santipur – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Sat, 14 Mar 2026 14:26:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG.png?fit=32%2C32&ssl=1 santipur – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 কুকুরের বাচ্চা দেওয়ার টোপ দিয়ে দুই নাবালিকাকে যৌন হেনস্থা শান্তিপুরে, এলাকায় তীব্র উত্তেজনা https://banglakal.com/state/two-minors-sexually-assaulted-in-shantipur-on-the-pretext-of-giving-them-puppies-tension-high-in-the-area/ https://banglakal.com/state/two-minors-sexually-assaulted-in-shantipur-on-the-pretext-of-giving-them-puppies-tension-high-in-the-area/#respond Sat, 14 Mar 2026 14:24:14 +0000 https://banglakal.com/?p=2367 নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর: শান্তিপুরে প্রতিবেশী যুবকের লালসার শিকার দুই নাবালিকা। কুকুরের বাচ্চা দেওয়ার নাম করে ঘরে ডেকে নিয়ে গিয়ে ৯ বছরের এক শিশু ও তার বান্ধবীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযুক্তের নাম বিশ্বজিৎ হালদার ওরফে চৌম্বক। ঘটনার পর থেকেই সে পলাতক।

​ঘটনার বিবরণ

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্কুল থেকে বাড়ি ফিরছিল ওই দুই নাবালিকা। পথে প্রতিবেশী বিশ্বজিৎ হালদার তাদের আটকায় এবং বাড়িতে নতুন কুকুরের বাচ্চা হয়েছে দেখার নাম করে নিজের ঘরে ডেকে নিয়ে যায়। অভিযোগ, ঘরে ঢোকামাত্রই ওই ব্যক্তি দুই শিশুর ওপর চড়াও হয় এবং অসভ্য আচরণ শুরু করে। কোনোক্রমে তার হাত থেকে রেহাই পেয়ে দুই বান্ধবী ছুটে বাড়ি পালিয়ে আসে এবং পরিবারকে সব কথা খুলে বলে।

​প্রাণনাশের হুমকি ও অভিযুক্তের পলায়ন

​নির্যাতিতার মা জানান, ঘটনার কথা শুনে তিনি অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করতে গেলে বিশ্বজিৎ প্রথমে হাত-পা ধরে ক্ষমা চাওয়ার নাটক করে। কিন্তু যখনই শিশুটির মা তার বাবাকে ডাকার জন্য বাড়ির ভেতরে যান, সেই সুযোগে অভিযুক্ত এলাকা ছেড়ে চম্পট দেয়।

​অভিযোগ আরও গুরুতর— নাবালিকারা জানিয়েছে, এই কথা কাউকে জানালে বা স্কুলে যাওয়ার পথে তাদের দেখে নেওয়া হবে এবং মেরে ফেলার হুমকিও দিয়েছে অভিযুক্ত। এই হুমকির জেরে বর্তমানে আতঙ্কিত হয়ে পড়েছে দুই শিশু ও তাদের পরিবার।

​পুলিশের পদক্ষেপ

​ইতিমধ্যেই শান্তিপুর থানায় বিশ্বজিৎ হালদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে দুই নির্যাতিতার পরিবার। ঘটনার গুরুত্ব বিচার করে পুলিশ তদন্তে নেমেছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। নির্যাতিতা ও তাদের পরিবারের দাবি, অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

]]>
https://banglakal.com/state/two-minors-sexually-assaulted-in-shantipur-on-the-pretext-of-giving-them-puppies-tension-high-in-the-area/feed/ 0 2367
মোবাইলে জুয়া খেলে লক্ষ লক্ষ টাকা হার, একদিন নিখোঁজ থাকার পর লিচু বাগান থেকে উদ্ধার তরুণের দেহ https://banglakal.com/state/body-of-young-man-found-in-litchi-garden-after-losing-lakhs-of-rupees-gambling-on-mobile-phone/ https://banglakal.com/state/body-of-young-man-found-in-litchi-garden-after-losing-lakhs-of-rupees-gambling-on-mobile-phone/#respond Mon, 09 Feb 2026 13:36:31 +0000 https://banglakal.com/?p=2025

শান্তিপুর: মোবাইলে আইডি গেম খেলে লক্ষ লক্ষ টাকা হার, জুয়ো খেলায় আসক্ত হয়ে অবশেষে বেঘোরে প্রাণ গেল বয়স কুড়ির যুবকের। এদিন লিচু বাগান থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েতের নৃসিংহ পুর লিচুবাগান এলাকার। মৃত ওই যুবকের নাম সুরজিৎ হালদার। বাবা দিনমজুরের কাজ করেন। ওই যুবকের মা নিজেও ধান শুকানোর  কাজ করেন। কোনওরকম ভাবে সংসার চলে তাদের। কিন্তু সুরজিৎ হালদার হঠাৎ মোবাইলে আইডি খেলা শুরু করে। সেখানে হাজার হাজার টাকার জুয়া খেলত সে। দীর্ঘদিন ধরেই এই খেলায় আসক্ত হয়ে ওঠে।

তার পরিবারের দাবি, এর আগেও কয়েক দফায় হাজার হাজার টাকা সে বাড়িতে থেকে নিয়ে দেনার টাকা শোধ করত। তার মা নিজে জানান, জুয়া খেলায় হেরে গিয়ে বাড়ি থেকে সে টাকা নিয়ে যেত। সেই সঙ্গে মাঝেমধ্যে কখনো ৫০০ টাকা,  কখনো হাজার টাকা নিয়ে যেত সে। গতকাল স্নান করার নাম করে বাড়ি থেকে বার হয়ে। তারপর আর বাড়ি ফিরে আসেনি। কাল সারাদিন এবং সারারাত খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি। আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি লিচু বাগানের মধ্যে তার দেহ ঝুলন্ত অবস্থায় দেখে এলাকার চাষীরা। এরপরে খবর জানাজানি হতে এলাকায় ভিড় জমে। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে প্রথমে হাসপাতাল,  তারপরে থানায় নিয়ে যায়। পরিবারের দাবি,  দীর্ঘদিন ধরেই সে যুব খেলায় আসক্ত ছিল। বারবার বললেও সে শোনেন। তবে নগদ টাকা কার কাছে দিয়ে আসতো তা পরিবারের কেউ জানে না।। এলাকার পঞ্চায়েত সদস্য জানান জুও খেলার ব্যাপারে তিনি কিছুই জানতেন না। তিনি চাইছেন প্রশাসন তদন্ত করুক এই জুয়া খেলার সঙ্গে আর কারা যুক্ত। এবং তাদের চিহ্নিত করে আইনত ব্যবস্থা গ্রহণ করুক। কিন্তু প্রশ্ন উঠছে দিনের পর দিন জুঁই আসক্ত হয়ে একটি যুবকের তরতাজা প্রাণ চলে গেল। কেন খবর ছিলনা পুলিশের কাছে? কেনই বা পুলিশ জানতো না তার থানা এলাকায় এইভাবে জুয়া খেলা চলে? নাকি জেনে শুনে পুলিশের মধুতেই রমরমে চলে এই মোবাইলের অনলাইন জুয়া, কুড়ি বছরের যুবকের মৃত্যুতে নতুন করে বিতর্কের দানা বেধেছে।

]]>
https://banglakal.com/state/body-of-young-man-found-in-litchi-garden-after-losing-lakhs-of-rupees-gambling-on-mobile-phone/feed/ 0 2025
শান্তিপুরে তাঁত শিল্প সম্মেলনে যোগ দিয়ে রাজ্যকে নিশানা কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রীর https://banglakal.com/state/union-textile-minister-targets-state-by-attending-weaving-industry-conference-in-santipur/ https://banglakal.com/state/union-textile-minister-targets-state-by-attending-weaving-industry-conference-in-santipur/#respond Mon, 09 Feb 2026 10:49:05 +0000 https://banglakal.com/?p=2016

শান্তিপুর: ‘এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে সবার আগে বন্ধ করা হবে বাংলাদেশে অনুপ্রবেশকারী। বেছে বেছে অনুপ্রবেশকারীদের খুঁজে বের করা হবে। তন্তুদের জন্য হাফ তৈরি করেছে তৃণমূল সরকার, যেখানে বিক্রি করা হচ্ছে নকল শাড়ি। বিজেপি ক্ষমতায় আসার পর তন্তুজীবীদের জন্য খুলে যাবে ভাগ্যের চাকা। সঠিক দামে আসল তাঁতের শাড়ির জন্য একাধিক ব্যবস্থা করবে বিজেপি সরকার। বর্তমানে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে লুটপাটের সরকার। ২০২৬ এর বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি।’ রবিবার নদীয়ার শান্তিপুরে তাঁত শিল্পী সম্মেলনে যোগ দিয়ে এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য, নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, ও বিজেপির একাধিক বিধায়ক। তাঁত শিল্প সম্মেলনের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিরিরাজ সিং তুলে ধরেন শান্তিপুরের তাঁত শিল্প সহ গোটা রাজ্যের তাঁত শিল্পের উন্নয়নের কথা। বস্ত্র মন্ত্রীর দাবি,’ শান্তিপুরের হস্ত চালিত তাঁতশিল্প ধ্বংসের মুখে, সঠিক দাম পাচ্ছে না তন্তুরা। গোটা রাজ্যজুড়ে ছেয়ে গেছে নকল শাড়িতে, তাঁত শিল্পীদের কথা ভাবছে না তৃণমূল সরকার। ২৬ এর বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসলে তাঁত শিল্পীদের জন্য গোটা রাজ্যে গড়ে উঠবে একের পর এক উন্নয়ন। তাঁত শিল্পীদের ঘুরে যাবে ভাগ্যের চাকা। ন্যায্য মূল্য পাবে তাতিরা। বর্তমান পরিস্থিতিতে তাঁত শিল্পীদের অবস্থা করুন। পাওয়ারলুমে তৈরি শাড়ি হ্যান্ডলুম বলে বিক্রি করা হচ্ছে। জামদানি শাড়ির ক্ষেত্রেও একই অবস্থা। তাঁত শিল্পীদের কথা ভাবছে না এই রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার চাইছে এই তাঁত শিল্পকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার জন্য। আমরাও সেই চেষ্টা করছি।’ অন্যদিকে,  বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কটাক্ষ করতে ছাড়লেন না রাজ্যের শাসক দলকে। তুলে ধরলেন একাধিক দুর্নীতির কথা। কটাক্ষের সুরে সৌমিক ভট্টাচার্য বলেন, ‘তৃণমূল বলে আর কিছু নেই, তৃণমূল চলে গেছে, তৃণমূলের বিদায় নিশ্চিত।’

]]>
https://banglakal.com/state/union-textile-minister-targets-state-by-attending-weaving-industry-conference-in-santipur/feed/ 0 2016
কেন্দ্রীয় মন্ত্রী আসার আগে শান্তিপুর জুড়ে বিজেপি সাংসদ জগন্নাথকে ‘গদ্দার’ বলে পোস্টার https://banglakal.com/state/posters-calling-bjp-mp-jagannath-a-traitor-across-shantipur-ahead-of-union-ministers-visit/ https://banglakal.com/state/posters-calling-bjp-mp-jagannath-a-traitor-across-shantipur-ahead-of-union-ministers-visit/#respond Sun, 08 Feb 2026 14:36:58 +0000 https://banglakal.com/?p=1992

নিজস্ব প্রতিবেদন: “শান্তিপুরের গাদ্দার জগন্নাথ সরকার” এমনই লেখা পোস্টার পড়ল গোটা শান্তিপুর জুড়ে।  বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নামেই এমন পোস্টার ঘিরে বিতর্ক বাড়ছে। আর শান্তিপুরে এসেছোন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং। সেখানে তাঁত শিল্পীদের সঙ্গে কথা বলেন তিনি। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং রানাঘাট কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার সহ আরো অনেকে। তার আগেই দেখা গেল গোটা শান্তিপুর চত্বরে জগন্নাথ সরকারের নামে পোস্টার পড়তে। যেখানে লেখা রয়েছে শান্তিপুরের গাদ্দার জগন্নাথ সরকার। তবে এ বিষয়ে বিজেপির দাবি, এই ঘটনার সাথে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস জড়িত রয়েছে। কারণ তারা জানে শান্তিপুরে তৃণমূলের কোনও জায়গা নেই। তাই এই অপসংস্কৃতিকে হাতিয়ার করে নির্বাচনে জয়লাভ করার প্রচেষ্টা চালাচ্ছে তৃণমূল।


যদিও বিজেপির তোলা অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল। এ বিষয়ে তৃণমূলের দাবি,  বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা। তার কারণ বিজেপির চার থেকে পাঁচটা গোষ্ঠী রয়েছে এবং প্রার্থী কে হবে সেই নিয়ে একটি বিবাদ চলছে। সেই কারণেই এই ঘটনা ঘটেছে।  এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।

]]>
https://banglakal.com/state/posters-calling-bjp-mp-jagannath-a-traitor-across-shantipur-ahead-of-union-ministers-visit/feed/ 0 1992