gujrat – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Fri, 21 Nov 2025 14:43:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG.png?fit=32%2C32&ssl=1 gujrat – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 এবার মোদির রাজ্যে বিএলও-র মৃত্যু, উদ্ধার সুইসাইড নোট https://banglakal.com/nation/blo-ends-life-in-gujarat/ https://banglakal.com/nation/blo-ends-life-in-gujarat/#respond Fri, 21 Nov 2025 14:39:13 +0000 https://banglakal.com/?p=1221
বাংলাকাল, ওয়েব ডেস্ক: আতঙ্কের আর এক নাম হয়ে দাঁড়িয়েছে SIR। এবার গোবলয়ে আত্মঘাতী খোদ বিএলও। অত্যধিক কাজের চাপের জেরেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে গুজরাটের গির সোমনাথ জেলার কোডিনার এলাকায়। মৃত ওই বিএলও কর্মীর নাম অরবিন্দ মুলজি ভাধের। উদ্ধার সুইসাইড নোট।

স্ত্রীকে সম্বোধন করা কথিত সুইসাইড নোটে, ভাধের এই চরম পদক্ষেপ নেওয়ার জন্য এসআইআরকে দায়ী করেছেন। বলেছেন, এখন আমার পক্ষে এই SIR কাজটি আর করা অসম্ভব। গত কয়েকদিন ধরে আমি ক্লান্ত এবং মানসিকভাবে চাপে আছি। দয়া করে আমাদের ছেলের যত্ন নিন… এই পদক্ষেপ নেওয়া ছাড়া আমার আর কোনও উপায় নেই। যার জেরেই এই সিদ্ধান্ত।

৪০ বছর বয়সি অরবিন্দের মৃত্যুর খবর সামনে আসার পর ফুঁসে উঠেছেন রাজ্যের বিএলওরা। শুক্রবার সকালে বিএলও অরবিন্দের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। রাজ্যের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন অরবিন্দ ভাধের। তাঁর এলাকায় এসআইআর কাজের জন্য বিএলও হিসাবে দায়িত্ব দেওয়া হয়।

পরিবারের দাবি, গত কয়েক দিন স্কুল সামলে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছিলেন মৃত।
শুধু তা-ই নয়, ভোটারদের ফর্ম পূরণ হয়ে গেলে, তা সংগ্রহ করা থেকে শুরু করে অনলাইনে আপলোড করা সবই করতে হচ্ছিল। যাকে কেন্দ্র করে মানসিক দিক থেকে ভেঙে পড়েছিলেন। স্কুল ও কাজ একসঙ্গে পেরে উঠছিলেন না তিনি। তারপরেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

উল্লেখ্য যে, বৃহস্পতিবার রাজ্যের খেদা জেলায় বিএলও হিসেবে কর্মরত একজন স্কুল শিক্ষক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার পরিবার তার মৃত্যুর জন্য ভোটার তালিকার চলমান এসআইআর-এর সাথে “অতিরিক্ত কাজের চাপ” যুক্ত বলে অভিযোগ করেছে।

]]>
https://banglakal.com/nation/blo-ends-life-in-gujarat/feed/ 0 1221