LPGcylinder – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Tue, 08 Sep 2026 01:53:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2026/08/cropped-645620059_1464002491756680_8204546671402832666_n.jpg?fit=32%2C32&ssl=1 LPGcylinder – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিংয়ের আর ৪৫ দিন আপেক্ষা করতে হবে না মিলবে ২৫ দিনের মাথায় https://banglakal.com/nation/rural-lpg-booking-interval-reduced-big-relief-by-modi-government/ https://banglakal.com/nation/rural-lpg-booking-interval-reduced-big-relief-by-modi-government/#respond Tue, 08 Sep 2026 01:52:58 +0000 https://banglakal.com/?p=4618 নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর:

দেশের কোটি কোটি সাধারণ ও গ্রামীণ এলপিজি গ্রাহকদের স্বস্তি দিয়ে রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিংয়ের নিয়মে বড়সড় পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার। এবার থেকে সিলিন্ডার বুক করার ক্ষেত্রে সময়সীমার ব্যবধান কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের এই পদক্ষেপে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ পরিবার এবং গ্রামীণ গৃহস্থালিগুলি বিশেষভাবে উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।

পূর্বে একটি সিলিন্ডার নেওয়ার পর পরবর্তী সিলিন্ডার বুকিংয়ের জন্য গ্রাহকদের 45 দিন সময় অপেক্ষা করতে হতো। অনেক ক্ষেত্রে গ্রামে ডিস্ট্রিবিউটর বা ডেলিভারি ব্যবস্থার দূরত্বের কারণে নতুন বুকিং করতে গিয়ে সাধারণ গ্রাহকেরা সমস্যায় পড়তেন। নির্ধারিত দিনের আগে আবেদন করা যেত না বলে মাসের শেষে অনেক পরিবারেই রান্নার জ্বালানির চরম সংকট তৈরি হতো।

নতুন নির্দেশিকা অনুযায়ী, গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে সেই বাধ্যতামূলক ব্যবধানের সময়সীমা উল্লেখযোগ্যভাবে ২৫ দিন করা হয়েছে। এর ফলে পূর্ববর্তী সিলিন্ডার ব্যবহারের মাঝেই পরিবারগুলো সুবিধাজনক সময়ে পরবর্তী সিলিন্ডারের আবেদন জানাতে পারবে। সংশ্লিষ্ট মন্ত্রক জানিয়েছে, উৎসবের মরশুমের মুখে এবং দৈনন্দিন জীবনে রান্নার গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতেই মোদি সরকার এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে।

সরকারি আধিকারিকদের বক্তব্য, উজ্জ্বলা প্রকল্পের আওতায় থাকা সুবিধাভোগী এবং গ্রামীণ অঞ্চলের প্রান্তিক মানুষদের সুবিধার বিষয়টি মাথায় রেখেই নিয়মটি শিথিল করা হয়েছে। বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা আনার পাশাপাশি সাধারণ মানুষের যাতে সিলিন্ডারের জন্য দীর্ঘ প্রতীক্ষা করতে না হয়, সেই বিষয়ে নজরদারি রাখতে সমস্ত তেল বিপণন সংস্থাগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাকাল-কে ফলো করুন

]]>
https://banglakal.com/nation/rural-lpg-booking-interval-reduced-big-relief-by-modi-government/feed/ 0 4618