oath – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Thu, 20 Nov 2025 12:42:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG.png?fit=32%2C32&ssl=1 oath – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে নীতীশ https://banglakal.com/nation/nitish-kumar-sworn-in-as-bihar-cm-2/ https://banglakal.com/nation/nitish-kumar-sworn-in-as-bihar-cm-2/#respond Thu, 20 Nov 2025 12:38:28 +0000 https://banglakal.com/?p=1209 বাংলাকাল, ওয়েব ডেস্ক:  গুণে গুণে ১০ বার। ফের একবার বিহারের মসনদে নীতীশ কুমার। বৃহস্পতিবার পাটনার গান্ধী ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে শপথ নেন নীতীশ কুমার।

তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আরিফ মুহাম্মদ খান। এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা-সহ এনডিএ শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। এদিন সকাল ১১:৩০ মিনিটে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়।

বলা বাহুল্য, নীতীশ কুমারের বিদায়ী সরকারের উপমুখ্যমন্ত্রী ছিলেন সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহা। এদিন তাঁরাই ফের নীতীশের ডেপুটি হিসাবে শপথ নিয়েছেন  পাশাপাশি সম্রাট চৌধুরী বিহার বিজেপির সংসদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। 

উল্লেখ্য যে, বুধবারই নীতীশকে বিহার বিধানসভায় এনডিএর নেতা হিসাবে বাছা হয়। তার পরেই বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপাল আরিফ মুহাম্মদ খানের সঙ্গে দেখা করে পরবর্তী সরকার গঠনের দাবি জানিয়েছেন নীতীশ।

এদিনের অনুষ্ঠানে মোট মোট ২৬ জন ক্যাবিনেট মন্ত্রী শপথ গ্রহণ করেছেন। যার মধ্যে ১৪ জন বিজেপির, ৮ জন জেডি(ইউ) এর, ২ জন এলজেপি (আরভি) এর এবং একজন করে এইচএএম(এস) এবং আরএলএম এর।


এনডিএ সরকার মন্ত্রিসভায় নয়জন নতুন মুখকে অন্তর্ভুক্ত করেছে। যার মধ্যে এলজেপি (আরভি) এর সঞ্জয় কুমার সিংও রয়েছেন। যিনি মহুয়া বিধানসভা কেন্দ্রে লালু প্রসাদের ছেলে তেজ প্রতাপ যাদবকে পরাজিত করেছিলেন। ২৬ জন মন্ত্রীর মধ্যে, মিঃ কুমারের মন্ত্রিসভায় কেবল একজন মুসলিম সদস্য রয়েছেন।

গভর্নর আরিফ খান তাদের পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান।

]]>
https://banglakal.com/nation/nitish-kumar-sworn-in-as-bihar-cm-2/feed/ 0 1209
বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা নীতীশ কুমারের, শুরু নতুন সরকার গঠনের প্রক্রিয়া https://banglakal.com/nation/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%aa%e0%a6%a6/ https://banglakal.com/nation/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%aa%e0%a6%a6/#respond Wed, 19 Nov 2025 12:55:16 +0000 https://banglakal.com/?p=1203 বাংলাকাল, ওয়েব ডেস্ক: NDA – এর নেতা নির্বাচিত হতেই বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা নীতীশ কুমারের (Nitish Kumar resigns)। ইতিমধ্যেই রাজ্যপাল আরিফ মুহাম্মদ খানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাজ্যপাল। সেই সঙ্গে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তাকে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে নির্দেশও দেওয়া হয়েছে।

এই ঘটনার সঙ্গে সঙ্গে ভেঙে গেল বিহারের সপ্তদশ বিধানসভা। এবং শুরু হল নতুন সরকার গঠনের প্রক্রিয়া। বৃহস্পতিবারই দশমবারের জন্য বিহারের কুরসিতে বসতে চলেছেন জেডিইউ সুপ্রিমো (jdu)।

Nitish Kumar, after being elected as NDA Legislature Party Leader

ইতিমধ্যেই এনডিএ বিধায়করা (NDA) রাজ্যপালের কাছে সমর্থন পত্র জমা দিয়েছেন। রাজ্য বিজেপি প্রধান দিলীপ জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজ্যপাল নীতীশের পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তাকে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে বলেছেন। এর পাশাপাশি এদিন দুপুরেই আনুষ্ঠানিকভাবে জেডিইউ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হন নীতীশ।

পরে আবার তাঁকে এনডিএরও নেতা ঘোষণা করা হয়। অর্থাৎ তিনিই যে ফের পাটনার কুরসিতে বসতে চলেছেন, সেটা সরকারিভাবে নিশ্চিত হয়ে গেল। তারপরই তিনি রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফা দিয়ে মন্ত্রিসভা ভেঙে দেন।

আগামিকাল, ২০ নভেম্বর পটনায় বিরাট অনুষ্ঠানের মাধ্যমে শপথ গ্রহণ করবেন নীতীশ কুমার। আপাতত নীতীশের সঙ্গে ১৮ জন মন্ত্রী শপথ নেবেন বলে খবর।

দলীয় সূত্রে খবর, সংশ্লিষ্ট অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Modi)। তবে গুঞ্জন মুখ্যমন্ত্রীর গদি নীতীশ কুমারের ঝুলিতে থাকলেও, অন্যান্য পদগুলি নিয়ে এখনও জটিলতা কাটেনি। মূলত উপমুখ্যমন্ত্রী কে বা কারা হবেন, স্পিকার পদ কে পাবেন, তা নিয়ে জটিলতা কাটেনি।

সংগৃহীত ছবি

]]>
https://banglakal.com/nation/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%aa%e0%a6%a6/feed/ 0 1203