jamalpur – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Fri, 20 Feb 2026 10:55:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG.png?fit=32%2C32&ssl=1 jamalpur – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 বিডিও-র পরিচয় দিয়ে ফোন, জামালপুরে দাপিয়ে বেড়াচ্ছে সাইবার প্রতারক চক্র https://banglakal.com/state/cyber-fraud-ring-is-rampant-in-jamalpur-calling-people-pretending-to-be-bdos/ https://banglakal.com/state/cyber-fraud-ring-is-rampant-in-jamalpur-calling-people-pretending-to-be-bdos/#respond Fri, 20 Feb 2026 10:54:15 +0000 https://banglakal.com/?p=2161

নিজস্ব প্রতিবেদন: খোয়া গেল টাকা; সতর্কবার্তা প্রশাসনের সরকারি আধিকারিকের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে সর্বস্বান্ত করার এক নতুন কৌশলের সাক্ষী থাকল পূর্ব বর্ধমানের জামালপুর। খোদ বিডিও-র (BDO) নাম করে সাইবার প্রতারণার শিকার হলেন এক গৃহবধূ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।


ঘটনার বিবরণ জামালপুরের পাঁচড়া এলাকার বাসিন্দা অরবিন্দ বৈরাগ্যের স্ত্রীর সাথে এই প্রতারণার ঘটনাটি ঘটে। অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতারকরা বিডিও-র পরিচয় দিয়ে অরবিন্দ বাবুর স্ত্রীর সাথে যোগাযোগ করে। সরকারি কোনো সুযোগ-সুবিধা বা প্রকল্পের নাম করে তাকে বিভ্রান্ত করা হয় এবং কৌশলে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নেওয়া হয়। মুহূর্তের মধ্যেই ওই মহিলার অ্যাকাউন্ট থেকে ৪ হাজার টাকা গায়েব হয়ে যায়।

​টাকা খোয়া যাওয়ার বিষয়টি বুঝতে পেরেই তড়িঘড়ি জামালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবারটি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, কোনো সংঘবদ্ধ সাইবার অপরাধী চক্র এই ঘটনার নেপথ্যে রয়েছে।

এই নজিরবিহীন প্রতারণার খবর জানাজানি হতেই নড়েচড়ে বসেছে ব্লক প্রশাসন। জামালপুর ব্লকের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজ থেকে বিডিও-র পক্ষ থেকে একটি জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে: বিডিও বা ব্লকের কোনো আধিকারিক কখনও ফোন করে ব্যক্তিগত ব্যাঙ্কিং তথ্য বা ওটিপি (OTP) চান না। অচেনা নম্বর থেকে আসা ফোন বা মেসেজের লিঙ্কে ক্লিক না বিডিও ও জয়েন বিডিওর নাম করে ফোন করে টাকা চাওয়া সাইবার প্রতারণা। সরকারি কোনো প্রকল্পের জন্য সরাসরি ব্লক অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে আরও সচেতন হওয়ার এবং যেকোনো সন্দেহজনক ফোন কল এলে দ্রুত পুলিশকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

]]>
https://banglakal.com/state/cyber-fraud-ring-is-rampant-in-jamalpur-calling-people-pretending-to-be-bdos/feed/ 0 2161