killed – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Wed, 19 Nov 2025 08:12:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG.png?fit=32%2C32&ssl=1 killed – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 ফের SIR এর বলি প্রৌঢ়, ২০০২ সালের ভোটার লিস্টে নাম নেই পরিবারের একাধিক সদস্যের.. দেশছাড়া হওয়ার ভয়ে আত্মহত্যা https://banglakal.com/state/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-sir-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8c%e0%a6%a2%e0%a6%bc-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a6%e0%a7%a8-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2/ https://banglakal.com/state/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-sir-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8c%e0%a6%a2%e0%a6%bc-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a6%e0%a7%a8-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2/#respond Wed, 19 Nov 2025 08:06:56 +0000 https://banglakal.com/?p=1198
বাংলকাল, ওয়েব ডেস্ক: ২০০২ ভোটার তালিকায় নাম আছে নিজের। তবে ব্রাত্য পড়েছে পরিবারের একাধিক সদস্যের নাম। এবার দেশছাড়া হওয়ার ভয়ে ‘আত্মঘাতী’ প্রৌঢ়। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল যান বাদুড়িয়ার তৃণমূল বিধায়ক কাজি আবদুর রহিম দিলু। মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি ও দল।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার যদুরহাটি পূ্র্ব এলাকার বাসিন্দা ছিলেন সফিকুল মণ্ডল।  বয়স ৫৮। এমনিতেই স্যার নিয়ে আতঙ্কিত ছিলেন তিনি। তারপর ২০০২ সালের ভোটার তালিকা দেখেন । পরিবারের দাবি, ওই তালিকায় সফিকুলের নাম থাকলেও পরিবারের একাধিক সদস্যের নাম ছিল না। তাতেই ভয় পেয়ে যান প্রৌঢ়। বেশ কয়েকদিন ধরে চিন্তিত ছিলেন।

এদিন নিজের বাড়িতেই কীটনাশক খেয়ে আত্মঘাতী হন তিনি। পরিবারের সদস্যরা টের পাওয়ামাত্রই তাঁকে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে তাঁকে রেফার করা হয় আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

]]>
https://banglakal.com/state/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-sir-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8c%e0%a6%a2%e0%a6%bc-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a6%e0%a7%a8-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2/feed/ 0 1198