Jalpaiguri – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Tue, 17 Feb 2026 13:59:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG.png?fit=32%2C32&ssl=1 Jalpaiguri – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 উচ্চমাধ্যমিক ডিউটিতে যাওয়ার পথে দুর্ঘটনা! জলপাইগুড়িতে জখম ৭ শিক্ষক-শিক্ষিকা https://banglakal.com/state/accident-on-way-to-higher-secondary-duty-7-teachers-injured-in-jalpaiguri/ https://banglakal.com/state/accident-on-way-to-higher-secondary-duty-7-teachers-injured-in-jalpaiguri/#respond Tue, 17 Feb 2026 13:56:48 +0000 https://banglakal.com/?p=2121

নিজস্ব প্রতিবেদন: উচ্চমাধ্যমিক পরীক্ষার গার্ড ডিউটিতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জখম হলেন ৭ জন শিক্ষক-শিক্ষিকা। মঙ্গলবার সকালে জলপাইগুড়ি-ময়নাগুড়ি জাতীয় সড়কের বালাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।জানা গিয়েছে, প্রত্যেকেরই উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে গার্ড দেওয়ার দায়িত্ব ছিল। সেই উদ্দেশ্যে যাওয়ার সময়ই দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা।

দুর্ঘটনায় গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে।

আহতদের দ্রুত উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

]]>
https://banglakal.com/state/accident-on-way-to-higher-secondary-duty-7-teachers-injured-in-jalpaiguri/feed/ 0 2121
রাতের অন্ধকারে ধূপগুড়ির রেগুলেটেড মার্কেটে আগুন, পুড়ে ছাই একাধিক দোকান https://banglakal.com/state/fire-breaks-out-at-dhupguri-regulated-market-in-the-dark-of-night-several-shops-burnt-to-ashes/ https://banglakal.com/state/fire-breaks-out-at-dhupguri-regulated-market-in-the-dark-of-night-several-shops-burnt-to-ashes/#respond Mon, 09 Feb 2026 10:41:56 +0000 https://banglakal.com/?p=2013

জলপািগুড়ি: রাতের অন্ধকারে ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটে আগুন। বিচ্ছিন্ন ভাবে বেশ কয়েকটি জায়গায় আগুনে পুড়ে ছাই কয়েকটি ঝুপড়ি দোকান।ম্যান মেড অগ্নিকান্ড!প্রসাশনের উদাসীনতাকে দায়ী করছে স্থানীয়রা। রবিবার রাতে ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট চত্বরে দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা। তাঁরা ছুটে এসে দেখতে পান, রেগুলেটেড মার্কেট চত্বরে থাকা বেশ কয়েকটি ঝুপড়ি দোকান সহ মার্কেট চত্বরে বিচ্ছিন্ন ভাবে প্রায় ৩-৪ জায়গায় আগুনে জ্বলছে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি দমকল বাহিনী সহ ধূপগুড়ি থানার পুলিশ। এক সাথে কয়েকটি যায়গায় আগুন লাগায় দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।এক সাথে রেগুলেটেড মার্কেট চত্বরে কয়েকটি জায়গায় আগুন কিভাবে লাগলো তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠছে শুরু করেছে।সকলের আশঙ্কা এটি ম্যান মেড আগুন । কেউ আগুন লাগিয়ে দিয়েছে। অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি ঝুপড়ি দোকান ভস্মীভূত হয়েছে।আগুন সহজে নিয়ন্ত্রণ করা না গেলে আরও বড় দুর্ঘটনা ঘটত।স্থানীয়দের অভিযোগ ,এত বড় মার্কেট এখানে প্রসাশনের নাজাদারির অভাব রয়েছে।নিরাপত্তা রক্ষীর অভাব।সরকারি গাফিলতিতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।

]]>
https://banglakal.com/state/fire-breaks-out-at-dhupguri-regulated-market-in-the-dark-of-night-several-shops-burnt-to-ashes/feed/ 0 2013
পরীক্ষা দিতে যাওয়ার সময় জলপাইগুড়িতে টোটো উল্টে আহত ২ মাধ্যমিক পরীক্ষার্থী, ভর্তি হাসপাতালে https://banglakal.com/state/2-madhyamik-candidates-injured-in-toto-overturning-in-jalpaiguri-while-on-way-to-exam-admitted-to-hospital/ https://banglakal.com/state/2-madhyamik-candidates-injured-in-toto-overturning-in-jalpaiguri-while-on-way-to-exam-admitted-to-hospital/#respond Tue, 03 Feb 2026 12:48:04 +0000 https://banglakal.com/?p=1885

জলপাইগুড়ি: টোটোতে করে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় টোটো উল্টে আহত হলো দুই মাধ্যমিক পরীক্ষার্থী। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের চালসা – মেটেলি রাজ্য সড়কের চালসা রেলগেট সংলগ্ন এলাকায়। পরে তাদেরকে চালসার মঙ্গলবাড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও অপরজনের হাসপাতালেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়।

জানা গিয়েছে, এদিন ওই দুই পরীক্ষার্থী সহ তাদের অভিভাবকেরা টোটোতে করে মেটেলি থেকে চালসা গয়ানাথ বিদ্যাপীঠ পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। সেসময় চালসা রেলগেট সংলগ্ন এলাকায় টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এরপর সকলকেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মঙ্গলবাড়ী গ্রামীণ হাসপাতালে। খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় মেটেলি থানার পুলিশ ও মাধ্যমিক পরীক্ষার কর্তব্যরত কর্মীরা। আহত অনন্যা তালুকদার ও মৃত্তিকা মজুমদার দুজনেই মেটেলি উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া। তাদের পরীক্ষা পড়েছে চালসা গয়ানাথ বিদ্যাপীঠ স্কুলে। অনন্যা তালুকদারকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলে চালসা গয়ানাথ বিদ্যাপীঠেই সে পরীক্ষায় বসে। যদিও মৃত্তিকা তালুকদারের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালেই তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়।

]]>
https://banglakal.com/state/2-madhyamik-candidates-injured-in-toto-overturning-in-jalpaiguri-while-on-way-to-exam-admitted-to-hospital/feed/ 0 1885
কপালে দুটি চোখ নিয়ে জন্মালো ছাগলছানা! বিরল ঘটনার সাক্ষী ক্রান্তি ব্লকের গ্রামবাসীরা https://banglakal.com/state/a-kid-bron-with-eyes-on-his-forehead-is-a-rare-phenomenon-witnessed-by-the-village-of-kranti-block/ https://banglakal.com/state/a-kid-bron-with-eyes-on-his-forehead-is-a-rare-phenomenon-witnessed-by-the-village-of-kranti-block/#respond Wed, 19 Mar 2025 08:08:10 +0000 https://banglakal.com/?p=445 আশ্চর্যজনক এবং বিরল এক ঘটনার সাক্ষী হল জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের পূর্বধলাবাড়ি গ্রাম। এখানকার বাসিন্দা ফুজলুল হকের ছাগল এক অদ্ভুত ছাগলছানার জন্ম দিয়েছে, যার কপালে দুটি চোখ এবং অত্যন্ত লম্বা জিভ রয়েছে!

খবর ছড়িয়ে পড়তেই দূরদূরান্ত থেকে লোকজন ছুটে আসছেন এই আজব ছাগলছানাকে দেখতে। প্রত্যক্ষদর্শী মফিজুল আলম জানান,
“এমন বিরল ঘটনা আগে কখনো দেখিনি। প্রথমবার দেখলাম ছাগলছানার মুখ অনেকটা মানুষের মতো! কপালে দুটি চোখ! এটা প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি।”

বর্তমানে ছাগলছানাটি জীবিত রয়েছে, এবং ফুজলুল হক ও তার পরিবার তাকে যত্ন সহকারে দুধ খাওয়াচ্ছেন, যেন বেঁচে থাকে। তবে পশু চিকিৎসকরা মনে করছেন, এটি জেনেটিক মিউটেশনের ফল।

এমন বিরল ঘটনার সাক্ষী হয়ে পুরো গ্রাম এখন কৌতূহলী এবং চাঞ্চল্যপূর্ণ পরিবেশে মোড়া।

]]>
https://banglakal.com/state/a-kid-bron-with-eyes-on-his-forehead-is-a-rare-phenomenon-witnessed-by-the-village-of-kranti-block/feed/ 0 445
ছাগলের টোপে খাঁচাবন্দি চিতাবাঘ, সাতসকালে শোরগোল বিন্নাগুরিতে https://banglakal.com/state/leopards-caged-in-leaf-cases-with-goat-baitnoise-in-seven-mornings-in-binnaguri/ https://banglakal.com/state/leopards-caged-in-leaf-cases-with-goat-baitnoise-in-seven-mornings-in-binnaguri/#respond Sun, 09 Mar 2025 09:50:40 +0000 https://banglakal.com/?p=250 বিন্নাগুড়ি চা বাগানে অবশেষে ধরা পড়ল আতঙ্কের কারণ সেই চিতাবাঘ। কয়েকদিন আগে চিতাবাঘের হামলায় আহত হয়েছিলেন এক চা শ্রমিক। এরপর থেকেই আতঙ্কে ছিলেন বাগানের শ্রমিকরা। চিতাবাঘটিকে ধরতে বন দপ্তরের উদ্যোগে চা বাগানে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতা হয়, আর শনিবার সকালে সেই খাঁচাতেই ধরা পড়ে চিতাবাঘটি।

সকালে বাগানে কাজে আসার পর শ্রমিকদের নজরে আসে চিতাবাঘ বন্দির ঘটনা। ৭/৮ ও বাম্বুবাড়ি সেকশনের মাঝামাঝি এলাকায় খাঁচার ভেতর ফাঁদে পড়ে থাকা চিতাবাঘটিকে দেখে তারা চা বাগান কর্তৃপক্ষকে খবর দেন। এরপর বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখাকে জানানো হলে বন দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করেন।

এদিন চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় কিছুটা স্বস্তি পেলেন চা বাগানের শ্রমিকরা, তবে তারা বন দপ্তরের কাছে আবেদন করেছেন যাতে ভবিষ্যতে এ ধরনের প্রাণীহানির ঘটনা এড়ানোর জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়।

]]>
https://banglakal.com/state/leopards-caged-in-leaf-cases-with-goat-baitnoise-in-seven-mornings-in-binnaguri/feed/ 0 250
ভ্যাকসিন নেওয়ার পর ৫৪ দিনের শিশুর মৃত্যু, জাল ওষুধ আতঙ্কে প্রশ্ন তুললেন মীনাক্ষী মুখার্জি https://banglakal.com/politics/meenakshi-mukherjee-raised-questions-about-the-death-of-a-54-day-old-child-after-taking-the-vaccine-fear-of-fake-medicine/ https://banglakal.com/politics/meenakshi-mukherjee-raised-questions-about-the-death-of-a-54-day-old-child-after-taking-the-vaccine-fear-of-fake-medicine/#respond Sat, 08 Mar 2025 07:28:23 +0000 https://banglakal.com/?p=222 শিশু মৃত্যুর ঘটনায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার গাফিলতি ও জাল ওষুধের আতঙ্ক নিয়ে কড়া প্রশ্ন তুললেন সিপিআইএম যুব সংগঠন ডি ওয়াই এফ আই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি।শুক্রবার জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের মৌলালি গ্রামে সদ্য সন্তানহারা পরিবারের সঙ্গে দেখা করেন তিনি।৫৪ দিনের শিশুটির মৃত্যু ঘিরে চাঞ্চল্যবৃহস্পতিবার ক্রান্তি ব্লকের এক স্বাস্থ্যকেন্দ্রে ৫৪ দিনের এক শিশুকে ভ্যাকসিন দেওয়ার পরই তার মৃত্যু হয় বলে অভিযোগ। এরপরই উত্তাল হয়ে ওঠে লাটাগুড়ি সংলগ্ন ক্রান্তি মোড়। উত্তেজিত জনতার হাতে ক্ষতিগ্রস্ত হয় একটি সরকারি পরিবহন দফতরের বাস।পরিবারের অভিযোগ, শিশুটিকে পরপর তিনটি ইঞ্জেকশন দেওয়ার পরই সে মায়ের কোলেই নিথর হয়ে পড়ে।রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে ক্ষোভশোকস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করে মীনাক্ষী মুখার্জি রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। তিনি বলেন—”জাল ওষুধ চক্র সক্রিয়, অথচ রাজ্য সরকার নির্বিকার!””নতুন ব্লক তৈরি হয়েছে ক্রান্তিতে, অথচ উপ-স্বাস্থ্যকেন্দ্রে সঠিক পরিকাঠামো নেই!”এই ঘটনা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার গাফিলতি এবং জাল ওষুধের আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে বলে দাবি করেন মীনাক্ষী মুখার্জি।এখন দেখার বিষয়, শিশুর মৃত্যুর ন্যায়বিচার এবং স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা দূর করতে প্রশাসন কী পদক্ষেপ নেয়।

]]>
https://banglakal.com/politics/meenakshi-mukherjee-raised-questions-about-the-death-of-a-54-day-old-child-after-taking-the-vaccine-fear-of-fake-medicine/feed/ 0 222