এবার দিল্লিমুখী?

]]>
https://banglakal.com/nation/bihar-political-changes/feed/ 0 2295
ভিড় নেই ফাঁকা চেয়ার! চৈতন্যের জন্মভূমিতে নাড্ডার পরিবর্তনযাত্রার উদ্বোধনেই থুবড়ে গেল মুখ বিজেপির https://banglakal.com/state/no-crowd-empty/ https://banglakal.com/state/no-crowd-empty/#respond Wed, 04 Mar 2026 11:48:42 +0000 https://banglakal.com/?p=2272
দিগনগরে পরিবর্তন যাত্রাতে খালি চেয়ার , ওয়াসিম আক্রামের তোলা চিত্র

কৃষ্ণনগর । ওয়াসিম আকরাম। ১ ফেব্রুয়ারী ২০২৬

রাজনৈতিক শক্তি প্রদর্শনের লক্ষ্যেই আয়োজন করা হয়েছিল বিজেপির ‘পরিবর্তন যাত্রা’-র উদ্বোধনী কর্মসূচি। জাতীয় সভাপতি জে পি নাড্ডা নিজে উপস্থিত থেকে পতাকা নেড়ে সূচনা করেন এই যাত্রার। মঞ্চে তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, অমিত মাল্ব্যা সহ একাধিক শীর্ষস্থানীয় নেতা। তবে প্রত্যাশিত জনসমাগমের অভাব ঘিরে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে।

ফাঁকা চেয়ার ও রাজনৈতিক বার্তা

অনুষ্ঠানস্থলে বহু চেয়ার ফাঁকা পড়ে থাকতে দেখা যায়। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও জনসমাগম চোখে পড়ার মতো ছিল না। বিজেপি নেতৃত্ব যদিও দাবি করেছে, এটি ছিল সাংগঠনিক সূচনা এবং বুথস্তরের কর্মীদের সক্রিয় করার প্রক্রিয়া। শুরুতে জনগণের ভিড় থাকলেও নাড্ডার হিন্দিতে বক্তব্য শুরু হতেই জনগণ বেরোতে চালু করেদেই। কিন্তু বিরোধীরা একে “মাঠের বাস্তবতা” বলেই ব্যাখ্যা করছে।

video by Wasim Akram

SIR 2026 ও নাম বাদ যাওয়ার অভিযোগ

এই কর্মসূচিকে ঘিরে আরও একটি বিষয় সামনে এসেছে। ‘SIR 2026’ তালিকা সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে বহু হিন্দু ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে—এমন অভিযোগ তুলেছেন উপস্থিত কিছু মানুষ। তাঁদের দাবি, সমস্যার সমাধানের আশায় তাঁদের এই মিছিলে আসতে বলা হয়েছিল বুথস্তরের কর্মীদের মারফতে।

কয়েকজন অভিযোগ করেন, “গত নির্বাচনে বিজেপিকে ভোট না দেওয়ার কারণেই আমাদের নাম কাটা হয়েছে।” যদিও এই দাবির পক্ষে কোনও সরকারি নথি বা নির্বাচন কমিশনের বক্তব্য সামনে আসেনি, তবু ঘটনাস্থলে এমন অভিযোগ শোনা গিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অভিযোগকারীদের বক্তব্য, সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভোটার হওয়া সত্ত্বেও তাঁরা বিরোধী পক্ষকে সমর্থন করেছিলেন, আর তারই জেরে প্রশাসনিক প্রক্রিয়ায় তাঁদের নাম বাদ পড়েছে। তবে নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

সংগঠনের চ্যালেঞ্জ না কি রাজনৈতিক অসন্তোষ?

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটার তালিকা সংক্রান্ত অসন্তোষ যদি বাস্তবেই বড় আকার নেয়, তবে তা নির্বাচনের আগে বড় ইস্যু হয়ে উঠতে পারে। তবে অভিযোগের সত্যতা যাচাই ছাড়া সরাসরি রাজনৈতিক সিদ্ধান্তে পৌঁছনো কঠিন।

পরিবর্তন যাত্রার উদ্বোধনী দিনের চিত্র তাই দ্বিমুখী বার্তা দিচ্ছে—একদিকে ফাঁকা আসনের ছবি, অন্যদিকে ভোটার তালিকা নিয়ে ক্ষোভের দাবি। বিজেপি নেতৃত্বের সামনে এখন চ্যালেঞ্জ, এই অভিযোগগুলির যথাযথ উত্তর দেওয়া এবং মাঠের সমর্থন পুনর্গঠনের পথ খোঁজা।

রাজনীতির ময়দানে জনসমর্থনই শেষ কথা। সেই সমর্থন কতটা বাস্তব এবং কতটা প্রতীকী—তারই পরীক্ষার সূচনা যেন হয়ে গেল এই ‘ফাঁকা আসন’-এর মধ্য দিয়ে।

]]>
https://banglakal.com/state/no-crowd-empty/feed/ 0 2272
১২ ফেব্রুয়ারি ভারত বনধ: আগামীকাল কি স্কুল ছুটি? জানুন পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের আপডেট https://banglakal.com/nation/12-february-indian-bandh/ https://banglakal.com/nation/12-february-indian-bandh/#respond Wed, 11 Feb 2026 18:19:50 +0000 https://banglakal.com/?p=2069 কলকাতা: আগামীকাল, ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দেশজুড়ে ‘ভারত বনধ’-এর ডাক দিয়েছে ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চ। নতুন শ্রম কোড বাতিল, বেসরকারীকরণ রোধ এবং প্রস্তাবিত ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির বিরোধিতায় এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। প্রায় ৩০ কোটি শ্রমিক এই কর্মসূচিতে অংশ নিতে পারেন বলে দাবি আয়োজকদের। এই আবহে পড়ুয়া ও অভিভাবকদের মনে সবথেকে বড় প্রশ্ন— আগামীকাল কি স্কুল-কলেজ বন্ধ থাকবে?

রাজ্যভিত্তিক পরিস্থিতির আপডেট

নিচে ভারতের প্রধান রাজ্যগুলোতে স্কুল খোলা বা বন্ধের বর্তমান পরিস্থিতি তুলে ধরা হলো:

  • পশ্চিমবঙ্গ (কলকাতা): রাজ্য সরকার বা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে স্কুল বন্ধের কোনো আনুষ্ঠানিক নির্দেশ দেওয়া হয়নি। তবে পরিবহণ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কায় কলকাতার বেশ কিছু বেসরকারি স্কুল আগামীকাল পঠন-পাঠন স্থগিত রাখার বা অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে। অভিভাবকদের নিজস্ব স্কুল কর্তৃপক্ষের বার্তার দিকে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে।
  • কেরল: এই রাজ্যে বামপন্থী সংগঠনগুলোর প্রভাব বেশি থাকায় এবং ধর্মঘটের সমর্থনে বড় জমায়েতের সম্ভাবনা থাকায় প্রায় সমস্ত স্কুল ও কলেজ বন্ধ থাকার সম্ভাবনা প্রবল।
  • ওডিশা ও কর্ণাটক: ওডিশায় বনধের ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে, তাই অনেক জেলা প্রশাসন স্কুল ছুটির কথা বিবেচনা করছে। কর্ণাটকেও বিশেষ করে বেঙ্গালুরু ও মহীশূরে স্থানীয় পরিস্থিতির ওপর ভিত্তি করে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।
  • দিল্লি ও উত্তরপ্রদেশ: দিল্লি ও সংলগ্ন এলাকায় স্কুল খোলা থাকার কথা। তবে স্কুল বাস ও পরিবহণে কিছুটা সমস্যা হতে পারে। উত্তরপ্রদেশেও সরকারিভাবে কোনো ছুটির ঘোষণা নেই।
  • পাঞ্জাব ও হরিয়ানা: এখানে কৃষক সংগঠনগুলো বনধকে সমর্থন জানানোয় গ্রামবাংলার দিকে জনজীবন ব্যাহত হতে পারে, তবে শহরাঞ্চলে স্কুল খোলা রাখারই প্রাথমিক ইঙ্গিত রয়েছে।

কী খোলা আর কী বন্ধ থাকবে?

বনধের প্রভাব জনজীবনের বিভিন্ন স্তরে পড়ার সম্ভাবনা থাকলেও জরুরি পরিষেবাকে এর আওতার বাইরে রাখা হয়েছে।

বিভাগস্থিতি (সম্ভাবনা)
ব্যাঙ্ক পরিষেবাপাবলিক সেক্টর ব্যাঙ্কের কর্মীরা ধর্মঘটে সামিল হওয়ায় লেনদেন ব্যাহত হতে পারে। এটিএম পরিষেবা সচল থাকবে।
গণপরিবহণসরকারি ও বেসরকারি বাস, অটো ও ট্যাক্সি চলাচল অনেক জায়গায় সীমিত হতে পারে।
জরুরি পরিষেবাহাসপাতাল, অ্যাম্বুলেন্স, ওষুধের দোকান ও দমকল স্বাভাবিক থাকবে।
বিমান ও রেলউড়ান ও ট্রেন পরিষেবা সচল থাকবে, তবে স্টেশনে পৌঁছানোর ক্ষেত্রে যানজটের আশঙ্কা রয়েছে।

বিশেষ পরামর্শ: বনধের সমর্থনে রাস্তায় মিছিল বা পিকেটিংয়ের জেরে যানজট হতে পারে। তাই আগামীকাল বাড়ির বাইরে বেরোনোর আগে স্থানীয় পরিস্থিতি যাচাই করে নেওয়া এবং স্কুলের পক্ষ থেকে কোনো শেষ মুহূর্তের বিজ্ঞপ্তি (Notification) দেওয়া হয়েছে কি না, তা দেখে নেওয়া জরুরি।

]]>
https://banglakal.com/nation/12-february-indian-bandh/feed/ 0 2069
শান্তিপুরে তাঁত শিল্প সম্মেলনে যোগ দিয়ে রাজ্যকে নিশানা কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রীর https://banglakal.com/state/union-textile-minister-targets-state-by-attending-weaving-industry-conference-in-santipur/ https://banglakal.com/state/union-textile-minister-targets-state-by-attending-weaving-industry-conference-in-santipur/#respond Mon, 09 Feb 2026 10:49:05 +0000 https://banglakal.com/?p=2016

শান্তিপুর: ‘এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে সবার আগে বন্ধ করা হবে বাংলাদেশে অনুপ্রবেশকারী। বেছে বেছে অনুপ্রবেশকারীদের খুঁজে বের করা হবে। তন্তুদের জন্য হাফ তৈরি করেছে তৃণমূল সরকার, যেখানে বিক্রি করা হচ্ছে নকল শাড়ি। বিজেপি ক্ষমতায় আসার পর তন্তুজীবীদের জন্য খুলে যাবে ভাগ্যের চাকা। সঠিক দামে আসল তাঁতের শাড়ির জন্য একাধিক ব্যবস্থা করবে বিজেপি সরকার। বর্তমানে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে লুটপাটের সরকার। ২০২৬ এর বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি।’ রবিবার নদীয়ার শান্তিপুরে তাঁত শিল্পী সম্মেলনে যোগ দিয়ে এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য, নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, ও বিজেপির একাধিক বিধায়ক। তাঁত শিল্প সম্মেলনের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিরিরাজ সিং তুলে ধরেন শান্তিপুরের তাঁত শিল্প সহ গোটা রাজ্যের তাঁত শিল্পের উন্নয়নের কথা। বস্ত্র মন্ত্রীর দাবি,’ শান্তিপুরের হস্ত চালিত তাঁতশিল্প ধ্বংসের মুখে, সঠিক দাম পাচ্ছে না তন্তুরা। গোটা রাজ্যজুড়ে ছেয়ে গেছে নকল শাড়িতে, তাঁত শিল্পীদের কথা ভাবছে না তৃণমূল সরকার। ২৬ এর বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসলে তাঁত শিল্পীদের জন্য গোটা রাজ্যে গড়ে উঠবে একের পর এক উন্নয়ন। তাঁত শিল্পীদের ঘুরে যাবে ভাগ্যের চাকা। ন্যায্য মূল্য পাবে তাতিরা। বর্তমান পরিস্থিতিতে তাঁত শিল্পীদের অবস্থা করুন। পাওয়ারলুমে তৈরি শাড়ি হ্যান্ডলুম বলে বিক্রি করা হচ্ছে। জামদানি শাড়ির ক্ষেত্রেও একই অবস্থা। তাঁত শিল্পীদের কথা ভাবছে না এই রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার চাইছে এই তাঁত শিল্পকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার জন্য। আমরাও সেই চেষ্টা করছি।’ অন্যদিকে,  বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কটাক্ষ করতে ছাড়লেন না রাজ্যের শাসক দলকে। তুলে ধরলেন একাধিক দুর্নীতির কথা। কটাক্ষের সুরে সৌমিক ভট্টাচার্য বলেন, ‘তৃণমূল বলে আর কিছু নেই, তৃণমূল চলে গেছে, তৃণমূলের বিদায় নিশ্চিত।’

]]>
https://banglakal.com/state/union-textile-minister-targets-state-by-attending-weaving-industry-conference-in-santipur/feed/ 0 2016
কেন্দ্রীয় মন্ত্রী আসার আগে শান্তিপুর জুড়ে বিজেপি সাংসদ জগন্নাথকে ‘গদ্দার’ বলে পোস্টার https://banglakal.com/state/posters-calling-bjp-mp-jagannath-a-traitor-across-shantipur-ahead-of-union-ministers-visit/ https://banglakal.com/state/posters-calling-bjp-mp-jagannath-a-traitor-across-shantipur-ahead-of-union-ministers-visit/#respond Sun, 08 Feb 2026 14:36:58 +0000 https://banglakal.com/?p=1992

নিজস্ব প্রতিবেদন: “শান্তিপুরের গাদ্দার জগন্নাথ সরকার” এমনই লেখা পোস্টার পড়ল গোটা শান্তিপুর জুড়ে।  বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নামেই এমন পোস্টার ঘিরে বিতর্ক বাড়ছে। আর শান্তিপুরে এসেছোন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং। সেখানে তাঁত শিল্পীদের সঙ্গে কথা বলেন তিনি। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং রানাঘাট কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার সহ আরো অনেকে। তার আগেই দেখা গেল গোটা শান্তিপুর চত্বরে জগন্নাথ সরকারের নামে পোস্টার পড়তে। যেখানে লেখা রয়েছে শান্তিপুরের গাদ্দার জগন্নাথ সরকার। তবে এ বিষয়ে বিজেপির দাবি, এই ঘটনার সাথে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস জড়িত রয়েছে। কারণ তারা জানে শান্তিপুরে তৃণমূলের কোনও জায়গা নেই। তাই এই অপসংস্কৃতিকে হাতিয়ার করে নির্বাচনে জয়লাভ করার প্রচেষ্টা চালাচ্ছে তৃণমূল।


যদিও বিজেপির তোলা অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল। এ বিষয়ে তৃণমূলের দাবি,  বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা। তার কারণ বিজেপির চার থেকে পাঁচটা গোষ্ঠী রয়েছে এবং প্রার্থী কে হবে সেই নিয়ে একটি বিবাদ চলছে। সেই কারণেই এই ঘটনা ঘটেছে।  এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।

]]>
https://banglakal.com/state/posters-calling-bjp-mp-jagannath-a-traitor-across-shantipur-ahead-of-union-ministers-visit/feed/ 0 1992
‘৫ বছর বেপাত্তা বিজেপি বিধায়িকা’, অগ্নিমিত্রা পালকে দেখে বিক্ষোভ রানিগঞ্জের নিমচায় https://banglakal.com/state/protests-in-raniganjs-nimcha-after-seeing-bjp-mla-missing-for-5-years/ https://banglakal.com/state/protests-in-raniganjs-nimcha-after-seeing-bjp-mla-missing-for-5-years/#respond Mon, 02 Feb 2026 13:30:37 +0000 https://banglakal.com/?p=1861 নিজস্ব সংবাদদাতা, আসানসোল: নির্বাচনের রণদামামা বাজার আগেই তপ্ত পশ্চিম বর্ধমানের আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র। সোমবার রানিগঞ্জের নিমচা কোলিয়ারি এলাকায় জনসংযোগে গিয়ে স্থানীয়দের ব্যাপক বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল। বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, তৃণমূল ও বিজেপি—উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে স্লোগান-পাল্টা স্লোগানে সরব হয়।

বিক্ষোভের মুখে বিধায়িকা

এদিন অগ্নিমিত্রা পাল নিমচা এলাকায় পৌঁছাতেই স্থানীয় মহিলাদের এক বড় অংশ তাঁকে ঘিরে ধরেন। বিক্ষোভকারীদের অভিযোগ, গত পাঁচ বছরে এলাকার মানুষের সুখ-দুঃখে বিধায়িকাকে পাশে পাওয়া যায়নি। এক বিক্ষোভকারী মহিলা ক্ষোভ উগরে দিয়ে বলেন, “এখানকার মানুষ বেঁচে আছে না মরে গেছে, তা দেখতে পাঁচ বছরে একবারও উনি আসেননি।” স্থানীয়দের একাংশ বিজেপি কর্মীদেরও পথ আটকে প্রশ্ন করেন, কেন শুধুমাত্র ভোটের সময়ই তাঁদের দেখা মেলে? এলাকায় উন্নয়নের কোনো কাজ হয়নি বলে অভিযোগ তুলে নিমচা কোলিয়ারির মানুষ “জয় বাংলা” এবং “বিজেপি হটাও দেশ বাঁচাও” স্লোগান দিতে শুরু করেন।

স্লোগান-পাল্টা স্লোগানে রণক্ষেত্র নিমচা

পরিস্থিতি সামলাতে পালটা মেজাজে ধরা দেন অগ্নিমিত্রা পালও। বিক্ষোভের মাঝেই তিনি এবং বিজেপি কর্মীরা “চোর মমতা হায় হায়” স্লোগান দিতে শুরু করেন। এর জবাবে স্থানীয়রা তালিবাজিয়ে উচ্চস্বরে “বিজেপি হায় হায়” স্লোগান দিতে থাকেন। বেশ কিছুক্ষণ ধরে চলে এই বাক্যযুদ্ধ।

তৃণমূলের স্থানীয় নেতৃত্বের দাবি, এটি কোনো সাজানো ঘটনা নয়, বরং দীর্ঘদিনের জনরোষের বহিঃপ্রকাশ। সাধারণ মানুষই বিধায়িকাকে তাঁর কাজের হিসাব চেয়েছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে রানিগঞ্জ ব্লকে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। আসন্ন নির্বাচনের আগে এলাকার সাধারণ মানুষের এই ক্ষোভ ভোটবাক্সে প্রভাব ফেলে কি না, এখন সেটাই দেখার।

]]>
https://banglakal.com/state/protests-in-raniganjs-nimcha-after-seeing-bjp-mla-missing-for-5-years/feed/ 0 1861
নাগরিকত্ব প্রমাণের লড়াই? কমিশন থেকে SIR নোটিশ পেলেন সাংসদ সামিরুল ইসলাম https://banglakal.com/state/citizenship-fight-samirul-islam/ https://banglakal.com/state/citizenship-fight-samirul-islam/#respond Thu, 15 Jan 2026 20:25:08 +0000 https://banglakal.com/?p=1513

নিজস্ব প্রতিবেদন, কলকাতা: সাধারণ মানুষের পর এবার খোদ জনপ্রতিনিধি। ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা SIR (Special Intensive Revision)-এর আওতায় এবার শুনানির নোটিশ পাঠানো হলো তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামকে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি চলাকালীন নির্বাচন কমিশনের এই পদক্ষেপ নিয়ে ফের উত্তপ্ত হয়ে উঠেছে বাংলার রাজনীতি।

সম্প্রতি পশ্চিমবঙ্গ জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা ‘এসআইআর’ প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই বীরভূমের দুনিগ্রামের বাসিন্দা সামিরুল ইসলামকে শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে নোটিশ পাঠানো হয়েছে।

সাংসদ সামিরুল ইসলাম এই নোটিশ পাওয়ার কথা জানিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমার পরিবার স্বাধীনতার অনেক আগে থেকেই এই দেশের নাগরিক। অথচ আজ আমাদের মতো ভূমিপুত্রদের নাগরিকত্ব বা পরিচয় প্রমাণ করতে বিএলও-র দরজায় গিয়ে দাঁড়াতে হচ্ছে। এটি বাংলার মানুষকে হেনস্থা করার একটি পরিকল্পিত ছক।”

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা:

  • তৃণমূলের অভিযোগ: শাসক দলের দাবি, বিজেপি এবং নির্বাচন কমিশন যৌথভাবে এনআরসি-র (NRC) ছায়া তৈরি করার চেষ্টা করছে। সাংসদ সামিরুল ইসলাম যেহেতু দীর্ঘদিন ধরে প্রান্তিক মানুষ ও পরিযায়ী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করছেন, তাই তাঁকে মানসিকভাবে চাপে ফেলতেই এই নোটিশ।
  • বিজেপির অবস্থান: গেরুয়া শিবিরের মতে, এটি একটি প্রশাসনিক রুটিন প্রক্রিয়া। ভোটার তালিকায় ভিনদেশি বা ভুল নাম বাদ দিতে কমিশন তার কাজ করছে, এখানে রাজনীতির কোনো যোগ নেই।

সামিরুল ইসলাম কেবল একজন সাংসদই নন, তিনি পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান। আইআইটি (IIT) দিল্লির প্রাক্তন ছাত্র সামিরুল দীর্ঘদিন ধরে ‘বাংলা সংস্কৃতি মঞ্চ’-এর মাধ্যমে সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে যুক্ত। তাঁর মতো একজন স্বচ্ছ ভাবমূর্তির মানুষকে এই তালিকায় ফেলায় অনেকেই বিস্মিত।

]]>
https://banglakal.com/state/citizenship-fight-samirul-islam/feed/ 0 1513
৫০ জনের মধ্যে ৪৭ জন মুসলিম: ভর্তি তালিকা ঘিরে বিতর্ক, চাপ ও অনুমতি প্রত্যাহার—শ্রী মাতা বৈষ্ণো দেবী মেডিক্যাল কলেজের সম্পূর্ণ প্রেক্ষাপট https://banglakal.com/nation/nmc-withdraws-mbbs-permission-to-jk-medical-college-facing-bjp-led-protests/ https://banglakal.com/nation/nmc-withdraws-mbbs-permission-to-jk-medical-college-facing-bjp-led-protests/#respond Thu, 08 Jan 2026 09:56:37 +0000 https://banglakal.com/?p=1422 মেধাভিত্তিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পড়ুয়াদের ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক ও বিক্ষোভের মধ্যেই জম্মু ও কাশ্মীরের একটি নতুন মেডিক্যাল কলেজে এমবিবিএস কোর্সের অনুমতি প্রত্যাহার করে ন্যাশনাল মেডিক্যাল কমিশন। ঘটনাটি আবারও প্রশ্ন তুলছে—উচ্চশিক্ষায় মেধা কি সাম্প্রদায়িক চাপের মুখে টিকে থাকতে পারছে

জম্মু ও কাশ্মীরের রেয়াসি জেলার কেকরিয়ালে অবস্থিত শ্রী মাতা বৈষ্ণো দেবী ইন্সটিটিউট অফ মেডিক্যাল এক্সেলেন্স (SMVDIME)—একটি সদ্য প্রতিষ্ঠিত সরকারি মেডিক্যাল কলেজ। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে কলেজটি ৫০টি এমবিবিএস আসনের জন্য অনুমোদন পায়। অঞ্চলে চিকিৎসা শিক্ষার পরিকাঠামো জোরদার করার লক্ষ্যে এই প্রকল্পকে গুরুত্বপূর্ণ বলে তুলে ধরা হয়েছিল। কিন্তু প্রথম ব্যাচের ভর্তি সম্পন্ন হওয়ার পরই কলেজটি এমন এক বিতর্কের কেন্দ্রে চলে আসে, যেখানে আলোচনার মূল বিষয় হয়ে ওঠে শিক্ষার মান নয়, বরং ভর্তি হওয়া পড়ুয়াদের ধর্মীয় পরিচয়।

ভর্তি তালিকা প্রকাশের পর দেখা যায়, ৫০ জন পড়ুয়ার মধ্যে ৪৭ জন মুসলিম, একজন শিখ এবং মাত্র দু’জন হিন্দু। ভর্তি প্রক্রিয়াটি জাতীয় যোগ্যতা-সহ প্রবেশিকা পরীক্ষা (NEET)-এর মেধা তালিকা ও বিদ্যমান নিয়ম অনুসারেই সম্পন্ন হয়েছিল। তবুও এই পরিসংখ্যান সামনে আসতেই সোশ্যাল মিডিয়া ও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে—হিন্দু তীর্থস্থানের নামে একটি কলেজে মুসলিম পড়ুয়াদের সংখ্যাগরিষ্ঠতা কেন। অল্প সময়ের মধ্যেই এই প্রশ্ন একটি প্রশাসনিক ইস্যু ছাড়িয়ে সাম্প্রদায়িক বিতর্কে পরিণত হয়।

এই প্রেক্ষাপটেই গড়ে ওঠে ‘শ্রী মাতা বৈষ্ণো দেবী সংগ্রাম সমিতি’ নামে একটি সংগঠন। সংগঠনটির দাবি ছিল, কলেজের ভর্তি তালিকা হিন্দুদের প্রতি বৈষম্যমূলক এবং এই মেডিক্যাল কলেজে মুসলিম পড়ুয়াদের ভর্তি হওয়া উচিত নয়। তাদের বক্তব্যে বলা হয়, একটি ধর্মীয় তীর্থস্থানের নামে প্রতিষ্ঠিত কলেজে কেবল হিন্দু শিক্ষার্থীদেরই পড়ার অধিকার থাকা উচিত। এই দাবিকে কেন্দ্র করে জম্মু শহরে বিক্ষোভ শুরু হয়, সিভিল সেক্রেটারিয়েটের সামনে প্রতিবাদ কর্মসূচি হয় এবং কলেজ বন্ধের দাবিও ওঠে। কিছু সংগঠনের তরফে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির হুঁশিয়ারিও দেওয়া হয়।

এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই হস্তক্ষেপ করে ন্যাশনাল মেডিক্যাল কমিশন (NMC)। কমিশনের তরফে কলেজে একটি আকস্মিক পরিদর্শন চালানো হয়। পরিদর্শনের পর জানানো হয়, কলেজে শিক্ষাদানকারী কর্মীর ঘাটতি রয়েছে, টিউটর ও সিনিয়র রেসিডেন্টের সংখ্যা নির্ধারিত মানদণ্ডের নিচে, রোগীর উপস্থিতি কম এবং একাধিক অবকাঠামোগত সীমাবদ্ধতা আছে। এই পর্যবেক্ষণের ভিত্তিতেই ২০২৫–২৬ শিক্ষাবর্ষের জন্য এমবিবিএস কোর্স চালানোর অনুমতি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে এই সিদ্ধান্তের সময়কাল ও প্রেক্ষাপট নিয়েই প্রশ্ন উঠছে। কারণ, যেসব ঘাটতির কথা উল্লেখ করা হয়েছে, সেগুলি কলেজকে প্রাথমিকভাবে অনুমোদন দেওয়ার সময়ও বিদ্যমান ছিল কি না, তা নিয়ে স্পষ্টতা নেই। সমালোচকদের মতে, ভর্তি তালিকা প্রকাশের পর ধারাবাহিক চাপ ও বিক্ষোভ না হলে এই ‘সারপ্রাইজ’ পরিদর্শন আদৌ হতো কি না, সেই প্রশ্ন থেকেই যায়। ভর্তি শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অনুমতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ায় এই পদক্ষেপকে নিছক প্রশাসনিক বলে মানতে নারাজ অনেকেই।

সরকারি ভাবে জানানো হয়েছে, এই কলেজে ভর্তি হওয়া পড়ুয়াদের অন্য সরকারি মেডিক্যাল কলেজে অতিরিক্ত আসনের মাধ্যমে স্থানান্তর করা হবে এবং কোনও শিক্ষার্থী তাদের আসন হারাবে না। তবুও এই ঘটনা ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থায় একটি বড় প্রশ্ন সামনে নিয়ে এসেছে। শ্রী মাতা বৈষ্ণো দেবী মেডিক্যাল কলেজের ঘটনা কেবল একটি প্রতিষ্ঠানের অনুমতি প্রত্যাহারের বিষয় নয়; এটি সেই বাস্তবতার প্রতিফলন, যেখানে মেধাভিত্তিক ভর্তি প্রক্রিয়া পড়ুয়াদের ধর্মীয় পরিচয়ের কারণে রাজনৈতিক ও সাম্প্রদায়িক চাপের মুখে পড়ছে, এবং সেই চাপের মধ্যেই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।


]]>
https://banglakal.com/nation/nmc-withdraws-mbbs-permission-to-jk-medical-college-facing-bjp-led-protests/feed/ 0 1422
দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে নীতীশ https://banglakal.com/nation/nitish-kumar-sworn-in-as-bihar-cm-2/ https://banglakal.com/nation/nitish-kumar-sworn-in-as-bihar-cm-2/#respond Thu, 20 Nov 2025 12:38:28 +0000 https://banglakal.com/?p=1209 বাংলাকাল, ওয়েব ডেস্ক:  গুণে গুণে ১০ বার। ফের একবার বিহারের মসনদে নীতীশ কুমার। বৃহস্পতিবার পাটনার গান্ধী ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে শপথ নেন নীতীশ কুমার।

তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আরিফ মুহাম্মদ খান। এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা-সহ এনডিএ শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। এদিন সকাল ১১:৩০ মিনিটে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়।

বলা বাহুল্য, নীতীশ কুমারের বিদায়ী সরকারের উপমুখ্যমন্ত্রী ছিলেন সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহা। এদিন তাঁরাই ফের নীতীশের ডেপুটি হিসাবে শপথ নিয়েছেন  পাশাপাশি সম্রাট চৌধুরী বিহার বিজেপির সংসদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। 

উল্লেখ্য যে, বুধবারই নীতীশকে বিহার বিধানসভায় এনডিএর নেতা হিসাবে বাছা হয়। তার পরেই বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপাল আরিফ মুহাম্মদ খানের সঙ্গে দেখা করে পরবর্তী সরকার গঠনের দাবি জানিয়েছেন নীতীশ।

এদিনের অনুষ্ঠানে মোট মোট ২৬ জন ক্যাবিনেট মন্ত্রী শপথ গ্রহণ করেছেন। যার মধ্যে ১৪ জন বিজেপির, ৮ জন জেডি(ইউ) এর, ২ জন এলজেপি (আরভি) এর এবং একজন করে এইচএএম(এস) এবং আরএলএম এর।


এনডিএ সরকার মন্ত্রিসভায় নয়জন নতুন মুখকে অন্তর্ভুক্ত করেছে। যার মধ্যে এলজেপি (আরভি) এর সঞ্জয় কুমার সিংও রয়েছেন। যিনি মহুয়া বিধানসভা কেন্দ্রে লালু প্রসাদের ছেলে তেজ প্রতাপ যাদবকে পরাজিত করেছিলেন। ২৬ জন মন্ত্রীর মধ্যে, মিঃ কুমারের মন্ত্রিসভায় কেবল একজন মুসলিম সদস্য রয়েছেন।

গভর্নর আরিফ খান তাদের পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান।

]]>
https://banglakal.com/nation/nitish-kumar-sworn-in-as-bihar-cm-2/feed/ 0 1209
বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা নীতীশ কুমারের, শুরু নতুন সরকার গঠনের প্রক্রিয়া https://banglakal.com/nation/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%aa%e0%a6%a6/ https://banglakal.com/nation/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%aa%e0%a6%a6/#respond Wed, 19 Nov 2025 12:55:16 +0000 https://banglakal.com/?p=1203 বাংলাকাল, ওয়েব ডেস্ক: NDA – এর নেতা নির্বাচিত হতেই বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা নীতীশ কুমারের (Nitish Kumar resigns)। ইতিমধ্যেই রাজ্যপাল আরিফ মুহাম্মদ খানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাজ্যপাল। সেই সঙ্গে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তাকে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে নির্দেশও দেওয়া হয়েছে।

এই ঘটনার সঙ্গে সঙ্গে ভেঙে গেল বিহারের সপ্তদশ বিধানসভা। এবং শুরু হল নতুন সরকার গঠনের প্রক্রিয়া। বৃহস্পতিবারই দশমবারের জন্য বিহারের কুরসিতে বসতে চলেছেন জেডিইউ সুপ্রিমো (jdu)।

Nitish Kumar, after being elected as NDA Legislature Party Leader

ইতিমধ্যেই এনডিএ বিধায়করা (NDA) রাজ্যপালের কাছে সমর্থন পত্র জমা দিয়েছেন। রাজ্য বিজেপি প্রধান দিলীপ জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজ্যপাল নীতীশের পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তাকে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে বলেছেন। এর পাশাপাশি এদিন দুপুরেই আনুষ্ঠানিকভাবে জেডিইউ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হন নীতীশ।

পরে আবার তাঁকে এনডিএরও নেতা ঘোষণা করা হয়। অর্থাৎ তিনিই যে ফের পাটনার কুরসিতে বসতে চলেছেন, সেটা সরকারিভাবে নিশ্চিত হয়ে গেল। তারপরই তিনি রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফা দিয়ে মন্ত্রিসভা ভেঙে দেন।

আগামিকাল, ২০ নভেম্বর পটনায় বিরাট অনুষ্ঠানের মাধ্যমে শপথ গ্রহণ করবেন নীতীশ কুমার। আপাতত নীতীশের সঙ্গে ১৮ জন মন্ত্রী শপথ নেবেন বলে খবর।

দলীয় সূত্রে খবর, সংশ্লিষ্ট অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Modi)। তবে গুঞ্জন মুখ্যমন্ত্রীর গদি নীতীশ কুমারের ঝুলিতে থাকলেও, অন্যান্য পদগুলি নিয়ে এখনও জটিলতা কাটেনি। মূলত উপমুখ্যমন্ত্রী কে বা কারা হবেন, স্পিকার পদ কে পাবেন, তা নিয়ে জটিলতা কাটেনি।

সংগৃহীত ছবি

]]>
https://banglakal.com/nation/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%aa%e0%a6%a6/feed/ 0 1203