Kaliachak – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Thu, 19 Feb 2026 10:31:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG.png?fit=32%2C32&ssl=1 Kaliachak – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 কালিয়াচকে ট্রাক্টর-বাইক সংঘর্ষে প্রাণ গেল ২ যুবকের, আহত ১ https://banglakal.com/state/2-youths-killed-1-injured-in-tractor-bike-collision-in-kaliachak/ https://banglakal.com/state/2-youths-killed-1-injured-in-tractor-bike-collision-in-kaliachak/#respond Thu, 19 Feb 2026 09:46:22 +0000 https://banglakal.com/?p=2149 নিজস্ব সংবাদদাতা, মালদা: কালিয়াচকে ফের পথ দুর্ঘটনার বলি হলেন দুই ব্যক্তি। বৃহস্পতিবার মালদার কালিয়াচক থানার বামুনগ্রাম মসিমপুর গ্রাম পঞ্চায়েতের পাহাড়পুর এলাকায় একটি ট্রাক্টর ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই যুবকের। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন পাহাড়পুর এলাকায় একটি দ্রুতগামী ট্রাক্টরের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাইকের জোরালো সংঘর্ষ হয়। বাইকটিতে তিনজন আরোহী ছিলেন। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা রাস্তায় ছিটকে পড়েন।

বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করেন।

  • ​একজনকে সুজাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং অন্যজনকে সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
  • তৃতীয় আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

পুলিশ জানিয়েছে, মৃতদের নাম:

  1. ইয়াকুব শেখ (১৫): পিতা—ইসরাইল হক।
  2. ফিরদৌস (২২): পিতা—নাজেরুল শেখ।

উভয় নিহতের বাড়ি কালিয়াচক থানার বামুনগ্রাম এলাকায়। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত যানবাহন দুটি উদ্ধার করে। ঘাতক ট্রাক্টরটিকে আটক করা হয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার সঠিক কারণ জানতে এবং চালকের খোঁজে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে প্রশাসন।

]]>
https://banglakal.com/state/2-youths-killed-1-injured-in-tractor-bike-collision-in-kaliachak/feed/ 0 2149
কালিয়াচকে উদ্ধার ১০ টি তাজা বোমা, এলাকায় চাঞ্চল্য https://banglakal.com/state/10-fresh-bombs-recovered-in-kaliachak-creating-a-stir-in-the-area/ https://banglakal.com/state/10-fresh-bombs-recovered-in-kaliachak-creating-a-stir-in-the-area/#respond Fri, 13 Feb 2026 11:43:18 +0000 https://banglakal.com/?p=2089 কালিয়াচক: মালদার কালিয়াচক থানার রাজনগর মডেল বাজারে উদ্ধার ১০টি তাজা বোমা, এলাকায় চাঞ্চল্য। বৃহস্পতিবার চাঞ্চল্যকর ঘটনা সামনে আসে। বাজার কমিটির পরিতক্ত অফিস ঘরে একটি ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় ১০টি তাজা বোমা। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।


স্থানীয় সূত্রে জানা যায়, বাজার কমিটির অফিস ঘরটি দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল। সেই ফাঁকা ঘরেই কে বা কারা গোপনে বোমাভর্তি ব্যাগ রেখে যায়, তা কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না। বিষয়টি নজরে আসতেই খবর দেওয়া হয় কালিয়াচক থানায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাশ স্কোয়াড ও দমকল বাহিনীকে। উদ্ধার হয় দশ টি তাজা বোমা । তারপর বোমাগুলি নিরাপদে উদ্ধার করে অন্যত্র নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়। কে বা কারা পরিত্যক্ত বাজার কমিটির অফিসে এই বোমাগুলি মজুত করেছিল, তা জানতে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। ঘটনার পর থেকে রাজনগর মডেল বাজার ও আশপাশের এলাকায় চরম আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

]]>
https://banglakal.com/state/10-fresh-bombs-recovered-in-kaliachak-creating-a-stir-in-the-area/feed/ 0 2089
মালদার কালিয়াচকে গঙ্গা স্বচ্ছতা কর্মসূচির শুভ সূচনা। https://banglakal.com/education/ganga-swachta-program-at-malda-kaliachak-auspicious/ https://banglakal.com/education/ganga-swachta-program-at-malda-kaliachak-auspicious/#respond Mon, 24 Mar 2025 14:25:51 +0000 https://banglakal.com/?p=537 পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকায় ও ওয়েস্ট বেঙ্গল স্টেট ম্যানেজমেন্ট গ্রুপের তত্ত্বাবধানে মালদা জেলা গঙ্গা কমিটির উদ্যোগে এবং কালিয়াচক দুই নম্বর ব্লক প্রশাসনের সহযোগিতায় শুরু হল গঙ্গা স্বচ্ছতা ২০২৫ কর্মসূচি। নয়াবাজার হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল গঙ্গা নদীকে দূষণমুক্ত রাখার বার্তা সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। গঙ্গা স্বচ্ছতাকে কেন্দ্র করে আজ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। বিদ্যালয় প্রাঙ্গণ এবং সংলগ্ন এলাকায় বন্যার জলে জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়। এছাড়াও, নদীর ঘাট, রাস্তাঘাট, নিকাশি নালা এবং বিদ্যালয় সংলগ্ন স্থানগুলি সাফাই করা হয়। ব্লকের স্বেচ্ছাসেবী সংগঠন বাড়ি বাড়ি গিয়ে সচেতনতার বার্তা দেন এবং স্থানীয় মানুষকে গঙ্গার স্বচ্ছতা বজায় রাখার অঙ্গীকার নিতে উৎসাহিত করেন। আজকের এই অনুষ্ঠানে ব্লকের ১৭টি স্কুলের ছাত্রছাত্রীদের আহ্বান করা হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকারা মিলে সাফাই অভিযানে অংশ নেন। নাচ, গান, কবিতা, আবৃত্তি, অঙ্কন, কুইজ এবং শপথ গ্রহণের মতো নানা অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। “গঙ্গা পরিষ্কার আমাদের অঙ্গীকার” শীর্ষক থিমের উপর ভিত্তি করে শপথ পাঠ করেন সকল ছাত্রছাত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াচক ব্লকের বিডিও বিপ্রতিম বসাক, মালদা জেলা প্রকল্প আধিকারিক সুব্রত দাস, নয়া বাজার হাই স্কুলের প্রধান শিক্ষক আফসানা পারভিনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। গঙ্গা স্বচ্ছতা কর্মসূচি স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সমাজের সবস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণে এই উদ্যোগ গঙ্গা নদী রক্ষায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে।

]]>
https://banglakal.com/education/ganga-swachta-program-at-malda-kaliachak-auspicious/feed/ 0 537