naushad siddiqui – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Wed, 20 Aug 2025 20:10:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG.png?fit=32%2C32&ssl=1 naushad siddiqui – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 ওয়াকফ আইন ও এস.আই.আর বিরোধী আন্দোলনে পুলিশি দমন-পীড়ন https://banglakal.com/state/press-release-by-jamate-islami-hind-on-arrest-of-constitution-movement/ https://banglakal.com/state/press-release-by-jamate-islami-hind-on-arrest-of-constitution-movement/#respond Wed, 20 Aug 2025 20:10:19 +0000 https://banglakal.com/?p=1032

কলকাতা, ২১ আগস্ট ২০২৫ — ওয়াকফ সংশোধনী আইন ও এস.আই.আর- এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাদের আটক ও কণ্ঠরোধ করার ঘটনায় জামাআতে ইসলামী হিন্দ তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে। সংগঠনটি এটিকে মৌলিক অধিকারের ওপর সরাসরি হস্তক্ষেপ বলে অভিহিত করেছে।

আজ কলকাতায় কনস্টিটিউশন প্রটেকশন ফোরামের ডাকে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ চলাকালে পুলিশ আন্দোলনকারী নেতৃবৃন্দ ও অন্যান্য অংশগ্রহণকারীদের আটক করে। জামাআতে ইসলামী হিন্দের রাজ্য সাধারণ সম্পাদক মসিউর রহমান এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “জনপ্রতিনিধি ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতি পুলিশ প্রশাসনের দুর্ব্যবহার নিন্দনীয় এবং অনভিপ্রেত।”

জামাআতে ইসলামী হিন্দ মনে করে, গণআন্দোলন দমন করা গণতন্ত্রের জন্য একটি অশুভ সংকেত। সংগঠনের মিডিয়া সেক্রেটারি মুস্তাফিজুর রহমান জানান, নেতাদের আটক করে জনগণের ন্যায্য দাবি কখনোই দমিয়ে রাখা যায় না।

সংগঠনটি আশা প্রকাশ করেছে যে, সরকার জনগণের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক মর্যাদা রক্ষা করবে এবং ভবিষ্যতে এ ধরনের দমনমূলক পদক্ষেপ থেকে বিরত থাকবে।

]]>
https://banglakal.com/state/press-release-by-jamate-islami-hind-on-arrest-of-constitution-movement/feed/ 0 1032