hariharpara – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Sat, 07 Feb 2026 15:33:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG.png?fit=32%2C32&ssl=1 hariharpara – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 জোরপূর্বক BLO এর দায়িত্ব, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর হরিহরপাড়ায় https://banglakal.com/state/a-blo-died-due-to-sir/ https://banglakal.com/state/a-blo-died-due-to-sir/#respond Sat, 07 Feb 2026 15:32:10 +0000 https://banglakal.com/?p=1971

নিজস্ব প্রতিবেদন: SIR এর চাপে মৃত্যু BLO এর।  মৃত বি এল ওর নাম মায়া মুখার্জি । তার বাড়ি হরিহরপাড়া থানার শ্রীপুর এলাকায়। পরিবার সূত্রে জানা যায় তিনি মুর্শিদাবাদের হরিহারপাড়া থানার শ্রীপুর নামুপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা ছিলেন। তিনি শ্রীপুর ২৫১ নম্বর বুথের বিএলও ছিলেন। মৃতের পরিবারের অভিযোগ তিনি বি এলও হতে চাননি তাকে জোর করে বিএলও করা হয়েছিল। সেদিন থেকেই মানসিক চাপে ছিলেন তিনি এবং প্রচুর হিয়ারিং হয়েছে ওই বুথের ভোটার তালিকায় তাদের নাম থাকবে কি থাকবে না সে আতঙ্কে ছিলেন তিনি এবং যদি ভোটার তালিকায় নাম না থাকে গ্রামবাসীরা তার বাড়িতে গিয়ে তার প্রতি চড়াও হবে বলে আতঙ্কে হৃদরোগে তার মৃত্যু হয় আজ সকালে বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

]]>
https://banglakal.com/state/a-blo-died-due-to-sir/feed/ 0 1971
মুখমণ্ডল প্রায় মানুষের মতো, নবজাতক ছাগলের দুই বাচ্চাকে ঘিরে চাঞ্চল্য হরিহরপাড়ায় https://banglakal.com/state/two-newborn-goats-with-almost-human-like-faces-create-a-stir-in-hariharpara/ https://banglakal.com/state/two-newborn-goats-with-almost-human-like-faces-create-a-stir-in-hariharpara/#respond Thu, 05 Feb 2026 12:34:49 +0000 https://banglakal.com/?p=1943 নিজস্ব প্রতিবেদন: অলৌকিক না কি জন্মগত ত্রুটি? ছাগল জন্ম দিল ‘মানুষের মতো’ দেখতে অদ্ভুত বাচ্চা। প্রকৃতি মাঝে মাঝে আমাদের এমন সব ঘটনার মুখোমুখি করে, যা দেখে আমরা থমকে যেতে বাধ্য হই। সম্প্রতি এমনই এক অবিশ্বাস্য ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলার হরিহরিপাড়ার চোয়া পাঠানপাড়া এলাকায়।। একটি ছাগল দুটো বাচ্চা প্রসব করেছে যা দেখতে অস্বাভাবিক, মুখমন্ডল কিছুটা মানুষের মতো, গায়ে লোম নেই, স্বাভাবিকের তুলনায় আকারেও অনেক বড়ো । ভূমিষ্ঠ হওয়ার কিছুক্ষণ পরই দুটো বাচ্চার মৃত্যু হয়। জানা যায়, গত মঙ্গলবার সকালে মোজাফ্ফর এর পালিত একটি ছাগল দুটি বাচ্চা প্রসব করে। কিন্তু বাচ্চাটি দেখার পর উপস্থিত সবাই হতভম্ব হয়ে যান। বাচ্চাটির হাত, পা এবং মুখাবয়ব সাধারণ ছাগলের মতো নয়, বরং অনেকটা মানুষের আদলের। খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথেই উৎসুক জনতার ভিড় জমে যায় মোজাফ্ফর এর বাড়িতে। পশু চিকিৎসকদের মতে, এটি আসলে এক ধরণের বিরল জন্মগত ত্রুটি। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘Cyclopia’ বা জিনগত মিউটেশন। ভ্রূণ অবস্থায় কোষের সঠিক বিভাজন না হওয়ার কারণে বা প্রোটিনের অভাবে অনেক সময় পশুর বাচ্চার অঙ্গপ্রত্যঙ্গ মানুষের মতো বা অন্যরকম আকার ধারণ করতে পারে। মৃত বাচ্চাদুটিকে দেখতে ভিড় করেছেন শত শত মানুষ। পরে বাড়ির লোক মৃত বাচ্ছাদুটিকে সযত্নে কবরস্থ করেন পরিবারের লোক।

]]>
https://banglakal.com/state/two-newborn-goats-with-almost-human-like-faces-create-a-stir-in-hariharpara/feed/ 0 1943