earthquake – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Sun, 01 Feb 2026 10:36:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG.png?fit=32%2C32&ssl=1 earthquake – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় ভয়াবহ ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ৭০ https://banglakal.com/world/%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ad/ https://banglakal.com/world/%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ad/#respond Sun, 01 Feb 2026 00:30:58 +0000 https://banglakal.com/?p=1814 জাভা|১ ফেব্রুয়ারি: ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের বান্দুং বারাত (ওয়েস্ট বান্দুং) রিজেন্সির সিসারুয়া উপজেলার পাসির লাঙ্গু গ্রামে গত ২৪ জানুয়ারি ভোররাতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। টানা ভারী বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ের প্রভাবে পাহাড়ের ঢাল থেকে বিপুল পরিমাণ মাটি, পাথর ও গাছপালা ধসে নিচের দিকে নেমে আসে, যা গ্রামের বেশ কয়েকটি বসতি সম্পূর্ণভাবে চাপা দিয়ে দেয়। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৭০ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। এছাড়াও ১০ জন এখনও নিখোঁজ রয়েছেন এবং উদ্ধারকাজ চলমান অবস্থায় রয়েছে।দুর্ঘটনার পর থেকে নবম দিনেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসারনাস (Basarnas)-এর নেতৃত্বে মোট ৩,৭১৩ জন উদ্ধারকর্মী, ট্র্যাকার কুকুর, এক্সকাভেটর, বুলডোজারসহ ভারী যন্ত্রপাতি নিয়ে কাজ করছেন। খাড়া পাহাড়ি এলাকা, অস্থির মাটি ও বারবার বৃষ্টির কারণে উদ্ধারকাজ অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এখনও পর্যন্ত ৭৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্ঘটনায় প্রায় ৫০টিরও বেশি বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং প্রায় ৬৫০ জন মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

ইন্দোনেশিয়ার ভূ-প্রকৃতি অত্যন্ত ভূমিধস প্রবণ। দেশটিতে আগ্নেয়গিরির প্রভাব, পাহাড়ি অঞ্চল এবং মৌসুমী বর্ষার সময় প্রতি বছরই এ ধরনের দুর্ঘটনা ঘটে। এর আগে গত বছরের শেষের দিকে সুমাত্রা দ্বীপে ঘূর্ণিঝড়-সংক্রান্ত বন্যা ও ভূমিধসে ১,২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। পাসির লাঙ্গুর এই ঘটনা দেশটির প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও জনগণের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে আরও একবার সামনে এনে দিয়েছে।স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া পরিবারগুলির জন্য খাদ্য, পানীয় জল, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হচ্ছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় বাসিন্দারাও এই ত্রাণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

]]>
https://banglakal.com/world/%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ad/feed/ 0 1814
পরপর ন’বার ভূমিকম্পে কাঁপল গুজরাটের রাজকোট, উৎসস্থল কচ্ছের কাছে, ক্ষয়ক্ষতির খবর নেই https://banglakal.com/nation/9-earthquakes-shake-gujarats-rajkot-in-12-hours/ https://banglakal.com/nation/9-earthquakes-shake-gujarats-rajkot-in-12-hours/#respond Fri, 09 Jan 2026 11:11:51 +0000 https://banglakal.com/?p=1436 রাজকোট: একবার বা দুই বার নয়, ১২ ঘণ্টার মধ্যে নয়বার কাঁপল গুজরাতের রাজকোট। মৃদু কম্পন হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই কম্পনের জেরে আতঙ্কিত রাজকোটবাসী ঘর ছেড়ে বেরিয়ে আসেন রাস্তায়। খালি করা হয় ঘরবাড়ি।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা ৪৩ মিনিটে প্রথম কম্পন হয়। শেষ কম্পন হয় শুক্রবার সকাল ৮টা ৩৪ মিনিটে। তার মাঝে আরও সাত বার কম্পন হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। কম্পনের উৎসস্থল ছিল উপলেটার উত্তর-পশ্চিমে ৩০ কিলোমিটার দূরে। উপলেটা মূলত কচ্ছ অঞ্চলের মধ্যে পড়ে। আর ভূমিকম্পপ্রবণ এলাকার মধ্যে পড়ে কচ্ছ। তবে একসঙ্গে এত বার কম্পন আগে কখনও অনুভূত হয়েছে কি না, মনে করতে পারছেন না রাজকোটবাসী। ফলে বড় কোনও বিপদের আশঙ্কায় দিন কাটছে মানুষের।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ন’বারে মধ্যে সর্বোচ্চ কম্পনের মাত্রা ছিল ৩.৮। সবচেয়ে কম কম্পনের মাত্রা ছিল ২.৯। কম্পনের মাত্রা যদি ৩ থেকে ৩.৯-এর মধ্যে থাকে, সেটিকে মৃদু কম্পন হিসাবে চিহ্নিত করা হয়। যদি কম্পনমাত্রা ৩-এর নীচে হয়, তা হলে সেটিকে অতি মৃদু হিসাবে ধরা হয়। গান্ধীনগরের ইনস্টিটিউট অফ সিসমোলজিক্যাল রিসার্চ-এর বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভূমিকম্পের মাত্রা যদি ৪-এর নীচে থাকে, তা হলে সেটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। কিন্তু একইসঙ্গে তাঁরা এটাও বলছেন যে, এত কম সময়ের মধ্যে কেন এত বার কাঁপল রাজকোট, সেটাই উদ্বেগের বিষয়। বিশেষজ্ঞরা বলছেন, চ্যুতিরেখার উপরেও পড়ছে না রাজকোট। তা হলে এই কম্পন কেন, তা খতিয়ে দেখা প্রয়োজন। তবে বর্ষার মরসুমের পর এই ধরনের মৃদু কম্পন খুব একটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু অল্প সময়ের ব্যবধানে এত বার কম্পনের বিষয়টিই ভাবাচ্ছে বিজ্ঞানীদের।

]]>
https://banglakal.com/nation/9-earthquakes-shake-gujarats-rajkot-in-12-hours/feed/ 0 1436
ভয়াবহ ভূমিকম্পে বাংলাদেশে নিহত ৬, প্রভাব এপার বাংলাতেও… https://banglakal.com/state/6-dead-in-bangladesh-after-5-7-magnitude-earthquake/ https://banglakal.com/state/6-dead-in-bangladesh-after-5-7-magnitude-earthquake/#respond Fri, 21 Nov 2025 12:30:51 +0000 https://banglakal.com/?p=1218 বাংলাকাল, ওয়েব ডেস্ক: উভয় বাংলা ( পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ) তীব্র মাত্রায় ভূমিকম্প। সংশ্লিষ্ট ঘটনায় ওপার বাংলায় নিহত ৬। যার মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। জানা গেছে, পুরান ঢাকা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন। দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের শোকবার্তায় আরও একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। ঢাকা, নরসিংদী, গাজীপুরে আহত হয়েছেন দুই শতাধিক।

ভারতীয় সময় সকাল ১০টা ১০ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। বাংলাদেশের নরসিংদী থেকে ১৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের এপিসেন্টার।

তবে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।

বলা বাহুল্য, ঘরের মধ্যে ফ্যান, চেয়ার, টেবিল দুলতে দেখা গিয়েছে। দেওয়ালে টাঙানো ছবিও দুলে উঠেছে কোথাও কোথাও। কলকাতা-সহ রাজ্যে শীতের আমেজ থাকায় অধিকাংশ বাড়িতেই সিলিং ফ্যান বন্ধ। ফলে সিলিং ফ্যান দেখে কম্পন আরও ভাল ভাবে বোঝা গিয়েছে ।

কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে কলকাতা ও আশপাশের এলাকার বহু মানুষ ঘরবাড়ি ও অফিস থেকে বেরিয়ে সড়ক ও ফাঁকা স্থানে যান। সামাজিক যোগাযোগের মাধ্যমেও ভূকম্পনের মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।

এদিকে বাংলাদেশে এই ঘটনায় নিহতরা হলেন,
পুরান ঢাকার, রাফিউল ইসলাম (আনুমানিক ২০ বছর) , আবদুর রহিম (৪৮) ও তাঁর ছেলে মেহরাব হোসেন (১২)। রূপগঞ্জে ফাতেমা নামে ১০ মাসের এক শিশু মারা গেছে। নিহত ব্যক্তিদের মধ্যে রাফিউল ইসলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের শিক্ষার্থী বলে পরিবার জানিয়েছে। আবদুর রহিমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রকোনায়। তিনি সুরিটোলা স্কুলের পেছনে ভাড়া বাসায় থাকতেন।

ভূমিকম্পে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শোকবার্তায় পাঁচজন নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে আরেকজনের পরিচয় এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।

]]>
https://banglakal.com/state/6-dead-in-bangladesh-after-5-7-magnitude-earthquake/feed/ 0 1218