chapra – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Tue, 17 Feb 2026 16:15:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG.png?fit=32%2C32&ssl=1 chapra – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 জমি সংক্রান্ত বিবাদে দাদাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে, চাঞ্চল্য চাপড়ায় https://banglakal.com/state/brother-accused-of-beating-and-killing-grandfather-over-land-dispute-creates-sensation/ https://banglakal.com/state/brother-accused-of-beating-and-killing-grandfather-over-land-dispute-creates-sensation/#respond Tue, 17 Feb 2026 16:09:04 +0000 https://banglakal.com/?p=2134

চাপড়া: জমি জায়গা বিবাদের জেরে দাদাকে পিটিয়ে খুনের অভিযোগ তার ভাইয়ের বিরুদ্ধে। এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার পূর্ব খ্রিস্টান পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাড়ির কিছুটা দূরে মনোজ মন্ডল নামে এক ব্যক্তির মৃতদেহ পুকুরের জলে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে জানায়। পরিবারের অভিযোগ,দীর্ঘদিন ধরে জমি জায়গার সংক্রান্ত বিবাদ চলছিল নিজেদের পরিবারের মধ্যে। রবিবার রাতে মনোজ মণ্ডলের ভাই তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করে পুকুরের জলে ফেলে দিয়েছে বলে অভিযোগ। অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ। ইতিমধ্যে পরিবারের পক্ষ থেকে মৃত ব্যক্তির ভাই সহ ভাইপোদের নামে অভিযোগ দায়ের করেছে মৃত ব্যক্তির ছেলে। মৃত্যুর কারণ জানতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদি ওই বিষয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার চাপড়া থানার পুলিশ জানিয়েছে, জলাশয় থেকে একটি মৃতদেহ উদ্ধার হয়েছে এবং মৃত্যুর ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। গোটা ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

]]>
https://banglakal.com/state/brother-accused-of-beating-and-killing-grandfather-over-land-dispute-creates-sensation/feed/ 0 2134