Sheikh Hasina – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Sun, 23 Nov 2025 13:16:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG.png?fit=32%2C32&ssl=1 Sheikh Hasina – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে চিঠি দেওয়া হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা https://banglakal.com/world/bamgladesh-seeks-for-sheikh-hasina/ https://banglakal.com/world/bamgladesh-seeks-for-sheikh-hasina/#respond Sun, 23 Nov 2025 13:10:01 +0000 https://banglakal.com/?p=1228 বাংলাকাল, ওয়েব ডেস্ক: ফের  বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি পাঠল দেশটির অন্তর্বর্তী সরকার।


জুলাই গণ-গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনাকে ফেরত চেয়ে শুক্রবার দিল্লিকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে ঢাকা। রবিবার এই তথ্য  নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রবিবার (২৩  নভেম্বর)  সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে কয়েকজন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা নিশ্চিত করেছেন তিনি।

এদিন পররাষ্ট্র উপদেষ্টা জানান, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে। শুক্রবার দিল্লির বাংলাদেশ মিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ চিঠি পাঠানো হয়েছে।

বলা বাহুল্য, জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে সোমবার শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে শেখ হাসিনা ও তার সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামন খাঁন কামালের হয় মৃত্যুদণ্ডের ঘোষণা দেওয়া হয়। আর রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের কারাদণ্ড হয় পাঁচ বছরের।

]]>
https://banglakal.com/world/bamgladesh-seeks-for-sheikh-hasina/feed/ 0 1228
হাসিনার মৃত্যুদণ্ড! আদালতের রায় উৎযাপন সাধারণ মানুষের https://banglakal.com/world/shaikh-hasina-death-sentence-2/ https://banglakal.com/world/shaikh-hasina-death-sentence-2/#respond Tue, 18 Nov 2025 08:19:50 +0000 https://banglakal.com/?p=1180
বাংলাকাল ওয়েব ডেস্ক: জুলাই হত্যাকাণ্ড
মামলায় মৃত্যুদণ্ডের রায় মুজিব কন্যার। সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সেই রায়ে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাসের ঝড় নেটাগরিকদের। সংশ্লিষ্ট রায়কে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানিয়েছেন জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ,  শহীদ ও আহতদের পরিবারসহ দেশের সাধারণ মানুষ।   ফেসবুক, এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে নেটিজেনদের উল্লাসপূর্ণ ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ছে। পাশাপাশি বিভিন্ন মিম, হিউমার ও স্যাটায়ার পোস্টের মাধ্যমে মানুষ টুইটার ও ফেসবুকে #হাসিনা, #ট্রাইব্যুনাল, #ফ্যাসিস্ট, #হ্যাংহাসিনা হ্যাশট্যাগের মাধ্যমে প্রতিক্রিয়া প্রকাশ করছেন। একদিকে নেটিজেনরা রায়ে আনন্দ প্রকাশ করছেন, আর বিগত দিনের ফ্যাসিবাদের নির্মমতার কথাও স্মরণ করছেন।

রায় ঘোষণার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্মুহু স্ট্যাটাস, কমেন্টস, মিম, পোস্টের ছয়লাপ। উক্ত দেশটির বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ আনন্দ মিছিল করেছেন। মিষ্টি বিতরণ থেকে শুরু করে দলীয় ও ব্যক্তিগত উদ্যোগে উদযাপনের নানা দৃশ্য ইতিমধ্যেই  ভাইরাল। অনেক নেটিজেন এই রায়কে ‘ন্যায়ের পুনঃস্থাপনের প্রতীক’ হিসাবে আখ্যায়িত করেছেন। তাদের মতে, দীর্ঘদিনের দমন-পীড়ন ও ফ্যাসিবাদী শাসনের পর এই রায় সাধারণ মানুষের মনে ন্যায়বিচারের প্রতি নতুন আস্থা তৈরি করেছে।

আরাফাত ইসলাম নামের এক ব্যবহারকারী তার ফেসবুক পোস্টে লেখেন, ‘দড়ি লাগলে দড়ি নে, ফ্যাসিস্ট হাসিনার ফাঁসি দে।’

অন্য এক নেটাগরিক লেখেন, শহীদের রক্তের একমাত্র বদলা ন্যায়বিচার। মৃত্যুদণ্ডই ছিল রক্তপিপাসু ও দেশদ্রোহী খুনি হাসিনার একমাত্র ন্যায্য পাওনা। এই রায় কার্যকরের মাধ্যমেই বাংলাদেশ ফ্যাসিবাদের কলঙ্ক থেকে মুক্ত হবে ইনশাআল্লাহ।’

কিছু ব্যবহারকারী এক্স প্ল্যাটফর্মে (টুইটার) ‘হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে’ পোস্ট শেয়ার করেছেন। 

এছাড়াও রেড জুলাই’ নামক ফেসবুক পেজে জুলাই আন্দোলনের শহীদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাজিদের মায়ের ৪ আগস্টের এক ভিডিও পোস্ট করা হয়। যাতে জ্বলজ্বল করছে কয়েকটি বাক্য।  ‘মায়ের এই কান্না কখনোই বৃথা যাবে না।’

পরবর্তীতে পেজে আরও একটি পোস্ট প্রকাশিত হয়, যেখানে বলা হয়, ‘হে আল্লাহ, হাসিনার ফাঁসির রায় শুনিয়েছ, শুকরিয়া তোমার। তবে জাজমেন্ট দিনে তোমার ইনসাফ পাওনা রইল। হাসিনা বাহিনীর পাপ এর চেয়ে অনেক অনেক ভারী।’

]]>
https://banglakal.com/world/shaikh-hasina-death-sentence-2/feed/ 0 1180