polba news – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Sat, 31 Jan 2026 12:39:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG.png?fit=32%2C32&ssl=1 polba news – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 SIR শুনানির আতঙ্কে বৃদ্ধের মৃত্যু! পোলবায় ফের প্রশ্নের মুখে মোদি সরকার https://banglakal.com/state/a-man-has-died-due-to-sir-panic-attack/ https://banglakal.com/state/a-man-has-died-due-to-sir-panic-attack/#respond Sat, 31 Jan 2026 12:06:48 +0000 https://banglakal.com/?p=1786

নিজস্ব প্রতিবেদন: শুনানির আতঙ্কে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল হুগলির পোলবায়। মৃতের নাম শেখ ইসমাইল (৭০)। পোলবা থানার অন্তর্গত হোসনেবাদ এলাকার বাসিন্দা ওই বৃদ্ধের বুধবার সকালে কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে মৃত্যু হয়।

পরিবারের অভিযোগ, কয়েকদিন আগে শুনানির নোটিস পাওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন শেখ ইসমাইল। আগে সম্পূর্ণ সুস্থ থাকলেও নোটিস আসার পর থেকেই তিনি গভীর দুশ্চিন্তায় ভুগছিলেন। ঠিকমতো খাওয়া-দাওয়া ও ঘুম হচ্ছিল না বলে দাবি পরিবারের। সোমবার রাতে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে মগরার একটি নার্সিং হোমে, পরে কলকাতায় স্থানান্তর করা হয়।

মৃতের পরিবারের দাবি, শুনানির আতঙ্কই তাঁর মৃত্যুর মূল কারণ। অযথা নোটিস দিয়ে সাধারণ মানুষকে মানসিক চাপে ফেলা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তাঁরা। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। এই মৃত্যু ঘিরে এলাকায় শোক ও ক্ষোভের আবহ, প্রশাসনের ভূমিকা নিয়েও ফের প্রশ্ন উঠতে শুরু করেছে পোলবায়।

]]>
https://banglakal.com/state/a-man-has-died-due-to-sir-panic-attack/feed/ 0 1786