MasoudPezeshkian – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Sat, 12 Sep 2026 09:01:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.4 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2026/08/cropped-645620059_1464002491756680_8204546671402832666_n.jpg?fit=32%2C32&ssl=1 MasoudPezeshkian – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 আমেরিকা ও ইজ়রায়েলের আগ্রাসনে মাথা নত করবে না ইরান, হুঙ্কার পেজেশকিয়ানের https://banglakal.com/international/iran-will-not-kneel-before-us-and-israel-bullying-says-masoud-pezeshkian/ https://banglakal.com/international/iran-will-not-kneel-before-us-and-israel-bullying-says-masoud-pezeshkian/#respond Sat, 12 Sep 2026 09:00:55 +0000 https://banglakal.com/?p=4756 নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর:

আমেরিকা এবং ইজ়রায়েলের কোনও ধরনের ঔদ্ধত্য কিংবা আগ্রাসনের সামনে ইরান কিছুতেই মাথা নত করবে না বলে স্পষ্ট বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে এসে নয়াদিল্লিতে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা ও আলোচনা সভায় তিনি সরাসরি ওয়াশিংটন ও তেল আভিভকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন। পেজেশকিয়ান দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন, বহিঃশক্তির যে কোনও চাপের মুখে নিজেদের জাতীয় স্বার্থ ও আত্মমর্যাদা রক্ষায় তেহরান সম্পূর্ণ অটল থাকবে।

পশ্চিম এশিয়ায় চলমান তীব্র সামরিক সংঘাত ও ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরান কখনও অন্যায় অত্যাচারের কাছে আত্মসমর্পণ করবে না।আমেরিকা এবং ইজ়রায়েল তাঁদের দিকে আগ্রাসী মনোভাব নিয়ে এগিয়ে এলে তেহরানও পাল্টা আঘাত হানতে এক মুহূর্ত পিছপা হবে না।অন্যায় বলপ্রয়োগের রাজনীতিকে পরাস্ত করতেই ইরান আন্তর্জাতিক মঞ্চে এমন দৃঢ় অবস্থান গ্রহণ করেছে বলে তিনি উল্লেখ করেন।

ধর্মীয় প্রতিনিধি, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ এবং শিল্পপতিদের উপস্থিতিতে আয়োজিত ওই সভায় পেজেশকিয়ান উপসাগরীয় অঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রয়োজনীয়তার ওপর বিশেষ জোর দেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু আন্তর্জাতিক শক্তি ইচ্ছাকৃতভাবে ইরানি সমাজে বিভেদের বীজ বপন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই ষড়যন্ত্রকে ব্যর্থ করে জাতীয় ঐক্য সুদৃঢ় রাখার অঙ্গীকার করেন তিনি।

আমেরিকা ও ইজ়রায়েলের সামরিক কার্যকলাপকে একহাত নিয়ে ইরানি প্রেসিডেন্ট তাদের কর্মকাণ্ডকে লাগামহীন অশ্বারোহীর ভুলের সঙ্গে তুলনা করেন। তিনি দাবি করেন, বেসামরিক নাগরিক, হাসপাতাল এবং সাধারণ পরিকাঠামোকে লক্ষ্যবস্তু করে হামলা চালানো হচ্ছে। খাদ্য ও প্রয়োজনীয় সরবরাহে ঘাটতি তৈরি করে ইরানকে কাবু করা যাবে বলে যারা ভাবছে, তারা মস্ত ভুল করছে কারণ ইরানের জনগণ কোনও অবস্থাতেই নতিস্বীকার করবে না।

তিন দিনের ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও একান্ত দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন পেজেশকিয়ান।সেখানে বাণিজ্য, প্রযুক্তি, সংস্কৃতি এবং জ্বালানি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও বিশদ মতবিনিময় হয়।ব্রিকস ফোরামেও তিনি আন্তর্জাতিক বাণিজ্যে জাতীয় মুদ্রার ব্যবহার বাড়িয়ে একতরফা আর্থিক আধিপত্য খর্ব করার ডাক দিয়েছেন।

বাংলাকাল-কে ফলো করুন

]]>
https://banglakal.com/international/iran-will-not-kneel-before-us-and-israel-bullying-says-masoud-pezeshkian/feed/ 0 4756
ডলারের বিকল্পে স্বাধীন কারেন্সি সিস্টেম চালুর পক্ষে সওয়াল ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের https://banglakal.com/international/iranian-president-masoud-pezeshkian-calls-for-independent-currency-system-replacing-dollar/ https://banglakal.com/international/iranian-president-masoud-pezeshkian-calls-for-independent-currency-system-replacing-dollar/#respond Sat, 12 Sep 2026 08:26:24 +0000 https://banglakal.com/?p=4753 দিল্লি, ১২ সেপ্টেম্বর:

অষ্টাদশ ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে এসে বিশ্ব বাণিজ্যে মার্কিন ডলারের আধিপত্য খর্ব করার ডাক দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিশ্ব বাণিজ্যে ডলারের ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব স্বাধীন কারেন্সি সিস্টেম বা মুদ্রাব্যবস্থা চালুর পক্ষে জোরালো বার্তা দিয়েছেন তিনি। আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন প্রভাবকে সরাসরি চ্যালেঞ্জ করে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে বিকল্প আর্থিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। পেজেশকিয়ান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম সরকারি ভারত সফর।আমেরিকার সঙ্গে ইরানের দীর্ঘদিনের সংঘাত এবং পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার আবহে তাঁর এই সফর আন্তর্জাতিক মহলের গভীর নজরে রয়েছে।

সফরকালে ব্রিকস বিজনেস ফোরামে অংশ নিয়ে বক্তব্য রাখেন পেজেশকিয়ান।সেখানে তিনি বৈশ্বিক বাণিজ্যে মার্কিন প্রভাব ও অর্থনৈতিক দাদাগিরির বিরুদ্ধে কথা বলেন। তিনি ব্রিকস দেশগুলির মধ্যে ডলারের ওপর নির্ভরতা উল্লেখযোগ্য হারে কমানোর জন্য সম্মিলিত উদ্যোগ গ্রহণের পক্ষে সওয়াল করেন। আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেনকে আরও সুরক্ষিত ও স্বাধীন করতে একটি স্বতন্ত্র কারেন্সি সিস্টেম গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন ইরানি প্রেসিডেন্ট।

এই গুরুত্বপূর্ণ সফরের মধ্যেই আজ তকের গ্রুপ এডিটর (ফরেন অ্যাফেয়ার্স) গীতা মোহনের সঙ্গে বিশেষ ও খোলামেলা আলোচনায় অংশ নেন ইরানের প্রেসিডেন্ট।সেই আলোচনায় ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতি, আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে ইরানের সংঘাতময় অবস্থান এবং মার্কিন নিষেধাজ্ঞার মুখে তেহরানের কৌশলগত পরিকল্পনা নিয়ে তাঁর মতামত তুলে ধরেন পেজেশকিয়ান।বিশ্বব্যাপী ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরান ভারতের সঙ্গে সহযোগিতাকে কীভাবে দেখছে এবং মার্কিন চাপের মুখে তাদের পদক্ষেপ কী হবে, তা নিয়ে বিশদে কথা বলেন তিনি।

দিল্লির ভারত মণ্ডপমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৈঠকের পর দুই নেতার উষ্ণ সম্পর্কের ছবিও সামনে এসেছে।সূত্রের খবর, এই বৈঠকে দুই দেশের যৌথ স্বার্থসংশ্লিষ্ট কৌশলগত চাবাহার বন্দর প্রকল্পের অগ্রগতি নিয়ে বিশদ পর্যালোচনা করা হয়।পাশাপাশি পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান অস্থিরতা ও সংঘাতের পরিস্থিতি নিয়েও দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয়েছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই অঞ্চলের অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং স্পষ্ট বার্তা দেন যে কোনো সংঘাতেরই সমাধান যুদ্ধের মাধ্যমে সম্ভব নয়, বরং নিরবচ্ছিন্ন আলোচনা ও কূটনৈতিক তৎপরতার মাধ্যমেই এই সংকটের স্থায়ী সমাধান বের করতে হবে।

বাংলাকাল-কে ফলো করুন

]]>
https://banglakal.com/international/iranian-president-masoud-pezeshkian-calls-for-independent-currency-system-replacing-dollar/feed/ 0 4753