Gaza Strip – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Tue, 03 Feb 2026 16:06:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG.png?fit=32%2C32&ssl=1 Gaza Strip – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 গাজায় ফের গণহত্যার ছবি: এক সপ্তাহে ৫২ ফিলিস্তিনি নিহত https://banglakal.com/world/photos-of-another-massacre-in-gaza-52-palestinians-killed-in-one-week/ https://banglakal.com/world/photos-of-another-massacre-in-gaza-52-palestinians-killed-in-one-week/#respond Tue, 03 Feb 2026 16:20:11 +0000 https://banglakal.com/?p=1898 রামাল্লাহ | ৩ ফেব্রুয়ারি: যুদ্ধবিরতির পরও গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর তীব্র হামলা অব্যাহত রয়েছে। গত সপ্তাহে (২৭ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি, ২০২৬) ইসরায়েলি বোমা হামলায় অন্তত ৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও ৮৫ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)। একই সময়ে আহত হয়েছেন ১৩৬ জন।ওআইসি’র ‘ইসরায়েলি অপরাধের বিরুদ্ধে ফিলিস্তিনিদের মিডিয়া অবজারভেটরি’র ১১৪তম প্রতিবেদনে বলা হয়েছে, বাস্তুচ্যুত মানুষের সমাবেশ, বাড়িঘর ও শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণ গত যুদ্ধবিরতির আগের গণহত্যার দৃশ্যের পুনরাবৃত্তি ঘটিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই হামলাগুলো বেসামরিক এলাকা ও জনসমাগমের ওপর কেন্দ্রীভূত ছিল।একই সপ্তাহে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় আরও দুজন ফিলিস্তিনি নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। অবজারভেটরির হিসাব অনুযায়ী, এই সময়ে পশ্চিম তীরে মোট ১,২৮৫টি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে ৪০৯টি অভিযান, ১১০টি বসতি স্থাপনকারীদের হামলা এবং ৮০০-এর বেশি জলপাই গাছ উপড়ে ফেলা। এছাড়া বেশ কয়েকটি বাড়ি ধ্বংস করে ৩৫টি বাড়ি দখল করা হয়েছে। এসব ঘটনায় ইসরায়েলি বাহিনীর সরাসরি সহায়তা ও সুরক্ষা ছিল বলে প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে।ওআইসি’র প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় মোট নিহতের সংখ্যা ৭২,৮৮৬ জনে পৌঁছেছে। গত সপ্তাহের হামলাগুলো যুদ্ধবিরতির পরও ইসরায়েলের আগ্রাসী নীতির ধারাবাহিকতা প্রমাণ করে বলে মনে করছেন বিশ্লেষকরা।

]]>
https://banglakal.com/world/photos-of-another-massacre-in-gaza-52-palestinians-killed-in-one-week/feed/ 0 1898
গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে WHO https://banglakal.com/world/who-aims-to-vaccinate-40000-children-in-gaza-strip/ https://banglakal.com/world/who-aims-to-vaccinate-40000-children-in-gaza-strip/#respond Thu, 20 Nov 2025 13:03:00 +0000 https://banglakal.com/?p=1212 বাংলাকাল, ওয়েব ডেস্ক: গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে WHO। এই তথ্য নিশ্চিত করেছে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

তারা জানিয়েছে, সাম্প্রতিক যুদ্ধবিরতির সুযোগে তারা ফিলিস্তিনের গাজায় ৪০ হাজারেরও বেশি শিশুকে বিভিন্ন রোগের বিরুদ্ধে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে। ইতিমধ্যেই ১০ হাজার শিশুকে টিকা দেওয়া হয়েছে।

গত ৯ নভেম্বর শুরু হওয়া অভিযানের প্রাথমিক পর্যায়ের প্রথম আট দিনে তিন বছরের কম বয়সী ১০ হাজারের বেশি শিশুকে এরই মধ্যে টিকা দিয়েছে সংস্থাটি এবং তার অংশীদাররা । এক বিবৃতি জারি করে এই তথ্য নিশ্চিত করেছে তারা।

এই প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান  আধানম গেব্রেয়েসুস বলেন, এই কর্মসূচির প্রথম পর্যায় শনিবার পর্যন্ত বাড়ানো হয়েছে এবং আশা করা হচ্ছে যে এই টিকা শিশুদের হাম, মাম্পস, রুবেলা, ডিপথেরিয়া, ধনুষ্টংকার, হুপিং কাশি, হেপাটাইটিস বি, যক্ষ্মা, পোলিও, রোটাভাইরাস এবং নিউমোনিয়া থেকে রক্ষা করবে।


যদিও যুদ্ধবিরতির এই আবহেই গাজায় প্রায় ৪০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরাইল বলেই দাবি স্থানীয় কর্তৃপক্ষের। যার কারণে অনেক সময় কাজে চালিয়ে যেতে বাঁধা পেতে হচ্ছে।

২০২৫ সালের ১০ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের প্রায় ৪০০টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) গাজার আঞ্চলিক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে জানানো হয়, ১৮ নভেম্বর পর্যন্ত মোট ৩৯৩টি নথিভুক্ত লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এগুলোর মধ্যে রয়েছে বিমান ও কামান হামলা, স্থানীয় বাসিন্দাদের ও তাদের বাড়িঘরের ওপর আক্রমণ এবং বিভিন্ন এলাকায় ইসরাইলি আক্রমণের ঘটনা।

]]>
https://banglakal.com/world/who-aims-to-vaccinate-40000-children-in-gaza-strip/feed/ 0 1212