mamata banerjee – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Sun, 08 Feb 2026 14:26:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG.png?fit=32%2C32&ssl=1 mamata banerjee – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকতে শুরু করেছে ১৫০০ টাকা, রায়দিঘিতে উচ্ছ্বসিত মহিলারা https://banglakal.com/state/rs-1500-has-started-flowing-directly-into-the-bank-accounts-of-the-consumers-women-in-raidighi-are-excited/ https://banglakal.com/state/rs-1500-has-started-flowing-directly-into-the-bank-accounts-of-the-consumers-women-in-raidighi-are-excited/#respond Sun, 08 Feb 2026 14:25:37 +0000 https://banglakal.com/?p=1989

   বাবলু প্রামানিক, রায়দিঘি

লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়ে দেড় হাজার হওয়ায় উচ্ছ্বাসে মেতে উঠলেন রায়দিঘির মহিলারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা করার পরই আজ থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১,৫০০ টাকা করে ঢুকতে শুরু করেছে। এতদিন যেখানে হাজার টাকা পেতেন মহিলারা, সেখানে দেড় হাজার টাকা হাতে পেয়ে খুশির হাওয়া বইছে গোটা রায়দিঘি জুড়ে।


আজ সকালে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার খবর পেতেই স্থানীয় মহিলারা কোম্পানির ঠেক বাজার ও ব্লক পার্শ্ববর্তী এলাকায় মহিলারা একত্রিত হয়ে আনন্দ উদযাপন করেন। মাথায় লক্ষ্মীর ভান্ডারের প্রতীক নিয়ে মিষ্টিমুখ করানো হয়, সবুজ আবির মেখে উল্লাস প্রকাশ করেন তারা।

অনেকেই জানান, মুখ্যমন্ত্রী যেভাবে ঘোষণা করেছিলেন, ঠিক সেইভাবেই সকালে অ্যাকাউন্টে ১,৫০০ টাকা জমা পড়েছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তাঁরা।
শুধু মহিলারাই নন, রায়দিঘির রাস্তায় রাস্তায় স্থানীয় বাসিন্দা, টোটো চালক, অটো চালক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই একে অপরকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ ভাগ করে নেন মহিলারা। গোটা এলাকাজুড়ে যেন উৎসবের আবহ তৈরি হয়।

]]>
https://banglakal.com/state/rs-1500-has-started-flowing-directly-into-the-bank-accounts-of-the-consumers-women-in-raidighi-are-excited/feed/ 0 1989
মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্ট কে কি কি বলেছিলেন https://banglakal.com/nation/mamata-banerjee-arguments-in-sc/ https://banglakal.com/nation/mamata-banerjee-arguments-in-sc/#respond Wed, 04 Feb 2026 14:18:40 +0000 https://banglakal.com/?p=1920 নয়াদিল্লি| ৪ ফেব্রুয়ারি ২০২৬ :আজ সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজিরবিহীনভাবে নিজে সওয়াল করেছেন। তিনি Special Intensive Revision (SIR) প্রক্রিয়ার বিরুদ্ধে নিজের পিটিশন নিয়ে সরাসরি যুক্তি দিয়েছেন। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চের সামনে তিনি খুবই আবেগপ্রবণ এবং কড়া ভাষায় নির্বাচন কমিশনের (ECI) বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

নীচে তাঁর প্রধান যুক্তিগুলো

  • শুধু নাম কাটা হচ্ছে, নতুন নাম যোগ হচ্ছে না  গত ৪ মাস ধরে কোনো নতুন ভোটার যোগ করা হচ্ছে না। 
    প্রক্রিয়াটি শুধুমাত্র deletion (নাম কাটা)-এর জন্য, inclusion (নাম যোগ)-এর জন্য নয়।
  • “Why only Bengal and not Assam?” 
    অন্যান্য রাজ্যে (বিশেষ করে আসামে) এই ধরনের কড়া SIR চালানো হচ্ছে না।নির্বাচনের আগে শুধু বাংলাকে টার্গেট করে ভোটারদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে।
  • বিপুল সংখ্যক নাম কাটা হয়েছে  প্রথম পর্যায়েই প্রায় ৫৮ লক্ষ নাম কাটা হয়েছে। 
    অনেক জীবিত মানুষকে “declared dead” বলে চিহ্নিত করা হয়েছে।
  • বিবাহের পর স্বামীর বাড়িতে চলে যাওয়া মেয়েদের নামও একতরফাভাবে কাটা হচ্ছে।
  • মাইক্রো-অবজার্ভারদের (MO) অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে মাইক্রো-অবজার্ভারদের দিয়ে ERO (Electoral Registration Officer)-দের ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে।এদের অনেককে বিজেপি-শাসিত রাজ্য থেকে আনা হয়েছে। এরা সাধারণ spelling mistake-এর জন্যও নাম কেটে দিচ্ছে।
  • যথাযথ ডকুমেন্ট গ্রহণ করা হচ্ছে না  আধার কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট, OBC সার্টিফিকেট ইত্যাদি গ্রহণ করা হচ্ছে না। 
    সুপ্রিম কোর্টের আগের নির্দেশ সত্ত্বেও আধারকে বৈধ প্রমাণ হিসেবে মানা হচ্ছে না।
  • মানুষের উপর অমানবিক চাপ  SIR-এর চাপে ১৫০ জনেরও বেশি মানুষ মারা গেছেন (একজন বুথ লেভেল অফিসারও রয়েছেন)।
  • দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যা বিশেষ করে বয়স্ক ও মহিলাদের জন্য কষ্টদায়ক।
  • নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে কটাক্ষ করে কমিশনকে “WhatsApp Commission” বলে সম্বোধন করেছেন। 
    অর্থাৎ, কোনো নিয়ম-কানুন ছাড়াই WhatsApp-এর মাধ্যমে নির্দেশ দেওয়া হচ্ছে।
  • “Justice is crying behind closed doors.” 
    কমিশনকে ৬ বার চিঠি লিখেছেন, কোনো উত্তর পাননি। 
    অন্য কোথাও ন্যায় পাওয়া যাচ্ছে না, তাই সুপ্রিম কোর্টে এসেছি।“গণতন্ত্রকে বাঁচান” – এই আবেদন জানিয়েছেন।
  • সামান্য spelling mistake বা surname পরিবর্তনের জন্য নাম কাটা যাবে না। 
    ২০২৬-এর বিধানসভা নির্বাচন বর্তমান ভোটার তালিকা (২০২৫-এর) দিয়েই করতে হবে।

             
 

সুপ্রিম কোর্টের প্রতিক্রিয়া  কমিশনকে নোটিস জারি করা হয়েছে (বিশেষ করে মাইক্রো-অবজার্ভার নিয়োগ নিয়ে)। 
কমিশনকে আরও sensitive হতে বলা হয়েছে। 
পরবর্তী শুনানি ৯ ফেব্রুয়ারি ২০২৬ (সোমবার)।

এই সওয়ালকে অনেকে ঐতিহাসিক বলছেন কারণ কোনো বর্তমান মুখ্যমন্ত্রী এর আগে সুপ্রিম কোর্টে নিজে এভাবে সওয়াল করেননি। TMC এটাকে গণতন্ত্র রক্ষার লড়াই হিসেবে দেখছে, অন্যদিকে বিরোধীরা বলছেন এটা রাজনৈতিক বক্তব্য।

]]>
https://banglakal.com/nation/mamata-banerjee-arguments-in-sc/feed/ 0 1920
SIR নাম কাটার প্রক্রিয়া – মমতা বন্দ্যোপাধ্যায় https://banglakal.com/nation/mamata-banerjee-hearing-in-supreme-court/ https://banglakal.com/nation/mamata-banerjee-hearing-in-supreme-court/#respond Wed, 04 Feb 2026 08:16:48 +0000 https://banglakal.com/?p=1900 নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি: পশ্চিমবঙ্গে চলমান ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision বা SIR) প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে বুধবার তীব্র বিতর্কের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম কোনও বর্তমান মুখ্যমন্ত্রী নিজের দায়ের করা মামলায় সশরীরে উপস্থিত হয়ে আদালতে বক্তব্য রাখলেন। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না-র নেতৃত্বাধীন বেঞ্চে চলা শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, এই প্রক্রিয়ায় শুধুমাত্র পশ্চিমবঙ্গকেই লক্ষ্য করে আক্রমণ করা হচ্ছে এবং প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম কাটা হয়েছে—যাঁদের আপিলের কোনও সুযোগই দেওয়া হয়নি।

মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, “যখন সবকিছু শেষ হয়ে যায়, যখন আমরা কোথাও ন্যায়বিচার পাচ্ছি না, যখন ন্যায়বিচার দরজার পিছনে কাঁদছে—তখনই আমরা ভেবেছি কোথাও ন্যায় পাওয়া যাচ্ছে না।” তিনি আরও অভিযোগ করেন যে, নামের বানানের সামান্য অমিল, উপাধি বা স্থানীয় উচ্চারণের পার্থক্যের কারণে (Logical Discrepancy বা LD) বহু নাম কাটা হচ্ছে। বিশেষ করে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদের সময় এই সমস্যা বেড়ে যাচ্ছে। তিনি বলেন, “এটা শুধুমাত্র নাম কাটার প্রক্রিয়া। বিয়ের পর মেয়েরা শ্বশুরবাড়ির উপাধি নিলে কেন তার নাম মিলছে না? গরিব মানুষ ঘর বদল করলে কেন তারা বাদ পড়বে? এটা নারী-বিরোধী।”

প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানান, স্থানীয় ভাষা ও উপভাষার সংবেদনশীলতা রক্ষা করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, “যদি স্থানীয় উপভাষার কারণে এই সমস্যা হয়ে থাকে, তাহলে সত্যিকারের ভোটারদের বাদ দেওয়া যাবে না।” তিনি নির্বাচন কমিশনকে (ECI) পরামর্শ দেন যে, রাজ্য সরকার যদি বাংলা ও স্থানীয় উপভাষায় দক্ষ আধিকারিকদের দল দিতে পারে, তাহলে তারা যাচাই করে কমিশনকে জানাতে পারে—এতে মাইক্রো-অবজার্ভারদের প্রয়োজন কমে যাবে।

সিজেআই বলেন, “আমরা সংবেদনশীল হতে বলছি যাতে সত্যিকারের ভোটার বাদ না পড়েন।”মমতা বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেন যে, ৮,৩০০ মাইক্রো-অবজার্ভার নিয়োগ করা হয়েছে—যাদের অধিকাংশই বিজেপি-শাসিত রাজ্য থেকে এসেছেন। তাঁদের দিয়ে অফিসে বসে নাম কাটানো হচ্ছে। ফর্ম-৬ দাখিলের সুযোগও দেওয়া হচ্ছে না। অনেক জীবিত ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, “কেন শুধু বাংলা? অন্য রাজ্যে কেন নয়? অসমে কেন নয়? ফসল কাটার মরসুমে, মানুষ যখন ভ্রমণ করছে—তখন কেন এত তাড়াহুড়ো? ১০০-র বেশি BLO মারা গিয়েছেন, অনেকে হাসপাতালে।”নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী শ্যাম দিওয়ান জানান, বেশিরভাগ ক্ষেত্রে (প্রায় ৭০ লক্ষ) নামের বানানের সামান্য পার্থক্য (যেমন দত্ত, দত্তা, গাঙ্গুলি, রায় ইত্যাদি)। রাজ্য সরকার যথেষ্ট গ্রুপ-বি আধিকারিক দিতে পারেনি বলেই মাইক্রো-অবজার্ভার নিয়োগ করতে হয়েছে।শুনানির শেষে প্রধান বিচারপতি জানান, সোমবার আবার মামলা উঠবে। এদিন নির্বাচন কমিশনের নতুন কাউন্টার অ্যাফিডেভিট দাখিলের কথা উল্লেখ করে তা বিবেচনায় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারকে বলা হয়েছে, সোমবারের মধ্যে কতজন গ্রুপ-বি আধিকারিক দিতে পারবে তার তালিকা জমা দিতে।

]]>
https://banglakal.com/nation/mamata-banerjee-hearing-in-supreme-court/feed/ 0 1900
দিল্লির বুকে মমতা- গর্জন: বঙ্গভবনে পুলিশি সক্রিয়তা নিয়ে রণংদেহি মেজাজে তৃণমূল নেত্রী https://banglakal.com/nation/the-chief-minister-spoke-out-against-the-delhi-polices-excessive-activity-outside-bangabhaban-and-the-alleged-harassment-of-the-delegates-from-bengal/ https://banglakal.com/nation/the-chief-minister-spoke-out-against-the-delhi-polices-excessive-activity-outside-bangabhaban-and-the-alleged-harassment-of-the-delegates-from-bengal/#respond Mon, 02 Feb 2026 13:40:39 +0000 https://banglakal.com/?p=1865 নয়াদিল্লি: ছাব্বিশের বিধানসভার পারদ চড়িয়ে দিল্লির রাজপথে ফের একবার স্বমেজাজে ধরা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকাল থেকেই হেইলি রোডের বঙ্গভবনকে কেন্দ্র করে তৈরি হয় নজিরবিহীন উত্তেজনা। বঙ্গভবনের বাইরে দিল্লি পুলিশের অতি সক্রিয়তা এবং বাংলা থেকে যাওয়া প্রতিনিধিদের ‘হেনস্থা’র অভিযোগে সরব হন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি সাফ জানান, দিল্লির পুলিশকে দিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করা যাবে না।

​ঘটনার সূত্রপাত

সকাল থেকেই বঙ্গভবনের চারপাশ কার্যত দুর্গে পরিণত করে দিল্লি পুলিশ। পশ্চিমবঙ্গ থেকে আসা ‘এসআইআর-এ ক্ষতিগ্রস্ত’ ব্যক্তিদের একটি প্রতিনিধি দল সেখানে পৌঁছলে পরিস্থিতির অবনতি হয়। অভিযোগ ওঠে, পুলিশ তাঁদের ভেতরে ঢুকতে বাধা দেয় এবং দুর্ব্যবহার করে। খবর পাওয়ামাত্রই বঙ্গভবনের সামনে এসে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায়।

পুলিশের ভূমিকা নিয়ে তোপ

​বঙ্গভবনের সামনে দাঁড়িয়েই মেজাজ হারান তৃণমূল নেত্রী। দিল্লি পুলিশের কর্মকর্তাদের উদ্দেশে সরাসরি আক্রমণ শানিয়ে তিনি বলেন:

​“দালালি করবেন না। দিল্লি পুলিশের আচরণ দেখুন! এভাবে কাউকে আটকানো যায় না।”

তবে আক্রমণের সুর চড়া থাকলেও, মমতা বন্দ্যোপাধ্যায় কৌশলী অবস্থান নেন। তিনি মন্তব্য করেন যে, সাধারণ পুলিশ কর্মীদের ওপর তাঁর কোনও ক্ষোভ নেই। বরং উপরতলার নির্দেশেই যে এই অতি সক্রিয়তা, তা স্পষ্ট করে দেন তিনি। তাঁর কথায়, “দিল্লি পুলিশের বিরুদ্ধে আমার ব্যক্তিগত অভিযোগ নেই। এটা ওদের দোষ নয়, ওপর থেকে নির্দেশ আসছে।”

প্রধান ঘটনাক্রম: এক নজরে

  • সকাল ১০টা: বঙ্গভবনের বাইরে দিল্লি পুলিশের ব্যারিকেড ও বিশাল বাহিনী মোতায়েন।
  • বেলা ১১টা ৩০: পশ্চিমবঙ্গ থেকে আসা প্রতিনিধিদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও হেনস্থার অভিযোগ।
  • দুপুর ১২টা ১৫: ঘটনাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি এবং সরাসরি প্রতিবাদ।
  • দুপুর ১টা: হেইলি রোডের পুরনো বঙ্গভবনে গিয়েও পুলিশের ভূমিকার তীব্র নিন্দা।

রাজনৈতিক সমীকরণ

রাজনৈতিক মহলের মতে, লোকসভা নির্বাচনের আগে দিল্লির মাটিতে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে চ্যালেঞ্জ জানানো অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

]]>
https://banglakal.com/nation/the-chief-minister-spoke-out-against-the-delhi-polices-excessive-activity-outside-bangabhaban-and-the-alleged-harassment-of-the-delegates-from-bengal/feed/ 0 1865
পাট্টা বিতরণে রেকর্ড মুর্শিদাবাদ জেলার, মুখ্যমন্ত্রীর উদ্যোগে আপ্লুত উপভোক্তারা https://banglakal.com/state/murshidabad-creates-record-in-patta-distribution-in-west-bengal/ https://banglakal.com/state/murshidabad-creates-record-in-patta-distribution-in-west-bengal/#respond Wed, 28 Jan 2026 15:55:53 +0000 https://banglakal.com/?p=1730

বহরমপুর: আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে বাংলার বাড়ি এবং পাট্টা বিতরণ শুরু করলেন। মুখ্যমন্ত্রীর ওই ভার্চুয়াল অনুষ্ঠান দেখলেন মুর্শিদাবাদ জেলাশাসক, জেলা পুলিশ সুপার সহ বিভিন্ন আধিকারিক এবং মুর্শিদাবাদ জেলা সভাধিপতি সহ আমজনতা। বুধবার দুপুরে বহরমপুরের কালেক্টরেট ক্লাবে ওই ভার্চুয়াল অনুষ্ঠান শেষে জেলার বন্যা কবলিত ২০০০ মানুষকে পাট্টা বিতরণ করা হয়। যা রাজ্যে রেকর্ড। মুর্শিদাবাদ জেলাশাসক জানিয়েছেন, আজ রাজ্যে মোট ৪ হাজার পাট্টা বিলি করা হয়েছে, তার মধ্যে মুর্শিদাবাদেই ২ হাজারের বেশি পাট্টা বিলি করা হয়। একইসঙ্গে ১ লক্ষ ২৩ হাজার বাড়ি দেওয়া হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। অন্যদিকে পাট্টা পেয়ে স্বাভাবিকভাবেই খুশি হয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন উপভোক্তারা। পাট্টা পেয়ে তারা বাড়ি করবেন বলে জানিয়েছেন। বহরমপুরের ৮৫ বছরের এক বৃদ্ধা শেষ বয়সে পাট্টা নিতে এসেছিলেন। হুইল চেয়ারে বসে থাকতে দেখে মঞ্চ থেকে নেমে এসে মুর্শিদাবাদ জেলাশাসক ওই বৃদ্ধার হাতে পাট্টা তুলে দেন। জেলা প্রশাসন এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ওই বৃদ্ধা এবং তাঁর মেয়ে।

]]>
https://banglakal.com/state/murshidabad-creates-record-in-patta-distribution-in-west-bengal/feed/ 0 1730
IPAC- কান্ড নিয়ে হাইকোর্টে তুমুল বিশৃঙ্খলা, উঠে গেলেন বিচারপতি, স্থগিত শুনানি https://banglakal.com/state/calcutta-high-court-adjourns-tmc-vs-ed-case-after-courtroom-chaos-hearing-on-14-january-banglakal/ https://banglakal.com/state/calcutta-high-court-adjourns-tmc-vs-ed-case-after-courtroom-chaos-hearing-on-14-january-banglakal/#respond Fri, 09 Jan 2026 11:59:45 +0000 https://banglakal.com/?p=1440 কলকাতা: ইডির আই প্যাক – অভিযান ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। আই প্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও আইপ্যাকের অফিসে তল্লাশি ঘিরে জোড়া মামলা করা হয়েছে। তদন্তে বাধা দেওয়ার অভিযোগ তুলে হাইকোর্টের দারস্থ হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। পাল্টা ED-র বিরুদ্ধেও হাইকোর্টে মামলা করেছিল তৃণমূল কংগ্রেস। আর এই মামলার শুনানির দিনই দেখা বেনজির বিশৃঙ্খলা। ফলে শুনানিই স্থগিত করে দেওয়া হল।

বিশৃঙ্খলা হওয়ায় উঠে গেলেন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। পিছিয়ে দেওয়া হল শুনানির দিন। ১৪ জানুয়ারী ইডি, তৃণমূলের মামলার ফের শুনানির দিনক্ষণ ঠিক করা হয়েছে বলে খবর।

জানা গিয়েছে, এদিন এজলাসে আইনজীবী ছাড়াও প্রচুর মানুষের ভিড় ছিল। হই-হট্টগোলও শুরু হয়ে যায় এজলাসে। এই মামলা ছাড়াও আরও যে মামলাগুলি ছিল সেগুলিও ঠিক মতো শুনতে পাচ্ছিলেন না বিচারপতি শুভ্রা ঘোষ। এদিকে বাইরেও আইনজীবীদের ভিড় ছিল, ভিতরের আইনজীবীরাও বের হতে চাইছিলেন না। ফলে একাধিক মামলার শুনানিও করা যাচ্ছিল না। সেই সময় বিচারপতি শুভ্রা ঘোষ সকলকে অনুরোধ করেন এই মামলার সঙ্গে যুক্ত আইনজীবীরা বাদে সকলে যেন আদালত কক্ষের বাইরে চলে যান। কিন্তু বিচারপতির নির্দেশের পরও একই অবস্থা থাকে সেখানে। বিচারপতি শুভ্রা ঘোষের অনুরোধের পরও অবস্থার পরিবর্তন না হলে বিচারপতি বিরক্ত হয়ে এজলাস ছেড়ে উঠে বেরিয়ে যান।

ED-র দাবি, এটা পরিষ্কার, যে, এই তল্লাশি অভিযান প্রমাণভিত্তিক। কোনও রাজনৈতিক প্রতিষ্ঠানকে টার্গেট করে করা হয়নি। কোনও পার্টি অফিসে তল্লাশি চালানো হয়নি। এই তল্লাশি অভিযানের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই। এটি টাকা নয়ছয় সংক্রান্ত মামলার অংশ। পুরোপুরি আইনতভাবে এই তল্লাশি অভিযান চালানো হয়।

ইডি-র আই প্যাক অভিযানের জেরে আজ কলকাতার রাজপথে প্রতিবাদ মিছিল করছে তৃণমূল। মিছিলে সামিল হয়েছেন দেব, সোহমের মতো সিনেমার তারকারাও। বিধানসভা ভোটের আগে ইডি-র আই প্যাক অভিযান বিজেপির মদতেই হয়েছে বলে মত তৃণমূলের।

]]>
https://banglakal.com/state/calcutta-high-court-adjourns-tmc-vs-ed-case-after-courtroom-chaos-hearing-on-14-january-banglakal/feed/ 0 1440