PahalgamAttack – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Sat, 10 May 2025 12:03:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG.png?fit=32%2C32&ssl=1 PahalgamAttack – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জি৭ দেশগুলির https://banglakal.com/nation/g7-countries-urge-for-de-escalation-and-peaceful-resolution-between-india-and-pakistan/ https://banglakal.com/nation/g7-countries-urge-for-de-escalation-and-peaceful-resolution-between-india-and-pakistan/#respond Sat, 10 May 2025 12:03:24 +0000 https://banglakal.com/?p=789 ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জি৭ দেশগুলির

শনিবার জারি করা এক যৌথ বিবৃতিতে, জি৭ (গ্রুপ অফ সেভেন) দেশগুলি ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা অবিলম্বে কমানোর এবং শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে। ২২ এপ্রিল পাহেলগামে ঘটে যাওয়া প্রাণঘাতী হামলার পর অঞ্চলটিতে সামরিক সংঘাত তীব্র আকার নিয়েছে, যা নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নের হাই রিপ্রেজেন্টেটিভ এক বিবৃতিতে ওই হামলার নিন্দা জানিয়ে দুই দেশের কাছে সংযম প্রদর্শনের অনুরোধ জানিয়েছেন। পাহেলগাম হামলায় বহু মানুষের মৃত্যু হয়েছে, যার জেরে সীমান্তে গোলাবর্ষণ ও সংঘর্ষ বেড়ে গিয়েছে।

জি৭ পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, “আরও সামরিক উত্তেজনা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তৈরি করবে। আমরা দুই দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।”

তারা আরও বলেন, “আমরা অবিলম্বে উত্তেজনা কমানোর আহ্বান জানাচ্ছি এবং উভয় দেশকে সরাসরি কূটনৈতিক সংলাপে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করছি, যাতে টেকসই ও শান্তিপূর্ণ সমাধান সম্ভব হয়।”

সাম্প্রতিক হিংসায় সাধারণ মানুষের উপর মারাত্মক প্রভাব পড়েছে। ভারত সরকারের কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, পাকিস্তানের গোলাবর্ষণে অন্তত ২২ জন সাধারণ মানুষ, যার মধ্যে শিশু রয়েছে, মারা গেছে। পাকিস্তান তাদের হতাহতের সংখ্যা এখনো জানায়নি।

জি৭-এর এই আহ্বান আন্তর্জাতিক স্তরে ক্রমবর্ধমান শান্তি উদ্যোগের অংশ হিসেবে এসেছে। তারা আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, বিশেষ করে এমন অঞ্চলে যেখানে সংঘাতের ঝুঁকি বিশ্বব্যাপী প্রভাব ফেলতে পারে।

যখন সীমান্ত উত্তেজনা বাড়ছে, আন্তর্জাতিক সম্প্রদায় নজর রেখে চলেছে এবং দুই দেশকে দ্রুত আলোচনার টেবিলে ফিরে আসার ও রক্তপাত এড়ানোর আহ্বান জানাচ্ছে।

]]>
https://banglakal.com/nation/g7-countries-urge-for-de-escalation-and-peaceful-resolution-between-india-and-pakistan/feed/ 0 789
পাহেলগাঁও হামলার পর আরিফ মাসুদের উপর খুনের হুমকি, বিজেপি নেতার প্রকাশ্য উস্কানিতে উত্তেজনা তুঙ্গে। https://banglakal.com/communalism/madhya-pradesh-congress-mla-arif-masood-faces-death-threats-call-pakistani-agent-by-bjp/ https://banglakal.com/communalism/madhya-pradesh-congress-mla-arif-masood-faces-death-threats-call-pakistani-agent-by-bjp/#respond Wed, 30 Apr 2025 12:36:05 +0000 https://banglakal.com/?p=694 ভোপাল: জম্মু-কাশ্মীরের পাহেলগাঁও হামলার পর সারা দেশে মুসলিমদের উপর চলতে থাকা হুমকি, হিংসা ও বৈষম্যের আবহে এবার খুনের হুমকির মুখে পড়লেন ভোপাল সেন্ট্রালের কংগ্রেস বিধায়ক ও বর্ষীয়ান মুসলিম নেতা আরিফ মাসুদ। এই হুমকি এসেছে সরাসরি বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ঘনিষ্ঠ সহযোগী কৃষ্ণ গাডগের কাছ থেকে। মঙ্গলবার ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যায়, ভোপালে হনুমান জন্মোৎসবের এক সভায় বক্তৃতা দিতে গিয়ে কৃষ্ণ গাডগে বলেন, “এটা পাকিস্তানের কথা নয়, পাকিস্তানের এজেন্টরা এখানেই এই মোড়ে দাঁড়িয়ে আছে। আমি বলছি—এবার যদি কেউ ঝামেলা করার চেষ্টা করে, আরিফ মাসুদ ও তার ধর্মবিরোধী অনুগামীদের আমরা ছাড়ব না… এখানেই চোকাবো।” তিনি আরিফ মাসুদকে “পাকিস্তানি এজেন্ট” বলেও কটাক্ষ করেন। তাঁর এই মন্তব্য ঘিরে প্রবল বিতর্ক সৃষ্টি হয়েছে। মাসুদের সমর্থকরা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নামে। উল্লেখ্য, কৃষ্ণ গাডগে মধ্যপ্রদেশ বিজেপির কার্যকরী কমিটির সদস্য। অভিযোগের পরও তিনি ফেসবুকে স্পষ্ট লেখেন, “আমাদের সমাবেশ ছিল পাকিস্তানের বিরুদ্ধে। আমি বলেছি আরিফ মাসুদ একজন পাকিস্তানি এজেন্ট এবং ওর জীবনের হুমকি রয়েছে। এখন তার সমর্থকরা আমার বিরুদ্ধে অভিযোগ করছে, মানে তারা পাকিস্তানের পক্ষে কথা বলছে।” এই ঘটনার আগে একই ধরনের খুনের হুমকি দেন বিজেপি যুবনেতা সাচিন রঘুবংশী। তিনি ফেসবুকে লেখেন, “আমি কাল আরিফ মাসুদকে মেরে ফেলব। কে জামিন করাবে? দেশপ্রেমে মরতে ও মারতে ভালোবাসি। যারা দেশের শত্রু, তাদের শেষ করব।” তার এই উস্কানিমূলক পোস্টের পর মাসুদের ঘনিষ্ঠ ও প্রাক্তন কাউন্সিলর মেওলাল কান্নারজি শাহজাহানাবাদ থানায় FIR দায়ের করেন। FIR-এর পর সাচিন পোস্টটি মুছে ফেলেন। উল্লেখযোগ্য যে, সাচিনের প্রোফাইলে তাকে বিজেপি বিধায়ক রমেশ্বর শর্মার সঙ্গে দেখা যায়, যিনি বারবার মুসলিমবিদ্বেষী মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং টুইটার-এ লেখেন, “@CP_Bhopal কি আরিফ মাসুদের নিরাপত্তা নিয়ে ‘থ্রেট পারসেপশন’ মূল্যায়ন করে নিরাপত্তা বাড়াবেন? বিজেপি কি সাচিন সুর্যবংশীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে?”আরিফ মাসুদ বলেন, এই হুমকি একেবারেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বরাবর হিন্দু-মুসলিম সম্প্রীতির পক্ষে দাঁড়িয়েছেন এবং বিজেপির বর্ণবিদ্বেষী রাজনীতির বিরোধিতা করেছেন বলেই আজ তাঁকে টার্গেট করা হচ্ছে। পাহেলগাঁও হামলার পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে মুসলিমদের উপর হামলা, চিকিৎসা থেকে বঞ্চনা, আর্থিক বয়কট, সোশ্যাল মিডিয়ায় ঘৃণার সঞ্চার—সব মিলিয়ে এক বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে একজন নির্বাচিত বিধায়কের বিরুদ্ধে প্রকাশ্য খুনের হুমকি, তাও শাসক দলের নেতার মুখে—ভারতের গণতন্ত্র ও সংবিধানের জন্য এক গভীর সংকেত বহন করছে।

]]>
https://banglakal.com/communalism/madhya-pradesh-congress-mla-arif-masood-faces-death-threats-call-pakistani-agent-by-bjp/feed/ 0 694
জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ! মোদীর বাসভবনে উচ্চপর্যায়ের বৈঠক। https://banglakal.com/nation/national-security-concerns-rise-high-level-meeting-at-pm-modis-residence-following-pahalgam-attack/ https://banglakal.com/nation/national-security-concerns-rise-high-level-meeting-at-pm-modis-residence-following-pahalgam-attack/#respond Tue, 29 Apr 2025 13:16:03 +0000 https://banglakal.com/?p=686

পহেলগাঁও কাণ্ডের পর ধীরে ধীরে ছন্দে ফিরছে কাশ্মীর। তবে এখনও সেখানকার পরিস্থিতি থমথমে। নিরাপত্তার কড়া চাদরে মুড়ে ফেলা হয়েছে উপত্যকা। যদিও সাত দিন অতিক্রান্ত হলেও অধরা জঙ্গিরা। পহেলগাঁওয়ের পরিস্থিতি নিয়ে পৃথক বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার পহেলগাঁও নিয়ে জোড়া বৈঠক করছেন মোদী এবং শাহ। বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবন ৭, লোককল্যাণ মার্গে জরুরি বৈঠকে বসেছেন মোদী। সেই বৈঠকে রয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর-সহ উচ্চপর্যায়ের আধিকারিকেরা। সূত্রের খবর, পহেলগাঁও হামলা এবং জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতেই বৈঠক ডেকেছেন মোদী। অন্য দিকে, শাহও স্বরাষ্ট্র মন্ত্রকে শীর্ষস্থানীয় কর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করছেন। সোমবারই জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে বসেছিলেন মোদী। সেই বৈঠকের এক দিন পরেই নিজের বাসভবনে সরকার এবং সেনার শীর্ষস্থানীয়দের নিয়ে আলোচনায় বসলেন তিনি। সূত্রের খবর, বাসভবনের বৈঠকের পরই আরও একটি বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির সেই বৈঠকে থাকতে পারেন কেন্দ্রীয় সড়ক-পরিবহণমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী এবং রেলমন্ত্রী। সেই বৈঠকে শাহ, রাজনাথেরও থাকার সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও, অর্থনৈতিক বিষয়ক কমিটিরও বৈঠক হওয়ার কথা। গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরনে জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়। সেই ঘটনার পর থেকেই ভারত এবং পাকিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকেছে। প্রথমে এই ঘটনার দায় স্বীকার করেছিল জঙ্গিগোষ্ঠী ‘লশকর-এ-ত্যায়বা’র ‘ছায়া সংগঠন’ টিআরএফ। যদিও পরে দায় অস্বীকারও করে তারা। তবে ভারত পহেলগাঁও হামলার জন্য পাকিস্তানকে কাঠগড়ায় তুলেছে। শুধু তা-ই নয়, পড়শি দেশের বিরুদ্ধে একাধিক পদক্ষেপও করেছে নয়াদিল্লি। সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করে দেওয়া হয়েছে। ভারত থেকে চলে যেতে বলা হয়েছে পাকিস্তানিদের। পহেলগাঁও হামলার সঙ্গে যোগ প্রথম থেকেই অস্বীকার করে আসছে পাকিস্তান। তারা দাবি করছে, পহেলগাঁও কাণ্ডের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। পাশাপাশি ‘নিরপেক্ষ তদন্তেরও’ দাবি জানিয়েছে তারা। শুধু তা-ই নয়, ভারতের বিরুদ্ধে পাকিস্তানও কিছু পদক্ষেপ করেছে। ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ।

]]>
https://banglakal.com/nation/national-security-concerns-rise-high-level-meeting-at-pm-modis-residence-following-pahalgam-attack/feed/ 0 686