Portuguese player – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Wed, 19 Nov 2025 07:12:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG.png?fit=32%2C32&ssl=1 Portuguese player – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 হোয়াইট হাউসে ট্রাম্প-রোনাল্ডো সাক্ষাত https://banglakal.com/world/ronaldo-joins-trump-and-saudi-crown-prince-at-high-profile-white-house-dinner/ https://banglakal.com/world/ronaldo-joins-trump-and-saudi-crown-prince-at-high-profile-white-house-dinner/#respond Wed, 19 Nov 2025 07:09:51 +0000 https://banglakal.com/?p=1190

বাংলাকাল, ওয়েব ডেস্ক: হোয়াইট হাউসে ট্রাম্প-রোনাল্ডো সাক্ষাৎ। ছিলেন সৌদি যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমানও। এছাড়াও উপস্থিত ছিলেন টেসলার এলন মাস্ক (Elon Musk)-সহ বিশ্বের একাধিক শীর্ষ কর্তা। মঙ্গলবার রাতে হোয়াইট হাউসে এক জমকালো নৈশভোজের আয়োজন করেছিলেন  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই ডিনারের চমকের নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মঙ্গলবার রাতে পাঁচবারের ব্যালন ডি’অর ফুটবল তারকা এই অনুষ্ঠানে হাজির হতেই অনেকে চমকে ওঠেন। রোনাল্ডো বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসেরে খেলেন। বলা বাহুল্য, সৌদির ফুটবল বিপণনের প্রধানতম মুখ রোনাল্ডো। উল্লেখ্য যে, বিশ্ব ফুটবলের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দুনিয়া জুড়ে তাঁর কোটি কোটি ভক্ত। তার মধ্যে যে একজনের নাম ব্যারন ট্রাম্প। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের ১৯ বছর বয়সী পুত্র সন্তান। আর রোনাল্ডোর সঙ্গে সাক্ষাতে ট্রাম্প জানন, তাঁর পুত্র পর্তুগিজ কিংবদন্তির ‘বিরাট ভক্ত’। জানান, অবশেষে রোনাল্ডোর সাক্ষাত পেয়েছে তাঁর কনিষ্ঠ পুত্র।

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ফুটবলারকে আতিথ্য দেওয়াটা “সম্মানের”। এদিকে, হোয়াইট হাউসে তারকা ফুটবলারের উপস্থিতি, ২০১৬ সালের পর তার প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র সফরের একটি।

নৈশভোজে ট্রাম্প তার বক্তৃতায় সৌদি আরবের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের প্রশংসা করেন এবং দেশটিকে “প্রধান নন-ন্যাটো মিত্র” হিসেবে আখ্যা দেন। এর আগে, ট্রাম্প ওভাল অফিসে সৌদি যুবরাজকে আতিথ্য দেন।

সৌদি যুবরাজের কাছেও এই সফর গুরুত্বপূর্ণ। ২০১৮ সালের জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর আন্তর্জাতিক অঙ্গনে যে ফাটল তৈরি হয়, তার পরে হোয়াইট হাউসের ডিনার আমন্ত্রণ কূটনৈতিক অঙ্গনে তাঁকে অক্সিজেন জোগাবে।

এদিনের অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পের পাশে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকেও দেখা যায়। রোনাল্ডো এসেছিলেন স্ত্রী জর্জিনা রদ্রিগেজকে সঙ্গে নিয়ে। দেখা যায় গলফ তারকা ব্রাইসন ডি-শ্যাম্বো, অ্যাপল সিইও টিম কুক, এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং প্রমুখ।

]]>
https://banglakal.com/world/ronaldo-joins-trump-and-saudi-crown-prince-at-high-profile-white-house-dinner/feed/ 0 1190