gujarat – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Mon, 02 Feb 2026 13:08:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG.png?fit=32%2C32&ssl=1 gujarat – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 ভিন রাজ্যে কাজে গিয়ে ফের মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের https://banglakal.com/state/another-migrant-worker-from-bengal-dies-while-working-in-another-state/ https://banglakal.com/state/another-migrant-worker-from-bengal-dies-while-working-in-another-state/#respond Mon, 02 Feb 2026 13:05:19 +0000 https://banglakal.com/?p=1855 নিজস্ব প্রতিবেদন: গুজরাটে মৃত্যু হল নামখানার এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম মানিক মন্ডল (১৯)। বাড়ি নামখানার দক্ষিণ শিবপুর এলাকায়। জানা গিয়েছে, গত প্রায় চার মাস আগে নামখানার পাতিবুনিয়ার এক ঠিকাদারের অধীনে মানিক গুজরাটের জামনগরে কাজ করতে গিয়েছিলেন। সেখানে তিনি পাইপলাইনের কাজ করতেন। ২৯ জানুয়ারি হঠাৎই পরিবারের কাছে তাঁর মৃত্যুর খবর আসে। পরিবারকে জানানো হয়েছিল, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মানিকের মৃত্যু হয়েছে। কিন্তু এই খবর পাওয়ার পর, তিনদিন কেটে গেলেও তাঁর মৃতদেহ বাড়িতে পৌঁছয়নি। এরপর থেকেই তাঁর পরিবারের লোকজন ও গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা শনিবার রাতে ওই ঠিকাদারকে ঘিরে বিক্ষোভ দেখান। এমনকি একটি ঘরের মধ্যে ওই ঠিকাদারকে আটকে রাখা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতির সামাল দেয়। শেষ পর্যন্ত চার দিনের মাথায় সোমবার সকালে মানিকের দেহ বাড়িতে পৌঁছেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মানিক পরিবারের একমাত্র রোজগেরে সন্তান ছিলেন। তার মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

]]>
https://banglakal.com/state/another-migrant-worker-from-bengal-dies-while-working-in-another-state/feed/ 0 1855
পরপর ন’বার ভূমিকম্পে কাঁপল গুজরাটের রাজকোট, উৎসস্থল কচ্ছের কাছে, ক্ষয়ক্ষতির খবর নেই https://banglakal.com/nation/9-earthquakes-shake-gujarats-rajkot-in-12-hours/ https://banglakal.com/nation/9-earthquakes-shake-gujarats-rajkot-in-12-hours/#respond Fri, 09 Jan 2026 11:11:51 +0000 https://banglakal.com/?p=1436 রাজকোট: একবার বা দুই বার নয়, ১২ ঘণ্টার মধ্যে নয়বার কাঁপল গুজরাতের রাজকোট। মৃদু কম্পন হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই কম্পনের জেরে আতঙ্কিত রাজকোটবাসী ঘর ছেড়ে বেরিয়ে আসেন রাস্তায়। খালি করা হয় ঘরবাড়ি।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা ৪৩ মিনিটে প্রথম কম্পন হয়। শেষ কম্পন হয় শুক্রবার সকাল ৮টা ৩৪ মিনিটে। তার মাঝে আরও সাত বার কম্পন হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। কম্পনের উৎসস্থল ছিল উপলেটার উত্তর-পশ্চিমে ৩০ কিলোমিটার দূরে। উপলেটা মূলত কচ্ছ অঞ্চলের মধ্যে পড়ে। আর ভূমিকম্পপ্রবণ এলাকার মধ্যে পড়ে কচ্ছ। তবে একসঙ্গে এত বার কম্পন আগে কখনও অনুভূত হয়েছে কি না, মনে করতে পারছেন না রাজকোটবাসী। ফলে বড় কোনও বিপদের আশঙ্কায় দিন কাটছে মানুষের।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ন’বারে মধ্যে সর্বোচ্চ কম্পনের মাত্রা ছিল ৩.৮। সবচেয়ে কম কম্পনের মাত্রা ছিল ২.৯। কম্পনের মাত্রা যদি ৩ থেকে ৩.৯-এর মধ্যে থাকে, সেটিকে মৃদু কম্পন হিসাবে চিহ্নিত করা হয়। যদি কম্পনমাত্রা ৩-এর নীচে হয়, তা হলে সেটিকে অতি মৃদু হিসাবে ধরা হয়। গান্ধীনগরের ইনস্টিটিউট অফ সিসমোলজিক্যাল রিসার্চ-এর বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভূমিকম্পের মাত্রা যদি ৪-এর নীচে থাকে, তা হলে সেটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। কিন্তু একইসঙ্গে তাঁরা এটাও বলছেন যে, এত কম সময়ের মধ্যে কেন এত বার কাঁপল রাজকোট, সেটাই উদ্বেগের বিষয়। বিশেষজ্ঞরা বলছেন, চ্যুতিরেখার উপরেও পড়ছে না রাজকোট। তা হলে এই কম্পন কেন, তা খতিয়ে দেখা প্রয়োজন। তবে বর্ষার মরসুমের পর এই ধরনের মৃদু কম্পন খুব একটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু অল্প সময়ের ব্যবধানে এত বার কম্পনের বিষয়টিই ভাবাচ্ছে বিজ্ঞানীদের।

]]>
https://banglakal.com/nation/9-earthquakes-shake-gujarats-rajkot-in-12-hours/feed/ 0 1436
গুজরাটে ‘বেটা’ বলা নিয়ে দলিত যুবককে পিটিয়ে হত্যা, উত্তাল আমরেলি—নিরব সরকার, প্রতিবাদে বসে মেভাণী https://banglakal.com/nation/dalit-youth-killed-for-calling-beta-to-upper-cast-children/ https://banglakal.com/nation/dalit-youth-killed-for-calling-beta-to-upper-cast-children/#respond Sun, 25 May 2025 08:44:39 +0000 https://banglakal.com/?p=845 একটি দোকানে অন্য জাতের এক কিশোরকে “বেটা” সম্বোধন করাকে কেন্দ্র করে ভয়ঙ্কর জাতিগত হামলার শিকার হন দলিত যুবক নিলেশ রাঠৌর। ঘটনার ছয় দিন পর, বৃহস্পতিবার (২৩ মে) তাঁর মৃত্যু হয় ভাভনগরের একটি হাসপাতালে। মাত্র ২০ বছর বয়সেই থেমে গেল এক তরুণের জীবন।

১৬ মে, আমরেলি-সাওরকুন্ডলা রোডের পাশে একটি ভাজিয়ার দোকানে ছিলেন নিলেশ রাঠৌর ও তাঁর বন্ধু লালজি মনসুখ চৌহান। রাঠৌর পাশের দোকানে স্ন্যাকস কিনতে গেলে দোকানি ছোথা খোডা ভারত তাঁকে জাতপাতের ইঙ্গিত করে হেনস্থা করেন। পরে চৌহান খোঁজ নিতে গেলে তাকেও লাঠি দিয়ে মারধর করা হয়।

  • অভিযুক্তদের মধ্যে রয়েছেন ছোথা খোডা ভারত, বিজয় আনন্দ টোটা, ভবেশ ও যতিন মুণঢভা।
  • এদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বহু ধারার পাশাপাশি এসসি/এসটি অ্যাট্রোসিটি আইনে অভিযোগ আনা হয়েছে।
  • বর্তমানে ১১ অভিযুক্তের মধ্যে ৯ জন গ্রেপ্তার হয়েছে।

নিলেশের কাকা সুরেশ ভালা প্রতিবাদ জানাতে গেলে দোকানদার আরও লোক জড়ো করে লাঠি, দা ও জাতবৈষম্যমূলক গালাগাল দিয়ে হামলা চালায়। চৌহান, রাঠৌর, ভালা এবং দোকানি জগা দুঢাট পালাতে গিয়েও রক্ষা পাননি। বারবার তাঁদের জাত তুলে অপমান করা হয়।

শুক্রবার নিহতের পরিবারের পাশে দাঁড়িয়ে বিক্ষোভে বসেন কংগ্রেস বিধায়ক জিগনেশ মেভাণী। তিনি বলেন, “গুজরাটে আজও জাতপাতের বিষ এতটাই গভীরে যে, একজন দলিত যুবককে শুধুমাত্র ‘বেটা’ বলার জন্য প্রাণ দিতে হচ্ছে।” তিনি প্রধানমন্ত্রী ও রাজ্যের শীর্ষ নেতাদের নিরবতা নিয়ে প্রশ্ন তোলেন।

  • অমিতা আম্বেদকর বলেন, “আর কতকাল এমনভাবে দলিতরা পিটুনি খাবে?”
  • গিরিজা শঙ্কর পাল প্রশ্ন তোলেন, “‘বেটা’ বলার শাস্তি কি মৃত্যুই?”
    তিনি স্পষ্ট ভাষায় বলেন, “যদি জাতব্যবস্থা আজও বেঁচে থাকে, তবে সংবিধান মৃত।”

নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ, সরকারি চাকরি বা জমি প্রদানের দাবি জানানো হয়েছে।

এই ঘটনা আবারও স্পষ্ট করে দিয়েছে—ভারত এখনও জাতপাতের বিষ থেকে মুক্ত নয়। সংবিধান যে সবার জন্য সমান অধিকারের কথা বলে, তার বাস্তবতা আজ প্রশ্নের মুখে।

]]>
https://banglakal.com/nation/dalit-youth-killed-for-calling-beta-to-upper-cast-children/feed/ 0 845
গুজরাটে ₹৭১ কোটির MGNREGA কেলেঙ্কারি: রাজ্য মন্ত্রীর পুত্র বলবন্ত খাবাদ গ্রেফতার। https://banglakal.com/nation/gujarat-bjp-ministers-son-arrested-in-rs-71-crore-mgrega-scam/ https://banglakal.com/nation/gujarat-bjp-ministers-son-arrested-in-rs-71-crore-mgrega-scam/#respond Mon, 19 May 2025 11:45:06 +0000 https://banglakal.com/?p=835


গুজরাটের পঞ্চায়েত ও কৃষি দফতরের প্রতিমন্ত্রী বাচু ভাই খাবাদের ছেলে বলবন্ত খাবাদকে শনিবার গ্রেফতার করেছে পুলিশ, ₹৭১ কোটি টাকার মনরেগা (MGNREGA) দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে।

এই ঘটনায় ডাহোড জেলার তৎকালীন তালুক উন্নয়ন আধিকারিক (TDO) দর্শন পটেলকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত মোট সাতজনকে এই কেলেঙ্কারিতে গ্রেফতার করা হয়েছে।

এই দুর্নীতিতে মোট ৩৫টি ঠিকাদার সংস্থার মালিক ও সরকারি কর্মচারীদের একাংশ জড়িত বলে অভিযোগ। তারা ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে মনরেগা প্রকল্পের আওতায় কাজ শেষ না করেই ভুয়ো সার্টিফিকেট ও কাগজপত্র দেখিয়ে সরকারের কাছ থেকে ₹৭১ কোটি টাকা আত্মসাৎ করে।

পুলিশ জানিয়েছে, বলবন্ত খাবাদ এই সংস্থাগুলোর মধ্যে একটি সংস্থার মালিক, যা দেবগড় বারিয়া ও ধানপুর তালুকের অধীনে থাকা আদিবাসী এলাকায় প্রকল্পের কাজে জালিয়াতির সঙ্গে যুক্ত।

ডেপুটি এসপি ও তদন্তকারী কর্মকর্তা জগদীস সিং ভান্ডারী বলেন, “ডাহোডে মনরেগা দুর্নীতির তদন্তে বলবন্ত খাবাদ ও তৎকালীন TDO দর্শন পটেলকে গ্রেফতার করা হয়েছে। এর আগে আমরা পাঁচজনকে গ্রেফতার করেছি।”

ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি (DRDA) এই কেলেঙ্কারি উদ্ঘাটনের পর একটি এফআইআর দায়ের করে, যেখানে প্রতারণা, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে কিছু অজ্ঞাত পরিচয় সরকারি কর্মী ও সংস্থার বিরুদ্ধে।

DRDA-র ফিল্ড ভিজিটে উঠে আসে যে, যেসব রাস্তা কাগজে সম্পূর্ণ দেখানো হয়েছে, বাস্তবে সেই কাজ আদৌ হয়নি; তবুও চুক্তিভিত্তিক সংস্থাগুলো পুরো অর্থ পেয়ে গেছে। বরাদ্দকৃত প্রকল্পের মধ্যে ছিল রাস্তা নির্মাণ, চেকওয়াল ও পাথরের বাঁধ নির্মাণ—যা ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের কথা ছিল।

পুলিশ জানিয়েছে, এমন কিছু সংস্থাকেও টাকা দেওয়া হয়েছে যারা টেন্ডার প্রক্রিয়ায় অংশ নেয়নি বা প্রকল্পের জন্য উপযুক্ত নয়। এই দুর্নীতির তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।


]]>
https://banglakal.com/nation/gujarat-bjp-ministers-son-arrested-in-rs-71-crore-mgrega-scam/feed/ 0 835
গুজরাটে গোরক্ষা বাহিনীর হাতে মুসলিম ব্যক্তিকে গাড়িতে আগুন দিয়ে হত্যা, পরিবার ও সংগঠনের অভিযোগে চাঞ্চল্য। https://banglakal.com/communalism/muslim-man-charred-body-found-in-a-burnt-car-accompolice-in-critical-condition-family-accuses-cow-vigilantism-by-bajrang-dal/ https://banglakal.com/communalism/muslim-man-charred-body-found-in-a-burnt-car-accompolice-in-critical-condition-family-accuses-cow-vigilantism-by-bajrang-dal/#respond Thu, 24 Apr 2025 12:59:03 +0000 https://banglakal.com/?p=638

গুজরাটের গান্ধীনগরের সান্তেজ এলাকায় ২১ এপ্রিল রাতে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনায়, এক মুসলিম ব্যক্তিকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের নাম মোহাম্মদ ভুরা হাবিবুল্লাহ। এই ঘটনার জেরে রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, ভুরা হাবিবুল্লাহ ও তাঁর সঙ্গী সৈয়দ মোহাম্মদ রফিক ২১ এপ্রিল সকাল ১০টা নাগাদ পণ্য পরিবহণের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু পরের দিন সকালে সান্তেজের নর্মদা ক্যানাল সংলগ্ন এলাকায় একটি জ্বলে-পোড়া গাড়ির ভিতর থেকে ভুরার পুড়ে যাওয়া দেহ উদ্ধার হয়। তাঁর সঙ্গী রফিককে গাড়ির পাশে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আইসিইউতে ভর্তি করা হয়েছে। পরিবারের দাবি, ঘটনার পেছনে বজরং দল-এর হাত রয়েছে। তারা আরও অভিযোগ করেছেন, গত পাঁচ দিন ধরে এই দুই ব্যক্তিকে হুমকি দিয়ে আসছিল ওই কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা। কিন্তু পুলিশের বক্তব্য, এটি একটি দুর্ঘটনা। পুলিশ ইনস্পেক্টর এস.আর মুচ্ছাল বলেন, “ওই দুই ব্যক্তি যানবাহন চালিয়ে ভায়ানা গ্রাম দিয়ে যাচ্ছিলেন এবং একটি রোড ডাইভারশন উপেক্ষা করেন। সম্ভবত চালক নিয়ন্ত্রণ হারিয়ে যান, গাড়িটি কোনও কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে আগুন ধরে যায়। সেই আগুনেই উভয় ব্যক্তি গাড়ির ভিতর আটকে পড়েন।” পুলিশের তরফে দাবি করা হয়েছে, ঘটনাস্থলে কোনও আক্রমণের প্রমাণ পাওয়া যায়নি। তবে পরিবারের অভিযোগ ও রফিকের বক্তব্য এখনও পুলিশের পক্ষ থেকে বিবেচনাধীন। এই ঘটনার পরেই অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM)-এর আহমেদাবাদ শহরের মুখপাত্র আসলাম শেখ কড়া ভাষায় নিন্দা জানান। তিনি বলেন, “গুজরাট মডেল নামে পরিচিত এই রাজ্যে বিজেপি মুসলমানদের রক্তকেই জলের চেয়েও সস্তা করে তুলেছে। তারা দাবি করছে, গাড়িতে মাংস পাওয়া গেছে—কিন্তু সেটি গরুর মাংস কি না, তা নির্ধারণ করার জন্য আদালত ও আইন রয়েছে। কোনও ব্যক্তি বা গোষ্ঠীর হাতে আইন তুলে নেওয়ার অধিকার নেই।” এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে AIMIM সহ একাধিক মানবাধিকার সংগঠন।

]]>
https://banglakal.com/communalism/muslim-man-charred-body-found-in-a-burnt-car-accompolice-in-critical-condition-family-accuses-cow-vigilantism-by-bajrang-dal/feed/ 0 638
গুজরাটে ইউনিফর্ম সিভিল কোডের (UCC) বিরুদ্ধে গণআন্দোলন শুরু করেছে সংখ্যালঘু সমন্বয় কমিটি (MCC) https://banglakal.com/communalism/gujarats-minority-collective-launches-campaign-opposing-proposed-ucc/ https://banglakal.com/communalism/gujarats-minority-collective-launches-campaign-opposing-proposed-ucc/#respond Sat, 15 Mar 2025 08:56:20 +0000 https://banglakal.com/?p=390 গুজরাটের সংখ্যালঘু সমন্বয় কমিটি (MCC) রাজ্য সরকারের প্রস্তাবিত ইউনিফর্ম সিভিল কোড (UCC)-এর বিরুদ্ধে ব্যাপক গণআন্দোলন শুরু করেছে। সংস্থাটি এই আইনকে সংবিধানবিরোধী এবং ধর্মীয় স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বলে অভিহিত করেছে।

গণসমর্থন সংগ্রহের জন্য MCC একটি বিশেষ প্রচার চালাচ্ছে, যেখানে জনগণ মিসড কল ও কিউআর কোড স্ক্যানের মাধ্যমে আইনটির প্রতি তাদের বিরোধিতা জানাতে পারবে। এই আন্দোলন গুজরাটজুড়ে ব্যাপকভাবে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন MCC-এর মুখপাত্র মুজাহিদ নাফিস।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নাফিস বলেন, “ভারতের নাগরিক হিসেবে আমি সংবিধান দ্বারা প্রদত্ত মৌলিক অধিকারগুলোর প্রতি সম্পূর্ণ আস্থাশীল। এখানে ধর্ম ও প্রথা দ্বারা প্রতিষ্ঠিত পারিবারিক আইনগুলো সুস্পষ্টভাবে সুরক্ষিত রয়েছে। আমি এগুলো পরিবর্তনের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নিচ্ছি।”

নাফিস প্রশ্ন তুলেছেন, গুজরাটে ইতোমধ্যেই ২০০৬ সালের গুজরাট রেজিস্ট্রেশন অব ম্যারেজ অ্যাক্ট কার্যকর রয়েছে, যা বিয়ের নিবন্ধন বাধ্যতামূলক করেছে। তাহলে নতুন করে UCC প্রয়োজন কেন? এছাড়া, তালাকের নিবন্ধন ও রক্ষণাবেক্ষণের দাবির জন্য নতুন আইন আনার কোনো যৌক্তিকতা নেই, কারণ বিদ্যমান গৃহহিংসা প্রতিরোধ আইন এবং ফৌজদারি কার্যবিধির (CrPC) ১২৫ ধারা এই বিষয়গুলো ইতোমধ্যেই কভার করে।

নারীদের অধিকার প্রসঙ্গে নাফিস বলেন, ইসলাম বহু আগেই নারীদের সম্পত্তির অধিকার দিয়েছে, যেখানে হিন্দু আইনে নারীদের সম্পত্তির অধিকার অনেক পরে এসেছে। তিনি দাবি করেন, UCC নতুন কোনো সমাধান আনবে না, বরং সম্পত্তি সংক্রান্ত বিরোধ বাড়িয়ে দেবে।

তিনি আরও বলেন, “UCC সংবিধানের ২৫, ২৬, ২৮ ও ২৯ অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন, যা প্রত্যেক নাগরিকের নিজ ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করে।” নাফিসের মতে, UCC চালুর ফলে আইনি জটিলতা বাড়বে এবং মানুষের জন্য এটি আরও অকার্যকর প্রক্রিয়ায় পরিণত হবে, যার প্রমাণ ইতিমধ্যে উত্তরাখণ্ডে দেখা গেছে।

সংখ্যালঘু সমন্বয় কমিটি (MCC) তাদের অবস্থান স্পষ্ট করে বলেছে যে তারা UCC-এর বিরুদ্ধে জোরদার আন্দোলন চালিয়ে যাবে এবং এর অবিলম্বে বাতিলের দাবি জানাবে। গুজরাটজুড়ে লাখ লাখ মানুষকে সচেতন করতে MCC প্রচার চালাচ্ছে এবং সকলকে এই আইনবিরোধী আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছে।

]]>
https://banglakal.com/communalism/gujarats-minority-collective-launches-campaign-opposing-proposed-ucc/feed/ 0 390
গুজরাটে অনার কিলিং: প্রেমের কারণে বাবার হাতে খুন ১৯ বছরের তরুণী https://banglakal.com/nation/19-years-old-women-in-gujarat-killed-secretly-cremated-by-her-father-over-inter-caste-relationship/ https://banglakal.com/nation/19-years-old-women-in-gujarat-killed-secretly-cremated-by-her-father-over-inter-caste-relationship/#respond Sat, 15 Mar 2025 08:24:08 +0000 https://banglakal.com/?p=386 গুজরাটের ভাবনগর জেলায় এক অনার কিলিং-এর ঘটনা সামনে এসেছে, যেখানে ভিন্ন জাতের এক যুবকের সঙ্গে সম্পর্ক থাকার কারণে ১৯ বছর বয়সী এক তরুণীকে তার বাবা ও কাকা নির্মমভাবে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

প্রতিবেদন অনুযায়ী, ৭ মার্চ দীপক রাঠোর নামে এক ব্যক্তি তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেন। তাকে সহায়তা করেন তার ভাই লালজি রাঠোর। হত্যার ঘটনা গোপন রাখতে তারা দ্রুত দাহ সম্পন্ন করে।

তবে গোপনে শেষকৃত্য সম্পন্ন করায় সন্দেহের সৃষ্টি হয়। নিহত তরুণীর মাতৃকুলের আত্মীয়রা বিষয়টি নিয়ে দীপক রাঠোরকে প্রশ্ন করেন। প্রথমে তিনি দাবি করেন যে তার মেয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। কিন্তু বিস্তারিত জিজ্ঞাসাবাদের পর তিনি সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হন, ফলে পরিবার পুলিশকে বিষয়টি জানায় বলে জানান ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ মিহির বারাইয়া।

১১ মার্চ নিহত তরুণীর মাতৃকুলের এক আত্মীয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করে এবং দীপক ও লালজি রাঠোরকে হত্যা ও প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, ওই তরুণী ৫ মার্চ তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। এ খবর পেয়ে তার বাবা, যিনি তখন সুরাটে ছিলেন, গ্রামে ফিরে আসেন এবং মেয়েকে ফিরিয়ে আনেন। ৭ মার্চ বাড়িতে তার সঙ্গে সম্পর্ক নিয়ে তীব্র বিবাদ হয় এবং সেখান থেকেই হত্যার ঘটনা ঘটে বলে অনুমান করা হচ্ছে।

এই ঘটনার পর স্থানীয়ভাবে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং সমাজে অনার কিলিং-এর প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

]]>
https://banglakal.com/nation/19-years-old-women-in-gujarat-killed-secretly-cremated-by-her-father-over-inter-caste-relationship/feed/ 0 386
তারাবির নামাজ শেষে ফেরার পথে ধারাবাহিক হয়রানি ও পাথর নিক্ষেপ গুজরাটে https://banglakal.com/communalism/goons-attacking-muslims-after-taraweeh-in-gujarat/ https://banglakal.com/communalism/goons-attacking-muslims-after-taraweeh-in-gujarat/#respond Thu, 06 Mar 2025 07:18:39 +0000 https://banglakal.com/?p=113 অহমদাবাদ, গুজরাট: অহমদাবাদের ভাটভা অঞ্চলের মুসলিম সম্প্রদায় অভিযোগ করেছেন যে, কিছু উগ্রপন্থী ব্যক্তি তাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে, বিশেষত যাঁরা টুপি পরিহিত ছিলেন, এমনকি শিশুরাও এই আক্রমণের শিকার হয়েছে।

স্থানীয় বাসিন্দারা আরও অভিযোগ করেছেন যে, মুখোশ পরিহিত কিছু লোক তাদের বাড়িঘরের দিকেও পাথর ছুড়েছে। এছাড়া, কয়েকজন মুসলিমকে ছুরির ভয় দেখিয়ে নির্দিষ্ট স্লোগান দিতে বাধ্য করার অভিযোগও উঠেছে।

প্রতিবছর রমজানে একই ঘটনা, কিন্তু কোনো পদক্ষেপ নয়

ভাটভার মুসলিম সম্প্রদায়ের দাবি, প্রতি রমজানেই এমন ঘটনা ঘটে, কিন্তু প্রশাসন কখনোই দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয় না।

এই ঘটনার পর স্থানীয় মুসলিমরা থানায় অভিযোগ দায়ের করেছেন এবং দুই অভিযুক্তের নামও উল্লেখ করেছেন—অমিত ও সুনীল।

তবে, এলাকাবাসীদের অভিযোগ, প্রথমে পুলিশ ব্যবস্থা নিতে অনীহা দেখায় এবং দীর্ঘ এক ঘণ্টা অপেক্ষার পরই তাঁদের অভিযোগ গ্রহণ করা হয়। এমনকি দোষীদের নাম দেওয়ার পরও পুলিশ তাদের “অজ্ঞাত ব্যক্তি” হিসেবে নথিভুক্ত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং তারা কেবল তখনই সক্রিয় হয়, যখন ক্ষতিগ্রস্তরা ভিডিও প্রমাণ উপস্থাপন করেন।

“আমাদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে?”

এলাকার বাসিন্দা সৈয়দ মাহদি ক্ষোভ প্রকাশ করে বলেন,
“যদি আমাদের কিছু হয়, তাহলে তার দায়িত্ব কে নেবে?”

তিনি আরও বলেন, “প্রতিবার আমাদের আশ্বাস দেওয়া হয় যে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবে কিছুই বদলায় না। অপরাধীরা শাস্তি পায় না, পুলিশ ২৪ ঘণ্টার মধ্যেই তাদের ছেড়ে দেয়।”

মাহদি অভিযোগ করেন, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি সমাজে অশান্তি সৃষ্টি করছে।

একটি ভিডিওবার্তায় তিনি শান্তির আহ্বান জানিয়ে বলেন, “পবিত্র রমজান মাসে পরিবেশ অশান্ত হওয়া উচিত নয়। এমন একটি নিরাপদ পরিবেশ চাই, যেখানে সবাই—নারী, শিশু—নির্ভয়ে থাকতে পারবে, কোনো ভয় বা দ্বন্দ্ব ছাড়াই।”

]]>
https://banglakal.com/communalism/goons-attacking-muslims-after-taraweeh-in-gujarat/feed/ 0 113