Nitin Nabin – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Mon, 17 Aug 2026 13:35:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2026/08/cropped-645620059_1464002491756680_8204546671402832666_n.jpg?fit=32%2C32&ssl=1 Nitin Nabin – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 বিজেপির নতুন সর্বভারতীয় টিম ঘোষণা সভাপতি নিতীন নবীনের, বাংলা থেকে গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোজ টিগ্গা ও মধুছন্দা কর https://banglakal.com/international/bjp-president-nitin-nabin-announces-new-national-team-bengal-leaders-manoj-tigga-and-madhuchhanda-kar-get-key-posts/ https://banglakal.com/international/bjp-president-nitin-nabin-announces-new-national-team-bengal-leaders-manoj-tigga-and-madhuchhanda-kar-get-key-posts/#respond Mon, 17 Aug 2026 13:35:05 +0000 https://banglakal.com/?p=3972 নয়াদিল্লি, ১৭ অগাস্ট:

বিজেপির সর্বভারতীয় সংগঠনে বড়সড় রদবদল ঘটালেন দলের সর্বভারতীয় সভাপতি নিতীন নবীন। নতুন করে সাজিয়ে তোলা হয়েছে বিজেপির সর্বভারতীয় টিম। নবগঠিত এই কেন্দ্রীয় কমিটিতে পশ্চিমবঙ্গ থেকে জায়গা পেয়েছেন দুই পরিচিত মুখ। আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গাকে বিজেপির নতুন জাতীয় সম্পাদক করা হয়েছে। অন্যদিকে, রাজ্য বিজেপির প্রাক্তন সহ-সভাপতি ডা. মধুছন্দা করকে দলের সর্বভারতীয় সহ-সভাপতি পদে নিযুক্ত করা হয়েছে।

সোমবার বিজেপির নতুন কেন্দ্রীয় পদাধিকারীদের তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের কয়েক মাস পর নিজের এই কোর টিম নতুন করে সাজিয়ে নিলেন নিতীন নবীন। এর আগে জে পি নাড্ডা দলের সভাপতি ছিলেন, তাঁর স্থলাভিষিক্ত হন নিতীন নবীন।

নতুন এই কমিটিতে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলকে জাতীয় কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে দলের জাতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। উত্তর-পূর্ব ভারতের রাজনীতিতে বিপ্লব দেবের দক্ষতাকে জাতীয় স্তরে কাজে লাগাতে চাইছে দল।

এছাড়াও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) জাতীয় কার্যনির্বাহী সদস্য রাম মাধব এবং উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াতকে জাতীয় সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়াও সহ-সভাপতি পদে রয়েছেন। অন্যদিকে, অমিত মালব্যকে সরিয়ে বিজেপির আইটি সেলের সর্বভারতীয় প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে দীপক মাহাস্কে-কে।

বিজেপির এই নতুন কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, নবনিযুক্ত দল সাংগঠনিক অভিজ্ঞতা ও উদ্দীপনার মেলবন্ধন ঘটিয়েছে। তাঁর বিশ্বাস, এই নতুন টিম বিজেপিকে আরও শক্তিশালী করবে এবং সাধারণ মানুষের স্বার্থে কাজ করবে।

আর রাজ্যের নতুন কেন্দ্রীয় নেতৃত্ব কে শুভেচ্ছা জানিয়েছে সুকান্ত মজুমদার লিখেছেন “পশ্চিমবঙ্গের দুই কৃতী ও নিষ্ঠাবান নেতৃত্বকে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিযুক্তিকরণ পশ্চিমবঙ্গের সমস্ত বিজেপি কার্যকর্তাদের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়।”

বাংলাকাল-কে ফলো করুন

]]>
https://banglakal.com/international/bjp-president-nitin-nabin-announces-new-national-team-bengal-leaders-manoj-tigga-and-madhuchhanda-kar-get-key-posts/feed/ 0 3972