HouseAttackArrest – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Fri, 09 Oct 2026 09:42:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.3 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2026/08/cropped-645620059_1464002491756680_8204546671402832666_n.jpg?fit=32%2C32&ssl=1 HouseAttackArrest – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার গড়িয়ার যুবক বাপ্পা https://banglakal.com/state/one-person-arrested-in-attack-on-bikash-ranjan-bhattacharya-house/ https://banglakal.com/state/one-person-arrested-in-attack-on-bikash-ranjan-bhattacharya-house/#respond Fri, 09 Oct 2026 09:42:03 +0000 https://banglakal.com/?p=4880 কলকাতা, ৯ অক্টোবর:

প্রবীণ আইনজীবী তথা সিপিআই(এম) নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের দক্ষিণ কলকাতার বাসভবনে হামলার ঘটনার চব্বিশ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। ধৃত যুবকের নাম বাপ্পা গুছাইত (২৯)। নরেন্দ্রপুর থানা এলাকার গড়িয়া সাহা কালীবাড়ি সংলগ্ন বোয়ালিয়া অঞ্চলের বাসিন্দা ওই যুবককে শুক্রবার ভোর প্রায় ৪টে ৫ মিনিট নাগাদ গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করার পর তাঁর ব্যবহৃত মোটরবাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

গত বৃহস্পতিবার ভোরে ইএম বাইপাস সংলগ্ন পূর্বালোক এলাকায় প্রাক্তন মেয়র তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ি লক্ষ্য করে তাণ্ডব চালানো হয়। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, এক ব্যক্তি গামছায় মুখ ঢেকে এবং নম্বর প্লেট আড়াল করা বাইকে চড়ে তাঁর বাড়ির সামনে আসে। এরপর সঙ্গে থাকা ব্যাগ থেকে একের পর এক মদের বোতল বের করে বাড়ির দিকে ছুড়তে থাকে। বোতলের আঘাতে জানালার কাচ চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং বাড়ির সিসিটিভি ক্যামেরাও ভেঙে ফেলা হয়। হামলায় কাচের টুকরো ছড়িয়ে পড়ে বাড়ির ভেতরে ও সামনের রাস্তায়। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য দাবি করেন, সে সময় অল্পের জন্য রক্ষা পেয়েছেন তাঁর বাড়ির এক সহায়িকা।

হামলার পাশাপাশি হুমকি ও গালাগালি দেওয়ার অভিযোগও ওঠে। ঘটনাস্থলে দাঁড়িয়ে হামলাকারী ব্যক্তি হুমকি দিয়ে বলে, “আমাদের পেছনে লাগবি না, আমরা হলাম দেশভক্ত।” একই সাথে গোটা ঘটনার ভিডিও নিজের ফোনে রেকর্ড করার পর অভিযুক্ত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনার পরই পূর্ব যাদবপুর থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে জালে তোলে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। হামলার নেপথ্যে কী কারণ ছিল, এর পেছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি বা অন্য কারও প্ররোচনা ছিল কি না, তা জানতে ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পেশ করা হচ্ছে। এই ঘটনার পর সুরক্ষার স্বার্থে বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনে অস্থায়ী পুলিশ পিকেট বসানো হয়েছে।

বাংলাকাল-কে ফলো করুন

]]>
https://banglakal.com/state/one-person-arrested-in-attack-on-bikash-ranjan-bhattacharya-house/feed/ 0 4880