Chirag Paswan’s Lok Janshakti Party – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Wed, 19 Nov 2025 12:55:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG.png?fit=32%2C32&ssl=1 Chirag Paswan’s Lok Janshakti Party – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা নীতীশ কুমারের, শুরু নতুন সরকার গঠনের প্রক্রিয়া https://banglakal.com/nation/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%aa%e0%a6%a6/ https://banglakal.com/nation/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%aa%e0%a6%a6/#respond Wed, 19 Nov 2025 12:55:16 +0000 https://banglakal.com/?p=1203 বাংলাকাল, ওয়েব ডেস্ক: NDA – এর নেতা নির্বাচিত হতেই বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা নীতীশ কুমারের (Nitish Kumar resigns)। ইতিমধ্যেই রাজ্যপাল আরিফ মুহাম্মদ খানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাজ্যপাল। সেই সঙ্গে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তাকে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে নির্দেশও দেওয়া হয়েছে।

এই ঘটনার সঙ্গে সঙ্গে ভেঙে গেল বিহারের সপ্তদশ বিধানসভা। এবং শুরু হল নতুন সরকার গঠনের প্রক্রিয়া। বৃহস্পতিবারই দশমবারের জন্য বিহারের কুরসিতে বসতে চলেছেন জেডিইউ সুপ্রিমো (jdu)।

Nitish Kumar, after being elected as NDA Legislature Party Leader

ইতিমধ্যেই এনডিএ বিধায়করা (NDA) রাজ্যপালের কাছে সমর্থন পত্র জমা দিয়েছেন। রাজ্য বিজেপি প্রধান দিলীপ জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজ্যপাল নীতীশের পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তাকে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে বলেছেন। এর পাশাপাশি এদিন দুপুরেই আনুষ্ঠানিকভাবে জেডিইউ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হন নীতীশ।

পরে আবার তাঁকে এনডিএরও নেতা ঘোষণা করা হয়। অর্থাৎ তিনিই যে ফের পাটনার কুরসিতে বসতে চলেছেন, সেটা সরকারিভাবে নিশ্চিত হয়ে গেল। তারপরই তিনি রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফা দিয়ে মন্ত্রিসভা ভেঙে দেন।

আগামিকাল, ২০ নভেম্বর পটনায় বিরাট অনুষ্ঠানের মাধ্যমে শপথ গ্রহণ করবেন নীতীশ কুমার। আপাতত নীতীশের সঙ্গে ১৮ জন মন্ত্রী শপথ নেবেন বলে খবর।

দলীয় সূত্রে খবর, সংশ্লিষ্ট অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Modi)। তবে গুঞ্জন মুখ্যমন্ত্রীর গদি নীতীশ কুমারের ঝুলিতে থাকলেও, অন্যান্য পদগুলি নিয়ে এখনও জটিলতা কাটেনি। মূলত উপমুখ্যমন্ত্রী কে বা কারা হবেন, স্পিকার পদ কে পাবেন, তা নিয়ে জটিলতা কাটেনি।

সংগৃহীত ছবি

]]>
https://banglakal.com/nation/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%aa%e0%a6%a6/feed/ 0 1203