mamata bannerji – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Wed, 29 Apr 2026 14:58:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG.png?fit=32%2C32&ssl=1 mamata bannerji – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 অগ্নিকন্যা, দুনম্বরী নেতা ও অসাধু রেফারির কিসসা https://banglakal.com/opinion/agnikanya-dunombori-neta/ https://banglakal.com/opinion/agnikanya-dunombori-neta/#respond Wed, 29 Apr 2026 14:57:59 +0000 https://banglakal.com/?p=2470 ~হাফিজুর রহমান

গদি চ্যানেলের অত্যাচারে খবর দেখা ছেড়েছি অনেকদিন। ইউটিউবে খবর দেখি, কিন্তু এখন সেখানেও ‘শিং ভেঙে বাছুর সেজে’ গদি চ্যানেলের অনুপ্রবেশ ঘটেছে। যে হারে মানুষ খবর দেখা বন্ধ করেছে এবং চ্যানেলের বিশ্বাসযোগ্যতা কমেছে, তাতে তারা ইউটিউবের শরণ নিতে বাধ্য হয়েছে। স্বভাবমতো এখানেও তারা শাসক শ্রেণির দালালি করছে। অবশ্য ওদের দোষ নেই; কী করবে, নুন খেয়েছে তো গুণ গাইতে হবে!

ওদের মতে, এবারের নির্বাচনে ‘বাপের জমিদারি’ পার্টি আসতে চলেছে। এমনকি ভোট বেশি পড়লেও সেটা ‘স্যারের’ ম্যাজিকের ফলে হচ্ছে বলে নিদান দিচ্ছে। এর আগে বিহার ও মহারাষ্ট্র নির্বাচনে আমরা দেখেছি কীভাবে মানুষ শাসক শ্রেণির নেতাদের জুতো-ঝাঁটা দিয়ে বরণ করেছে। দিল্লি থেকে উড়ে আসা নেতাদের সভায় সারি সারি খালি চেয়ারের ছবিও দেখেছি। অথচ ভোটের রেজাল্ট বেরোতে অবাক হয়ে দেখেছি—কোন এক জাদু বলে সেই লাঠিপেটা খাওয়া প্রার্থীরাই বত্রিশ পাটি দাঁত বের করে বিজয়ী হয়েছে! রেফারি ম্যানেজ করলে কী হয়, তা সহজেই অনুমান করা যায়। এখানে রেফারি হলো নির্বাচন কমিশন। মহারাষ্ট্র ও বিহারে খেল দেখাবার পর এখানে কী খেল দেখাবে, সেই অপেক্ষায় আছি।

রাহুল গান্ধী একের পর এক তথ্য দিয়ে প্রমাণ করেছেন কীভাবে ভোট ম্যানিপুলেশন করে রেজাল্ট পাল্টে দেওয়া হয়েছে। পুকুর চুরি করে ‘বাপের জমিদারি’ পার্টির হয়ে ভোট জালিয়াতি করে ক্ষমতায় বসানোর চেষ্টা চলছে। কাজেই বিভিন্ন ইউটিউব চ্যানেল খেটে পয়সা খরচ করে যে সার্ভে রিপোর্ট তৈরি করছে, তাতে তৃণমূল জিতলেও খেলা পাল্টে যেতে পারে।

অনেকে হয়তো বিরক্ত হচ্ছেন, কিন্তু লেখাটি ভুল প্রমাণিত হলে আমিই সবথেকে বেশি খুশি হব। দ্বিতীয় দফায় ভোট মিটলেও কাজ শেষ হবে না। কারণ ২৯ এপ্রিল ভোট মিটলেও মে মাসের ৩ তারিখের মধ্যে ‘খেলা’ হতে পারে। বিহার ও মহারাষ্ট্রে মাঝরাতে ব্যালট বাক্সের লরি আর ইভিএম ঢুকেছিল; মানুষ জড়ো হতেই লাঠি চালিয়ে ভিড় খালি করা হয়েছিল। এখানেও একই কাহিনীর পুনরাবৃত্তি হতে পারে। কাজেই গা-ছাড়া দিলে হবে না; ৪ তারিখ কাউন্টিং শেষ হওয়া পর্যন্ত সতর্ক থাকতে হবে, নাহলে ভবিষ্যৎ অন্ধকার।

যেভাবে ‘দুই নম্বর’ নেতা সব ছেড়ে মাটি কামড়ে পড়ে আছে, তা দেখে মনে হচ্ছে ‘ডাল মে কুছ কালা হ্যায়’। ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়—একথা নিশ্চয়ই নতুন করে বোঝাতে হবে না।

]]>
https://banglakal.com/opinion/agnikanya-dunombori-neta/feed/ 0 2470
এসআইআর (SIR) কাজের চাপে ফের মৃত্যু: জলপাইগুড়ির মালে অঙ্গনওয়াড়ি কর্মীর আত্মহত্যা, নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ মুখ্যমন্ত্রীর https://banglakal.com/state/%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%86%e0%a6%87%e0%a6%86%e0%a6%b0-sir-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4/ https://banglakal.com/state/%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%86%e0%a6%87%e0%a6%86%e0%a6%b0-sir-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4/#respond Wed, 19 Nov 2025 07:32:23 +0000 https://banglakal.com/?p=1194 কলকাতা: ভোটার তালিকার বিশেষ সংশোধনের (Special Intensive Revision বা SIR) কাজের অমানুষিক চাপের জেরে ফের এক বুথ লেভেল অফিসারের (BLO) মৃত্যুর ঘটনা ঘটল। এবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার মাল শহরে। এক অঙ্গনওয়াড়ি কর্মী, যিনি বিএলও-এর দায়িত্বে ছিলেন, তিনি কাজের অসহনীয় চাপে আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে অভিযোগ।

এই ঘটনায় গভীরভাবে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং এই ‘অপরিকল্পিত অভিযান’ অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেন এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন।
তিনি লিখেছেন,
“Deeply shocked and saddened. Today again, we lost a Booth Level Officer in Mal, Jalpaiguri — an anganwadi worker who took her own life under the unbearable pressure of the ongoing SIR work.”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তিনি আরও যোগ করেন, “এমন মূল্যবান জীবনগুলি চলে যাচ্ছে তথাকথিত ভারতের নির্বাচন কমিশনের চাপানো অপরিকল্পিত, অবিরাম কাজের চাপের কারণে।”


মুখ্যমন্ত্রী জানান, এসআইআর (SIR) কাজ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত চাপ ও আতঙ্কের জেরে মোট ২৮ জন মানুষ প্রাণ হারিয়েছেন। তিনি বলেন, যে প্রক্রিয়াটি আগে ৩ বছর সময় নিত, সেটি এখন নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক প্রভুদের খুশি করতে মাত্র ২ মাসের মধ্যে শেষ করার জন্য বিএলওদের ওপর চরম, অমানবিক চাপ সৃষ্টি করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী এরপর নির্বাচন কমিশনের কাছে সদিচ্ছার সঙ্গে কাজ করার এবং এই অপরিকল্পিত অভিযান অবিলম্বে বন্ধ করার আবেদন জানিয়েছেন, যাতে আর কোনো মূল্যবান জীবন না হারায়।


মুখ্যমন্ত্রী এরপর নির্বাচন কমিশনের কাছে সদিচ্ছার সঙ্গে কাজ করার এবং এই অপরিকল্পিত অভিযান অবিলম্বে বন্ধ করার আবেদন জানিয়েছেন, যাতে আর কোনো মূল্যবান জীবন না হারায়।

]]>
https://banglakal.com/state/%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%86%e0%a6%87%e0%a6%86%e0%a6%b0-sir-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4/feed/ 0 1194
ওয়াকফ আইন ও এস.আই.আর বিরোধী আন্দোলনে পুলিশি দমন-পীড়ন https://banglakal.com/state/press-release-by-jamate-islami-hind-on-arrest-of-constitution-movement/ https://banglakal.com/state/press-release-by-jamate-islami-hind-on-arrest-of-constitution-movement/#respond Wed, 20 Aug 2025 20:10:19 +0000 https://banglakal.com/?p=1032

কলকাতা, ২১ আগস্ট ২০২৫ — ওয়াকফ সংশোধনী আইন ও এস.আই.আর- এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাদের আটক ও কণ্ঠরোধ করার ঘটনায় জামাআতে ইসলামী হিন্দ তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে। সংগঠনটি এটিকে মৌলিক অধিকারের ওপর সরাসরি হস্তক্ষেপ বলে অভিহিত করেছে।

আজ কলকাতায় কনস্টিটিউশন প্রটেকশন ফোরামের ডাকে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ চলাকালে পুলিশ আন্দোলনকারী নেতৃবৃন্দ ও অন্যান্য অংশগ্রহণকারীদের আটক করে। জামাআতে ইসলামী হিন্দের রাজ্য সাধারণ সম্পাদক মসিউর রহমান এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “জনপ্রতিনিধি ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতি পুলিশ প্রশাসনের দুর্ব্যবহার নিন্দনীয় এবং অনভিপ্রেত।”

জামাআতে ইসলামী হিন্দ মনে করে, গণআন্দোলন দমন করা গণতন্ত্রের জন্য একটি অশুভ সংকেত। সংগঠনের মিডিয়া সেক্রেটারি মুস্তাফিজুর রহমান জানান, নেতাদের আটক করে জনগণের ন্যায্য দাবি কখনোই দমিয়ে রাখা যায় না।

সংগঠনটি আশা প্রকাশ করেছে যে, সরকার জনগণের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক মর্যাদা রক্ষা করবে এবং ভবিষ্যতে এ ধরনের দমনমূলক পদক্ষেপ থেকে বিরত থাকবে।

]]>
https://banglakal.com/state/press-release-by-jamate-islami-hind-on-arrest-of-constitution-movement/feed/ 0 1032
ওয়াকফ আইন, পরিযায়ী শ্রমিক এবং নাগরিক অধিকার: ইউনাইটেড গার্ডিয়ান কাউন্সিলের (UGC) প্রতিবাদ https://banglakal.com/state/press-release-by-united-guardian-council-on-arrest-of-activists-on-waqf-movement/ https://banglakal.com/state/press-release-by-united-guardian-council-on-arrest-of-activists-on-waqf-movement/#respond Wed, 20 Aug 2025 19:49:06 +0000 https://banglakal.com/?p=1028 কলকাতা, ২০ আগস্ট ২০২৫ – ইউনাইটেড গার্ডিয়ান কাউন্সিল (UGC) কেন্দ্রীয় কমিটি আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে সংবিধান বিরোধী ওয়াকফ সংশোধনী আইন ২০২৫, পরিযায়ী শ্রমিকদের ওপর নির্যাতন, ওবিসি সংরক্ষণ পুনর্বহাল, ভুয়ো এসসি-এসটি শংসাপত্র বাতিল এবং SIR (Student-Internship-Residency) ইস্যুতে নাগরিক হয়রানির প্রতিবাদে হওয়া গণতান্ত্রিক আন্দোলনকারীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছে।
UGC-এর সাধারণ সম্পাদক পাশারুল আলম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, কনস্টিটিউশন প্রটেকশন ফোরামের উদ্যোগে আয়োজিত শান্তিপূর্ণ ধরনা মঞ্চে পুলিশ বিনা প্ররোচনায় আন্দোলনকারীদের গ্রেপ্তার করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে মতপ্রকাশ ও শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার সংবিধান দ্বারা সুরক্ষিত, কিন্তু সরকার সেই অধিকারকে উপেক্ষা করে জনগণের কণ্ঠরোধ করছে। UGC এই পদক্ষেপকে গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত বলে অভিহিত করেছে।
UGC অবিলম্বে গ্রেপ্তারকৃত আন্দোলনকারীদের নিঃশর্ত মুক্তি দাবি করেছে এবং তাদের মূল দাবিগুলো পুনর্ব্যক্ত করেছে:
* ওয়াকফ সংশোধনী আইন ২০২৫ বাতিল: সংগঠনটি এই আইনকে সংবিধান বিরোধী বলে মনে করে এবং অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছে।
* পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা: বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর ক্রমবর্ধমান নির্যাতন বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।
* ওবিসি সংরক্ষণ পুনর্বহাল: ওবিসি সংরক্ষণ পুনর্বহালের দাবি জোরদার করা হয়েছে।
* ভুয়ো শংসাপত্র বাতিল: ভুয়ো এসসি-এসটি শংসাপত্র বাতিল করার দাবি জানানো হয়েছে।
* SIR-এর নামে হয়রানি বন্ধ: সংখ্যালঘু সমাজের মানুষদের SIR-এর নামে হয়রানি বন্ধের দাবি করা হয়েছে।
পাশারুল আলম সতর্ক করে বলেছেন, যদি প্রশাসন এই গণতান্ত্রিক আন্দোলনকে দমন করতে থাকে, তাহলে বাংলার গণতন্ত্রপ্রেমী জনগণ বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। তিনি আরও স্পষ্ট করেছেন যে, এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, বরং এটি সংবিধান, ন্যায়বিচার এবং জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য একটি সংগ্রাম।
এই প্রেস বিজ্ঞপ্তি থেকে এটা স্পষ্ট যে, UGC সংবিধান প্রদত্ত অধিকার রক্ষার জন্য দৃঢ়ভাবে প্রতিবাদ জানাচ্ছে এবং এর বিরুদ্ধে হওয়া যেকোনো দমনমূলক কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার। এই ঘটনা রাজ্যটির গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

]]>
https://banglakal.com/state/press-release-by-united-guardian-council-on-arrest-of-activists-on-waqf-movement/feed/ 0 1028
ওয়াকফ আইন, পরিযায়ী শ্রমিক এবং নাগরিক অধিকার: ইউনাইটেড গার্ডিয়ান কাউন্সিলের (UGC) প্রতিবাদ https://banglakal.com/state/press-release-by-united-guardian-council-on-arrest-of-activists-on-waqf-movement-2/ https://banglakal.com/state/press-release-by-united-guardian-council-on-arrest-of-activists-on-waqf-movement-2/#respond Wed, 20 Aug 2025 19:49:06 +0000 https://banglakal.com/?p=1029 কলকাতা, ২০ আগস্ট ২০২৫ – ইউনাইটেড গার্ডিয়ান কাউন্সিল (UGC) কেন্দ্রীয় কমিটি আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে সংবিধান বিরোধী ওয়াকফ সংশোধনী আইন ২০২৫, পরিযায়ী শ্রমিকদের ওপর নির্যাতন, ওবিসি সংরক্ষণ পুনর্বহাল, ভুয়ো এসসি-এসটি শংসাপত্র বাতিল এবং SIR (Student-Internship-Residency) ইস্যুতে নাগরিক হয়রানির প্রতিবাদে হওয়া গণতান্ত্রিক আন্দোলনকারীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছে।
UGC-এর সাধারণ সম্পাদক পাশারুল আলম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, কনস্টিটিউশন প্রটেকশন ফোরামের উদ্যোগে আয়োজিত শান্তিপূর্ণ ধরনা মঞ্চে পুলিশ বিনা প্ররোচনায় আন্দোলনকারীদের গ্রেপ্তার করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে মতপ্রকাশ ও শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার সংবিধান দ্বারা সুরক্ষিত, কিন্তু সরকার সেই অধিকারকে উপেক্ষা করে জনগণের কণ্ঠরোধ করছে। UGC এই পদক্ষেপকে গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত বলে অভিহিত করেছে।
UGC অবিলম্বে গ্রেপ্তারকৃত আন্দোলনকারীদের নিঃশর্ত মুক্তি দাবি করেছে এবং তাদের মূল দাবিগুলো পুনর্ব্যক্ত করেছে:
* ওয়াকফ সংশোধনী আইন ২০২৫ বাতিল: সংগঠনটি এই আইনকে সংবিধান বিরোধী বলে মনে করে এবং অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছে।
* পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা: বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর ক্রমবর্ধমান নির্যাতন বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।
* ওবিসি সংরক্ষণ পুনর্বহাল: ওবিসি সংরক্ষণ পুনর্বহালের দাবি জোরদার করা হয়েছে।
* ভুয়ো শংসাপত্র বাতিল: ভুয়ো এসসি-এসটি শংসাপত্র বাতিল করার দাবি জানানো হয়েছে।
* SIR-এর নামে হয়রানি বন্ধ: সংখ্যালঘু সমাজের মানুষদের SIR-এর নামে হয়রানি বন্ধের দাবি করা হয়েছে।
পাশারুল আলম সতর্ক করে বলেছেন, যদি প্রশাসন এই গণতান্ত্রিক আন্দোলনকে দমন করতে থাকে, তাহলে বাংলার গণতন্ত্রপ্রেমী জনগণ বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। তিনি আরও স্পষ্ট করেছেন যে, এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, বরং এটি সংবিধান, ন্যায়বিচার এবং জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য একটি সংগ্রাম।
এই প্রেস বিজ্ঞপ্তি থেকে এটা স্পষ্ট যে, UGC সংবিধান প্রদত্ত অধিকার রক্ষার জন্য দৃঢ়ভাবে প্রতিবাদ জানাচ্ছে এবং এর বিরুদ্ধে হওয়া যেকোনো দমনমূলক কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার। এই ঘটনা রাজ্যটির গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

]]>
https://banglakal.com/state/press-release-by-united-guardian-council-on-arrest-of-activists-on-waqf-movement-2/feed/ 0 1029
পশ্চিমবঙ্গে নতুন ওবিসি তালিকায় কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশ: কী হলো এবং কেন? https://banglakal.com/state/new-obc-list-blocked-by-high-court/ https://banglakal.com/state/new-obc-list-blocked-by-high-court/#respond Sat, 21 Jun 2025 12:47:04 +0000 https://banglakal.com/?p=909 নিউজটি অডিও আকারে শুনুন

কলকাতা, ২১ জুন ২০২৫: পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকাশিত অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণি (ওবিসি) তালিকা নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে। গত ১৭ জুন, কলকাতা হাইকোর্টের বিভাগীয় বেঞ্চ এই তালিকার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে এবং রাজ্য সরকারের পদক্ষেপের সমালোচনা করেছে। এই ঘটনা রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে।

নতুন তালিকা ও তার পটভূমি

তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার গত ১০ জুন, ২০২৫ তারিখে একটি সংশোধিত ওবিসি তালিকা প্রকাশ করে। এই তালিকায় ১৪০টি নতুন উপ-শ্রেণি অন্তর্ভুক্ত করা হয়, যার মধ্যে ৮০টি সংখ্যালঘু সম্প্রদায় এবং ৬০টি অ-মুসলিম সম্প্রদায়ের। এই পদক্ষেপটি ২০২৪ সালের মে মাসে কলকাতা হাইকোর্টের একটি রায়ের পরিপ্রেক্ষিতে নেওয়া হয়। সেই রায়ে ২০১০ সালের পরে জারি করা ওবিসি শংসাপত্র বাতিল করা হয়েছিল, কারণ আদালত মনে করেছিল যে শ্রেণিবিন্যাস প্রক্রিয়ায় আইনি নীতি ও বিধান মানা হয়নি। আদালতের নির্দেশ ছিল, শুধুমাত্র ২০১০ সালের আগে শ্রেণিবদ্ধ ওবিসি গোষ্ঠীগুলিই সংরক্ষণের সুবিধা পাবে।

হাইকোর্টের স্থগিতাদেশ ও মন্তব্য

১৭ জুন, বিচারপতি রাজশেখর মন্থা এবং তপব্রত চক্রবর্তীর নেতৃত্বাধীন কলকাতা হাইকোর্টের বিভাগীয় বেঞ্চ নতুন তালিকা এবং এর ভিত্তিতে জাতি শংসাপত্র জারির উপর স্থগিতাদেশ জারি করে। এই আদেশ ৩১ জুলাই, ২০২৫ পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, রাজ্য সরকার একটি তাড়াহুড়ো করে সমীক্ষা (মাত্র দেড় মাসে সম্পন্ন) পরিচালনা করেছে, যা সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে চলেনি। আদালত নতুন উপ-শ্রেণিবিন্যাসের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং রাজ্যকে আইনি প্রক্রিয়া লঙ্ঘনের জন্য সমালোচনা করেছে।

বিশেষত, আদালত উল্লেখ করেছে যে ২০১২ সালের আইন অনুযায়ী ওবিসি শ্রেণিবিন্যাসের ক্ষমতা শুধুমাত্র রাজ্য বিধানসভার হাতে রয়েছে, নির্বাহী বিভাগের নয়। রাজ্যের এই পদক্ষেপকে ২০২৪ সালের রায়ে বাতিল হওয়া সংরক্ষণ পুনর্বহালের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এই স্থগিতাদেশের ফলে কলেজে ভর্তি এবং নিয়োগ প্রক্রিয়ায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাজ্যের ওবিসি শংসাপত্র জমা দেওয়ার অনলাইন পোর্টালও বন্ধ করা হয়েছে।

রাজনৈতিক প্রতিক্রিয়া

এই আদেশের পর রাজনৈতিক তরজা তীব্র হয়েছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আদালতের রায়কে স্বাগত জানিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে “সাম্প্রদায়িক তোষণ” নীতির অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, নতুন তালিকায় মুসলিম সম্প্রদায়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। অন্যদিকে, তৃণমূল নেতা কুনাল ঘোষ রাজ্যের পদক্ষেপের পক্ষে সাফাই গেয়েছেন। তিনি বলেছেন, সমীক্ষাটি আদালতের নির্দেশ মেনেই করা হয়েছে এবং তোষণের অভিযোগ ভিত্তিহীন। রাজ্য সরকার এই অন্তর্বর্তী স্থগিতাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার পরিকল্পনা করছে। উল্লেখ্য, ২০২৪ সালের রায়ের বিরুদ্ধেও একটি আপিল সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে।

ভবিষ্যৎ কী?

এই স্থগিতাদেশের ফলে পশ্চিমবঙ্গে ওবিসি সংরক্ষণ নিয়ে আইনি ও প্রশাসনিক জটিলতা আরও বেড়েছে। ছাত্র-ছাত্রী এবং চাকরিপ্রার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপ এবং সুপ্রিম কোর্টের রায় এই ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপাতত, ৩১ জুলাইয়ের পরবর্তী শুনানি পর্যন্ত পরিস্থিতি অনিশ্চিত রয়েছে।

]]>
https://banglakal.com/state/new-obc-list-blocked-by-high-court/feed/ 0 909
কাশ্মীরে সীমান্তবাসীদের পাশে তৃণমূল প্রতিনিধি দল, রাজৌরি ও পুঞ্চে জরুরি ত্রাণ প্যাকেজের দাবি https://banglakal.com/nation/tmc-delegation-team-visits-affected-area-kashmir-shelled-by-pakistan/ https://banglakal.com/nation/tmc-delegation-team-visits-affected-area-kashmir-shelled-by-pakistan/#respond Mon, 26 May 2025 03:46:38 +0000 https://banglakal.com/?p=861

কাশ্মীরের সীমান্তবর্তী রাজৌরি ও পুঞ্চ জেলার ভয়াবহ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করতে পাঁচ সদস্যের তৃণমূল কংগ্রেস (TMC) প্রতিনিধি দল সেখানে পৌঁছে স্থানীয় মানুষজনের পাশে দাঁড়াল। প্রতিনিধি দলে ছিলেন রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন, সাংসদ সাগরিকা ঘোষ, নদিমুল হক, মমতা ঠাকুর এবং পশ্চিমবঙ্গের মন্ত্রী মানস ভূঁইয়া।

প্রতিনিধি দলটি সীমান্তবর্তী গ্রামের অবহেলা নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেছে, এসব গ্রাম এখন ভয়াবহ ঝুঁকির মুখে। তাই জরুরি ভিত্তিতে বাঙ্কার, হাসপাতাল ও চিকিৎসা সরঞ্জামসহ একটি পূর্ণাঙ্গ ত্রাণ প্যাকেজ প্রয়োজন।

তারা ২২ এপ্রিলের পাহেলগাঁও হামলার জবাবে ভারতের ‘অপারেশন সিন্দুর’-এর পর পাকিস্তানের পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখেন। ৮ থেকে ১০ মে-র মধ্যে পাকিস্তানের গোলাবর্ষণে ২৭ জন প্রাণ হারান, আহত হন ৭০ জনেরও বেশি।

প্রতিনিধি দলটি প্রথমে ২২ এপ্রিলের হামলায় নিহত অবসরপ্রাপ্ত সেনা অফিসার অমরজিত সিংহের বাড়িতে যান। পরে পুঞ্চের সেই ক্রিস্ট স্কুলে যান, যেখানে গোলার আঘাতে মারা যায় যমজ ভাই-বোন যায়ন আলি ও জোয়া। তারা যান জিয়া-উল-উলুম মাদ্রাসায়ও, যেখানে নিহত শিক্ষক ক্বারী মোহাম্মদ ইকবালকে একাধিক সংবাদমাধ্যমে ভুলভাবে ‘সন্ত্রাসবাদী’ হিসেবে চিত্রিত করা হয়েছিল।

রাজৌরি সরকারি মেডিক্যাল কলেজেও যান তারা। সেখানে চিকিৎসাধীন আহতদের সঙ্গে দেখা করে কথা বলেন। ১২ বছরের রুকসানার সঙ্গে কথা বলেন, যার পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাংসদ সাগরিকা ঘোষ বলেন, “আমরা এখানে সহানুভূতির বার্তা দিতে এসেছি। এইসব পরিবারকে বলতে এসেছি—আপনারা একা নন। বাংলার মানুষ এবং ভারতের মানুষ আপনাদের পাশে আছে।”

তিনি প্রশ্ন তোলেন, “এই নিরীহ মানুষগুলো আরও ভালো সুরক্ষা পেল না কেন? সীমান্তের প্রথম সারিতে থেকেও তারা সম্পূর্ণ অসহায়!”

রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, “শেষ দু’ঘণ্টার অভিজ্ঞতা আমাদের আবেগপ্রবণ করে তুলেছে। মমতা ব্যানার্জি আমাদের পাঠিয়েছেন, যাতে আমরা শোকাহত পরিবারগুলোর পাশে দাঁড়াতে পারি।”

তিনি আরও বলেন, “এখানকার দুঃখ-কষ্ট জাতীয় মিডিয়ার কাছে অদৃশ্য। দিল্লি-নয়ডার মিডিয়া এ ট্র্যাজেডিকে সম্পূর্ণভাবে উপেক্ষা করেছে।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স-এ বলেন:


“এই সঙ্কটের সময়ে সহমর্মিতার ছোঁয়া সবচেয়ে জরুরি। প্রতিনিধি দলের কাজ আমাদের দায়বদ্ধতা ও মানবিকতা তুলে ধরেছে। আমি গভীর কৃতজ্ঞ।”

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনাদের আগমনে মনে হয়েছে, আমরা একা নই।”

পুঞ্চের বিধায়ক আজাজ আহমেদ জান ও ‘উপযুক্ত সময়ের সাহসী পদক্ষেপ’ বলে দলটির ভূয়সী প্রশংসা করেন।

জম্মু-কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এক্স-এ তৃণমূলকে ধন্যবাদ জানিয়ে লেখে:

“যেখানে অনেকেই চোখ ফিরিয়ে নেয়, পশ্চিমবঙ্গ সরকার তাদের পাশে দাঁড়িয়ে বুঝিয়ে দিয়েছে—রাজনীতি মানে মানবিকতা নয়, মানবিকতাই রাজনীতির সবচেয়ে বড় শক্তি।”

তারা আরও লেখে, “শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে, যাদের স্বপ্ন আজ অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি—তৃণমূল বুঝিয়ে দিয়েছে, এই দেশের প্রতিটি জীবন, প্রতিটি স্বপ্ন মূল্যবান।”

]]>
https://banglakal.com/nation/tmc-delegation-team-visits-affected-area-kashmir-shelled-by-pakistan/feed/ 0 861