Rail job – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Tue, 03 Feb 2026 12:56:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG.png?fit=32%2C32&ssl=1 Rail job – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 রেলে চাকরির টোপ দিয়ে ৩৮ লক্ষ টাকা হাতিয়ে শ্রীঘরে CISF জওয়ান ও তাঁর ছেলে https://banglakal.com/state/cisf-jawan-and-his-son-jailed-for-embezzling-rs-38-lakh-on-the-pretext-of-a-railway-job/ https://banglakal.com/state/cisf-jawan-and-his-son-jailed-for-embezzling-rs-38-lakh-on-the-pretext-of-a-railway-job/#respond Tue, 03 Feb 2026 12:53:10 +0000 https://banglakal.com/?p=1888 নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: কেন্দ্রীয় বাহিনীতে কর্মরত বাবার প্রভাব খাটিয়ে ও রেলে চাকরির প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে শেষরক্ষা হলো না। বসিরহাট থানার পুলিশের জালে ধরা পড়লেন এক CISF জওয়ান আব্দুল মালেক এবং তাঁর পুত্র নিজাম উদ্দিন গাজী। অভিযোগ, এলাকার বেকার যুবকদের চাকরি দেওয়ার নাম করে অন্তত ৩৮ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন তাঁরা।

বসিরহাট থানার অন্তর্গত পিফা ও দেবক এলাকায় বেশ কিছুদিন ধরেই আব্দুল মালেক ও তাঁর ছেলের বিরুদ্ধে ক্ষোভ জমছিল। স্থানীয় সূত্রে খবর, আব্দুল মালেক কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (CISF)-এ কর্মরত হওয়ার সুবাদে এলাকায় তাঁর এক আলাদা প্রভাব ছিল। সেই সুযোগ নিয়েই তিনি ও তাঁর ছেলে যুবকদের রেল সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে নিশ্চিত চাকরির প্রতিশ্রুতি দিতেন।

অভিযোগকারীরা জানিয়েছেন, এক-একজন চাকরিপ্রার্থীর কাছ থেকে ৫ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হয়েছিল। সংগৃহীত মোট অর্থের পরিমাণ প্রায় ৩৮ লক্ষ টাকা। দীর্ঘ সময় পার হয়ে গেলেও চাকরির কোনো হদিস মেলেনি। টাকা ফেরত চাইলে বাবা ও ছেলে নানা টালবাহানা শুরু করেন বলে অভিযোগ।

গতকাল রাতে প্রতারিত যুবকরা ধৈর্যের বাঁধ হারিয়ে অভিযুক্তদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর দেওয়া হয় বসিরহাট থানায়। প্রতারিতদের পক্ষ থেকে বসিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে রাতেই পুলিশ আব্দুল মালেক ও তাঁর ছেলে নিজাম উদ্দিন গাজীকে গ্রেপ্তার করে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।

]]>
https://banglakal.com/state/cisf-jawan-and-his-son-jailed-for-embezzling-rs-38-lakh-on-the-pretext-of-a-railway-job/feed/ 0 1888