Road accident – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Sat, 31 Jan 2026 12:38:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG.png?fit=32%2C32&ssl=1 Road accident – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 SIR-এর কাজে যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনা, ডেটা এন্ট্রি অপারেটরের মৃত্যু https://banglakal.com/state/sir-worker-has-been-died-by-a-road-accident/ https://banglakal.com/state/sir-worker-has-been-died-by-a-road-accident/#respond Sat, 31 Jan 2026 12:34:55 +0000 https://banglakal.com/?p=1789

ময়নাগুড়ি: SIR-এর কাজে শনিবার ময়নাগুড়ি বিডিও অফিসে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল পায়েল মোহন্ত নামে এক ডেটা এন্ট্রি অপারেটরের। শনিবার জলপাইগুড়ি–শিলিগুড়ি জাতীয় সড়কের দশ দরগা এলাকায় একটি ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, দ্রুতগতির ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। দুর্ঘটনার পরই ডাম্পারটি পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পলাতক ডাম্পারের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

উল্লেখ্য, SIR আতঙ্কে একের পর এক মানুষের মৃত্যু ঘটছে। নোটিশের জোয়ার দেখা যাচ্ছে রাজ্যজুড়ে। নাগরিকত্ব হারানোর আশঙ্কায় আতঙ্কে মারা যাচ্ছেন অনেকেই। আবার পথদুর্ঘটনাতেও প্রান যাচ্ছে বহু মানুষের। ফলে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। তবুও টনক নড়ছেনা কেন্দ্রীয় সরকারের।

]]>
https://banglakal.com/state/sir-worker-has-been-died-by-a-road-accident/feed/ 0 1789
মালদায় বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় টোটো চালকের মর্মান্তিক মৃত্যু, গুরুতর আহত দুই যাত্রী https://banglakal.com/state/tragic-death-of-toto-driver-in-malda-hit-by-reckless-tractor-two-passengers-seriously-injured/ https://banglakal.com/state/tragic-death-of-toto-driver-in-malda-hit-by-reckless-tractor-two-passengers-seriously-injured/#respond Wed, 19 Mar 2025 07:36:52 +0000 https://banglakal.com/?p=438 রাস্তায় দাঁড়িয়ে থাকা টোটোতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় টোটো চালকের মর্মান্তিক মৃত্যু হলো, আহত হলেন দুই যাত্রী। মঙ্গলবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া-১ ব্লকের সামসী ঘাসিরাম মোড় এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুরে একটি টোটো সামসী ঘাসিরাম মোড়ে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। সেই সময় সামসী ৪২০ মোড় থেকে একটি ট্রাক্টর ঘাসিরাম মোড়ের দিকে আসছিল। কিন্তু মোড়ের কাছে আসতেই ট্রাক্টরের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ট্রাক্টরটি সজোরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা টোটোটিকে ধাক্কা মারে।

ভয়াবহ ধাক্কায় টোটো চালক ট্রাক্টরের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এছাড়া, গুরুতর আহত হন টোটোর দুই যাত্রী।

দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয়

  • মৃত টোটো চালকের নাম: ইশা আলি (৫০)
    • বাড়ি: রতুয়া-২ ব্লকের কুমারগঞ্জ এলাকা
  • আহত দুই যাত্রী:
    • লক্ষ্মী মাঝি (৪০), বাড়ি সামসীর কান্ডারণ এলাকা
    • জাক্কার হোসেন (৫০), বাড়ি রতুয়া-২ ব্লকের লক্ষ্মীপুর এলাকা

ঘটনার পরপরই সামসী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পাশাপাশি, ঘাতক ট্রাক্টর ও দুর্ঘটনাগ্রস্ত টোটোটি আটক করে তদন্ত শুরু করেছে।

স্থানীয়রা জানান, সাম্প্রতিককালে এই এলাকায় বেপরোয়া যানবাহনের দৌরাত্ম্য বেড়েছে। প্রশাসনের কাছে তাদের দাবি, দ্রুত পদক্ষেপ নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদার করতে হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

]]>
https://banglakal.com/state/tragic-death-of-toto-driver-in-malda-hit-by-reckless-tractor-two-passengers-seriously-injured/feed/ 0 438