Bus accident – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Sat, 10 Jan 2026 10:29:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG.png?fit=32%2C32&ssl=1 Bus accident – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 হিমাচলে ভয়াবহ দুর্ঘটনা, গভীর খাদে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ১৪ https://banglakal.com/nation/14-killed-over-50-injured-as-private-bus-falls-into-300-foot-deep-gorge-in-himachals-sirmaur-national-news/ https://banglakal.com/nation/14-killed-over-50-injured-as-private-bus-falls-into-300-foot-deep-gorge-in-himachals-sirmaur-national-news/#respond Sat, 10 Jan 2026 10:29:19 +0000 https://banglakal.com/?p=1451 সিমলা : ফের ভয়াবহ দুর্ঘটনা পাহাড়ে। পর্যটনের রাজ্য হিমাচল প্রদেশে মুহুর্তে দুঃস্বপ্নের মতো অন্ধকার। সিরমৌর জেলার ঘটনা। কুয়াশা ঘেরা শীতের দুপুরে পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে ছিটকে পড়ল বেসরকারি বাস। মুহূর্তে শেষ হয়ে গেল বহু প্রাণ। মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ১৪ জনের। আহতের সংখ্যা কমপক্ষে ৫০।

সিমলা থেকে রাজগড় হয়ে কুপভি যাওয়ার পথে বাসটি হরিপুরধর গ্রামের কাছে রাস্তা থেকে ছিটকে প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, জেলা সদর নাহান থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে দুর্ঘটনাস্থলে গাড়িটি খাদে পড়ে যায়। সরকারি সূত্রে খবর, বেসরকারি বাসটিতে ৩৯ জন যাত্রীর বসার ক্ষমতা ছিল এবং দুর্ঘটনার সময় অতিরিক্ত যাত্রী ছিল। যাত্রীদের মোট সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং নিহতদের জন্য ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, সেইসময় বাসে অন্তত ৬৬ জন যাত্রী ছিলেন। পুলিশ-প্রশাসনের পাশাপাশি যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তবে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা সন্দেহ করছেন যে রাস্তায় তুষার জমে থাকার কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন, যার ফলে গাড়িটি খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর আতঙ্কিত বাকি পর্যটকেরা।

]]>
https://banglakal.com/nation/14-killed-over-50-injured-as-private-bus-falls-into-300-foot-deep-gorge-in-himachals-sirmaur-national-news/feed/ 0 1451
পূর্ব বর্ধমানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত বহু, এলাকায় চাঞ্চল্য https://banglakal.com/state/many-injured-in-head-on-collision-between-2-buses-in-east-burdwan/ https://banglakal.com/state/many-injured-in-head-on-collision-between-2-buses-in-east-burdwan/#respond Sat, 22 Mar 2025 07:38:38 +0000 https://banglakal.com/?p=493 পূর্ব বর্ধমান জেলার বর্ধমানের আলমপুর এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, রেষারেষির জেরে এই দুর্ঘটনা ঘটে। যাত্রীরা অভিযোগ করেছেন, একটি বাসের চালক মদ্যপ অবস্থায় ছিলেন, যার ফলে দুর্ঘটনাটি ঘটেছে। একটি বাস গুসকরা রুটের ছিল, অন্যটি ইলামবাজার রুটের। প্রত্যক্ষদর্শীদের মতে, দ্রুত গতিতে চলার সময় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাস দুটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীরা গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। আহতদের তড়িঘড়ি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। ঘটনার খবর পেয়ে দেওয়ান দিঘি থানার পুলিশ ও বর্ধমান সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের একটি বাসের মাধ্যমে হাসপাতালে পাঠানো হয়। এই দুর্ঘটনার ফলে পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা রেষারেষির কারণে বাস চালকদের দায়িত্বজ্ঞানহীন আচরণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে এবং মদ্যপ অবস্থায় বাস চালানোর অভিযোগের তদন্ত শুরু করেছে।

]]>
https://banglakal.com/state/many-injured-in-head-on-collision-between-2-buses-in-east-burdwan/feed/ 0 493