Nitish Kumar sworn in as Bihar CM – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Wed, 04 Mar 2026 18:03:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG.png?fit=32%2C32&ssl=1 Nitish Kumar sworn in as Bihar CM – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 বিহারের রাজনীতিতে বড়সড় পালাবদলের ইঙ্গিত: মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভায় যাচ্ছেন নীতীশ কুমার? https://banglakal.com/nation/bihar-political-changes/ https://banglakal.com/nation/bihar-political-changes/#respond Wed, 04 Mar 2026 18:02:57 +0000 https://banglakal.com/?p=2295 পাটনা, ৪ মার্চ: বিহারের রাজনৈতিক অন্দরে জোর জল্পনা—দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী Nitish Kumar কি এবার রাজ্যসভায় পা রাখতে চলেছেন? নির্ভরযোগ্য সূত্রের খবর, ১৬ মার্চ ২০২৬-এ নির্ধারিত রাজ্যসভা নির্বাচনের জন্য তিনি প্রার্থীপদ দাখিল করতে পারেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সম্ভাব্য শেষ তারিখ ৫ মার্চ।

এই সম্ভাব্য পদক্ষেপ বাস্তবায়িত হলে বিহারের নেতৃত্বে বড় পরিবর্তন অবশ্যম্ভাবী। কারণ, সংবিধান অনুযায়ী একইসঙ্গে রাজ্য বিধানসভার সদস্য এবং সংসদের উচ্চকক্ষের সদস্য থাকা যায় না। ফলে রাজ্যসভায় নির্বাচিত হলে তাঁকে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হবে।

NITISH KUMAR BIHAR CHIEF MINISTER

জেডিইউ-এনডিএ শিবিরে তৎপরতা

বর্তমানে Janata Dal (United)-এর প্রধান হিসেবে নীতীশ কুমার National Democratic Alliance-এর সমর্থনে বিহারে জোট সরকার পরিচালনা করছেন। গত বছরের বিধানসভা নির্বাচনে এনডিএ জোট উল্লেখযোগ্য জয় পায়। যদিও নীতীশ কুমার টানা দশমবারের মতো শপথ নেন, তবে আসনসংখ্যার বিচারে Bharatiya Janata Party একক বৃহত্তম দল হিসেবে উঠে আসে।

এই প্রেক্ষাপটে রাজ্যসভায় তাঁর সম্ভাব্য গমন জোট রাজনীতির অন্দরে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। বিজেপি সূত্রে ইঙ্গিত, পরবর্তী মুখ্যমন্ত্রী পদে নিজেদের নেতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা জোরদার করা হয়েছে।

উত্তরসূরি কে?

দলীয় সূত্রে আলোচনা চলছে, নীতীশ-পুত্র নিশান্ত কুমারকে উপমুখ্যমন্ত্রী পদে আনার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবু জেডিইউ-র ভেতরে উত্তরাধিকার প্রশ্নে নীরব তৎপরতা স্পষ্ট।

এদিকে রাজ্যসভায় বিহারের পাঁচটি আসন খালি হচ্ছে। জেডিইউ-র দখলে থাকা দুটি আসনের একটি থেকে বর্তমান সাংসদ Ram Nath Thakur-কে তৃতীয়বারের জন্য মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত বলে জানা গেছে। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ভারতরত্ন প্রাপ্ত কর্পূরী ঠাকুরের পুত্র।

দিল্লিমুখী নীতীশ—রাজনীতির নতুন অধ্যায়?

দীর্ঘ রাজনৈতিক জীবনে নীতীশ কুমার বিহারের রাজনীতিতে এক অনিবার্য নাম। জোটবদল, কৌশলী অবস্থান ও প্রশাসনিক অভিজ্ঞতায় তিনি বারবার প্রাসঙ্গিক থেকেছেন। এবার যদি তিনি রাজ্যসভায় যান, তবে তা হবে রাজ্য রাজনীতি থেকে জাতীয় মঞ্চে তাঁর ভূমিকার পুনর্নির্ধারণ।

প্রশ্ন উঠছে—এটি কি ধীরে ধীরে সক্রিয় রাজ্য রাজনীতি থেকে সরে যাওয়ার ইঙ্গিত, নাকি বৃহত্তর জাতীয় কৌশলের অংশ? বিজেপির উত্থান ও এনডিএ-র ভেতরে ক্ষমতার ভারসাম্য বদলের প্রেক্ষাপটে এই সিদ্ধান্তকে অনেকে কৌশলগত বলেই মনে করছেন।

সরকারিভাবে এখনো কিছু ঘোষণা না হলেও পাটনার রাজনৈতিক মহল উত্তেজনায় টগবগ করছে। আগামী ২৪ ঘণ্টাই স্পষ্ট করে দিতে পারে—বিহারের শীর্ষপদে কি সত্যিই আসছে নতুন মুখ, আর নীতীশ কুমারের রাজনৈতিক যাত্রা কি এবার দিল্লিমুখী?

]]>
https://banglakal.com/nation/bihar-political-changes/feed/ 0 2295
দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে নীতীশ https://banglakal.com/nation/nitish-kumar-sworn-in-as-bihar-cm-2/ https://banglakal.com/nation/nitish-kumar-sworn-in-as-bihar-cm-2/#respond Thu, 20 Nov 2025 12:38:28 +0000 https://banglakal.com/?p=1209 বাংলাকাল, ওয়েব ডেস্ক:  গুণে গুণে ১০ বার। ফের একবার বিহারের মসনদে নীতীশ কুমার। বৃহস্পতিবার পাটনার গান্ধী ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে শপথ নেন নীতীশ কুমার।

তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আরিফ মুহাম্মদ খান। এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা-সহ এনডিএ শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। এদিন সকাল ১১:৩০ মিনিটে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়।

বলা বাহুল্য, নীতীশ কুমারের বিদায়ী সরকারের উপমুখ্যমন্ত্রী ছিলেন সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহা। এদিন তাঁরাই ফের নীতীশের ডেপুটি হিসাবে শপথ নিয়েছেন  পাশাপাশি সম্রাট চৌধুরী বিহার বিজেপির সংসদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। 

উল্লেখ্য যে, বুধবারই নীতীশকে বিহার বিধানসভায় এনডিএর নেতা হিসাবে বাছা হয়। তার পরেই বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপাল আরিফ মুহাম্মদ খানের সঙ্গে দেখা করে পরবর্তী সরকার গঠনের দাবি জানিয়েছেন নীতীশ।

এদিনের অনুষ্ঠানে মোট মোট ২৬ জন ক্যাবিনেট মন্ত্রী শপথ গ্রহণ করেছেন। যার মধ্যে ১৪ জন বিজেপির, ৮ জন জেডি(ইউ) এর, ২ জন এলজেপি (আরভি) এর এবং একজন করে এইচএএম(এস) এবং আরএলএম এর।


এনডিএ সরকার মন্ত্রিসভায় নয়জন নতুন মুখকে অন্তর্ভুক্ত করেছে। যার মধ্যে এলজেপি (আরভি) এর সঞ্জয় কুমার সিংও রয়েছেন। যিনি মহুয়া বিধানসভা কেন্দ্রে লালু প্রসাদের ছেলে তেজ প্রতাপ যাদবকে পরাজিত করেছিলেন। ২৬ জন মন্ত্রীর মধ্যে, মিঃ কুমারের মন্ত্রিসভায় কেবল একজন মুসলিম সদস্য রয়েছেন।

গভর্নর আরিফ খান তাদের পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান।

]]>
https://banglakal.com/nation/nitish-kumar-sworn-in-as-bihar-cm-2/feed/ 0 1209