Sundarban – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Sat, 28 Feb 2026 11:44:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG.png?fit=32%2C32&ssl=1 Sundarban – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 উন্নয়নের নামে বৃক্ষনিধন: সুন্দরবনের রক্ষাকবচ ধ্বংস করে গাছ পাচারের অভিযোগ https://banglakal.com/state/deforestation-in-the-name-of-development-allegations-of-tree-smuggling-by-destroying-the-sundarbans-protective-shield/ https://banglakal.com/state/deforestation-in-the-name-of-development-allegations-of-tree-smuggling-by-destroying-the-sundarbans-protective-shield/#respond Sat, 28 Feb 2026 11:42:45 +0000 https://banglakal.com/?p=2249 নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: উন্নয়নের দোহাই দিয়ে সুন্দরবনের ‘রক্ষাকবচ’ ধ্বংস করার এক ভয়াবহ চিত্র সামনে এল। বসিরহাট মহকুমার হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জ ব্লকে হাই টেনশন বিদ্যুতের তার বসানোর নাম করে কয়েকশো প্রাচীন ও মূল্যবান গাছ নির্বিচারে কেটে ফেলার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। প্রশাসনের নজরদারির অভাবকে কাজে লাগিয়ে দিনের আলোয় এই পরিবেশবিরোধী কাজ চলায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে এলাকায়।

ঘটনার বিবরণ

​স্থানীয় সূত্রে জানা গেছে, হাসনাবাদ বনবিবি সেতুর ওপার থেকে রাস্তার দুই ধার বরাবর বিদ্যুতের খুঁটি ও হাই টেনশন লাইন নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। অভিযোগ, এই কাজের নাম করে রাস্তার ধারে থাকা বহু বছরের প্রাচীন ও মূল্যবান গাছগুলি কেটে সাবাড় করা হচ্ছে। কোনো বৈধ অনুমতিপত্র ছাড়াই এই বৃক্ষছেদন চলছে বলে দাবি স্থানীয়দের। এমনকি, কাটা গাছগুলি সুযোগ বুঝে পাচার করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

পরিবেশের ওপর আঘাত

​সুন্দরবন এলাকা বারবার আয়লা, আম্ফান বা ইয়াসের মতো বিধ্বংসী সাইক্লোনের কবলে পড়েছে। প্রতিবারই এই বড় গাছগুলোই ঢাল হয়ে দাঁড়িয়ে জনপদকে রক্ষা করেছে। সেই গাছ এভাবে কেটে ফেলায় পরিবেশের ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে, তেমনই বিঘ্নিত হচ্ছে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য।

বিজ্ঞান মঞ্চের হস্তক্ষেপ

​গাছ কাটার খবর পেয়ে ‘ইছামতী বিজ্ঞান মঞ্চ’-এর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতীরা পালিয়ে যায়। তারা কার অনুমতিতে এই গাছ কাটছিল, তার কোনো সদুত্তর মেলেনি। এই ঘটনার প্রতিবাদে এবং প্রকৃত সত্য জানতে:

  • হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জ থানায় মৌখিক অভিযোগ জানানো হয়েছে।
  • মিনাখাঁ ও বসিরহাট বনদপ্তরের রেঞ্জ অফিসে লিখিতভাবে জানতে চাওয়া হয়েছে যে, এই গাছ কাটার কোনো সরকারি অনুমতি ছিল কি না।

প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

​এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় এত বড় ঘটনা ঘটলেও তারা নীরব। কার স্বার্থে এবং কাদের মদতে এই মূল্যবান সম্পদ ধ্বংস করা হচ্ছে, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। বনদপ্তর বা পুলিশ যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে সুন্দরবনের এই সীমান্ত অঞ্চল দ্রুত বৃক্ষহীন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন পরিবেশপ্রেমীরা।

]]>
https://banglakal.com/state/deforestation-in-the-name-of-development-allegations-of-tree-smuggling-by-destroying-the-sundarbans-protective-shield/feed/ 0 2249
গণতন্ত্রের পাঠশালা: বিধানসভা ভোটের আবহে পাথরপ্রতিমায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ‘শিশু সংসদ’ নির্বাচন https://banglakal.com/state/democracys-classroom-central-forces-conduct-childrens-parliament-elections-in-the-midst-of-assembly-elections/ https://banglakal.com/state/democracys-classroom-central-forces-conduct-childrens-parliament-elections-in-the-midst-of-assembly-elections/#respond Thu, 26 Feb 2026 11:41:44 +0000 https://banglakal.com/?p=2223

পাথরপ্রতিমা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। রাজ্য জুড়ে যখন ভোটের প্রস্তুতি তুঙ্গে, ঠিক সেই সময় গণতন্ত্রের এক অনন্য চর্চার নজির গড়ল পাথরপ্রতিমার উত্তরাবাদ প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের শিশু সংসদ নির্বাচনে দেখা গেল চমকপ্রদ আয়োজন—সেনা জওয়ানের উপস্থিতিতে সম্পূর্ণ নিয়মকানুন মেনে অনুষ্ঠিত হল ভোটগ্রহণ।


বিদ্যালয় সূত্রে জানা যায়, গণতান্ত্রিক মূল্যবোধ ছোটবেলা থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচন প্রক্রিয়ায় ছিল মনোনয়ন জমা, প্রতীক বরাদ্দ, প্রচারপর্ব, এমনকি নির্দিষ্ট দিনে নীরবতা পালনের নিয়মও।১২ জন প্রার্থী এই ভোটে অংশগ্রহণ করেছে ভোটের দিন স্কুল প্রাঙ্গণে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়। শৃঙ্খলা বজায় রাখতে উপস্থিত ছিলেন প্রতীকী সেনা জওয়ানরা।


ভোটগ্রহণ হয় সম্পূর্ণ ব্যালট পদ্ধতিতে। ছাত্রছাত্রীরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে। আদর্শ উচ্চ মাধ্যমিক হাই স্কুলের শিক্ষিকারা দায়িত্ব পালন করেন প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারের ভূমিকায়। ভোটগণনা শেষে ঘোষণা করা হয় শিশু সংসদের ফলাফল।
ভোটের মাধ্যমে নির্বাচিত হয় শিশু সংসদের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সচিবসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্যরা। নির্বাচিত প্রতিনিধিরা বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, শৃঙ্খলা রক্ষা এবং সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক।


বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, এভাবেই ছোটবেলা থেকে গণতন্ত্রের চর্চা শুরু হলে ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে নতুন প্রজন্ম।


২০২৬ সালের বিধানসভা ভোটের আবহে এই শিশু সংসদ নির্বাচন যেন এক অন্য বার্তা দিল—গণতন্ত্রের শিক্ষা শুরু হোক শৈশব

]]>
https://banglakal.com/state/democracys-classroom-central-forces-conduct-childrens-parliament-elections-in-the-midst-of-assembly-elections/feed/ 0 2223
সুন্দরবনে বাঘের হানা, পাথরপ্রতিমায় গুরুতর জখম মৎস্যজীবী https://banglakal.com/state/tiger-attacks-sundarban-fisherman-seriously-injured-in-patharpratima/ https://banglakal.com/state/tiger-attacks-sundarban-fisherman-seriously-injured-in-patharpratima/#respond Thu, 29 Jan 2026 10:16:03 +0000 https://banglakal.com/?p=1750

সুন্দরবন: পাথরপ্রতিমায় বাঘের হামলায় গুরুতর জখম হলেন এক মৎস্যজীবী। আহতের নাম বনু ভক্তা (৩২)। তিনি পাথরপ্রতিমার জি-প্লট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সত্যদাসপুর গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, প্রায় চার দিন আগে ১২ জনের একটি দল নৌকা নিয়ে জঙ্গলে কাঁকড়া ধরতে যান। বুধবার বিকেলে বিজিয়াড়ির জঙ্গলে কাঁকড়া ধরার সময় আচমকাই জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে এসে বনু ভক্তার উপর ঝাঁপিয়ে পড়ে।

হঠাৎ আক্রমণে গুরুতর জখম হন বনু। সঙ্গীরাই ঝুঁকি নিয়ে তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। সুন্দরবনে জঙ্গল এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর দাবি উঠেছে স্থানীয়দের মধ্যে।

]]>
https://banglakal.com/state/tiger-attacks-sundarban-fisherman-seriously-injured-in-patharpratima/feed/ 0 1750
ভুয়ো ভোটারের সন্ধানে বাড়ি বাড়ি ভোটার লিস্ট স্ক্রুটিনি করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী https://banglakal.com/politics/sundarbans-development-minister-scrutinized-voter-list-door-to-door-in-search-of-fake-voters/ https://banglakal.com/politics/sundarbans-development-minister-scrutinized-voter-list-door-to-door-in-search-of-fake-voters/#respond Sat, 08 Mar 2025 07:59:01 +0000 https://banglakal.com/?p=233 গঙ্গাসাগর: রাজ্যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। ভোটের আগে ভুয়ো ভোটারের ইস্যুতে উত্তপ্ত রাজনীতি। দক্ষিণ ২৪ পরগনার সাগর বিধানসভার রামকরচর গ্রাম পঞ্চায়েতের ভোটার তালিকা নিয়ে শাসক ও বিরোধীদের মধ্যে শুরু হয়েছে তরজা।এই পরিস্থিতিতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভুয়ো ভোটার চিহ্নিত করতে ময়দানে নেমেছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা।মন্ত্রী নিজেই বাড়ি বাড়ি যাচ্ছেন ভোটার লিস্ট স্ক্রুটিনি করতেসাগর বিধানসভার রামকরচর গ্রাম পঞ্চায়েতের খানসাহেবআবাদসহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট যাচাই করছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা ও স্থানীয় মন্ত্রী।এদিন ৫৯ নম্বর বুথের ভোটার তালিকায় রাজু সেখ নামে এক ব্যক্তির নাম দেখে সন্দেহ প্রকাশ করেন মন্ত্রী। তার দাবি, এই নামে ওই এলাকায় কেউ নেই, এটি ভুয়ো ভোটার।বিরোধীদের অভিযোগ খারিজ করলেন মন্ত্রীবিজেপির অভিযোগ: সাগর বিধানসভায় ভুয়ো ভোটারের সংখ্যা প্রচুর, মৃতদের নাম রেখে ভোটে জিতেছে তৃণমূল।মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার পাল্টা দাবি:এই অভিযোগ ভিত্তিহীন, বিরোধীদের জনসংযোগ নেই বলেই এমন মিথ্যা প্রচার চালাচ্ছে।২০২৫ সালের নতুন ভোটার তালিকা অনুযায়ী মৃতদের নাম বাদ পড়েছে। পুরনো তালিকা ধরে বিজেপি রাজনীতি করার চেষ্টা করছে।সাগর বিধানসভায় শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়, কখনো বুথ দখল বা অশান্তি হয়নি।ভুয়ো ভোটার চিহ্নিত করতে বিশেষ অভিযানসাগর বিধানসভার প্রতিটি এলাকায় ভোটার তালিকা যাচাই করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।বিরোধীদের অভিযোগকে ভিত্তিহীন বলেও দাবি করেছেন তিনি। এখন দেখার, এই ইস্যু নিয়ে রাজনৈতিক টানাপোড়েন কতদূর গড়ায় এবং প্রশাসন কী পদক্ষেপ নেয়।

]]>
https://banglakal.com/politics/sundarbans-development-minister-scrutinized-voter-list-door-to-door-in-search-of-fake-voters/feed/ 0 233