money – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Sun, 08 Feb 2026 14:19:48 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG.png?fit=32%2C32&ssl=1 money – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 রোগীর ব্যাগ থেকে টাকা চুরির অভিযোগ, ক্যানিং মহকুমা হাসপাতালে চাঞ্চল্য https://banglakal.com/state/allegation-of-theft-of-money-from-patients-bag-in-canning-subdivisional-hospital/ https://banglakal.com/state/allegation-of-theft-of-money-from-patients-bag-in-canning-subdivisional-hospital/#respond Sun, 08 Feb 2026 14:18:01 +0000 https://banglakal.com/?p=1986

বাবলু প্রামানিক: ক্যানিং মহাকুমা হাসপাতালে রোগীর ব্যাগ থেকে উধাও টাকা! কান্নায় ভেঙে পড়লেন সোনালি মন্ডল নামে এক মহিলা। আজ সকালে ঘটনাটি ঘটেছে ক্যানিং মহকুমা হাসপাতালের বহির্বিভাগের ৪ নম্বর রুমে।এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে।


স্থানীয় সুত্রে জানা গিয়েছে,ক্যানিংয়ের তালদি এলাকার গৃহবধু সোনালি মন্ডল। শারীরিকরঅসুস্থতার জন্য এদিন সকালে ক্যানিং মহকুমা হাসপাতালে এসেছিলেন ডাক্তার দেখাতে। হাসপাতালের বহির্বিভাগে টিকিট করে ডাক্তার দেখানোর জন্য মহিলা বিভাখের ৪ নম্বর রুমে লাইনে দাঁড়িয়েছিলেন। সেই সময় ওই বধুর ব্যাগ থেকেে ৫০০ টাকা উধাও হয় বলে অভিযোগ। এমন ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে।
ঘটনার খবর জানতে পেরে হাসপাতালে কর্তব্যরত সিভিল ডিফেন্স ও সিভিক ভলেন্টিয়ার’রা দৌড়ে যায়। তাঁরা ঘোষনা করেন কেউ যদি টাকা নিয়ে থাকেন বা পেয়ে থাকেন দয়া করে দিয়ে দেবেন। অন্যথায় ধরা পড়লে কঠোর শাস্তি ভোগ করতে হবে। তবে টাকা উদ্ধার হয়নি।মহিলা কান্নায় ভেঙে পড়েন।


ঘটনা প্রসঙ্গে মহিলা জানিয়েছেন, ‘ব্যাগের মধ্যে ৫০০ টাকা রেখেছিলাম।ব্যাগ থেকে বহির্বিভাগের টিকিট বের করতে গিয়ে দেখি টাকা নেই।’

]]>
https://banglakal.com/state/allegation-of-theft-of-money-from-patients-bag-in-canning-subdivisional-hospital/feed/ 0 1986