Fake voter – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Sat, 08 Mar 2025 07:59:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG.png?fit=32%2C32&ssl=1 Fake voter – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 ভুয়ো ভোটারের সন্ধানে বাড়ি বাড়ি ভোটার লিস্ট স্ক্রুটিনি করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী https://banglakal.com/politics/sundarbans-development-minister-scrutinized-voter-list-door-to-door-in-search-of-fake-voters/ https://banglakal.com/politics/sundarbans-development-minister-scrutinized-voter-list-door-to-door-in-search-of-fake-voters/#respond Sat, 08 Mar 2025 07:59:01 +0000 https://banglakal.com/?p=233 গঙ্গাসাগর: রাজ্যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। ভোটের আগে ভুয়ো ভোটারের ইস্যুতে উত্তপ্ত রাজনীতি। দক্ষিণ ২৪ পরগনার সাগর বিধানসভার রামকরচর গ্রাম পঞ্চায়েতের ভোটার তালিকা নিয়ে শাসক ও বিরোধীদের মধ্যে শুরু হয়েছে তরজা।এই পরিস্থিতিতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভুয়ো ভোটার চিহ্নিত করতে ময়দানে নেমেছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা।মন্ত্রী নিজেই বাড়ি বাড়ি যাচ্ছেন ভোটার লিস্ট স্ক্রুটিনি করতেসাগর বিধানসভার রামকরচর গ্রাম পঞ্চায়েতের খানসাহেবআবাদসহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট যাচাই করছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা ও স্থানীয় মন্ত্রী।এদিন ৫৯ নম্বর বুথের ভোটার তালিকায় রাজু সেখ নামে এক ব্যক্তির নাম দেখে সন্দেহ প্রকাশ করেন মন্ত্রী। তার দাবি, এই নামে ওই এলাকায় কেউ নেই, এটি ভুয়ো ভোটার।বিরোধীদের অভিযোগ খারিজ করলেন মন্ত্রীবিজেপির অভিযোগ: সাগর বিধানসভায় ভুয়ো ভোটারের সংখ্যা প্রচুর, মৃতদের নাম রেখে ভোটে জিতেছে তৃণমূল।মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার পাল্টা দাবি:এই অভিযোগ ভিত্তিহীন, বিরোধীদের জনসংযোগ নেই বলেই এমন মিথ্যা প্রচার চালাচ্ছে।২০২৫ সালের নতুন ভোটার তালিকা অনুযায়ী মৃতদের নাম বাদ পড়েছে। পুরনো তালিকা ধরে বিজেপি রাজনীতি করার চেষ্টা করছে।সাগর বিধানসভায় শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়, কখনো বুথ দখল বা অশান্তি হয়নি।ভুয়ো ভোটার চিহ্নিত করতে বিশেষ অভিযানসাগর বিধানসভার প্রতিটি এলাকায় ভোটার তালিকা যাচাই করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।বিরোধীদের অভিযোগকে ভিত্তিহীন বলেও দাবি করেছেন তিনি। এখন দেখার, এই ইস্যু নিয়ে রাজনৈতিক টানাপোড়েন কতদূর গড়ায় এবং প্রশাসন কী পদক্ষেপ নেয়।

]]>
https://banglakal.com/politics/sundarbans-development-minister-scrutinized-voter-list-door-to-door-in-search-of-fake-voters/feed/ 0 233
ভুয়ো ভোটার নিয়ে সরব বিজেপি, ১১ মার্চ দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ সুকান্ত মজুমদার ও শীর্ষ নেতৃত্ব https://banglakal.com/politics/bjp-is-full-of-fake-voters-sukant-majumder-and-top-leadership-at-the-election-commission-in-delhi-on-march-11/ https://banglakal.com/politics/bjp-is-full-of-fake-voters-sukant-majumder-and-top-leadership-at-the-election-commission-in-delhi-on-march-11/#respond Sat, 08 Mar 2025 07:35:42 +0000 https://banglakal.com/?p=225 রাজ্যের ভোটার তালিকায় ব্যাপক গরমিলের অভিযোগ তুলে জাতীয় নির্বাচন কমিশনের (ECI) দ্বারস্থ হচ্ছে বিজেপি।বিজেপির দাবি— ১৭ লাখ ভোটারের নাম নিয়ে গণ্ডগোল রয়েছে।কোথাও একই EPIC নম্বরে দুইজনের নাম,কোথাও ভোটার তালিকায় এমন ব্যক্তিদের নাম রয়েছে, যারা অন্যত্র বসবাস করেন।এই সমস্ত অভিযোগের তথ্য-প্রমাণ হাতে নিয়ে আগামী ১১ মার্চ দিল্লির নির্বাচন কমিশনে যাবেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অমিত মালব্য ও শমীক ভট্টাচার্য।বিজেপির তরফে দাবি, ভুয়ো ভোটার চিহ্নিত করে ভোটার তালিকা সংশোধন করতে হবে, যাতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব হয়।এখন দেখার বিষয়, জাতীয় নির্বাচন কমিশন এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ গ্রহণ করে।

]]>
https://banglakal.com/politics/bjp-is-full-of-fake-voters-sukant-majumder-and-top-leadership-at-the-election-commission-in-delhi-on-march-11/feed/ 0 225
ভূতুড়ে ভোটার ধরতে দুয়ারে মন্ত্রী, বাড়ি বাড়ি ঘুরে খতিয়ে দেখলেন ভোটার তালিকামালদা: https://banglakal.com/politics/malda-tmc-leadership-on-the-field-to-check-fake-voters/ https://banglakal.com/politics/malda-tmc-leadership-on-the-field-to-check-fake-voters/#respond Tue, 04 Mar 2025 14:37:20 +0000 https://banglakal.com/?p=51 মুখ্যমন্ত্রীর নির্দেশে ভূতুড়ে ভোটার চিহ্নিত করতে এবার মাঠে নামলেন মন্ত্রী। নিজেই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা মিলিয়ে দেখলেন উত্তরবঙ্গ উন্নয়ন, জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিন।আজ তিনি নিজের বিধানসভা এলাকার রথবাড়ি গ্রাম পঞ্চায়েত, উত্তর মোহনপুর, বালুয়াচাড়া, কাগমারি, গীতামোড় সহ একাধিক এলাকায় যান এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড খতিয়ে দেখেন।এ প্রসঙ্গে মন্ত্রী জানান, ভবিষ্যতে তাঁর বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথে দলের কর্মীদের নিয়োগ করা হবে, যাতে তাঁরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড যাচাই করতে পারেন এবং কোনও অনিয়ম থাকলে তা চিহ্নিত করা যায়।

]]>
https://banglakal.com/politics/malda-tmc-leadership-on-the-field-to-check-fake-voters/feed/ 0 51