Calcutta High Court – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Tue, 03 Feb 2026 11:33:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG.png?fit=32%2C32&ssl=1 Calcutta High Court – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 শবেবরাতে বাজি নিয়ন্ত্রণে কড়া হাইকোর্ট, রাত ১০টার পর বাজি ফাটালেই আইনি পদক্ষেপ https://banglakal.com/state/high-court-tightens-controls-on-fireworks-on-shab-e-barat-legal-action-will-be-taken-if-fireworks-are-burst-after-10pm/ https://banglakal.com/state/high-court-tightens-controls-on-fireworks-on-shab-e-barat-legal-action-will-be-taken-if-fireworks-are-burst-after-10pm/#respond Tue, 03 Feb 2026 11:31:39 +0000 https://banglakal.com/?p=1882

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উৎসবের আনন্দ যেন অন্যের কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়, তা নিশ্চিত করতে ফের কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। শবে বরাতে রাতভর শব্দবাজির তাণ্ডব রুখতে একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ অনুযায়ী, শবে বরাতের রাতে ১০টা থেকে পরেরদিন ভোর ৬টা পর্যন্ত কোনোভাবেই আতশবাজি বা শব্দবাজি ফাটানো যাবে না।

কিন্তু কেন এমন নির্দেশ আদালতের? জানা গিয়েছে, কলকাতার রিপন স্ট্রিটের বাসিন্দা শগুফতা সুলেমান আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, প্রতি বছর শবে বরাতের সময় কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় অবাধে শব্দবাজি ফাটানো হয়, যা অসুস্থ ব্যক্তি, প্রবীণ নাগরিক এবং শিশুদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
​আবেদনকারীর পক্ষে যুক্তি দেওয়া হয় যে, ধর্মীয় রীতি অনুযায়ী শবে বরাতে বাজি ফাটানোর কোনো উল্লেখ নেই। কালীপুজো বা বড়দিনের মতো উৎসবে বাজির ওপর নিয়ন্ত্রণ থাকলেও, শবে বরাতের ক্ষেত্রে সুনির্দিষ্ট গাইডলাইন না থাকায় রাতভর তাণ্ডব চলে। গত বছর আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তা সঠিকভাবে কার্যকর হয়নি বলে অভিযোগ তোলা হয়।

হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে যে, এই নির্দেশ অমান্য করলে পুলিশ কড়া আইনি ব্যবস্থা নিতে পারবে। পাশাপাশি, এই নির্দেশ পালনে প্রশাসন কী কী পদক্ষেপ নিয়েছে, তার একটি ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ (ATR) আগামী এপ্রিল মাসে পরবর্তী শুনানির সময় আদালতে জমা দিতে হবে।

​উল্লেখ্য, আগামীকাল ৪ ফেব্রুয়ারি শবে বরাত উপলক্ষে রাজ্য সরকার ইতিমত্যেই ছুটি ঘোষণা করেছে। উৎসবের দিন যাতে জনজীবন শান্ত থাকে, তা নিশ্চিত করতেই হাইকোর্টের এই হস্তক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

]]>
https://banglakal.com/state/high-court-tightens-controls-on-fireworks-on-shab-e-barat-legal-action-will-be-taken-if-fireworks-are-burst-after-10pm/feed/ 0 1882
IPAC- কান্ড নিয়ে হাইকোর্টে তুমুল বিশৃঙ্খলা, উঠে গেলেন বিচারপতি, স্থগিত শুনানি https://banglakal.com/state/calcutta-high-court-adjourns-tmc-vs-ed-case-after-courtroom-chaos-hearing-on-14-january-banglakal/ https://banglakal.com/state/calcutta-high-court-adjourns-tmc-vs-ed-case-after-courtroom-chaos-hearing-on-14-january-banglakal/#respond Fri, 09 Jan 2026 11:59:45 +0000 https://banglakal.com/?p=1440 কলকাতা: ইডির আই প্যাক – অভিযান ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। আই প্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও আইপ্যাকের অফিসে তল্লাশি ঘিরে জোড়া মামলা করা হয়েছে। তদন্তে বাধা দেওয়ার অভিযোগ তুলে হাইকোর্টের দারস্থ হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। পাল্টা ED-র বিরুদ্ধেও হাইকোর্টে মামলা করেছিল তৃণমূল কংগ্রেস। আর এই মামলার শুনানির দিনই দেখা বেনজির বিশৃঙ্খলা। ফলে শুনানিই স্থগিত করে দেওয়া হল।

বিশৃঙ্খলা হওয়ায় উঠে গেলেন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। পিছিয়ে দেওয়া হল শুনানির দিন। ১৪ জানুয়ারী ইডি, তৃণমূলের মামলার ফের শুনানির দিনক্ষণ ঠিক করা হয়েছে বলে খবর।

জানা গিয়েছে, এদিন এজলাসে আইনজীবী ছাড়াও প্রচুর মানুষের ভিড় ছিল। হই-হট্টগোলও শুরু হয়ে যায় এজলাসে। এই মামলা ছাড়াও আরও যে মামলাগুলি ছিল সেগুলিও ঠিক মতো শুনতে পাচ্ছিলেন না বিচারপতি শুভ্রা ঘোষ। এদিকে বাইরেও আইনজীবীদের ভিড় ছিল, ভিতরের আইনজীবীরাও বের হতে চাইছিলেন না। ফলে একাধিক মামলার শুনানিও করা যাচ্ছিল না। সেই সময় বিচারপতি শুভ্রা ঘোষ সকলকে অনুরোধ করেন এই মামলার সঙ্গে যুক্ত আইনজীবীরা বাদে সকলে যেন আদালত কক্ষের বাইরে চলে যান। কিন্তু বিচারপতির নির্দেশের পরও একই অবস্থা থাকে সেখানে। বিচারপতি শুভ্রা ঘোষের অনুরোধের পরও অবস্থার পরিবর্তন না হলে বিচারপতি বিরক্ত হয়ে এজলাস ছেড়ে উঠে বেরিয়ে যান।

ED-র দাবি, এটা পরিষ্কার, যে, এই তল্লাশি অভিযান প্রমাণভিত্তিক। কোনও রাজনৈতিক প্রতিষ্ঠানকে টার্গেট করে করা হয়নি। কোনও পার্টি অফিসে তল্লাশি চালানো হয়নি। এই তল্লাশি অভিযানের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই। এটি টাকা নয়ছয় সংক্রান্ত মামলার অংশ। পুরোপুরি আইনতভাবে এই তল্লাশি অভিযান চালানো হয়।

ইডি-র আই প্যাক অভিযানের জেরে আজ কলকাতার রাজপথে প্রতিবাদ মিছিল করছে তৃণমূল। মিছিলে সামিল হয়েছেন দেব, সোহমের মতো সিনেমার তারকারাও। বিধানসভা ভোটের আগে ইডি-র আই প্যাক অভিযান বিজেপির মদতেই হয়েছে বলে মত তৃণমূলের।

]]>
https://banglakal.com/state/calcutta-high-court-adjourns-tmc-vs-ed-case-after-courtroom-chaos-hearing-on-14-january-banglakal/feed/ 0 1440