visa scam – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Tue, 17 Feb 2026 14:04:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG.png?fit=32%2C32&ssl=1 visa scam – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 ভিসার টোপে আটকে রেখে মোটা টাকার দাবি! নিউটাউনে গ্রেফতার ২, উদ্ধার বাংলাদেশি নাগরিক https://banglakal.com/state/two-arrested-in-newtown-bangladeshi-national-rescued-after-demanding-huge-amount-of-money-under-visa-bait/ https://banglakal.com/state/two-arrested-in-newtown-bangladeshi-national-rescued-after-demanding-huge-amount-of-money-under-visa-bait/#respond Tue, 17 Feb 2026 14:02:24 +0000 https://banglakal.com/?p=2124

নিউটাউন: বাংলাদেশি নাগরিকদের বিভিন্ন দেশে ভিসা পাইয়ে দেওয়ার নাম করে ডেকে এনে আটকে রেখে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে দু’জনকে গ্রেফতার করল নিউটাউন টেকনোসিটি থানার পুলিশ। আজ ধৃতদের বারাসাত আদালতে তোলা হবে।

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে টেকনোসিটি থানায় খবর আসে যে বালিগড়ি এলাকার একটি অ্যাপার্টমেন্টে দুই বাংলাদেশি নাগরিককে আটকে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে উদ্ধার করে এবং অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, বাংলাদেশ থেকে যারা মেডিকেল ভিসায় ভারতে আসতেন, তাঁদেরই টার্গেট করত এই চক্র। পরে বিভিন্ন দেশে যাওয়ার প্রয়োজন হলে ভিসা করিয়ে দেওয়ার নাম করে ডেকে এনে আটকে রেখে মোটা অঙ্কের টাকা দাবি করা হত। অভিযোগ, গত শনিবার থেকেই ওই দুই বাংলাদেশি নাগরিককে আটকে রাখা হয়েছিল। তাঁদের তুরস্কে যাওয়ার জন্য ভিসা প্রয়োজন ছিল। সেই সুযোগ নিয়েই তুরস্কের ভিসা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ডেকে পাঠানো হয়।

আজ ধৃতদের বারাসাত আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে। পুলিশ সূত্রে খবর, নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হবে।

]]>
https://banglakal.com/state/two-arrested-in-newtown-bangladeshi-national-rescued-after-demanding-huge-amount-of-money-under-visa-bait/feed/ 0 2124