suicide – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Wed, 18 Feb 2026 10:10:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG.png?fit=32%2C32&ssl=1 suicide – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 সুইসাইড নোট লিখে মহানন্দা ক্যানেলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবক, ব্যাপক চাঞ্চল্য শিলিগুড়িতে https://banglakal.com/state/youth-commits-suicide-by-jumping-into-mahananda-canal-after-writing-suicide-note-creates-huge-stir-in-siliguri/ https://banglakal.com/state/youth-commits-suicide-by-jumping-into-mahananda-canal-after-writing-suicide-note-creates-huge-stir-in-siliguri/#respond Wed, 18 Feb 2026 10:09:03 +0000 https://banglakal.com/?p=2140

শিলিগুড়ি: সুসাইড নোট লিখে শিলিগুড়ি মহাকুমার কাশীরাম এলাকায় মহানন্দা ক্যানেলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবকের মৃতদেহ উদ্ধার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত যুবকের নাম মনোজ কুমার ডালমিয়া(৪৮)। তিনি শিলিগুড়ির মিলনপল্লী এলাকার বাসিন্দা। উল্লেখ্য, গত রবিবার ওই যুবক আচমকা শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া ব্লকের কাশীরাম এলাকায় স্কুটি নিয়ে আসেন। এরপর মহানন্দা ক্যানেলের পাশে তাঁর স্কুটি দাঁড় করান এবং সুসাইড নোট লিখে মহানন্দা ক্যানেলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন। এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেন পুলিশকে। খবর পেয়ে  ঘটনাস্থলে ছুটে চলে যায় ফাঁসিদেওয়া থানার পুলিশ। এরপর পুলিশ ক্যানেলে নেমে ওই যুবকের খোঁজ শুরু করে।  তবে কোনো খোঁজ পাওয়া যায়নি। যদিও পুলিশের তরফ থেকে খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দলকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে৷  এক যুবক স্কুটি নিয়ে এসে মহানন্দা ক্যানেলের পাশে স্কুটি দাঁড় করিয়ে মহানন্দা ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এবং সেই সুইসাইড নোটে লেখা রয়েছে তার বোনের জন্য ন্যায় বিচার চায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পারিবারিক কোনো সমস্যার কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।  টানা দুর্দিন অর্থাৎ ৪৮ ঘন্টা টানা তল্লাশির পর অবশেষে এদিন তিস্তা হাইড্রোল প্রজেক্ট গেটে ওই যুবকের মৃতদেহ ভেসে উঠে। এরপরই খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দলকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল। পরবর্তীতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। এই ঘটনা খবর পরিবারের সদস্যদের মধ্যে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনা তদন্ত শুরু করা হয়েছে।

]]>
https://banglakal.com/state/youth-commits-suicide-by-jumping-into-mahananda-canal-after-writing-suicide-note-creates-huge-stir-in-siliguri/feed/ 0 2140
সাতসকালে ট্রেনে কাটা পড়ে মৃত্যু এক গৃহবধূর https://banglakal.com/state/housewife-dies-after-being-hit-by-train-at-morning/ https://banglakal.com/state/housewife-dies-after-being-hit-by-train-at-morning/#respond Tue, 10 Feb 2026 11:18:02 +0000 https://banglakal.com/?p=2034 নিজস্ব প্রতিবেদন:  মঙ্গলবার সাত সকালে ট্রেনে কাটা পড়ে মৃত্যু এক গৃহবধুর। জানা গিয়েছে,  মৃত ওই গৃহবধুর নাম রানী হাজরা (২৫)। বাড়ি সমুদ্রগড় স্টেশন কলোনি মাছ বাজার এলাকায়। সকালে ট্রেনে কাটা পড়ার পর দীর্ঘক্ষণ রেললাইনের ওপর পড়ে থাকে দেহ। তার ওপর দিয়ে যাচ্ছে একের এর পর এক ট্রেন। ঘটনা দেখে অনেকেই রেল পুলিশের কর্তব্য নিয়ে প্রশ্ন তুলছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পারিবারিক অশান্তির কারণে এই ঘটনা। যদিও পরবর্তী সময় বেশ কয়েক ঘন্টা পর এলাকায় পৌঁছায় পুলিশ। ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। মঙ্গলবার মৃত এই গৃহবধূর মা অভিযোগ তোলেন,  মেয়েকে তার স্বামী নানান বিষয় নিয়ে সন্দেহ করতো, গতকাল ও মারধর করেছে আর সেই কারণেই এই ঘটনা।

]]>
https://banglakal.com/state/housewife-dies-after-being-hit-by-train-at-morning/feed/ 0 2034
এবার মোদির রাজ্যে বিএলও-র মৃত্যু, উদ্ধার সুইসাইড নোট https://banglakal.com/nation/blo-ends-life-in-gujarat/ https://banglakal.com/nation/blo-ends-life-in-gujarat/#respond Fri, 21 Nov 2025 14:39:13 +0000 https://banglakal.com/?p=1221
বাংলাকাল, ওয়েব ডেস্ক: আতঙ্কের আর এক নাম হয়ে দাঁড়িয়েছে SIR। এবার গোবলয়ে আত্মঘাতী খোদ বিএলও। অত্যধিক কাজের চাপের জেরেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে গুজরাটের গির সোমনাথ জেলার কোডিনার এলাকায়। মৃত ওই বিএলও কর্মীর নাম অরবিন্দ মুলজি ভাধের। উদ্ধার সুইসাইড নোট।

স্ত্রীকে সম্বোধন করা কথিত সুইসাইড নোটে, ভাধের এই চরম পদক্ষেপ নেওয়ার জন্য এসআইআরকে দায়ী করেছেন। বলেছেন, এখন আমার পক্ষে এই SIR কাজটি আর করা অসম্ভব। গত কয়েকদিন ধরে আমি ক্লান্ত এবং মানসিকভাবে চাপে আছি। দয়া করে আমাদের ছেলের যত্ন নিন… এই পদক্ষেপ নেওয়া ছাড়া আমার আর কোনও উপায় নেই। যার জেরেই এই সিদ্ধান্ত।

৪০ বছর বয়সি অরবিন্দের মৃত্যুর খবর সামনে আসার পর ফুঁসে উঠেছেন রাজ্যের বিএলওরা। শুক্রবার সকালে বিএলও অরবিন্দের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। রাজ্যের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন অরবিন্দ ভাধের। তাঁর এলাকায় এসআইআর কাজের জন্য বিএলও হিসাবে দায়িত্ব দেওয়া হয়।

পরিবারের দাবি, গত কয়েক দিন স্কুল সামলে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছিলেন মৃত।
শুধু তা-ই নয়, ভোটারদের ফর্ম পূরণ হয়ে গেলে, তা সংগ্রহ করা থেকে শুরু করে অনলাইনে আপলোড করা সবই করতে হচ্ছিল। যাকে কেন্দ্র করে মানসিক দিক থেকে ভেঙে পড়েছিলেন। স্কুল ও কাজ একসঙ্গে পেরে উঠছিলেন না তিনি। তারপরেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

উল্লেখ্য যে, বৃহস্পতিবার রাজ্যের খেদা জেলায় বিএলও হিসেবে কর্মরত একজন স্কুল শিক্ষক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার পরিবার তার মৃত্যুর জন্য ভোটার তালিকার চলমান এসআইআর-এর সাথে “অতিরিক্ত কাজের চাপ” যুক্ত বলে অভিযোগ করেছে।

]]>
https://banglakal.com/nation/blo-ends-life-in-gujarat/feed/ 0 1221
ফের SIR এর বলি প্রৌঢ়, ২০০২ সালের ভোটার লিস্টে নাম নেই পরিবারের একাধিক সদস্যের.. দেশছাড়া হওয়ার ভয়ে আত্মহত্যা https://banglakal.com/state/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-sir-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8c%e0%a6%a2%e0%a6%bc-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a6%e0%a7%a8-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2/ https://banglakal.com/state/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-sir-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8c%e0%a6%a2%e0%a6%bc-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a6%e0%a7%a8-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2/#respond Wed, 19 Nov 2025 08:06:56 +0000 https://banglakal.com/?p=1198
বাংলকাল, ওয়েব ডেস্ক: ২০০২ ভোটার তালিকায় নাম আছে নিজের। তবে ব্রাত্য পড়েছে পরিবারের একাধিক সদস্যের নাম। এবার দেশছাড়া হওয়ার ভয়ে ‘আত্মঘাতী’ প্রৌঢ়। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল যান বাদুড়িয়ার তৃণমূল বিধায়ক কাজি আবদুর রহিম দিলু। মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি ও দল।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার যদুরহাটি পূ্র্ব এলাকার বাসিন্দা ছিলেন সফিকুল মণ্ডল।  বয়স ৫৮। এমনিতেই স্যার নিয়ে আতঙ্কিত ছিলেন তিনি। তারপর ২০০২ সালের ভোটার তালিকা দেখেন । পরিবারের দাবি, ওই তালিকায় সফিকুলের নাম থাকলেও পরিবারের একাধিক সদস্যের নাম ছিল না। তাতেই ভয় পেয়ে যান প্রৌঢ়। বেশ কয়েকদিন ধরে চিন্তিত ছিলেন।

এদিন নিজের বাড়িতেই কীটনাশক খেয়ে আত্মঘাতী হন তিনি। পরিবারের সদস্যরা টের পাওয়ামাত্রই তাঁকে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে তাঁকে রেফার করা হয় আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

]]>
https://banglakal.com/state/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-sir-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8c%e0%a6%a2%e0%a6%bc-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a6%e0%a7%a8-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2/feed/ 0 1198