Fake sub inspector – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Wed, 11 Feb 2026 12:23:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG.png?fit=32%2C32&ssl=1 Fake sub inspector – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 সিবিআই সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে নাবালিকার সঙ্গে প্রেম, যৌন সম্পর্ক, গ্রেপ্তার অভিযুক্ত https://banglakal.com/state/accused-arrested-for-having-love-and-sexual-relations-with-minor-posing-as-cbi-sub-inspector/ https://banglakal.com/state/accused-arrested-for-having-love-and-sexual-relations-with-minor-posing-as-cbi-sub-inspector/#respond Wed, 11 Feb 2026 12:22:12 +0000 https://banglakal.com/?p=2056

বারুইপুর: সিবিআই সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে ১৪ বছরের নাবালিকাকে প্রেমের প্রলোভনে ফাঁসিয়ে অপহরণ করে যৌন সম্পর্ক পাতানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। এরপরেই বারুইপুর থানার এস আই সুকুমার রুইদাসের নেতৃত্বে পুলিশ ঠাকুরপুকুর এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ওই নাবালিকাকে।একই সঙ্গে অভিযুক্ত কে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে নকল আই কার্ড ও আসল ভোটার কার্ড।পুলিশ জানিয়েছে, ধৃতের নাম কুনাল কাশ্যপ দাস। বাড়ি বালিগঞ্জ এলাকায়। চার মাস আগে ওই নাবালিকা কে অপহরণ করেছিল অভিযুক্ত।ঠাকুরপুকুরে তার ভাড়া বাড়িতে ওই নাবালিকা কে রাখা হয়েছিল।২২ জানুয়ারি নাবালিকার পরিবার অপহরণের অভিযোগ দায়ের করে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সি বি আইয়ের সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে বিভিন্ন নাবালিকাদের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরী করতো। যে এলাকায় ভাড়া থাকতো তার আশপাশের এলাকার নাবালিকাদের টার্গেট করা হত।৬ মাস আগে বারুইপুরের মল্লিকপুরের ওই নাবালিকার বাড়ির কাছে ভাড়া নিয়েছিল কুনাল। সেই খান থেকেই নানা প্রলোভন দিয়ে নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরী করে তাকে ফাঁসায় অভিযুক্ত। এরপরে সুযোগ বুঝে তাকে নিয়ে চম্পট দেয় সে। পুলিশ তদন্ত করে দেখছে কত জন নাবালিকাকে ফাঁসিয়েছে অভিযুক্ত।

]]>
https://banglakal.com/state/accused-arrested-for-having-love-and-sexual-relations-with-minor-posing-as-cbi-sub-inspector/feed/ 0 2056