siliguri – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Mon, 16 Mar 2026 15:48:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG.png?fit=32%2C32&ssl=1 siliguri – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 শিলিগুড়িতে হঠাৎ ইডির তল্লাশি, স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি ঘিরে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা https://banglakal.com/state/ed-raids-at-jewellery-businessman-house-in-siliguri/ https://banglakal.com/state/ed-raids-at-jewellery-businessman-house-in-siliguri/#respond Mon, 16 Mar 2026 15:47:17 +0000 https://banglakal.com/?p=2400

শিলিগুড়ি : সোমবার সকালে শিলিগুড়ি শহরে হঠাৎই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযানে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শহরের ১৫ নম্বর ওয়ার্ডের হাকিম পাড়ার অতুলপ্রসাদ সরণি এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায় Enforcement Directorate (ইডি)। সকাল থেকেই বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন থাকতে দেখা যায়। জানা গিয়েছে, দুধমোড় এলাকার বাসিন্দা স্বপন ঘোষ নামে ওই স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতেই এই তল্লাশি চালানো হয়। হঠাৎ করে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের উপস্থিতিতে গোটা এলাকায় কৌতূহল ও চাঞ্চল্য তৈরি হয়। আশপাশের বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন। স্থানীয় সূত্রে জানা যায়, স্বপন ঘোষের খুদিরাম পল্লি এলাকায় একটি সোনার দোকান রয়েছে। সেই ব্যবসা সংক্রান্ত কিছু নথি ও তথ্য খতিয়ে দেখতেই এই অভিযান বলে অনুমান করা হচ্ছে। তদন্তকারী আধিকারিকরা বাড়ির ভিতরে বেশ কিছু সময় ধরে তল্লাশি চালান। অভিযানের সময় নিরাপত্তার জন্য বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়। পাশাপাশি স্থানীয় পুলিশও পরিস্থিতির ওপর নজর রাখে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে ঠিক কোন মামলায় বা কী অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি Enforcement Directorate। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানা গিয়েছে।

]]>
https://banglakal.com/state/ed-raids-at-jewellery-businessman-house-in-siliguri/feed/ 0 2400
জীবিত হয়েও পোর্টালে ‘মৃত’, ২ বছর বন্ধ ভাতা—খড়িবাড়িতে দ্রুত সমাধানের দাবি বৃদ্ধার https://banglakal.com/state/even-though-she-is-alive-she-is-listed-as-dead-on-the-portal-her-allowance-has-been-suspended-for-2-years-elderly-woman-demands-quick-solution-in-kharibari/ https://banglakal.com/state/even-though-she-is-alive-she-is-listed-as-dead-on-the-portal-her-allowance-has-been-suspended-for-2-years-elderly-woman-demands-quick-solution-in-kharibari/#respond Sat, 21 Feb 2026 10:50:50 +0000 https://banglakal.com/?p=2170

শিলিগুড়ি: জীবিত থাকলেও সরকারি পোর্টালে ‘মৃত’ দেখানো হয়েছে ৭২ বছরের জোৎস্না মণ্ডলকে। আর সেই কারণেই গত দু’বছর ধরে বন্ধ তাঁর তফসিলী বন্ধু ভাতা। শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির বারাসত ভিটার বাসিন্দা জোৎস্নাদেবী আগে প্রতি মাসে ১০০০ টাকা করে ভাতা পেতেন। কিন্তু ২০২৪ সালের মার্চ মাস থেকে হঠাৎই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে যায়।

অসুস্থতার মধ্যেই ব্যাঙ্কে খোঁজ নিতে গিয়ে তিনি জানতে পারেন, সরকারি পোর্টালে তাঁকে মৃত দেখানো হয়েছে। পরে বিডিও অফিসে যোগাযোগ করলেও একই তথ্য সামনে আসে। বৃদ্ধার অভিযোগ, “আমি বেঁচে আছি, অথচ কাগজে-কলমে আমাকে মৃত বানানো হয়েছে। দ্রুত ভাতা চালু করা হোক।”

তাঁর ছেলের দাবি, পঞ্চায়েত থেকে বিডিও অফিস—সব জায়গায় বহুবার আবেদন করা হয়েছে, তবু সমস্যার সমাধান হয়নি। রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের প্রধান সান্তনা সিংহ জানান, বিষয়টি খতিয়ে দেখে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে। খড়িবাড়ির বিডিও দীপ্তি সাউ বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

]]>
https://banglakal.com/state/even-though-she-is-alive-she-is-listed-as-dead-on-the-portal-her-allowance-has-been-suspended-for-2-years-elderly-woman-demands-quick-solution-in-kharibari/feed/ 0 2170
সুইসাইড নোট লিখে মহানন্দা ক্যানেলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবক, ব্যাপক চাঞ্চল্য শিলিগুড়িতে https://banglakal.com/state/youth-commits-suicide-by-jumping-into-mahananda-canal-after-writing-suicide-note-creates-huge-stir-in-siliguri/ https://banglakal.com/state/youth-commits-suicide-by-jumping-into-mahananda-canal-after-writing-suicide-note-creates-huge-stir-in-siliguri/#respond Wed, 18 Feb 2026 10:09:03 +0000 https://banglakal.com/?p=2140

শিলিগুড়ি: সুসাইড নোট লিখে শিলিগুড়ি মহাকুমার কাশীরাম এলাকায় মহানন্দা ক্যানেলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবকের মৃতদেহ উদ্ধার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত যুবকের নাম মনোজ কুমার ডালমিয়া(৪৮)। তিনি শিলিগুড়ির মিলনপল্লী এলাকার বাসিন্দা। উল্লেখ্য, গত রবিবার ওই যুবক আচমকা শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া ব্লকের কাশীরাম এলাকায় স্কুটি নিয়ে আসেন। এরপর মহানন্দা ক্যানেলের পাশে তাঁর স্কুটি দাঁড় করান এবং সুসাইড নোট লিখে মহানন্দা ক্যানেলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন। এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেন পুলিশকে। খবর পেয়ে  ঘটনাস্থলে ছুটে চলে যায় ফাঁসিদেওয়া থানার পুলিশ। এরপর পুলিশ ক্যানেলে নেমে ওই যুবকের খোঁজ শুরু করে।  তবে কোনো খোঁজ পাওয়া যায়নি। যদিও পুলিশের তরফ থেকে খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দলকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে৷  এক যুবক স্কুটি নিয়ে এসে মহানন্দা ক্যানেলের পাশে স্কুটি দাঁড় করিয়ে মহানন্দা ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এবং সেই সুইসাইড নোটে লেখা রয়েছে তার বোনের জন্য ন্যায় বিচার চায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পারিবারিক কোনো সমস্যার কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।  টানা দুর্দিন অর্থাৎ ৪৮ ঘন্টা টানা তল্লাশির পর অবশেষে এদিন তিস্তা হাইড্রোল প্রজেক্ট গেটে ওই যুবকের মৃতদেহ ভেসে উঠে। এরপরই খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দলকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল। পরবর্তীতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। এই ঘটনা খবর পরিবারের সদস্যদের মধ্যে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনা তদন্ত শুরু করা হয়েছে।

]]>
https://banglakal.com/state/youth-commits-suicide-by-jumping-into-mahananda-canal-after-writing-suicide-note-creates-huge-stir-in-siliguri/feed/ 0 2140