Marriage – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Fri, 04 Sep 2026 13:35:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.5 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2026/08/cropped-645620059_1464002491756680_8204546671402832666_n.jpg?fit=32%2C32&ssl=1 Marriage – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 বাপের বাড়ি যেতে স্বামীর অনুমতি কেন? বিয়ে নিয়ন্ত্রণের লাইসেন্স নয়, পর্যবেক্ষণ কর্হাণাটক হাইকোর্টের https://banglakal.com/nation/why-seek-husbands-permission-to-visit-parents-marriage-not-a-license-to-control-observes-high-court/ https://banglakal.com/nation/why-seek-husbands-permission-to-visit-parents-marriage-not-a-license-to-control-observes-high-court/#respond Fri, 04 Sep 2026 13:35:26 +0000 https://banglakal.com/?p=4456 বেঙ্গালুরু, ৩ সেপ্টেম্বর:

বাপের বাড়ি যাওয়ার জন্য স্বামীর অনুমতি নিতে হবে কেন, কিংবা নিজের বাবা-মাকে দেখতে যাওয়ার জন্য কেন শ্বশুরবাড়ির সম্মতির প্রয়োজন হবে? বিবাহিত নারীদের অধিকার ও ব্যক্তিস্বাধীনতা সংক্রান্ত এক তাৎপর্যপূর্ণ মামলায় এই প্রশ্ন তুলল কর্নাটক হাইকোর্ট। আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, শ্বশুর-শাশুড়ির সেবা করার জন্য স্ত্রীকে বাধ্য করতে পারেন না স্বামী। বিয়ে কখনোই কারও ব্যক্তি স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করা বা দমিয়ে রাখার লাইসেন্স নয়।

পারিবারিক আদালতের একটি নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কর্নাটক হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সতীশ নামের এক ব্যক্তি। পারিবারিক আদালত নির্দেশ দিয়েছিল, আবেদনকারীকে তাঁর স্ত্রী ও নাবালিকা সন্তানের ভরণপোষণের জন্য প্রতি মাসে মোট ৯ হাজার টাকা (স্ত্রীর জন্য ৫ হাজার ও সন্তানের জন্য ৪ হাজার টাকা) খোরপোশ হিসেবে দিতে হবে। এর আগে স্ত্রী তাঁর ও সন্তানের জন্য প্রতি মাসে ৩০ হাজার টাকা খোরপোশ দাবি করেছিলেন। তবে নিম্ন আদালতের ওই ৯ হাজার টাকা দেওয়ার নির্দেশ পুনর্বিবেচনা এবং টাকার অঙ্ক কমানোর আর্জি জানিয়ে হাইকোর্টে আবেদন করেন স্বামী।

হাইকোর্টে শুনানির সময় ওই ব্যক্তি দাবি করেন, তাঁর স্ত্রী নিজের ইচ্ছায় শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে গিয়েছেন এবং শ্বশুরবাড়ির কোনও দায়িত্ব পালন করেননি। তিনি আরও দাবি করেন, তিনি দিনমজুরি বা কুলির কাজ করে সংসার চালান, ফলে ওই পরিমাণ অর্থ খোরপোশ দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। অন্যদিকে, স্ত্রীর অভিযোগ ছিল, বৈবাহিক জীবনে তিনি ক্রমাগত হেনস্থার শিকার হয়েছেন। স্বামী মদ্যপান করতেন এবং কারণে-অকারণে তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।

স্বামীর পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে তাঁর স্ত্রী বারবার শ্বশুরবাড়ির অনুমতি না নিয়েই বাপের বাড়ি চলে যেতেন। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি চিল্লাকুর সুমালথা। বিচারপতি পর্যবেক্ষণ করে জানান, আদালত এটা বুঝতে অক্ষম যে একজন ভারতীয় নারীকে তাঁর বাবা-মায়ের বাড়ি যাওয়ার সাধারণ ইচ্ছাটুকু পূরণ করার জন্য কেন শ্বশুরবাড়ির প্রত্যেকের অনুমতি নিতে হবে।

বিচারপতি আরও স্পষ্ট করেন, শ্বশুরবাড়ির কোনও সদস্য কিংবা স্বামী নিজেও কোনও নারীকে একার দায়িত্বে ঘরের যাবতীয় কাজকর্ম করা অথবা শ্বশুর-শাশুড়ির সেবা করার জন্য বাধ্য করতে পারেন না। আদালতের মতে, বাবা-মাকে দেখাশোনা ও সেবা করার প্রাথমিক দায়িত্ব সন্তান অর্থাৎ পুত্র বা কন্যার উপর বর্তায়, পুত্রবধূ বা জামাইয়ের উপর নয়। পুত্রবধূ বা জামাইয়ের ক্ষেত্রে শ্বশুর-শাশুড়ির সেবা করার বিষয়টি সম্পূর্ণভাবে তাঁদের নিজস্ব ইচ্ছাধীন হতে পারে, কিন্তু তা কখনোই বলপূর্বক বা বাধ্যতামূলক হতে পারে না। ঘরের কাজও স্বামী ও স্ত্রীর মধ্যে সমানভাবে ভাগাভাগি হওয়া উচিত।

নারীর অধিকার ও স্বাধিকার প্রসঙ্গে হাইকোর্ট আরও মন্তব্য করে যে, একজন মহিলার নিজের কর্মজীবন ও আর্থিক বিষয়ে স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার মৌলিক অধিকার রয়েছে। স্বামী কোনো বিষয়ে স্ত্রীকে নিজের ইচ্ছা অনুযায়ী চলার জন্য জোর করতে পারেন না। বিয়ে কখনোই অন্য কারও স্বাধীনতা ও ইচ্ছাকে নিয়ন্ত্রণ, শাসন, দমন বা জয় করার ছাড়পত্র বা লাইসেন্স হতে পারে না।

সমস্ত তথ্য ও পরিস্থিতি বিবেচনা করে পারিবারিক আদালতের নির্দেশে হস্তক্ষেপ করতে অস্বীকার করে কর্নাটক হাইকোর্ট। আদালত জানিয়ে দেয়, বর্তমান পরিস্থিতিতে স্ত্রী ও সন্তানের জন্য ধার্য করা এই ন্যূনতম আর্থিক সহায়তা বজায় রাখা সম্পূর্ণ যুক্তিযুক্ত। ফলে স্বামীর পুনর্বিবেচনার আবেদনটি খারিজ করে আগের নির্দেশই বহাল রাখা হয়।

বাংলাকাল-কে ফলো করুন

]]>
https://banglakal.com/nation/why-seek-husbands-permission-to-visit-parents-marriage-not-a-license-to-control-observes-high-court/feed/ 0 4456
সুন্দরীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? একতরফা প্রেম নিয়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য https://banglakal.com/entertainment/why-are-men-so-attracted-to-every-beautiful-woman/ https://banglakal.com/entertainment/why-are-men-so-attracted-to-every-beautiful-woman/#respond Thu, 08 Jan 2026 12:26:48 +0000 https://banglakal.com/?p=1432 নিজস্ব প্রতিবেদন: একাকিত্ব দূর করতে অনেক পুরুষই প্রেমের সম্পর্কে জড়ানোর কথা ভাবে। আর সেই মেয়েটি যদি সুন্দরী হয় তাহলে তো কথাই নেই! কল্পনার রঙিন ভবিষ্যত নিয়ে ভেবেই যেন দিন কেটে যায়। তবে এই প্রবণতা বেশি দেখা যায় তরুণদের মধ্যে।সমাজে সবচেয়ে চাহিদা বেশি তথাকথিত সুন্দরীদের। অনেক সময় দেখা যায়, প্রেমিকাকে ভীষণ ভালোবাসে কোনও ছেলে, সম্পর্ক নিয়েও সৎ থাকে। তখন উল্টো দিকের মানুষটা দায় ছাড়া মনোভাব দেখায়, সিরিয়াস থাকেনা। এক্ষেত্রে সম্পর্কের ভবিষ্যত সুখের হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে একে অপরের প্রতি ভীষণ ভালোবাসা, শ্রদ্ধা, যত্নশীল থাকলে সম্পর্কের ভবিষ্যত সুখের হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়।

একটি সমীক্ষায় দেখা গিয়েছে, একতরফা প্রেমের সম্পর্কের পূর্ণতার হার মাত্র ৩ শতাংশ। তবে একে অপরের প্রতি ভালোবাসা থাকলে সেই শতাংশের হার বেড়ে দাঁড়ায় ৬০। সমীক্ষায় আরও দেখা গিয়েছে, ছেলেরা বেশিরভাগক্ষেত্রেই তথাকথিত সুন্দরী মেয়েদের প্রেমে পড়ে। তবে কথা বলার ধরণ, আচার, ব্যবহার দেখেও মেয়েদের প্রেমে পড়েন কেউ কেউ।

সেই সমীক্ষায় উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। ৮০ শতাংশ সুন্দরী মেয়েই নাকি সিরিয়াস সম্পর্কে জড়ায়না। তবে মাত্র ৫ শতাংশ সুন্দরী সিরিয়াস সম্পর্কে জড়ায়। ১৫ শতাংশ সুন্দরী প্রেমের সম্পর্কের বিরুদ্ধ। ছেলেদের থেকে অপেক্ষাকৃত কম সুন্দর  দেখতে মেয়েদের ভালোবাসা নাকি খাঁটি সোনার মত। এরাই নাকি নিখাদ ভালোবাসায় ছেলেদের জীবন বদলে দিতে পারে। আবার মিথ্যে ভালোবাসায় ছেলেদের জীবন নষ্ট করে দিতেও পারে। এককথায় মেয়েরা সবই পারে।

সমীক্ষায় উঠে এসেছে, ওই ৮০ শতাংশ সুন্দরী সিরিয়াস প্রেমে না জড়ালেও বিয়ের সময় পরিবারের পছন্দের পাত্রকে সাদরে গ্রহণ করে। সেক্ষেত্রে বেশি বয়সের, ভুড়িওয়ালা, কাকুমার্কা পাত্র হলেও সমস্যা নেই। তবে টাকাওয়ালা হওয়াটা জরুরি। তবে প্রেমের ক্ষেত্রেও ভালো কর্মজীবীর ছেলে পেলে ঝাঁপিয়ে পড়তে পিছপা হয়না সুন্দরীরাও।

অনেকেই বলেন, সুন্দরী মেয়েদের মন নাকি কঠোর হয়। আবেগ বোঝার ক্ষমতা নেই। তারা জানে অনেক অপশন আছে, তাই গভীর সম্পর্কে জড়াতে চায়না সুন্দরীরা। তবে স্পষ্টত বলাই যায়, একে অপরের প্রতি নিখাদ ভালোবাসাই ভবিষ্যত মধুর করে তুলতে পারে। মননে আনতে পারে প্রশান্তি।

সমীক্ষায় দেখা গিয়েছে, একতরফা প্রেমই বেশিরভাগক্ষেত্রে দেখা যায়। আর এক্ষেত্রে ছেলেদের ঠকার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। তবে ছেলেদের কর্মজীবন স্বচ্ছল হলে ঠকার সম্ভাবনা একদমই কমে যায়। তাই ছেলেদের নিজের পায়ে দাড়ানোটা আগে দরকার। অনেকের মতে, রূপ দেখে সম্পর্ক দীর্ঘায়িত হয়না। সিনেমার মতো ফ্যান্টাসির জগতে কল্পনা পাড়ি দিলেও কঠিন বাস্তবের মাটিতে একদিন দাঁড় করিয়ে দেয় নিয়তি। তাই ছেলেদের উচিত, আগে নিজের পায়ে দাঁড়িয়ে পরে ভালো মনের মানুষকে আপন করা। সুন্দরীদের আগে প্রধান্য দেওয়া নয়।

]]>
https://banglakal.com/entertainment/why-are-men-so-attracted-to-every-beautiful-woman/feed/ 0 1432