suicide attempt – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Fri, 06 Feb 2026 16:18:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG.png?fit=32%2C32&ssl=1 suicide attempt – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 নদীতে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা, চাঞ্চল্য চন্দ্রকোনায় https://banglakal.com/state/housewife-attempts-suicide-by-jumping-into-river-creates-sensation-in-chandrakona/ https://banglakal.com/state/housewife-attempts-suicide-by-jumping-into-river-creates-sensation-in-chandrakona/#respond Fri, 06 Feb 2026 16:15:17 +0000 https://banglakal.com/?p=1961

চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার কেঠিয়া নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধুর! স্থানীয়দের তৎপরতায় প্রাণ বাঁচল গৃহবধূর। চন্দ্রকোনা ১ নং ব্লকের ক্ষীরপাই এলাকায় কেঠিয়া ব্রিজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কেঠিয়া ব্রিজে দাঁড়িয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা করেন। সেই সময় পার্শ্ববর্তী এলাকায় থাকা মানুষরা দেখে ফেলায় তৎক্ষণাৎ নদীতে গিয়ে উদ্ধার করে তারা। বর্তমানে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতাল এটাকে আনা হয়েছে।

স্থানীয়রা তাড়াতাড়ি দেখে উদ্ধার করে আনায়, এ যাত্রায় প্রাণে বেঁচে যান তিনি। ঘটনাস্থলে পৌঁছেছে চন্দ্রকোনা থানার পুলিশ। মানসিক অবসাদের জেরেই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ওই গৃহবধূর নাম সুস্মিতা মাঝি, বয়স ২৬। তাঁর বাপের বাড়ি চন্দ্রকোনার কালিকাপুর গ্রামে এবং শ্বশুরবাড়ি চন্দ্রকোনা রোডের গুইয়াদহ এলাকায়। বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ কেঠিয়া ব্রিজের ওপর থেকে নদীতে ঝাঁপ দেন সুস্মিতা দেবী। বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা কালবিলম্ব না করে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন। খবর দেওয়া হয় পুলিশকে। স্থানীয়দের অদম্য চেষ্টা ও পুলিশের সহযোগিতায় তাঁকে নদী থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারের পর তাঁকে দ্রুত ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তিনি বর্তমানে সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে। যদিও তাঁর কথাবার্তায় বেশ কিছু অসংগতি লক্ষ্য করা গেছে। প্রাথমিক অনুমান, তীব্র মানসিক অবসাদের জেরেই এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন তিনি। তবে ঠিক কী কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

]]>
https://banglakal.com/state/housewife-attempts-suicide-by-jumping-into-river-creates-sensation-in-chandrakona/feed/ 0 1961
লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে শুনানিতে ডাক, আতঙ্কে কেরোসিন খেয়ে আত্মহত্যার চেষ্টা ভাঙড়ে https://banglakal.com/state/a-man-attempts-to-suicide-for-sir-hearing-notice/ https://banglakal.com/state/a-man-attempts-to-suicide-for-sir-hearing-notice/#respond Wed, 28 Jan 2026 16:48:19 +0000 https://banglakal.com/?p=1739

ভাঙড়: শুনানিতে ডাক। আতঙ্কে কেরোসিন খেয়ে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা এক ব্যক্তির। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ভাঙ্গড়ের উত্তর কাশীপুর থানার শোনপুর এলাকায়। গুরুতর অসুস্থ অবস্থায় ওই ব্যক্তিকে বর্তমানে কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তির নাম ইসরাফিল খান। তাঁর বাড়ি শোনপুর এলাকায়। পরিবার সূত্রে খবর, ২০০২ সালের ভোটার তালিকায় ইসরাফিলের নাম না থাকলেও তার বাবা- মায়ের নাম আছে। তবে তাঁর পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়ায় ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র কারণ দেখিয়ে ইসরাফিলকে শুনানিতে ডাকা হয় বলে অভিযোগ।

পরিবারের দাবি, শুনানির নোটিস পাওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইসরাফিল। মঙ্গলবার আচমকাই তিনি বাড়িতে কেরোসিন তেল পান করেন বলে অভিযোগ। দ্রুত শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে জিরেনগাছা ব্লক হসপিটাল তারপর নলমুড়ি ব্লক হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এ বিষয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য একরামুল মোল্লা বলেন, হেয়ারিং এর নোটিশ পাওয়ার পর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করেন ইসরাফিল খান, ২০০২ সালে ভোটার লিস্টে তার বাবা মায়ের নাম আছে সমস্ত ডকুমেন্ট আছে স্থানীয় বাসিন্দা তারা, কিন্তু ইয়ারিং এর নোটিশ পাওয়ার পর আতঙ্কে আত্মহত্যা করার চেষ্টা করে বলে অভিযোগ।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া মেলেনি।

]]>
https://banglakal.com/state/a-man-attempts-to-suicide-for-sir-hearing-notice/feed/ 0 1739