kanchrapara – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Mon, 09 Feb 2026 11:16:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG.png?fit=32%2C32&ssl=1 kanchrapara – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 শ্রমকোড বাতিলের দাবিতে কাঁচরাপাড়ায় সিপিআইএম-এর মিছিল, বাংলায় ১২ ফেব্রুয়ারি শিল্প ধর্মঘটের ঘোষণা https://banglakal.com/state/cpim-marches-in-kanchrapara-demanding-repeal-of-labor-code-industrial-strike-announced-in-bengal-on-february-12/ https://banglakal.com/state/cpim-marches-in-kanchrapara-demanding-repeal-of-labor-code-industrial-strike-announced-in-bengal-on-february-12/#respond Mon, 09 Feb 2026 11:15:10 +0000 https://banglakal.com/?p=2019

কাঁচরাপাড়া: শ্রমকোড বাতিলসহ শ্রমিক-কৃষকদের বিভিন্ন দাবির সমর্থনে আগামী ১২ ফেব্রুয়ারি সারা ভারত সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী শ্রমিক ও কৃষক সংগঠনগুলি। এরই সমর্থনে ৮ই ফেব্রুয়ারি রবিবার কাঁচরাপাড়ায় “শ্রমকোড বাতিল, কৃষকদের ফসলের ন্যায্য মূল্য প্রদান, ১০০ দিনের কাজের বকেয়া মজুরি প্রদান এবং ২০০ দিনের কাজের গ্যারান্টি” সহ বিভিন্ন দাবি তুলে ধরে মিছিল করে সিপিআইএম কাঁচরাপাড়া এরিয়া কমিটি।
সিপিআইএম কাঁচরাপাড়া এরিয়া কমিটির সম্পাদক দেবাশিস রক্ষিত জানান, “১২ তারিখ সারা দেশে সাধারণ ধর্মঘট হলেও বাংলায় মাধ্যমিক পরীক্ষা চলমান থাকায় পরীক্ষার্থীদের অসুবিধা এড়াতে এদিন রাজ্যে শিল্প ধর্মঘটই হবে। শ্রমিক-কৃষকদের দাবি পূরণ না হলে আন্দোলন চলবে।”

]]>
https://banglakal.com/state/cpim-marches-in-kanchrapara-demanding-repeal-of-labor-code-industrial-strike-announced-in-bengal-on-february-12/feed/ 0 2019